একতরফা নির্বাচন বন্ধের জন্য বিরোধী দল যে আন্দোলন করছে, তা দেখা যাচ্ছে ব্যক্তির বিরুদ্ধে প্রতিহিংসায় রূপ নিয়েছে। চাঁপাইনবাবগঞ্জ, সাতক্ষীরা, সিরাজগঞ্জসহ বিভিন্ন এলাকা থেকে প্রথম আলোর প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদনে এর ভয়াবহ চিত্র পাওয়া যায়। গত কয়েক সপ্তাহে শিবগঞ্জ উপজেলার টিকরি গ্রামের ২৫টি বাড়ি ও ৩০-৩৫টি দোকান পুড়িয়ে দেওয়া হয়েছে। প্রতিপক্ষ দল আওয়ামী লীগ করে বা তাদের ভোট দেয়, এই অপরাধে বেছে বেছে তাদের বিরুদ্ধে আক্রমণ চালানো হচ্ছে। সাতক্ষীরার কলারোয়া উপজেলার আওয়ামী লীগের এক নেতা পারিবারিক কবরে লুকিয়ে থেকেও রেহাই পাননি, তাঁকে পিটিয়ে হত্যা করা হয়েছে। বিভিন্ন এলাকায় সংখ্যালঘু পরিবারের সদস্যদের ওপরও চলছে হামলা। তাদের ঘরবাড়ি-সহায়সম্পদ পুড়িয়ে দেওয়া হচ্ছে। হিন্দু ধর্মাবলম্বী জনগোষ্ঠী চরম আতঙ্কে দিন কাটাচ্ছে। অন্যদিকে, বিরোধী দলের নেতা-কর্মীদের ওপরও চলছে নির্বিচার হামলা। ২০ ডিসেম্বর টাঙ্গাইল সদর উপজেলা বিএনপির সহসভাপতি ও দাইন্যা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রফিকুল ইসলাম ফারুককে দুর্বৃত্তরা গুলি করে হত্যা করেছে। লক্ষ্মীপুরে বিএনপি-সমর্থকদের বিরুদ্ধে চালানো হয়েছে ভয়াবহ আক্রমণ। এ রকম...
চট্টগ্রামের সব খবরাখবর