Skip to main content

Posts

Showing posts from December 7, 2013

দক্ষিণ আফ্রিকা প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট হওয়ার পর জাতির উদ্দেশে দেওয়া নেলসন ম্যান্ডেলার ভাষণ ‘স্বাধীনতাই হবে আমাদের শাসক’

ইউনিয়ন বিল্ডিংস, প্রিটোরিয়া, ১০ মে ১৯৯৪ আজ এখানে আমাদের উপস্থিতির মাধ্যমে এবং দেশজুড়ে ও বিশ্বের বিভিন্ন স্থানে উদ্যাপনের দ্বারা আমাদের নবীন স্বাধীনতার প্রতি গৌরব ও প্রত্যাশা ন্যস্ত করছি। সুদীর্ঘকাল স্থায়ী নজিরবিহীন মানবিক বিপর্যয়ের অভিজ্ঞতা থেকে অবশ্যই এমন একটি সমাজ জন্মলাভ করবে, যা সমগ্র মানবতাকেই গৌরবান্বিত করবে। দক্ষিণ আফ্রিকার সাধারণ নাগরিক হিসেবে আমাদের প্রত্যেকের প্রতিদিনের কর্ম থেকেই উদ্ভূত হবে দক্ষিণ আফ্রিকার সেই বাস্তবতা, যা সুবিচারের প্রতি মানবিক বিশ্বাসকে দৃঢ়তর করবে, মানবাত্মার মহত্ত্ব-সম্পর্কিত আস্থাকে শক্তিশালী করবে এবং সবার গৌরবময় জীবনের জন্য আমাদের সব প্রত্যাশাকে স্থায়িত্ব দেবে। এ সবকিছুই আমরা চাই আমাদের নিজেদের জন্য এবং সমগ্র বিশ্বের জনগণের জন্যও, এখানেও তাঁদের ব্যাপক প্রতিনিধিত্ব রয়েছে। আমার সহযোদ্ধাদের প্রতি এ কথা বলতে আমার কোনো দ্বিধা নেই যে, আমাদের প্রত্যেকেই এই শোভাময় দেশটির মাটির সঙ্গে নিবিড়ভাবে সংযুক্ত হয়ে আছি, যেমনটি রয়েছে প্রিটোরিয়ার বিখ্যাত ‘জাকারান্ডা’ এবং বুশভেল্ডের (ট্রান্সভালের নিচু অঞ্চল) ‘মাইমোসা’ বৃক্ষগুলো। যখনই আমরা কেউ দেশে...

এসো নীপবনে- সত্য-মিথ্যা by আবুল হায়াত

আমি মিথ্যার বেসাতি করি। কথাটা একবচনে শুনতে খুব খারাপ লাগছে কি? তাহলে বহুবচনেই বলা যাক। আমরা মিথ্যার বেসাতি করি। ‘আমরা’ বলতে আমি অভিনয়শিল্পীদের বোঝাচ্ছি। কথাটা আসলেই সত্যি। ‘অভিনয়’ ব্যাপারটিই মিথ্যাশ্রয়ী। অনেকে বলেন কল্পনাশ্রয়ী। বিষয় তো একই। যা হয়নি, ঘটেনি, হবে না বা ঘটবে না তাকে আমরা সত্যরূপে প্রকাশ করছি নাটকের মাধ্যমে। বিশেষ করে অভিনয় করে। বিশ্বাসযোগ্যভাবে মিথ্যাকে উপস্থাপন করে অভিনয় করছি বা করার চেষ্টা করছি। যিনি যত বিশ্বাসযোগ্যভাবে মিথ্যাকে উপস্থাপন করছেন তিনিই তত ভালো অভিনেতা। আসলে মিথ্যাটা কী? সোজা কথায় যাহা সত্য নয়, তাহাই মিথ্যা। অভিধান অনুযায়ী—একটি অসত্যকে ইচ্ছাকৃতভাবে সত্যরূপে উপস্থাপন করাই হচ্ছে মিথ্যা। আরও বিস্তারিত বলা হয়েছে কোথাও কোথাও—ইচ্ছাকৃতভাবে কাউকে বঞ্চিত করার জন্য কিংবা বিভ্রান্ত করার জন্য কোনো অসত্যকে সত্যরূপে উপস্থাপন করাই হচ্ছে মিথ্যা। তাহলে অন্তত এই একটি কারণে অভিনয়শিল্পীদের কাঠগড়ায় দাঁড় করানো যাবে না—‘মিথ্যা’র পেছনে অসৎ উদ্দেশ্য থাকতে হবে, তখনই সেটা অপরাধ। সাদা বা সৎ মিথ্যার একটা উদাহরণ দেওয়া যায়। ক্যানসারে আক্রান্ত সন্তানকে বা কো...

