Skip to main content

জরুরি অবস্থা জারি হবে আত্মঘাতী: আনু মুহাম্মদ

অধ্যাপক আনু মুহাম্মদ বলেছেন, জরুরি অবস্থা জারি করলে তা হবে আত্মঘাতী। সরকার যদি পরিস্থিতি সামলাতে না পেরে জরুরি অবস্থা জারি করে, তাহলে তা কারও জন্যই ভালো ফলাফল বয়ে আনবে না।
আজ শুক্রবার রাজধানীর শাহবাগে বিকেল চারটার দিকে লেখক-শিল্পী-সংস্কৃতি কর্মী-পেশাজীবী-শিক্ষক-শিক্ষার্থী ও রাজনৈতিক কর্মীদের বিভিন্ন ব্যানারে আয়োজিত এক সমাবেশে আনু মুহাম্মদ এসব কথা বলেন।

বিরোধী দলের উদ্দেশে আনু মুহাম্মদ বলেন, ‘আপনারা আন্দোলনের নামে জনগণকে অবরুদ্ধ করে রাখতে পারেন না। পারলে সরকারকে অবরুদ্ধ করেন, মন্ত্রণালয় অবরোধ করেন। জনবিচ্ছিন্ন আন্দোলন না করে জনগণের কাছে যান, নিজেদের জনপ্রিয়তা পরীক্ষা করেন।’ সমাবেশে সৈয়দ আবুল মকসুদ বলেন, ‘দেশ আজ দুই রাজনৈতিক দলে বিভক্ত হয়ে গেছে, এটা আমি মনে করি না। আমি মনে করি, দেশ আজ দুটি ধারায় বিভক্ত হয়ে পড়েছে। একদিকে বিএনপি, আওয়ামী লীগ, জামায়াত ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ; আরেক দিকে ১৬ কোটি মানুষ।  জনগণ জনগণের পক্ষেই আছে। অথচ দুই বড় দল দাবি করছে জনগণ তাদের পক্ষে আছে। ওই চার দলের মৌলিক নীতিতে কোনো পার্থক্য নেই। দেশের রাজনীতির ভবিষ্যত্  আজ দূতাবাসে বসে বিদেশি রাষ্ট্রের প্রতিনিধিরা এসে ঠিক করছেন। এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।’

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, ‘যখন আওয়ামী লীগ আমেরিকাকে খুশি করতে টিকফা চুক্তি করে, তখন প্রধান বিরোধী দল আমেরিকাকে আরও খুশি করতে টিকফা চুক্তির সমর্থন জানায়। প্রভুদের খুশি করতে এই দুই দলের নীতিতে কোনো পার্থক্য নেই।’ তিনি আরও বলেন, ‘আজ স্বৈরাচার মুক্ত দিবস। এই দিনে জেনারেল এরশাদের পতন হয়েছিল। এরশাদের পতন আন্দোলনে নূর হোসেনের বুকে লেখা ছিল “স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক।” কিন্তু স্বৈরাচার নিপাত যায়নি, গণতন্ত্রও মুক্তি পায়নি। স্বৈরতান্ত্রিক ব্যবস্থার প্রতীক এরশাদ এখনো বাংলাদেশের রাজনীতির ক্ষমতায় কে যাবে তা নির্ধারণে প্রধান ভূমিকা পালন করছে। একদল স্বৈরাচারকে কাছে টানছে, আরেক দল রাজাকারকে কাছে টানছে। এই দুই নীতিহীন রাজনৈতিক ধারার বিরুদ্ধে জনগণের শক্তিকে ঐক্যবদ্ধ করতে হবে। লড়াইয়ের মাঠে নামতে হবে।’

সাংস্কৃতিক কর্মী অরূপ রাহীর সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন অধ্যাপক স্বপন আদনান, গণসংহতি আন্দোলনের সমন্বয়ক জুনায়েদ সাকী প্রমুখ।

Comments

Popular posts from this blog

‘প্রেসিডেন্টের সাংবিধানিক সীমাবদ্ধতা থাকলেও নৈতিক ক্ষমতা আছে’

সংবিধান বিশেষজ্ঞ ড. কামাল হোসেন বলেছেন, একতরফা কোন নির্বাচনই গ্রহণযোগ্য হতে পারে না। বিগত ত্রিশ বছরের রাজনৈতিক অভিজ্ঞতায় একতরফা নির্বাচন গ্রহণযোগ্য হওয়ার কোনো নজির নেই। ৮৬ সালের নির্বাচন গ্রহণযোগ্য হয়নি। ৯৬ সালের ১৫ই ফেব্রুয়ারির নির্বাচন গ্রহণযোগ্য হয়নি। ২০০৭ সালের ২২শে জানুয়ারির নির্বাচন হতে যাচ্ছিল তাও গ্রহণযোগ্যতা পেত না। মানবজমিন অনলাইনকে দেয়া প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন। গতকাল প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ প্রসঙ্গে তিনি বলেন, আমরা নাগরিক হিসাবে উদ্বিগ্ন। সেই উদ্বেগের যায়গা থেকেই প্রেসিডেন্টের কাছে গিয়েছি। আমরা প্রেসিডেন্টের কাছে একই সুরে কথা বলেছি। আমাদের মূল আহ্বান ছিল একটি সুষ্ঠু, গ্রহণযোগ্য ও অবাধ নির্বাচনের জন্য সবার অংশগ্রহণ নিশ্চিতের বিষয়ে। পঞ্চদশ সংশোধনীর মাধ্যমেই এই সংকট সৃষ্টি হয়েছে তা আমরা স্পষ্ট করেছি। সন্ত্রাস, সংঘর্ষ ও সহিংস কর্মসূচিগুলো অবস্থার অবনতি ঘটছে তাও আমরা তুলে ধরেছি। আমরা মনে করি আলাপ আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান সম্ভব। কিন্তু সমাধানের আগেই নির্বাচনে সিডিউল ঘোষণা হয়েছে। এটা আমাদের উদ্বেগকে আরও বাড়িয়ে দিয়েছে। আপনাদেরকে প্রেসিডেন্ট কি আশার বাণী ...

