Skip to main content

Posts

Showing posts from December 6, 2013

ম্যান্ডেলার জন্য শোকাহত তারকাজগৎ

বর্ণবাদবিরোধী আন্দোলনের নেতা নেলসন ম্যান্ডেলার মৃত্যুতে যখন শোকাহত সারাবিশ্ব, তখন সেই শোকের মিছিলে যোগ দিয়েছেন বিনোদনজগতের শিল্পীরাও। সংগীতশিল্পী বনো, অভিনেতা মরগ্যান ফ্রিম্যান থেকে শুরু করে বিশ্বের বিভিন্ন প্রান্তের সব বয়সী শিল্পীরা জানিয়েছেন ম্যান্ডেলার প্রতি তাদের শেষ শ্রদ্ধা। ক্যারিয়ারজুড়ে মানবতাবাদী কাজে নিবেদিতপ্রাণ শিল্পী বনো ম্যান্ডেলার মৃত্যুতে শোক প্রকাশের জন্য বেছে নেন সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারকে। তিনি লেখেন, “ব্যাপারটা যেন এমন-- ম্যান্ডেলার জন্মই হয়েছিল মানুষকে বিনয়, ভালোবাসা এবং সর্বোপরি ধৈর্য শেখানোর জন্য। সবশেষে, ম্যান্ডেলা আমাদের শ...

জরুরি অবস্থা জারি হবে আত্মঘাতী: আনু মুহাম্মদ

অধ্যাপক আনু মুহাম্মদ বলেছেন, জরুরি অবস্থা জারি করলে তা হবে আত্মঘাতী। সরকার যদি পরিস্থিতি সামলাতে না পেরে জরুরি অবস্থা জারি করে, তাহলে তা কারও জন্যই ভালো ফলাফল বয়ে আনবে না। আজ শুক্রবার রাজধানীর শাহবাগে বিকেল চারটার দিকে লেখক-শিল্পী-সংস্কৃতি কর্মী-পেশাজীবী-শিক্ষক-শিক্ষার্থী ও রাজনৈতিক কর্মীদের বিভিন্ন ব্যানারে আয়োজিত এক সমাবেশে আনু মুহাম্মদ এসব কথা বলেন। বিরোধী দলের উদ্দেশে আনু মুহাম্মদ বলেন, ‘আপনারা আন্দোলনের নামে জনগণকে অবরুদ্ধ করে রাখতে পারেন না। পারলে সরকারকে অবরুদ্ধ করেন, মন্ত্রণালয় অবরোধ করেন। জনবিচ্ছিন্ন আন্দোলন না করে জনগণের কাছে যান, নিজেদের জনপ্রিয়তা পরীক্ষা করেন।’ সমাবেশে সৈয়দ আবুল মকসুদ বলেন, ‘দেশ আজ দুই রাজনৈতিক দলে বিভক্ত হয়ে গেছে, এটা আমি মনে করি না। আমি মনে করি, দেশ আজ দুটি ধারায় বিভক্ত হয়ে পড়েছে। একদিকে বিএনপি, আওয়ামী লীগ, জামায়াত ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ; আরেক দিকে ১৬ কোটি মানুষ।  জনগণ জনগণের পক্ষেই আছে। অথচ দুই বড় দল দাবি করছে জনগণ তাদের পক্ষে আছে। ওই চার দলের মৌলিক নীতিতে কোনো পার্থক্য নেই। দেশের রাজনীতির ভবিষ্যত্  আজ দূতাবাসে বসে বিদেশি রাষ্ট্...

