Skip to main content

Posts

Showing posts from January 10, 2014

অরণ্যে রোদন- কী ব্যবস্থা নিলেন? by আনিসুল হক

আমার এক বন্ধু আমাকে বার্তা পাঠিয়েছেন: ‘সারা দেশে যা হচ্ছে, তা দেখে আমি, আমার পরিবার, আমার সম্প্রদায়—আমরা কেউ এতটুকু আশ্চর্য নই। এটাই ইতিহাস, আমরা জানি এ রকম হয়, হয়েছে বহু। আমরা জানি এ রকম হতোই। আমরা জানি এ রকম হতেই থাকবে। ৪৬, ৪৭, ৬৫, ৬৬, ৭১, ৭৫, ৯০, ৯১, ৯৬, ২০০১, ২০০৮, ২০১৪ বা গুজরাট, বাবরি মসজিদ, রাখাইন, যুদ্ধ, ভোট—সব সময়ই একই ভবিতব্য। ‘এই নিয়তি আমার দাদার, বাবার, মায়ের, এই নিয়তি আমার, এই নিয়তি আমার সন্তানেরও। হ্যাঁ, আমার সন্তানেরও, কারণ বদলায়নি কোনো কিছুই, তথাকথিত শিক্ষা, আধুনিকতা বরং সাম্প্রদায়িকতার সঙ্গে যোগ করেছে হিপোক্রিসির নতুন নতুন পথ। আমার বাবার আমলের ধর্মান্ধরা অ্যাট লিস্ট হিপোক্রিট ছিল না। আর হ্যাঁ, আরেকটা জিনিসও নতুন, ফেসবুকের আর্তনাদটুকু। যেমন এখন আমি করছি, যেমন অনেকেই করে; গা-জোয়ারি স্ট্যাটাস দিয়ে তৃপ্ত হচ্ছে। ‘এ ছাড়া, আগেও আমরা জ্বলেছি, পুড়েছি, মরেছি, হারিয়েছি অনেক। একদল মেরেছে তো আরেক দল এসে টেনে তুলেছে। একদল তাড়িয়ে দিয়েছে তো আরেক দল আমার ভিটের দরজা ধরে বলেছে, ফিরে এসো, আমি আছি পাশে। এখনো তা-ই হচ্ছে। তাই কোনো বিশেষ ধর্মের ওপর আমার, আমাদের কোনো ক্ষোভ বা অভ...

দেশ ও রাজনীতি- মুক্তিযুদ্ধ ও ইসলাম কারও একার নয় by আনু মুহাম্মদ

যেভাবে নির্বাচন হলো, তা নিয়ে আর কি কথা বলার কিছু আছে? ১৯৮৮, ১৯৯৬ সালে নির্বাচনের সব উপাদানই এ বছর আরও বেশি করে ছিল। আগের ওই দুই বছরের মতো এবারও কাগজপত্রে সংখ্যার জালিয়াতি পাওয়া যাবে অনেক। এর মধ্য দিয়ে ২০০১ সালে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরে আওয়ামী লীগের কৃতিত্ব ঢাকা পড়ে গেল। ইতিহাসে এরশাদ ও খালেদার সঙ্গে জাল নির্বাচনের একই ধারায় হাসিনার নামও যুক্ত হলো। এ রকম একটি নির্বাচনের পক্ষে মন্ত্রী-সাংসদ ও কতিপয় বুদ্ধিজীবী যেভাবে মুখর, তাতে দুই কান কাটা-সম্পর্কিত গল্পই মনে পড়ে। এবারের এই নির্বাচনে সবচেয়ে বড় আপত্তির বিষয়, সবই হচ্ছে ‘মুক্তিযুদ্ধের চেতনা’র নামে। আওয়ামী লীগ সরকার তার যাবতীয় কাজের ব্যানার হিসেবে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধকে ব্যবহার করে। যে সরকার মুক্তিযুদ্ধের চেতনার কথা আপ্তবাক্য হিসেবে ব্যবহার করে, তার ভূমিকার বিশিষ্টতা কী হবে? বিএনপি-জামায়াত জোট আমলের দুর্নীতি, দখল, সন্ত্রাস, স্বেচ্ছাচারিতা, দলীয়করণ—এসব মহাজোট সরকারের মধ্যে কোনোভাবেই কম ছিল না, বরং অনেক ক্ষেত্রে আরও বৃদ্ধি পেয়েছে। সংবাদপত্রে প্রকাশিত নির্বাচনের হলফনামা থেকে বাংলাদেশের মানুষ জেনেছে, এই সরকারের মন্ত্রী-...

