Skip to main content

Posts

Showing posts from December 17, 2013

সন্ত্রাস দমন হোক আইনের সীমার মধ্যে থেকে- যৌথ বাহিনীর অভিযান

গতকাল সোমবার যৌথ বাহিনীর অভিযানে সাতক্ষীরায় পাঁচজন নিহত হয়েছে বলে দাবি করেছে পুলিশ। জামায়াত অবশ্য দুজনের মৃত্যুর কথা বলেছে। লক্ষ্মীপুরে নিহত হয়েছে একজন। গত রোববারও লক্ষ্মীপুরে র‌্যাবের গুলিতে আরও একজনের নিহত হওয়ার সংবাদ প্রকাশিত হয়েছে। অব্যাহত নাশকতা ও সন্ত্রাসী তৎপরতা দমন করে জনমনে আস্থা ফিরিয়ে আনা যেমন দরকার, তেমনি দরকার খেয়াল রাখা যে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে যেন নতুন আতঙ্কের সৃষ্টি না হয়। ছবিঃ ফেসবুক থেকে প্রাপ্ত। হরতাল-অবরোধের নামে জনপরিবহনে আগুন দিয়ে হত্যা, রেলে নাশকতার হত্যা, প্রতিপক্ষকে বেছে বেছে হত্যার সঙ্গে যোগ হচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে হত্যা; বিশেষ করে লক্ষ্মীপুরে যেভাবে বাড়ির ভেতর ঢুকে পর পর দুজন বিরোধী নেতাকে হত্যা করা হয়েছে, তাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাজের ধরন নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক। যাঁরা আন্দোলনের নামে নির্বিচার হত্যা-ধ্বংসের পথ বেছে নিয়েছেন, তাঁদের অবশ্যই দমন করতে হবে। এসব দাবি আদায়ের পথ হলে খুনি-সন্ত্রাসীদেরই আন্দোলনের শিরোপা দিতে হয়। এভাবে কেবল রাজনীতি সম্পর্কেই মানুষের ঘৃণা জাগছে না, তা দেশের স্থিতিশীলতা ও রাষ্ট্রীয়...

আমাদের জাতীয় পতাকা by রবিশঙ্কর মৈত্রী

আদি বা প্রথম পতাকাটি আজকের পতাকার মতো ছিল না। আদি পতাকাটি এঁকেছিলেন স্বভাবশিল্পী ছাত্রনেতা শিবনারায়ণ দাশ। এই পতাকা তৈরির জন্য কাপড় দিয়েছিলেন ঢাকা নিউমার্কেটের অ্যাপোলো টেইলার্সের মালিক বজলুর রহমান লস্কর। সেদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে বর্তমান কলাভবনের সামনের পশ্চিম গেটেই বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলিত হয়। বাংলাদেশের প্রথম জাতীয় পতাকা উত্তোলন করেছিলেন ছাত্রনেতা আ স ম আবদুর রব। আমাদের সেই আদি পতাকার মাঝখানে হলুদ বৃত্তের মধ্যে ছিল বাংলাদেশের মানচিত্র। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭১ সালের ২৩ মার্চে তাঁর বাসভবনে, স্বাধীনতা ঘোষণার প্রাক্কালে পতাকা উত্তোলন করেছিলেন। বিজয়ের পর ১৯৭২ সালে শিবনারায়ণ দাশের ডিজাইন করা পতাকার মাঝে মানচিত্রটি বাদ দিয়ে পতাকার মাপ, রং ও তার ব্যাখ্যা-সংবলিত একটি প্রতিবেদন দিতে বলা হয় পটুয়া কামরুল হাসানকে। কামরুল হাসান আমাদের জাতীয় পতাকার যে রূপ দিয়েছিলেন, সেটিই বর্তমানে বাংলাদেশের জাতীয় পতাকা। বাংলাদেশের জাতীয় পতাকা সবুজ আয়তক্ষেত্রের মধ্যে লাল বৃত্ত। সবুজ রং বাংলাদেশের সবুজ প্রকৃতি ও তারুণ্যের প্রতীক, বৃত্তের লাল রং উদীয়মান সূর্য, স্বাধীনতাযুদ্ধে আত...

