Skip to main content

Posts

Showing posts from January 19, 2014

রূপের মোহেই নির্বাসন সুচিত্রার, মত মনোবিদদের

স্বেচ্ছা নির্বাসনের নেপথ্যে কি লুকিয়ে ছিল কোন গভীর মানসিক আঘাত? নাকি বিগতযৌবনা হওয়ার জ্বালা সহ্য করে উঠতে না পেরেই নিজেকে লোকচক্ষুর আড়ালে নিয়ে চলে গিয়েছিলেন প্রয়াত সুচিত্রা সেন। নায়িকা বুড়িয়ে যাচ্ছেন, সে বাস্তব সত্যিটাই কি মেনে নিতে না পেরে এমন ব্যক্তিগত সিদ্ধান্ত। সে রহস্য জানার উপায় আর নেই। কিন্তু মনোবিদরা বলছেন, অভিনয় জীবনে আচমকা দাঁড়ি টেনে দিয়ে সাড়ে তিন দশক নিজেকে চার দেয়ালে বন্দি করে নেয়ার নজির একেবারেই স্বাভাবিক নয়। বরং আমৃত্যু এমন জীবনযাত্রা বেছে নেয়ার মূলে নির্ঘাত কোন গভীর অবসাদ কিংবা অন্য কোন জটিল ও বিরল মনস্তাত্ত্বিক সমস্যা থাকাই যুক্তিসঙ্গত। এই খবর জানিয়েছে কলকাতা থেকে প্রকাশিত এই সময়। কি সেই সমস্যা। ডাক্তারি পরিভাষায় একে বলে নার্সিসিস্টিক অ্যাটিটিউড। নিজের রূপ-যৌবনের প্রতি অতি-ভালবাসা থেকে কখনও কখনও এমন নেতিবাচক সিদ্ধান্ত নেন মানুষ। চুল পাকছে, ত্বক কুঁচকে যাচ্ছে, এমন রূপে নায়িকাকে কেউ দেখুক, এমনটা হয়তো চাননি তিনি- মন্তব্য মনোরোগ বিশেষজ্ঞ কেদাররঞ্জন বন্দ্যোপাধ্যায়ের। তিনি মনে করেন, এমন অস্বাভাবিক আচরণ আদতে বাস্তবকে মেনে নিতে না পারা। হয়তো তিনি চাইতেন, তার রিনা ...

দুধ দিয়ে অনেক ভাত by মন্‌জুরুল ইসলাম

‘এত ভাত দুধ দিয়া খায় না’- কথাটি গ্রামেগঞ্জে অনেক বেশি প্রচলিত হলেও রাজনীতির মাঠে কথাটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার। তিনি যখন বিরোধী দলে ছিলেন তখন তিনি এটা অত্যন্ত মজা করে বলতেন। প্রধানমন্ত্রী হওয়ার পর কখনও কোথাও বলেছেন কিনা তা শোনার বা জানার সুযোগ হয়নি। আন্দোলন বেগবান করতে ও তৎকালীন সরকারকে উদ্দেশ্য করেই তিনি এ কথাটি বলতেন। নবম জাতীয় সংসদ নির্বাচন হয়েছিল ২৯শে ডিসেম্বর ২০০৮। বলা হয়ে থাকে সেনাসমর্থিত সরকারের অধীনে হয়েছিল সেই নির্বাচনটি। সে সময়ের সরকারকে মইনুদ্দিন-ফখরুদ্দীনের সরকার বলা হতো। তখনকার  বিরোধীদলীয় নেতা আজকের প্রধানমন্ত্রী অত্যন্ত গর্বের সঙ্গে বলছিলেন, ওই সরকার তারই আন্দোলনের ফসল। যদিও ওই সরকারই তাকে কারারুদ্ধ করেছিল। যা হোক, আপনজনেরা অন্যায় করলেও শেষ পর্যন্ত আপন বিবেচনায় মার্জনা করা হয়। এ ক্ষেত্রেও তাই হয়েছে। কিন্তু বিএনপি-জামায়াত জোট সরকারকে ক্ষমতাচ্যুত করার জন্য বিরোধীদলীয় নেতা হিসেবে তিনি আন্দোলন শুরু করেছিলেন ২০০১ সালের ১লা অক্টোবর নির্বাচনের পর থেকেই। প্রথমে শপথ না নেয়ার চিন্তা, পরে শপথ নিলেও সংসদে না যাওয়া, পরে ৩০শে এপ্রিলের ট্রাম্পকার্ডসহ অনেক কিছুই হয়...