খোলা চোখে- সংখ্যালঘু রাজনীতির ‘সফট টার্গেট’ by হাসান ফেরদৌস

যাদের দিকে ঢিল ছুড়লে পাটকেল খাওয়ার ভয় নেই, যাদের বাড়িতে আগুন দিলে পাল্টা আগুন লাগার উদ্বেগ নেই, যাদের দু-চারজন খুন বা ধর্ষণ হলে ফিরতি খুন বা ধর্ষণের আশঙ্কা নেই—এমন মানুষজনই হলো ‘সফট টার্গেট’। বাংলাদেশের জন্মের গোড়া থেকেই সংখ্যালঘু হিন্দুরা সে রকম ‘সফট টার্গেট’ হয়ে থেকেছে। একাত্তরে পাকিস্তানিরা বেছে বেছে হিন্দুদের ওপর হামলা করেছে। লক্ষ্য, হিন্দু জনগোষ্ঠীকে উৎখাতের মাধ্যমে ‘ফাইনাল সলিউশন’ অর্জন। পাকিস্তানিরা আর নেই, কিন্তু স্বাধীনতা-উত্তর চার দশকে হিন্দু সম্প্রদায়ের ওপর পরিকল্পিত আক্রমণ থামেনি। তার সর্বশেষ প্রমাণ মিলল ৫ জানুয়ারির নির্বাচনের পর দেশজুড়ে সংখ্যালঘু উৎখাতের নতুন তাণ্ডবে। স্বাধীন বাংলাদেশে প্রতিটি নির্বাচনের আগে সংখ্যালঘু গ্রাম আক্রান্ত হয়। লক্ষ্য, এসব গ্রামের লোকজন যাতে ভোটকেন্দ্রে যাওয়ার দুঃসাহস না করেন। নির্বাচন শেষে আবারও তাঁরা আক্রান্ত হন, হুমকি ও শাসানি সত্ত্বেও কেউ কেউ ভোটকেন্দ্রে গেছেন এবং তাঁদের পছন্দের দলের বাক্সে ভোট দিয়েছেন, তার শাস্তি হিসেবে। এবারের সংখ্যালঘু আক্রমণের কারণও খুব ভিন্ন কিছু নয়। বাংলাদেশের হিন্দুরা বরাবরই আওয়ামী লীগকে নিজেদের রক্ষাকর্ত...

বিশ্বায়নের কাল- হতাশ হয়েছে বিশ্ব by কামাল আহমেদ

বাংলাদেশ আর কখনো এভাবে প্রায় পুরো বিশ্বকে হতাশ করেছে বলে শুনিনি। ব্যতিক্রম অবশ্য আছে। সেটা নিকটতম প্রতিবেশী, যার সহায়তা ও অঙ্গীকারগুলো সময়মতো পূরণ হলে বাংলাদেশের ক্ষমতাসীন দলের জনসমর্থন হয়তো এতটা কমে যেত না। ফলে, বৃহৎ প্রতিবেশী ভারতের সমর্থন সাংবিধানিক ধারাবাহিকতার নির্বাচনে প্রায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী সরকারকে বাস্তবে কোনো সাহায্য করবে কি না বলা মুশকিল; বরং ভারতবিরোধিতার রাজনীতির প্রচারণা উসকে দেওয়ায় তা সহায়ক হওয়ার সম্ভাবনাকে নাকচ করা এখন সহজ নয়। ৫ জানুয়ারির নির্বাচনে হতাশা জানানোর পালা শুরু হয় লন্ডন থেকে। তারপর ওয়াশিংটন, টরন্টো, জাতিসংঘ মহাসচিবের দপ্তর হয়ে ক্যানবেরা ও টোকিও—সব জায়গা থেকে প্রায় অভিন্ন প্রতিক্রিয়া। তাদের হতাশার কারণ অনেক। প্রথমত, অর্ধেকের বেশি নির্বাচনী এলাকায় ভোটারদের ভোটদানের সুযোগ থেকে বঞ্চিত হওয়া এবং অবশিষ্ট এলাকাগুলোয় ভোটারদের অংশগ্রহণ কম হওয়ার বিষয়। দ্বিতীয়ত, বেআইনি সহিংসতায় বেসামরিক লোকজনের প্রাণহানি, নাগরিকদের ভীতি প্রদর্শন এবং স্কুল-কলেজসহ সরকারি ভবনে অগ্নিসংযোগের ঘটনা। তৃতীয়ত, শান্তিপূর্ণ ও সব দলের অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানের ব্যবস্থ...