ম্যান্ডেলার যত বিচ্ছেদ-বেদনা

বর্ণবৈষম্যের অন্ধকারে ডুবে থাকা দক্ষিণ আফ্রিকায় সাম্যের আলোকবর্তিকা হয়ে আবির্ভূত হয়েছিলেন মহামানব নেলসন ম্যান্ডেলা। দেশে-বিদেশে সমান সমাদৃত এ মানুষটির ব্যক্তিজীবন ছিল আগাগোড়া বেদনায় মোড়া। আজ শুক্রবার এনডিটিভির অনলাইনের এক প্রতিবেদনে তাঁর পারিবারিক জীবনের সেই দুঃখগাথার চিত্র উঠে এসেছে। ১৯৪৭ সালে ম্যান্ডেলা ও তাঁর প্রথম স্ত্রী ইভলিন নিতোকোর কন্যাসন্তান মাকাজিউয়ে মাত্র নয় মাস বয়সে মারা যায়। ১৯৬৯ সালে ম্যান্ডেলার বড় ছেলেসন্তান মাদিবা থেমবেকাইলি একটি সড়ক দুর্ঘটনায় মারা যান। ওই সময় আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসের সামরিক শাখা তৈরির দায়ে রোবেন আইল্যান্ডে যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করছিলেন তিনি। ওই সময় তাঁকে ছেলের শেষকৃত্যানুষ্ঠানে যোগ দেওয়ার অনুমতি দেয়নি তত্কালীন সরকার। এর ঠিক এক বছর আগে ম্যান্ডেলার মা মারা যান। মায়ের শেষকৃত্যানুষ্ঠানে যোগ দেওয়ার অনুমতিও পাননি ম্যান্ডেলা। আত্মজীবনী ‘লং ওয়াক ফর ফ্রিডম’ গ্রন্থে প্রিয়জনদের শেষকৃত্যানুষ্ঠানে যোগ দিতে না পারার বেদনার কথা উল্লেখ করেছেন ম্যান্ডেলা। তিনি নিজের প্রতি প্রশ্ন ছুড়ে বলেন, ‘পরিবারের চেয়ে মানবকল্যাণকে অধিক গুরুত্ব দিয়ে আমি কি সঠিক সিদ্ধান্ত নিয়েছি?’...

রোববার ঢাকায় ২৪ ঘণ্টা হরতাল

সাদেক হোসেন খোকাসহ দলের নেতাদের গ্রেপ্তারের প্রতিবাদ ও মামলা প্রত্যাহারের দাবিতে আগামী রোববার ভোর ছয়টা থেকে সোমবার ভোর ছয়টা পর্যন্ত ২৪ ঘণ্টার হরতাল ডেকেছে ঢাকা মহানগর বিএনপি। আজ শুক্রবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ঢাকা মহানগর বিএনপি এই ঘোষণা দিয়েছে। এদিকে কাল শনিবার ভোর ছয়টা থেকে মঙ্গলবার ভোর ছয়টা পর্যন্ত ৭২ ঘণ্টার অবরোধের ডাক দিয়েছে ১৮-দলীয় জোট। এ অবরোধের মধ্যে হরতাল ডাকা হলো। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিএনপির ভাইস চেয়ারম্যান ও ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক সাদেক হোসেন খোকার গ্রেপ্তার প্রতিবাদে ও দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ঢাকা মহানগরের সদস্যসচিব আবদুস সালামসহ শীর্ষ নেতাদের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে ঢাকা মহানগরে রোববার (৮ ডিসেম্বর) ভোর ছয়টা থেকে সোমবার ভোর ছয়টা পর্যন্ত হরতাল ডাকা হয়েছে। আজ ঢাকা মহানগর বিএনপির এক জরুরি সভায় এ সিদ্ধান্ত হয়।

হাজারীর মনোনয়ন বাতিল

গ্যাস বিল বকেয়া থাকায় ফেনী-১ ও ৩ আসনে ফেনীর সাবেক এমপি ও  আওয়ামী লীগের বহিষ্কৃত নেতা জয়নাল আবেদিন হাজারীর মনোনয়ন বাতিল করেছে জেলা রিটার্নিং অফিসার। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে ১ আসন ও দুপুরে ৩ আসনের শুনানি শেষে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা হুমায়ুন কবির খোন্দকার শুনানি শেষে এ মনোনয়ন বাতিলের ঘোষণা দেন। রিটার্নিং কর্মকর্তা জানান, ১১ বছর ৮ মাসের গ্যাস বিল বকেয়া থাকায় ফেনী-১ (পরশুরাম ফুলগাজী, ছাগলনাইয়া) আসন ও ফেনী-৩ (দাগনভূঞা-সোনাগাজী) আসনে জয়নাল আবেদিন হাজারীর মনোনয়ন বাতিল করা হয়। একই কারণে ফেনী-৩ আসনের মনোনয়ন বাতিল  করা হয়। এসময় জয়নাল আবেদিন হাজারী উপস্থিত ছিলেন। ফেনী-১ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়া খায়রুল বাসার তপন ও জাসদের কেন্দ্রীয় নেত্রী শিরিন আক্তারের মনোনয়ন ছাড়া জয়নাল আবেদিন হাজারী ছাড়াও জাতীয় পার্টির প্রার্থী গোলাম মাওলা চৌধুরী, বিএনএফের শাহরিয়ার কবিরের মনোনয়ন বাতিল করা হয়।  ফেনী-৩ আসনে ৪ জন প্রার্থীর মধ্যে শুধু জয়নাল আবেদিন হাজারীর গ্যাস বিল বকেয়া থাকায় বাতিল করা হয়। এ আসনে বাকি ৩ জন প্রার্থী হলেন- আওয়ামী লীগের প্রার্থী আবুল বাসার, জাতীয় পার...

