Skip to main content

Posts

Showing posts from August 20, 2015

‘বিচারের বাণী এখন প্রকাশ্যে কাঁদে’

বাংলাদেশে বিচারের বাণী এখন নীরবে নিভৃতে নয়, প্রকাশ্যে কাঁদে বলে মন্তব্য করেছের বিএনপির মুখপাত্র ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন। বলেছেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ৮৬ বছর বয়স্ক এম  কে আনোয়ারসহ কয়েকজনের জামিন আবেদন বাতিল হওয়ায় প্রমাণ হয়েছে বিচারের বাণী এখন প্রকাশ্যে কাঁদে। আজ দুপুরে নয়াপল্টনস্থ দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। ক্রসফায়ারে ছাত্রলীগ নেতা হত্যার বিষয়ে রিপন বলেন, এ বিষয়ে ছাত্রলীগ বলছে, এটা মেনে নেয়া যায় না। অপরদিকে যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, অ্যাকশন শুরু হয়েছে। বিএনপির  নেতাদের ক্রসফায়ারে হত্যা করলে ছাত্রলীগ ও সরকারের কিছুই যায় আসে না। আর সরকারি দলের কেউ ক্রসফায়ারে হত্যা শিকার হলে সরকারের যায় আসে। কিন্তু এক যাত্রার দুই নীতি মেনে নেয়া যায় না। ছাত্রলীগ নেতাদের ক্রসফায়ারে হত্যা বিএনপিও সমর্থন করে না বলে জানান তিনি। যোগাযোগমন্ত্রীর বক্তব্যের বিষয়য়ে বিএনপির এই মুখপাত্র বলেন, এ বক্তব্যের মধ্য দিয়ে সরকার স্বীকার করেছে ক্রসফায়ার তারাই করাচ্ছে। সরকার আইনি পদক্ষেপের বিরুদ্ধে গিয়...