সরল গরল- ‘সংবিধান রক্ষায়’ সংবিধানবিচ্যুত শপথ by মিজানুর রহমান খান

ফ্রান্সের রাজা চতুর্দশ লুই দেশ শাসন করেছিলেন ১৬৪৩ থেকে ৭২ বছরের বেশি। ‘আমিই রাষ্ট্র’ কথাটি তাঁর জবানিতেই পরিচিত। অপ্রয়োজনে সংবিধান থেকে সরে আজই শপথ এবং ১২ জানুয়ারির মধ্যে নতুন সরকার গঠনের প্রশ্নবিদ্ধ উদ্যোগ দেখে লুইয়ের কয়েকটি উদ্ধৃতি স্মরণে আসছে। লুই বলেছিলেন, ‘যে ব্যক্তি নিজেকে জয় করতে পারে, তার সামনে আর সামান্যই কিছু টিকতে পারে।’ অবশ্য তিনি তাঁর অন্তিম শয়ানে বলেছিলেন, ‘আমি চলে যাচ্ছি কিন্তু রাষ্ট্র সর্বদাই টিকে থাকবে।’ রকিব উদ্দীন কমিশন গতকাল গেজেট করে যা করল, তাতে মনে হয় তাঁরা লুইয়ের সপ্তদশ শতাব্দীর রাজকর্মচারী। তাঁরা লুইয়ের মনোবাঞ্ছা পূরণ করছেন। লুই বলতেন, ‘এটা আইনসম্মত, কারণ এটাই আমার অভিপ্রায়।’ এখন সরকার সংসদ ভাঙছে না অথচ ইসিকে দিয়ে সংবিধান ভাঙাচ্ছে। সরকারি মন্ত্রণাদাতারা ও তাদের তথাকথিত শুভানুধ্যায়ীরা উদ্ভট ও অসাংবিধানিক মন্ত্রণা দিচ্ছেন। তাঁরা নাকি বলছেন, নবম সংসদ ভাঙতে হবে না। শপথ নিলে এবং দশম সংসদ ডাকলেই নবম সংসদ বিলুপ্ত হবে। অথচ সংবিধান বলেছে, শুধু দুভাবে সংসদ লুপ্ত হবে। প্রথমত প্রধানমন্ত্রীর লিখিত পরামর্শে রাষ্ট্রপতির আদেশে। দ্বিতীয়ত প্রথম বৈঠক থেকে পাঁচ বছরে...

পাকিস্তান- নওয়াজ শরিফের কঠিন সময় by নাজাম শেঠি

প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ যদি ২০১৪ সালের দিকে তাকান, তাহলে পাঁচটি প্রধান ক্ষেত্র দেখতে পাবেন, যেদিকে তাঁর সরকারকে মনোযোগ নিবদ্ধ করতে হবে। যথা: পররাষ্ট্রনীতি, সন্ত্রাসবাদ, অর্থনীতি, নির্বাহী বিভাগ ও বিচার বিভাগের মধ্যকার সম্পর্ক এবং সামরিক-বেসামরিক সম্পর্ক। এসব ক্ষেত্রে তাঁর জন্য কী অপেক্ষা করছে, তা দেখতে পেয়ে তিনি আস্থা বোধ করতে পারেন। কারণ, প্রতিটি ক্ষেত্রেই অভিজ্ঞ ও তাঁর বিশ্বস্ত লোকজন দায়িত্বরত আছেন। পররাষ্ট্রনীতির দায়িত্বে আছেন পররাষ্ট্র বিভাগের দুই বর্ষীয়ান কর্মকর্তা সাবেক পররাষ্ট্রমন্ত্রী সারতাজ আজিজ ও সাবেক রাষ্ট্রদূত তারিক ফাতেমি। অর্থ মন্ত্রণালয় দেখছেন সাবেক অর্থমন্ত্রী ইসহাক দার। কার্যত উপপ্রধানমন্ত্রী চৌধুরী নিসার আলি খান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে থেকে জাতীয় নিরাপত্তা/সন্ত্রাসবাদ/আইনশৃঙ্খলা বিষয়ে নীতিকৌশল ঠিক করছেন। সাবেক আইনমন্ত্রী জাহিদ হামিদ আর আইনজীবীদের আন্দোলনের সাবেক নেতা অ্যাটর্নি জেনারেল মুনির মালিক দেখছেন আইন। আর শরিফ ভ্রাতৃদ্বয়ের উভয়েই ব্যক্তিগতভাবে সামরিক বাহিনীর ব্যাপারে অনেক অভিজ্ঞতা অর্জন করেছেন। গত দুই দশকে দুবারের অ্যাডভেঞ্চারিজমের অনেক ...