জাপার মন্ত্রীরা তফসিল পরিবর্তনের অনুরোধ করেছেন: এরশাদ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতের সময় নির্বাচনকালীন সরকারে থাকা জাতীয় পার্টির মন্ত্রীরা তফসিল পরিবর্তন করার অনুরোধ করেছেন। আজ শুক্রবার রাত আটটার কিছু আগে এরশাদ তাঁর বাসভবনে অপেক্ষমাণ সাংবাদিকদের এ কথা বলেন। তবে তিনি আজও বলেছেন সব দলের অংশগ্রহণ ছাড়া জাতীয় পার্টি নির্বাচনে যাবে না। গতকাল বৃহস্পতিবার জাতীয় পার্টি থেকে নির্বাচনকালীন সরকারে যোগ দেওয়া তিন মন্ত্রী রওশন এরশাদ, রুহুল আমিন হাওলাদার ও মুজিবুল হক চুন্নু প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পদত্যাগপত্র জমা দিতে চান। সে সময়ে তাঁরা তফসিল পরিবর্তনের অনুরোধ জানান। এ দিকে আজ দুপুর ১২টার দিকে পার্টির মহাসচিব রুহুল আমিন হাওলাদার সরকারের সঙ্গে আলোচনা চলছে বলে যে বক্তব্য দিয়েছিলেন তাকে ভিত্তিহীন বলেছেন এরশাদ। তিনি বলেছেন তাঁর সঙ্গে সরকারের কোনো রকম যোগাযোগ হয়নি। এগুলো গুজব। বিরোধী দলের সঙ্গেও তাঁর কোনো যোগাযোগ হয়নি বলে জানান তিনি। এখন পর্যন্ত দলটির দুই প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলু ও আনিসুল ইসলাম মাহমুদ এরশাদের কাছে পদত্যাগপত্র জমা দেননি। তবে এরশাদ বলেছেন তাঁরা পদত্যাগপত্র জমা দেবেন। 

আইনশৃঙ্খলার ‘সাফল্যজনক অগ্রগতি’? আট দিনে ৫০টি প্রাণ

রাজনৈতিক আন্দোলনের নামে দেশে যা হচ্ছে, তা দুর্বৃত্তপনা ছাড়া আর কিছুই নয়। বিষয়টি আইনশৃঙ্খলার সঙ্গে সম্পর্কিত। আর দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব সরকারের। বর্তমান রাজনৈতিক সহিংসতা ও বর্বরতায় দেশবাসী যখন বিক্ষুব্ধ, হতবাক, তখন সরকারের একজন মন্ত্রী আইনশৃঙ্খলা পরিস্থিতির ‘সাফল্যজনক অগ্রগতি হয়েছে’ বলে মন্তব্য করে কার্যত দেশবাসীর সঙ্গে তামাশাই করলেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে গত বুধবার ভূমি, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আমির হোসেন আমুর এই মন্তব্যের দিনই সহিংসতায় সারা দেশে প্রাণ হারিয়েছে নয়জন। এটা ঠিক যে আন্দোলন ও অবরোধ কর্মসূচির সময় ঘটে যাওয়া এসব দুর্বৃত্তপনার সঙ্গে জড়িত থাকার অভিযোগ বিরোধী দল যতই অস্বীকার করুক, যেসব নৃশংসতা ও বর্বরতা ঘটেছে, এর দায় তারা কোনোভাবেই এড়াতে পারে না। কিন্তু এসব ঠেকানোর দায় সরকার কোনোভাবেই উপেক্ষা করতে পারে না। সরকার হয়তো চেষ্টা করেও তা বন্ধ করতে পারছে না, কিন্তু তাই বলে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে বলে দাবি ...

