Skip to main content

Posts

Showing posts from November 18, 2013

হরতালের আগুন: মারা গেলেন অগ্নিদগ্ধ আরও দুজন- পুড়ে গেছে তাঁদের সংসারও by কাজী আনিছ

পিকআপ ভ্যানে কফিন। কফিনের ভেতরে চিরনিদ্রায় শুয়ে আছেন আসাদুল গাজী। সেদিকে তাকিয়ে ‘বাবা, বাবা’ বলে ডাকছিল সাত বছরের শিশু মাইনুল ইসলাম। কিন্তু বাবা জাগলেন না। মাইনুলের প্রশ্ন, ‘বাবা কি উঠবে না?’ গতকাল শনিবার রাজধানীর যাত্রাবাড়ীর মীর হাজীরবাগে এ দৃশ্য উপস্থিত সবাইকে ভাসিয়েছে চোখের জলে। মাইনুল জানে না অভিশপ্ত হরতালের আগুন বাবা সিএনজিচালিত অটোরিকশাচালক আসাদুল গাজীর (৪০) প্রাণ নিভিয়ে দিয়েছে। হরতালের আগের দিন, ৩ নভেম্বর রাতে সাভার সেনানিবাস এলাকায় আসাদুলের যাত্রীবাহী অটোরিকশায় হরতালকারীরা পেট্রলবোমা ছুড়লে অগ্নিদগ্ধ যাত্রী মোস্তাফিজুর রহমান (৩৫) নিহত হন। এ সময়ই দগ্ধ হন আসাদুল ও মোস্তাফিজুরের সহকর্মী হাসু আহমেদ। তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। টানা ১৩ দিন মৃত্যুর সঙ্গে লড়ে গত শুক্রবার রাত দেড়টার দিকে মারা যান আসাদুল। এর প্রায় ১৮ ঘণ্টা আগে শুক্রবার সকালে হাসপাতালেই  চিকিৎসাধীন অবস্থায় মারা যান আরেকজন অগ্নিদগ্ধ মন্টু পাল (৩৮)। ১০ নভেম্বর সূত্রাপুর থানার লক্ষ্মীবাজারে লেগুনায় পেট্রলবোমায় ঝলসে গিয়েছিল মন্টুসহ পাঁচজনের শরীর। গত ২৬ অ...