এ নিপীড়ন সার্বক্ষণিক ও বহুমাত্রিক by জাকারিয়া পলাশ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক স্বাধীন সেন বলেছেন, সদ্য নির্বাচন কেন্দ্রিক সাম্প্রদায়িক হামলাগুলো আমাদের নজরে আসছে। কিন্তু নিপীড়ন চলছে সার্বক্ষণিক। নির্বাচন নিপীড়নকে আরও প্রত্যক্ষ করে তুলেছে, নিপীড়নের সহিংস রূপের প্রকট প্রকাশ ঘটিয়েছে মাত্র। প্রতিদিনের জীবনযাপনে আমরা সাম্প্রদায়িক বিভেদকে পরিপুষ্ট করে চলেছি। একই সঙ্গে বলে চলেছি, আমরা অসাম্প্রদায়িক। মানবজমিন অনলাইনকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, সাম্প্রদায়িক হামলার জন্য দায়ী ব্যক্তিদের চিহ্নিত করে বিচারের আওতায় আনা যেমন দরকার, তেমনই দরকার বিভেদের অনুশীলনগুলোকে চিহ্নিত করে সেগুলো দূর করার রাস্তা খোঁজা। সাংবিধানিক, আইনগত, চর্চাগত বৈষম্যগুলোকে দূর করার তৎপরতা জোরেশোরে শুরু করা দরকার। তিনি বলেন, বাংলাদেশের ইতিহাসের দাপুটে বয়ান আর জাতীয়তাবাদী আখ্যানে সাম্প্রদায়িক সংঘাত ও সহিংসতার চেতনাগত প্রেক্ষাপটকে স্বীকার করা হয় না। একে কেবল ‘রাজনৈতিক দুর্বৃত্তায়ন’ হিসেবে শনাক্ত করা হয়। এটাই সাম্প্রদায়িকতা জারি থাকার অন্যতম প্রধান কারণ। অন্যদিকে, সাংবিধানিক, আইনগত ও গণতান্ত্রিক বিধিবিধানের পক্ষপাতদুষ্ট প্রয়ো...

লাইনচ্যুত গণতন্ত্রের ট্রেন by আলী ইদ্‌রিস

বলা হয় একটি জাতি বা গোষ্ঠী তার যোগ্যতা অনুযায়ী নেতা-নেত্রী পেয়ে থাকে। জাতি নিজেই তার নেতা ও শাসক নির্বাচিত করে। এ নির্বাচনের মধ্যে যদি জনগণ ভুল সিদ্ধান্ত নেয় তাহলে জাতি অযোগ্য, অদক্ষ, দুর্নীতিগ্রস্ত  নেতা বা শাসক উপহার পায়। আধুনিককালে বিশ্বের বেশির ভাগ দেশে গণতান্ত্রিক পদ্ধতিতে অর্থাৎ প্রত্যক্ষ ভোটের মাধ্যমে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। একটি ভোটের অনেক দাম। কারণ, গণতান্ত্রিক পদ্ধতিতে লাখ লাখ ভোট পেয়েও এক ভোটের ব্যবধানে একজন প্রার্থী হেরে যেতে বা জয় লাভ করতে পারেন। জনগণের এই ভোটাধিকার যদি কেড়ে নেয়া হয় তাহলে গণতন্ত্র থাকে না। দশম জাতীয় নির্বাচনে ১৫৩টি আসনে ৪ কোটির বেশি ভোটার তাদের সাংবিধানিক ভোটাধিকার  প্রয়োগ করে পছন্দমতো নেতা-নেত্রী নির্বাচন করতে পারেননি। তাদের ওপর চাপিয়ে দেয়া হয়েছে মহাজোটের মনোনীত প্রতিনিধিবৃন্দ। এ মনোনয়ন টেন্ডার ভাগাভাগি করে নেয়ার মতো হয়েছে। প্রধান বিরোধী দল বিএনপি জোট নির্বাচনে অংশ নেয়নি বলেই এমনটি হয়েছে। বিএনপি ১৮ দলীয় জোট কেন নির্বাচনে অংশ নেয়নি তা সবার জানা, এতে গণতন্ত্র লাইনচ্যুত হয়েছে সেটা অস্বীকার করার উপায় নেই। এখন লাইনচ্যুত গণতন্ত্রের ট্রেন...

‘এখুনি এসো কাল যদি ভাল না থাকি’ by মমতা বন্দ্যোপাধ্যায়

ফোনটা এলো বিকালে। রোববার, ৫ জানুয়ারি। বাইরের কোন কাজ রাখিনি সে দিন। বাড়িতে বসে আমার আগামী বইয়ের জন্য লিখছিলাম। হঠাৎ বেলভিউ থেকে ফোনে মুনমুন। বলল, ‘একটু কথা বলো।’ তারপরেই এক বিমুগ্ধ বিস্ময় আমার জন্য, ফোনের ওপারে তিনি, সুচিত্রা সেন! গলাটা হয়তো একটু ভারি, তবে কথার মিষ্টতা আগের মতোই। আমাকে বললেন, ‘চলে এসো, তোমাকে দেখতে চাই।’ জানতে চাইলাম, ‘কবে? আজই, না কাল?’ জবাব এলো, ‘এখুনি এসো। আজ ভাল আছি। কাল যদি ভাল না থাকি?’ ভাইপো অভিষেককে ডেকে নিয়ে পাঁচ মিনিটের মধ্যে বেরিয়ে পড়লাম। মনে অদ্ভুত এক অনুভূতি কাজ করছিল। এর আগে কোনদিন তাকে সামনে থেকে দেখিনি। পরিচয় যা, সেটা পর্দায় দেখে। এবং যে কোন বাঙালির মতোই উত্তম-সুচিত্রা জুটি সম্পর্কে চিরাচরিত আবেগের আমিও শরিক। সেই সুচিত্রার সঙ্গে দেখা করতে যাচ্ছি! সুচিত্রা সেন, আমাদের বিশ্বজয়ী দেবকন্যা! ঠিক দু’দিন আগেই জানতে পারি, মহানায়িকা বেলভিউতে সুব্রত মৈত্রের চিকিৎসাধীন। সেদিনই নার্সিংহোমে খোঁজ নিতে গিয়েছিলাম। তবে তিনি যেহেতু দীর্ঘদিন স্বেচ্ছায় নিজেকে আড়ালে সরিয়ে রেখেছিলেন, তাই তার সেই ইচ্ছাকে মর্যাদা দিয়ে দেখা করার চেষ্টা করিনি। বাইরে থেকে মুনমুন, রাইম...