৬৪০ কোটি টাকার বিয়ে

বিশ্বের ধনী পরিবারগুলোর মধ্যে অন্যতম ভারতের স্টিল ব্যবসায়ী লক্ষ্মী মিত্তাল পরিবার। এ পরিবারের বিয়ে মানেই জাঁকজমক আর বর্ণাঢ্য আয়োজনের সমাহার। লক্ষ্মী মিত্তালের ভাইয়ের মেয়ের বিয়ে উপলক্ষে এ মাসের শুরুতে বার্সেলোনায় আয়োজন করা হয়েছিল জমকালো অনুষ্ঠানের। তিনদিন ব্যাপী ওই অনুষ্ঠানের জন্য ব্যয় ধরা হয়েছিল পাঁচ কোটি পাউন্ড। ২৬ বছর বয়সী সৃষ্টি মিত্তালের বর ব্যাংকার গুলরাজ বেহেল (৩৬) বিয়ের আসরে এসেছিলেন রাজকীয় ঘোড়ায় চড়ে। সৃষ্টি হচ্ছে লক্ষ্মী মিত্তালের ছোট ভাই প্রমোদ মিত্তালের কন্যা। প্রমোদ নিজেও স্টিল ব্যবসার সঙ্গে জড়িত আছেন। বিশ্বের সবচেয়ে বড় স্টিল প্রস্তুতকারক কোম্পানির আর্সেল মিত্তালের সিইও এবং চেয়ারম্যান হচ্ছে লন্ডনভিত্তিক লক্ষ্মী মিত্তাল। এছাড়া, কুইন্স পার্ক রেঞ্জার্স ফুটবল ক্লাবের ৩৪ ভাগ মালিকানাও তার। ২০০৮ সালে তার সম্পদের পরিমাণ ছিল ৪২.২ মিলিয়ন পাউন্ড। মিত্তাল পরিবার বিয়ের অনুষ্ঠান কাভার করতে একটি হেলিকপ্টার ভাড়া করেছিলেন। অনুষ্ঠানে নিমন্ত্রিত ৫০০ অতিথিকে খাবার আয়োজন করতে ভারত এবং থাইল্যান্ড থেকে শেফ নিয়ে যাওয়া হয়েছিল। অনুষ্ঠানে বয়ে গিয়েছিল শ্যাম্পনের বন্যা। আর কাটা হয়েছিল ৬০ ...

‘নির্বাচন নয় সিলেকশন হচ্ছে’- ড. বদিউল আলম মজুমদার

সুশাসনের জন্য নাগরিক সুজনের সম্পাদক ড. বদিউল আলম মজুমদার নির্বাচন বিষয়ে বলেন, এটা নির্বাচন নামের প্রহসন হচ্ছে। এটাকে আমরা বলতে পারি সিলেকশন। সিলেকশনকেই ইলেকশন বলে চালিয়ে দেয়া হচ্ছে। গণতন্ত্র কায়েম হওয়ার জন্য প্রাথমিক পদক্ষেপ হলো নির্বাচন। কিন্তু প্রতিদ্বন্দ্বী ছাড়া নির্বাচন হলে গণতন্ত্রের ওই প্রাথমিক পদক্ষেপ হোঁচট খায়। মানবজমিন অনলাইনকে দেয়া প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন। তিনি বলেন, স্বাধীনতার মাসেও দুই দল একটা সমাধান বের করতে পারছে না। মুক্তিযুদ্ধের স্বপ্ন, চেতনাগুলো হলো, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, সামাজিক সুবিচার, সততা, আইনের শাসন, একতা এগুলো। কিন্তু এগুলো এখন অনুপস্থিত। অনেক রক্তের বিনিময়ে স্বাধীনতা এসছে আমাদের দেশের। এখনও সেখানে রক্ত ঝরছে মানুষের। এটা ভাবতেই কষ্ট হচ্ছে। ভূখণ্ড স্বাধীন হয়েছে। কিন্তু তার সুফল ঘরে ওঠেনি। কিছু লোক আঙ্গুল ফুলে কলাগাছ হয়েছে। কিন্তু স্বপ্ন বাস্তবায়ন হয়নি। এ অবস্থার পরিবর্তন জরুরি।