বিকল্প কর্মসূচি বের করুন- আবার অবরোধ কাম্য নয়

আমরা চাই সব দলের অংশগ্রহণে নির্বাচন। প্রধান বিরোধী দলকে বাদ দিয়ে নির্বাচন শেষ পর্যন্ত প্রহসনে পরিণত হয়। এর গ্রহণযোগ্যতা থাকে না। অতীতে বারবার তা দেখা গেছে। তাই বিরোধী দলের আন্দোলনের যৌক্তিক ভিত্তি রয়েছে। কিন্তু কোনো রাজনৈতিক আন্দোলন যেন নাশকতা, পেট্রলবোমা, রেললাইন উপড়ে ফেলে মানুষ মারার আন্দোলনে পরিণত না হয়, সেটাও তাদের দেখতে হবে। দায়িত্বশীল কোনো রাজনৈতিক দল এ দায়িত্ব এড়িয়ে যেতে পারে না। বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোট আগামীকাল শনিবার থেকে আবারও ৭২ ঘণ্টার অবরোধ ডাকায় প্রশ্ন ওঠে, বারবার একই ধরনের কর্মসূচি দিয়ে, সাধারণ মানুষের ব্যাপক প্রাণহানি ঘটিয়ে কি কোনো সমাধানে পৌঁছা যাবে? এর পরিণাম যে আরও নাশকতা, তাতে সন্দেহ নেই। জনসমর্থনপুষ্ট একটি রাজনৈতিক দল এ ধরনের সহিংসতা ও নাশকতার পথে নামতে পারে না। কারণ, কিছু সমাজবিরোধী লোক এ ধরনের বিচার-বিবেচনাহীন কর্মসূচির সুবিধা নিয়ে নানা অঘটন ঘটায়। এর পরিণামে দল জনসমর্থন হারায়। গত আট দিনের অবরোধে অন্তত ৫০ জন প্রাণ হারিয়েছেন। অনেকেই আহত হয়ে মৃত্যুর প্রহর গুনছে। এরপর আবার শনিবার থেকে টানা ৭২ ঘণ্টার অবরোধ দেওয়া সমীচীন কি না, ত...

ক্ষণজন্মা, সংগ্রামী ম্যান্ডেলার সংক্ষিপ্ত জীবনী

মানবজাতির মর্যাদাকে সমুন্নত রাখতে স্বাধীনতা ও সাম্যের যে বাণী প্রতিষ্ঠিত করতে ম্যান্ডেলা আজীবন সংগ্রাম করেছিলেন, তার মৃত্যুতে বিশ্ববাসী শোকাচ্ছন্ন। জনদরদী মহান এ নেতার সংক্ষিপ্ত জীবনী এখানে উপস্থাপন করা হলো: সাল  -  উল্লেখযোগ্য ঘটনাবলী ১৯১৮: ১৮ই জুলাই দক্ষিণ আফ্রিকার ইস্টার্ন কেপ প্রদেশে জন্মগ্রহণ করেন। ১৯৪৩: আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসে যোগদান। ১৯৫৬: ম্যান্ডেলার বিরুদ্ধে বিশ্বাসঘাতকতার অভিযোগ গঠন। ৪ বছর বিচার চলার পর অভিযোগ প্রত্যাহার। ১৯৬২: প্ররোচিত করা বা উস্কে দেয়া এবং বিনা পাসপোর্টে দেশত্যাগের অভিযোগে অভিযুক্ত হয়ে গ্রেপ্তার। ৫ বছর কারাদণ্ড। ১৯৬৪: অন্তর্ঘাতের অভিযোগে অভিযুক্ত ও যাবজ্জীবন কারাদণ্ড। ১৯৯০: কারামুক্তি। ১৯৯৩: শান্তিতে নোবেল পুরস্কার জয়। ১৯৯৪: প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট নির্বাচিত। ১৯৯৯: নেতার দায়িত্ব থেকে সরে দাঁড়ান ম্যান্ডেলা। ২০০১: প্রোস্টেট ক্যান্সার ধরা পড়ে। ২০০৪: জনসমক্ষে যাওয়া থেকে অবসরের সিদ্ধান্ত। ২০০৫: এইচআইভি (এইডস) ভাইরাসে আক্রান্ত হয়ে পুত্রের মৃত্যুর ঘোষণা। ২০১১ থেকে ২০১৩: ফুসফুসের সংক্রমণে আক্রান্ত হয়ে বারবার হাসপাতালে ভর্তি হওয়া ও সুস্থ হয়ে বাড়...