যত দিন জীবিত, তত দিন আমিই চেয়ারম্যান: এরশাদ

অবসরে যাওয়ার খবর ভিত্তিহীন ও বিভ্রান্তিকর বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। তিনি বলেন, ‘আমি জাতীয় পার্টির চেয়ারম্যান। আমি এখনো জীবিত আছি। যত দিন জীবিত আছি, তত দিন আমিই চেয়ারম্যান।’ আজ শনিবার বারিধারার প্রেসিডেন্ট পার্কের নিজ বাসভবনে বেলা সোয়া দুইটার দিকে সাংবাদিকদের এ কথা বলেন এরশাদ। এরশাদ বলেন, ‘আমি কাউকে ক্ষমতা হস্তান্তর করিনি। রওশন এরশাদ ক্ষমতা নেননি। আমি থাকতে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হয় কী করে?’ তিনি বলেন, ‘যতই প্রোপাগান্ডা করুন, বিভ্রান্তি ছড়ান, আমি বলেছি সব দল না এলে জাতীয় পার্টি নির্বাচনে যাবে না। আমরা কখনোই যাব না।’ নির্বাচনকালীন মন্ত্রিসভায় তাঁর দলের সদস্যদের থাকা প্রসঙ্গে এরশাদ বলেন, ‘তাঁরা থাকুক বা না থাকুক তাতে কিছু যায়-আসে না। আমাদের মহাসচিব প্রধানমন্ত্রীর কাছে পদত্যাগপত্র জমা দিতে যাচ্ছেন।’ এর আগে আজ সকালে জাতীয় পার্টির বহিষ্কৃত জ্যেষ্ঠ প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর আহমেদ সাংবাদিকদের বলেন, বিশ্বস্ত সূত্রে তিনি জানতে পেরেছেন রওশন এরশাদকে চেয়ারম্যানের দায়িত্ব দিয়ে এইচ এম এরশাদ অবসরে যাবেন বা চিকিত্সা নিতে যাবেন। তিনি বলেন, এর অর্থ ...

এরশাদের বাসায় সাকিব

জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের বারিধারার বাসায় আজ শনিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে যান ক্রিকেটার সাকিব আল হাসান। এরশাদের সঙ্গে দেখা করে সন্ধ্যা পৌনে সাতটার দিকে সাকিব ওই বাসা থেকে বেরিয়ে যান। তবে এ সাক্ষাতের বিষয়ে তিনি বাইরে অপেক্ষমাণ সাংবাদিকদের কোনো কিছু বলেননি। দলীয় সূত্রে জানা গেছে, ১৫ ডিসেম্বর সাকিবের বিবাহোত্তর সংবর্ধনা। এরশাদকে ওই অনুষ্ঠানের দাওয়াত দিতেই সাকিব এসেছিলেন।

সংবিধানের বাইরে যাওয়া সম্ভব না, তারানকোকে বলেছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘের সহকারী মহাসচিব অস্কার ফার্নান্দেজ তারানকোকে বলেছেন, তাঁর সরকার নির্বাচনে সব দলকে আনার চেষ্টা করছে। এই চেষ্টা অব্যাহত থাকবে। তবে সংবিধানের বাইরে গিয়ে সরকারের পক্ষে কিছু করা সম্ভব হবে না। আজ শনিবার বিকেলে গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে তারানকোর বৈঠকের পর প্রধানমন্ত্রীর উপদেষ্টা গওহর রিজভী সাংবাদিকদের এ কথা জানিয়েছেন। গওহর রিজভী বলেন, বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সরকার যা যা করেছে তা তারানকোর কাছে তুলে ধরেন। রিজভী জানান, প্রধানমন্ত্রী জাতিসংঘের সহকারী মহাসচিবকে বলেন, ‘সব দলকে নির্বাচনে আনার অনেক চেষ্টা করেছি। আরও চেষ্টা করব। কিন্তু সংবিধানের বাইরে যাওয়া সম্ভব নয়।’ রিজভী জানান, তারানকো নির্বাচন পেছানো যায় কি না, তা জানতে চান। এ ছাড়া নির্বাচনে সব দলের সমান সুযোগ নিশ্চিত করা যায় কি না, তা-ও জানতে চান তিনি। জবাবে প্রধানমন্ত্রী বলেন, নির্বাচনের তারিখ পেছানোর বিষয় নিয়ে নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা দরকার। সরকার এখানে হস্তক্ষেপ করবে না। তবে যা কিছুই করা হোক না কেন তা সংবিধানের মধ্যেই করতে হবে। আজ বিকেল চারটায় তারান...

তারানকোর সঙ্গে খালেদার বৈঠক

বিরোধীদলীয় নেতা ও বিএনপির চেয়ারপারসনের সঙ্গে বৈঠক করেছেন জাতিসংঘের সহকারী মহাসচিব অস্কার ফার্নান্দেজ তারানকো। বৈঠকে রাজনৈতিক সংকট, সরকারের ভূমিকা, সহিংসতাসহ বিভিন্ন বিষয় নিয়ে তাঁদের দীর্ঘ আলোচনা হয়েছে বলে জানিয়েছেন বৈঠকে উপস্থিত বিএনপির এক নেতা। আজ শনিবার সন্ধ্যা সাতটার কিছু পরে গুলশানে খালেদা জিয়ার বাসায় বৈঠক শুরু হয়। প্রায় দুই ঘণ্টা ধরে চলে এই বৈঠক। বৈঠক শেষে এক সংবাদ ব্রিফিংয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী জানান, এর আগে জাতিসংঘের মহাসচিব যে চিঠি দিয়েছিলেন তার সূত্র ধরে বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। নির্বাচন পেছানোর বিষয়ে প্রধানমন্ত্রীর মন্তব্য প্রসঙ্গে সাংবাদিকেরা জানতে চাইলে শমসের মবিন বলেন, এ প্রসঙ্গে তাঁর দল এই মুহূর্তে কিছু বলতে চায় না। তিনি আরও জানান, সহকারী মহাসচিবের সঙ্গে বিরোধীদলীয় নেতা আবার বৈঠক করবেন। এরপর তাঁরা সংবাদমাধ্যমকে বিস্তারিত জানাতে পারবেন। খালেদা জিয়ার সঙ্গে বৈঠকের সময় শমসের মবিন চৌধুরী ছাড়াও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মঈন খান এবং বিএনপির চেয়ারপারসনের দুই উপদেষ্টা সাবিহউদ্দিন আহেমদ ও রিয়াজ রহমান। দলীয় নেতাদের নিয়ে...