ভয়েস অব আমেরিকাকে খালেদা- ‘জামায়াতের সঙ্গে জোট কৌশলগত’: বেগম খালেদা জিয়া

বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়া বলেছেন দশম জাতীয় সংসদ নির্বাচন মানুষ প্রত্যাখ্যান করেছে। সুতরাং একাদশ সংসদ নিয়ে আলোচনা পরের বিষয়। জামায়াতের সঙ্গে জোট বা ঐক্যর বিষয়টি শুধুই কৌশলগত ব্যাপার বলে তিনি উল্লেখ করেছেন। শন্তি, উন্নয়ন, দারিদ্র বিমোচন চায় বলেই তরুণরা এই সরকারকে প্রত্যাখ্যান করেছে বলেও তিনি দাবি করেন। গতকাল ভয়েস অব আমেরিকাকে দেয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন খালেদা জিয়া। ভয়েস অব আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে তাঁর সঙ্গে টেলিফোনে কথা বলেন সরকার কবীরূদ্দীন। এ সাক্ষাৎকারে বিএনপির দলীয় অবস্থান ও আঠারো দলের পরবর্তী ভাবনা তুলে ধরেছেন খালেদা জিয়া। নির্বাচন হয়ে গেল। এখন কি কর্মসূচি নিয়ে এগোবেন? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রথম কথা আমি বলব যে, দেশে কোন নির্বাচন হয়নি। যেটা হয়েছে তা কারও কাছেই গ্রহণযোগ্য নয়। দেশের মানুষ সরকারকে সম্পূর্ণভাবে রিজেক্ট করেছে। আপনি নিজেই দেখেন যেখানে ১৫৩টা সিটে কেউ পার্টিসিপেট করেনি। কন্টেস্ট করেনি। কেউ আগ্রহীই নয় নির্বাচন করতে। সেখানে শুধু একদলীয় নির্বাচন ১৫৩টা সিটে হয়েছে। কোন প্রতিযোগিতা, প্রতিদ্বন্দ্বিতা হয়নি। দ্বিতীয়ত যে ১৪৭টা সিটে ৫ই জানুয়ারি ...

‘বাংলাদেশের সংকট সমাধানে মার্কিন সিনেটে প্রস্তাব গৃহীত’

বাংলাদেশের চলমান রাজনৈতিক সহিংসতায় উদ্বেগ প্রকাশ করে সংলাপ ও রাজনৈতিক সংস্কারের আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র কংগ্রেসের উচ্চকক্ষ ‘সিনেট’। গত ৭ই জানুয়ারি ১১৩তম কংগ্রেসের প্রথম সেশনে এ সংক্রান্ত প্রস্তাব গ্রহণ করা হয়। গতকাল এর বিস্তারিক রেজুলেশন প্রকাশ করা হয়। দেশটির পাঁচ সিনেটর রিচার্ড ডারবিন, জন বুজম্যান, বারবারা বক্সার, মাইকেল বি এঞ্জি ও সিনেটর ক্রিস্টফার এস মার্ফি গত ১১ই ডিসেম্বর প্রস্তাবটি পররাষ্ট্র বিষয়ক সিনেট কমিটিতে তোলার এক সপ্তাহ পর সেটি নিয়ে কমিটিতে আলোচনা হয়। মঙ্গলবার ওই প্রস্তাবটি প্রায় অপরিবর্তিতভাবেই গ্রহণ করে। এ প্রস্তাবে বাংলাদেশের ৫ই জানুয়ারি ভোটের আগের পরিস্থিতিই সেখানে উঠে এসেছে। বাংলাদেশের বর্তমান পরিস্থিতির জন্য প্রধান দুই রাজনৈতিক দলের বিরোধকে দায়ী করে ওই প্রস্তাবে ছয়টি সুনির্দিষ্ট বিষয়ে পদক্ষেপ নেয়ার আহ্বান জানানো হয়েছে। এগুলো হল, ১. বাংলাদেশের রাজনৈতিক সংঘাতের নিন্দা জ্ঞাপন এবং রাজনৈতিক দলগুলোর নেতাদেকে সরাসরি এবং সত্যিকার অর্থেই অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য একটি নির্বাচন অনুষ্ঠানের জন্য সংলাপে বসার আহ্বান। ২. লাগাতার রাজনৈতিক অচলাবস্থায় বাং...

