Skip to main content

Posts

Showing posts from November 27, 2013

নির্দলীয় সরকারের দাবিতে ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি আরো ১২ ঘণ্টা বাড়িয়েছে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দল।

অবরোধের দ্বিতীয় দিন বুধবার বিকালে নয়া পল্টনে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপির যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী এই ঘোষণা দেন। তিনি বলেন,গত দুই দিনে সারাদেশে পুলিশ ও আওয়ামী লীগের সশস্ত্রকর্মীদের গুলিতে আটজন নিহত, অসংখ্য আহত  ও গ্রেপ্তারের প্রতিবাদে অবরোধ কর্মসূচি ১২ ঘণ্টা বাড়ানো হয়েছে। সহিংসতার মধ্যদিয়ে বিরোধী দলের অবরোধ কর্মসূচি চলছে। মঙ্গলবার সকাল থেকে শুরু হওয়া এই কর্মসূচি বৃহস্পতিবার সকাল ৬টায় শেষ হওয়ার কথা ছিল, এখন তা শেষ হবে সেদিন সন্ধ্যা ৬টায়। অবরোধের দুই দিনে সহিংসতায় নিহত হয়েছেন অন্তত ১৪ জন, যার মধ্যে এক বিজিবি সদস্য এবং কয়েকজন নিরীহ মানুষও রয়েছেন। রেলপথে নাশকতার পাশাপাশি অর্ধশতাধিক গাড়ি পোড়ানো হয়েছে, ভাংচুর হয়েছে অসংখ্য। রিজভী জানান, অবরোধে বিরোধী দলের নিহত কর্মীদের স্মরণে শুক্রবার জুমার নামাজের পর সারাদেশে গায়েবানা জানাজা হবে। গত ২৫ নভেম্বর প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদ জাতির উদ্দেশে ভাষণে দশম সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন। নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবি জানিয়ে আসা ১৮ দল এই তফসিল প্রত্যাখ্যান করে ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি ডাকে। কর্মসূচি ঘো...

ইদানীং রাজনীতি- ‘দলে দলে কলাগাছে ভোট দিন’ by শাহদী...

ইদানীং রাজনীতি- ‘দলে দলে কলাগাছে ভোট দিন’ by শাহদী... : ‘আপনারা দলে দলে কলাগাছে ভোট দিন’ এটাই মনে হচ্ছে ইদানীংকালের আওয়ামী লীগের উদাত্ত আহ্বান— ভোটারদের প্রতি।

যে কারণে নির্বাচনে অনড় সরকার

বিরোধী দলের সঙ্গে সমঝোতা না হলেও নির্বাচনের প্রস্তুতি এগিয়ে নিচ্ছে সরকার। প্রধান বিরোধী দলের অংশগ্রহণ ছাড়াই ইতিমধ্যে ২৯ সদস্যের নির্বাচনকালীন সরকার গঠন করা হয়েছে। নির্বাচনী প্রস্তুতিতে কমতি নেই ক্ষমতাসীন দল আওয়ামী লীগের। নির্বাচনী ইশতেহার তৈরি, মনোনয়নপত্র বিক্রি, দলীয় প্রার্থী বাছাই, দলীয় সভানেত্রীর নির্বাচনী সফর্- সবকিছুই চলছে পুরোদস্তুর। হরতাল-অবরোধসহ বিরোধী দলের কঠোর আন্দোলন, আন্তর্জাতিক চাপ ও সুশীল সমাজের সমালোচনার পরও নির্বাচন অনুষ্ঠানে অনড় আওয়ামী লগের নেতৃত্বাধীন সরকার। তাদের এই অনড় অবস্থান নিয়ে কৌতূহল রয়েছে দেশের নানা মহলে। ক্ষমতাসীন দলের নীতিনির্ধারণী মহলের নেতাদের সঙ্গে কথা বলে ও দলীয় সূত্রে এর পেছনের কয়েকটি কারণের কথা জানা গেছে। নানা চাপ থাকা সত্ত্বেও মূলত এই কারণগুলোর জন্যই নিজেদের অবস্থান থেকে আপাতত সরছে না সরকার বা সরকারি দল। রোলমডেল হতে চান প্রধানমন্ত্রী নির্বাচিত সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচনের পর শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের মাধ্যমে রোলমডেল হতে চাইছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী বেশ কবার বলেছেন, “দেশে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের রী...