‘আত্মহত্যার’ ব্যাখ্যা দিলেন এরশাদ, বললেন আমি অনড়

সকালের নাস্তা সেরে পত্রিকায় চোখ বুলানোর পরপরই নেমে এলেন বাসার নিচে। সেখানে অপেক্ষমান গণমাধ্যমের সংবাদকর্মীরা। চেহারায় অনেকটা আত্মবিশ্বাসী ভাব। জানালেন নিজের অনড় অবস্থানের কথা। ব্যাখ্যা দিলেন ‘আত্মহত্যার হুমকির’। জাতীয় পার্টির চেয়ারম্যান এরশাদ বলেন, ‘আত্মহত্যার’ বিষয়ে আমি যে বক্তব্য দিয়েছি তা গণমাধ্যমে সঠিকভাবে আসেনি। আমি বলেছিলাম, র‌্যাব-পুলিশ দিয়ে আমাকে তুলে নিয়ে সিদ্ধান্ত বদলের চেষ্টা করানো হতে পারে। এমনটি করলে আমি আত্মহত্যা করবো। এমন আশঙ্কা থেকেই আমার দৃড়তা বোঝাতে আমি এটি বলেছি। গণমাধ্যমে এটি সঠিকভাবে আসেনি। এরশাদ নির্বাচন পদ্ধতির পরিবর্তন দাবি করে বলেন, নির্বাচন পদ্ধতির পরিবর্তন আনতে হবে। মানুষ মার্কাকে নয়, দলকে ভোট দেবে। তা না হলে কালো টাকার মালিক, সন্ত্রাসী, অস্ত্রধারীরা সংসদে আসবে। সকাল সোয়া ১১টায় ব্রিফ করার পরপরই দলের মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার এরশাদের প্রেসিডেন্ট পার্কের বাসায় যান। এরশাদের ঘনিষ্ট সূত্র বলছে, নিজের অনড় সিদ্ধান্তের বিষয়টি দেশজুড়ে প্রশংসা পেয়েছে। দলের নেতাকর্মী এবং ভক্তরা উজ্জিবিত। তারা রাতভর তার বাসা পাহারা দিয়েছে। সুধীজনরা ফোন করে এরশাদকে ...

শনিবার থেকে আবার ৭২ ঘণ্টার অবরোধ- মৃত্যুর মিছিলে আরও দুজন

বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোটের দ্বিতীয় দফা অবরোধের শেষ দিনে গতকাল বৃহস্পতিবার মৃত্যুর মিছিলে যোগ হলো আরও দুজন। এদের মধ্যে একজন বাসচালকের সহকারী ও অন্যজন রিকশাচালক। বাসচালকের সহকারী মো. হাসান (১৫) রাজধানীর যাত্রাবাড়ীর জনপথ এলাকায় বাসে দেওয়া আগুনে দগ্ধ হয়ে মারা গেছে। অপরজন ফেনীতে গত সোমবার সংঘর্ষে আহত রিকশাচালক মফিজ চিকিৎসাধীন অবস্থায় গতকাল মারা গেছেন। এ নিয়ে গত শনিবার সকাল ছয়টা থেকে গতকাল বিকেল পাঁচটা পর্যন্ত দ্বিতীয় দফার রাজপথ-নৌপথ-রেলপথ অবরোধে প্রাণ হারালেন ৩০ জন। এর আগে ২৬ নভেম্বর থেকে ৭১ ঘণ্টার অবরোধে প্রাণ হারান ২২ জন। সব মিলিয়ে দুই দফায় নয় দিনের অবরোধে নিহতের সংখ্যা দাঁড়াল ৫২ জনে। এদিকে আগামীকাল শনিবার সকাল ছয়টা থেকে মঙ্গলবার সকাল ছয়টা পর্যন্ত ৭২ ঘণ্টার অবরোধ কর্মসূচি ঘোষণা করা হয়েছে। গতকাল বিএনপির মুখপাত্র ও যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমদ অজ্ঞাতস্থান থেকে পাঠানো ভিডিওবার্তায় এ কর্মসূচি ঘোষণা করেন। আজ শুক্রবার অবরোধ নেই। দ্বিতীয় দফার অবরোধে নিহত ব্যক্তিদের স্মরণে আজ জুমার নামাজের পর সারা দেশে গায়েবানা জানাজার কর্মসূচি দেওয়া হয়েছে। গতকালও অবর...