‘অনেক হয়েছে এবার ক্ষান্ত দেন’- কীভাবে সন্ত্রাস বন্ধ করতে হয় জানা আছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে উদ্দেশ করে বলেছেন, হরতাল, অবরোধ দিয়ে মানুষের জীবন ধ্বংস করা, খুন করা বন্ধ করতে হবে। বন্ধ না করলে কীভাবে করতে হয় তা আওয়ামী লীগের জানা আছে। শক্ত হাতে সন্ত্রাসী কাজ বন্ধ করা হবে। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া নির্বাচন বানচাল করতে ব্যর্থ হয়েছেন বলে মন্তব্য করে শেখ হাসিনা বলেন, ‘অনেক হয়েছে এবার ক্ষান্ত দেন।’ তিনি বলেন, ‘নির্বাচনে আসেননি, ভুল করেছেন। ভুলের খেসারত আপনাকেই দিতে হবে।’ তিনি বলেন, মানুষের জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে  যত কঠোর হওয়া দরকার, সরকার তত কঠোর হবে। আজ শুক্রবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আয়োজিত জনসভায় তিনি এসব কথা বলেন। বক্তব্যের শুরুতে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনের সময়কার বিভিন্ন কথা তিনি তুলে ধরেন। শেখ হাসিনা বলেন, ‘২০২১ সালের মধ্যে বাংলাদেশকে সোনার বাংলা হিসেবে গড়ে তুলব। সোনার বাংলা করাই আমাদের নির্বাচনী ইশতেহার।’ তবে তাঁর বক্তব্যের বেশির ভাগ অংশ জুড়েই ছিল বিরোধী দলের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা। হরতাল, অবরোধ ও সহিংসতা বন্ধে...

মিস ওয়ার্ল্ড হতে চায় লিঙ্গান্তরকারী বাংলাদেশী

“আমি সুন্দরী নারী এবং এজন্য মানুষের উচিত আমাকে সম্মান করা। মিস ওয়ার্ল্ড হওয়া আমার সবচেয়ে বড় স্বপ্নগুলোর একটি। বড় হওয়ার সময়েই আমার সবসময় মনে হতো আমি ভুল শরীরের ফাঁদে পড়েছি, তাই লিঙ্গান্তর করা ছাড়া আর কোনো উপায় ছিল না। সৃষ্টিকর্তা ও নিজের ওপর আমার বিশ্বাস আছে। আমার মন যা চায় আমি তাই করতে পারি।”- সম্প্রতি দেয়া এক সাক্ষাৎকারে এমনটাই বলেছেন লিঙ্গান্তর করা ২৩ বছর বয়সী গ্ল্যামার মডেল অ্যামেলিয়া মালতেপে। বাংলাদেশের এক রক্ষণশীল মুসলমান পরিবারে জন্ম অ্যামেলিয়া মালতেপের। তার আগের নাম আদেশ। ২০০৯ সালে পড়াশুনার জন্য কানাডার টরেন্টোতে যান অ্যামেলিয়া। মডেলিংয়ের পাশাপাশি বর্তমানে বিজনেস অ্যাকাউন্টিং নিয়ে পড়ছেন।  ছোটবেলা থেকেই সুন্দর চোখের অধিকারী অ্যামেলিয়া। তিনি জানান, তার চোখই তার সামনে লিঙ্গান্তরিত হওয়ার সম্ভাবনার দুয়ার খুলে দেয়।  লিঙ্গান্তর করার পর নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে অ্যামেলিয়া বলেন, “এটা ছিল আমার জন্য অসাধারণ একটা মুহূর্ত। আমার মনে হয়েছে আমি যা ছিলাম শেষ পর্যন্ত তাই হতে সক্ষম হয়েছি।” অ্যামেলিয়া মেয়েদের মতো চুল পাওয়ার জন্য ২০০০ পাউন্ড ব্যয় করেছেন। হরমোন পরিবর্তন ...