রিলিফ ক্যাম্পে শিশু মৃত্যুর কথা স্বীকার

ভারতের মুজাফ্‌ফরনগরের রিলিফ ক্যাম্পে অবশেষে ১১টি শিশুর মৃত্যুর খবর নিশ্চিত করেছে উত্তর প্রদেশ সরকার। দাঙ্গা পরবর্তী সময়ে অব্যবস্থাপনার কারণে প্রচণ্ড ঠাণ্ডায় এসব শিশুর মৃত্যু হয়েছে বলে জানা গেছে। একটি অনানুষ্ঠানিক রিপোর্টে আবার দাবি করা হয়েছে ওই ক্যাম্পে ৩৬টির বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে। গত আগস্ট-সেপ্টেম্বরের দিকে মুজাফ্‌ফরনগরের দুটি জেলাতে বর্ণবাদী দাঙ্গা ছড়িয়ে পড়ার পর এসব রিলিফ ক্যাম্প স্থাপন করা হয়েছিল। কর্মকর্তারা অবশ্য বলছেন আরো ছয় ব্যক্তির মৃত্যুর খবর খতিয়ে দেখা হচ্ছে। এই নিয়ে ওই দাঙ্গায় নিহতের সংখ্যা  ৫০ জন ছাড়িয়ে গেছে। রিলিফ ক্যাম্পের অব্যবস্থাপনার বিষয়টি খতিয়ে দেখতে জনস্বার্থে একটি সামাজিক সংগঠন সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ দাবি করার পর রাজ্য কর্তৃপক্ষের পক্ষ থেকে রিলিফ ক্যাম্পে মৃত্যুর বিষয়টি আনুষ্ঠানিক ভাবে স্বীকার করা হলো। আদালতের দায়ের করা পিটিশনে সামাজিক সংগঠনটি দাবি করেছে প্রয়োজনীয় সুবিধার অভাবে কমপক্ষ আটটি নবজাত শিশুর মৃত্যু ঘটেছে। রিলিফ ক্যাম্পে জন্ম সন্তান দেয়ার কারণেই এসব মৃত্যুর ঘটনা ঘটেছে বলে এতে উল্লেখ করা হয়েছে। প্রাথমিক ভাবে কর্তৃপক্ষ এবং ক্ষমতাসীন সমাজবাদী পার্টির...

এরশাদকে মুক্তি দিতে লিগ্যাল নোটিশ

জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদকে অনতিবিলম্বে মুক্তি দিতে সরকারকে লিগ্যাল নোটিশ দেয়া হয়েছে। এতে অনতিবিলম্বে সাবেক এই প্রেসিডেন্টকে মুক্তি দিতে বলা হয়েছে। অন্যথায় আইনী ব্যবস্থা নেয়া হবে বলে এতে বলা হয়েছে। আইনজীবী এবং জাতীয় পার্টি নেতা বখতিয়ার উদ্দিন খান বুধবার এ নোটিশ পাঠান। তার পক্ষে সিনিয়র এডভোকেট ব্যারিস্টার রফিক-উল হকের চেম্বার থেকে এ নোটিশ পাঠানো হয়েছে। এতে বলা হয়েছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এরশাদকে গত ১২ই ডিসেম্বর থেকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) আটক রেখেছে।

হাতির অবকাশযাপনের ব্যয় দেড় কোটি রুপি!