আই কিউ- মে'২০১১

আই কিউ মে'২০১১ ১। যদি একটি শার্ট শুকাতে ১০ মিনিট সময় লাগে তবে ১০টি শার্ট শুকাতে কত সময় লাগবে ? (ক) ১০ মিনিট (খ) ৪০ মিনিট (গ) ১ ঘন্টা ৩০ মিনিট (ঘ) ১ ঘন্টা ৪০ মিনিট। ২। নিচের কোন জন অন্যদের থেকে আলাদা ? (ক) কাজী নজরুল ইসলাম (খ) রবীন্দ্রনাথ ঠাকুর (গ) আল মাহমুদ (ঘ) সুকুমার রায়। ৩। সফল হতে হলে আপনাকে অবশ্যই হতে হবে- (ক) রসিক (খ) পরিশ্রমী (গ) বাধ্য (ঘ) ধনী। ৪। পল্লী কবি বলা হয় কাকে ? (ক) কাজী নজরুল ইসলাম (খ) ফররুখ আহমদ (গ) সুকুমার রায় (ঘ) জসীম উদ্দিন। ৫। ডাব না খেলে কি হয় ? আইকিউ এপ্রিল’১১ এর সমাধান ঃ (১) ৬টি (২) টাকাটা পুড়ে ফেলবেন (৩) ১৭ টি (৪) প্রেসার বেড়েছে (৫) ডিম (বাচ্ছা জন্মানোর আগেই আমরা খেয়ে ফেলি। বিরাম চিহ্নের প্রতি আরো বেশি যতœবান হতে হবে) তিনটির সঠিক জবাব দিয়েছেন- পূর্ণিমা আক্তার, তারেক হোসেন, সাজিয়া আক্তার সীমা, আবদুস সালাম, মোবারক উল্যা ত্বোহা, আনোয়ার হোসেন, ইমরান মুহাম্মদ, আসমা আক্তার, চরপাতা, রায়পুর, লক্ষ্মীপুর। উম্মে হানি, নতুন বাজার, রায়পুর, আরজুন নাহার (মিতু), হাফিজুর রহমান আকাশ, মোঃ জাহাঙ্গীর হোসেন, সাহেদুল ইসলাম রাজু, রায়পুর আইডিয়াল স্কুল এন্ড কলেজ, রায়পুর, লক্ষ্মীপুর...

ফিল্মি কায়দায় ৩ জঙ্গি ছিনতাই by মতিউল আলম, খালিদ মাসুদ, ও সাইফুল ইসলাম সানি

ফিল্মি স্টাইলে পুলিশের প্রিজন ভ্যান থেকে সাজাপ্রাপ্ত ৩ জেএমবি সদস্যকে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ছিনতাইয়ের সাত ঘণ্টার মাথায় টাঙ্গাইল থেকে জঙ্গি সদস্য রাকিবকে গ্রেপ্তার করা হলেও বাকি দু’জনের খোঁজ মেলেনি। এদিকে এ ঘটনার পর সীমান্ত ও দেশের সব কারাগারে সতর্কতা জারি করা হয়েছে। দায়িত্বে অবহেলার কারণে এক পুলিশ কর্মকর্তাকে ক্লোজ ও অন্যজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এদিকে রাতে গাজীপুর থেকে জঙ্গি ছিনতাইয়ে সহযোগিতার অভিযোগে আটক জাকারিয়ার স্ত্রী স্বপ্নাকে আটক করেছে পুলিশ। গতকাল সকাল সোয়া ১০টায় আসামি ছিনতাইয়ের ঘটনা ঘটে ময়মনসিংহের ত্রিশালে। ছিনতাইকৃত আসামিরা হলো মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সালাউদ্দিন সালেহীন, রাকিব হাসান এবং যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি বোমা মিজান। ঘটনার সময় দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলি ও বোমার আঘাতে আতিকুর রহমান (৩২) নামে পুলিশের এক কনস্টেবল নিহত ও দুই পুলিশ সদস্য আহত হন। গুলিবিদ্ধ এসআই হাবিবুর রহমান (৫০) ও সোহেল রানাকে (৩০) ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।  নিহত আতিকের বাড়ি ময়মনসিংহ সদর উপজেলার পণ ঘাগড়া গ্রামে। এ ঘটনার পর পালানোর সময় টাঙ্গাইলের সখিপুর থেকে জা...