তফসিলের পর সহিংসতায় নিহত ১৬ অবরোধের দ্বিতীয় দিনে নিহত ৭

দশম জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার প্রতিবাদে বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোটের ডাকা ৪৮ ঘণ্টার অবরোধের দ্বিতীয় দিন বুধবার সারাদেশের সহিংসতার এখন পর্যন্ত ছয়জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তাদের মধ্যে সাতক্ষীরায় জামায়াত কর্মী ও গৃহবধূ, সিরাজগঞ্জে জামায়াত কর্মী ও ছাত্রদল নেতা, চট্টগ্রামে টেম্পোচালক, গাজীপুরে আওয়ামী লীগ কর্মী  নিহত হযেছেন। এছাড়াও মঙ্গলবার ঢাকায় ককটেল হামলায় আহত ব্যাংক কর্মচারী আজ ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। সবমিলিয়ে তফসিল ঘোষণার পর এ পর্যন্ত সারাদেশে সহিংসতায় ১৬ জনের মৃত্যু হয়েছে। এদিকে বুধবারের অবরোধে চট্টগ্রামে ৩০টি ট্রাক ও অর্ধশতাধিক দোকান ভাঙচুর করা হয়। চট্টগ্রাম, মিরসরাই, গাজীপুর ও গোয়ালন্দে আগুন দেয়া হয় পাঁচটি গাড়িতে। রাজশাহী, চাঁদপুর, চট্টগ্রাম, সীতাকুণ্ড, গাজীপুর, চাঁপাইনবাবগঞ্জ ও সিরাজগঞ্জে পিকেটার-পুলিশ সংঘর্ষের ঘটনায় পুলিশসহ শতাধিক ব্যক্তি আহত হয়েছে। পুলিশ আটক করেছে ৩৪ জনকে। এ ছাড়া চাঁদপুর ও সিরাজগঞ্জে রেলপথে নাশকতার ঘটনা ঘটেছে। সিরাজগঞ্জে জামায়াত ও ছাত্রদল কর্মী নিহত সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা সদরের মুকুন্দগাঁতী বাজারে বুধবার দ...

‘প্রেসিডেন্টের সাংবিধানিক সীমাবদ্ধতা থাকলেও নৈতিক ক্ষমতা আছে’

সংবিধান বিশেষজ্ঞ ড. কামাল হোসেন বলেছেন, একতরফা কোন নির্বাচনই গ্রহণযোগ্য হতে পারে না। বিগত ত্রিশ বছরের রাজনৈতিক অভিজ্ঞতায় একতরফা নির্বাচন গ্রহণযোগ্য হওয়ার কোনো নজির নেই। ৮৬ সালের নির্বাচন গ্রহণযোগ্য হয়নি। ৯৬ সালের ১৫ই ফেব্রুয়ারির নির্বাচন গ্রহণযোগ্য হয়নি। ২০০৭ সালের ২২শে জানুয়ারির নির্বাচন হতে যাচ্ছিল তাও গ্রহণযোগ্যতা পেত না। মানবজমিন অনলাইনকে দেয়া প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন। গতকাল প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ প্রসঙ্গে তিনি বলেন, আমরা নাগরিক হিসাবে উদ্বিগ্ন। সেই উদ্বেগের যায়গা থেকেই প্রেসিডেন্টের কাছে গিয়েছি। আমরা প্রেসিডেন্টের কাছে একই সুরে কথা বলেছি। আমাদের মূল আহ্বান ছিল একটি সুষ্ঠু, গ্রহণযোগ্য ও অবাধ নির্বাচনের জন্য সবার অংশগ্রহণ নিশ্চিতের বিষয়ে। পঞ্চদশ সংশোধনীর মাধ্যমেই এই সংকট সৃষ্টি হয়েছে তা আমরা স্পষ্ট করেছি। সন্ত্রাস, সংঘর্ষ ও সহিংস কর্মসূচিগুলো অবস্থার অবনতি ঘটছে তাও আমরা তুলে ধরেছি। আমরা মনে করি আলাপ আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান সম্ভব। কিন্তু সমাধানের আগেই নির্বাচনে সিডিউল ঘোষণা হয়েছে। এটা আমাদের উদ্বেগকে আরও বাড়িয়ে দিয়েছে। আপনাদেরকে প্রেসিডেন্ট কি আশার বাণী ...