মন্দির-মঠ-আশ্রমের নির্দিষ্ট গণ্ডিতে পোষ্য হিসেবেই দিন কাটে ওদের। বাকিরা বনে থাকলেও পুরোপুরি মুক্ত; বুনো নয়, নানা কাজে বন বিভাগের নিয়ন্ত্রণেই চলে ওদের জীবন। ভারতের তামিলনাড়ু রাজ্যের এমন ৯৮ টি হাতিকে নেওয়া হচ্ছে এবারের বার্ষিক অবকাশে। রাজ্যের মুখ্যমন্ত্রী জে. জয়ললিতা স্বয়ং এ বার্ষিক হস্তী-অবকাশ আয়োজনের নির্দেশ দিয়েছেন। এ অবকাশে শারীরিক ও মানসিক স্বাস্থ্য পরীক্ষার পাশাপাশি যৌবনদীপ্ত করে তুলতে হাতিদের দেওয়া হবে বিশেষ খাবার। এক খবরে জানিয়েছে ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিস। কোয়েম্বাটুরের জঙ্গলের কাছে বন ভদ্রকালী আম্মান মন্দিরের কাছে ডিসেম্বরের ১৯ তারিখে শুরু হয়ে আগামী বছরের ৪ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এ আয়োজন। এ অবকাশে শারীরিক ও মানসিক স্বাস্থ্য পরীক্ষার পাশাপাশি যৌবনদীপ্ত করে তুলতে হাতিদের দেওয়া হবে বিশেষ খাবার। পাশাপাশি চলবে মাহুতদের বিশেষ প্রশিক্ষণও। বিভিন্ন মন্দির-মঠের ৪৩ টি এবং বন বিভাগের ৫৫টি হাতি এবার এ আয়োজনে অংশ নিচ্ছে। রাজ্যের পোষ্য হস্তীকুলের স্বাস্থ্য ঠিক রাখতে এবং তাদের তরতাজা যৌবনদীপ্ত রাখার এ প্রয়াসে এবার আনুমানিক ১ কোটি ৫৩ লাখ রুপি খরচ হবে। রাজ্য সরকার এ ব্যয় কহন করব...

মুহিতকে জানিয়েছেন মজীনা- নির্বাচন নিয়ে সরকারের ব্যাখ্যার অপেক্ষায় যুক্তরাষ্ট্র

আগামী নির্বাচন নিয়ে বাংলাদেশ সরকারের ব্যাখ্যার অপেক্ষা করছে যুক্তরাষ্ট্র। বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতকে এ কথা জানিয়েছেন। আজ মঙ্গলবার দুপুরে সচিবালয়ে অর্থমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের পরে অর্থমন্ত্রী সাংবাদিকদের এসব কথা জানান। বৈঠক সম্পর্কে অর্থমন্ত্রী আরও বলেন, তিনি মজীনাকে আশ্বস্ত করে বলেছেন, বাংলাদেশে যা কিছু ঘটছে সবকিছুই সরকারের নিয়ন্ত্রণে রয়েছে। অর্থমন্ত্রী মজীনাকে বলেছেন, জামায়াত-শিবির বাংলাদেশে যে কর্মকাণ্ড করছে সে জন্য দলটিকে ‘টেরোরিস্ট পার্টি’ হিসেবে ‘ডিক্লেয়ার’ করা উচিত। এ ব্যাপারে মজীনা কী বলেছেন, জানতে চাইলে মন্ত্রী সাংবাদিকদের বলেন,  তিনি এতে ‘ডিসএগ্রিড’ হননি। নির্বাচন নিয়ে মার্কিন রাষ্ট্রদূত কী বলেছেন, জানতে চাইলে মুহিত জানান, মজীনা তাঁকে বলেছেন, ‘অর্ধেক আসনে নির্বাচন নেই। ইলেকশন মানেই তো মানুষের ভোট দেওয়া।’ বৈঠকে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস সম্পর্কেও আলোচনা হয়েছে বলে জানান অর্থমন্ত্রী। বৈঠকে অর্থমন্ত্রী মার্কিন রাষ্ট্রদূতকে জানিয়েছেন,  ড. ইউনূস ...