Skip to main content

৬৪০ কোটি টাকার বিয়ে

বিশ্বের ধনী পরিবারগুলোর মধ্যে অন্যতম ভারতের স্টিল ব্যবসায়ী লক্ষ্মী মিত্তাল পরিবার। এ পরিবারের বিয়ে মানেই জাঁকজমক আর বর্ণাঢ্য আয়োজনের সমাহার। লক্ষ্মী মিত্তালের ভাইয়ের মেয়ের বিয়ে উপলক্ষে এ মাসের শুরুতে বার্সেলোনায় আয়োজন করা হয়েছিল জমকালো অনুষ্ঠানের।
তিনদিন ব্যাপী ওই অনুষ্ঠানের জন্য ব্যয় ধরা হয়েছিল পাঁচ কোটি পাউন্ড। ২৬ বছর বয়সী সৃষ্টি মিত্তালের বর ব্যাংকার গুলরাজ বেহেল (৩৬) বিয়ের আসরে এসেছিলেন রাজকীয় ঘোড়ায় চড়ে। সৃষ্টি হচ্ছে লক্ষ্মী মিত্তালের ছোট ভাই প্রমোদ মিত্তালের কন্যা। প্রমোদ নিজেও স্টিল ব্যবসার সঙ্গে জড়িত আছেন। বিশ্বের সবচেয়ে বড় স্টিল প্রস্তুতকারক কোম্পানির আর্সেল মিত্তালের সিইও এবং চেয়ারম্যান হচ্ছে লন্ডনভিত্তিক লক্ষ্মী মিত্তাল। এছাড়া, কুইন্স পার্ক রেঞ্জার্স ফুটবল ক্লাবের ৩৪ ভাগ মালিকানাও তার। ২০০৮ সালে তার সম্পদের পরিমাণ ছিল ৪২.২ মিলিয়ন পাউন্ড। মিত্তাল পরিবার বিয়ের অনুষ্ঠান কাভার করতে একটি হেলিকপ্টার ভাড়া করেছিলেন। অনুষ্ঠানে নিমন্ত্রিত ৫০০ অতিথিকে খাবার আয়োজন করতে ভারত এবং থাইল্যান্ড থেকে শেফ নিয়ে যাওয়া হয়েছিল। অনুষ্ঠানে বয়ে গিয়েছিল শ্যাম্পনের বন্যা। আর কাটা হয়েছিল ৬০ কেজি ওজনের বিয়ের কেক। স্পেন থেকে বিভিন্ন রিপোর্টে বলা হয়েছে অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা ছিলেন বার্সেলোনার শীর্ষ স্থানীয় হোটেলে। তারা প্রত্যেকেই ২০,০০০ পাউন্ডের বেশি মূল্যের কেনাকাটা করেছেন। ৫ থেকে ৭ই ডিসেম্বর পর্যন্ত আয়োজিত অনুষ্ঠানে হিন্দু এবং পশ্চিমা রীতি অনুসরণ করে বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠানের দ্বিতীয় দিনে অতিথিদেরকে শহরের ম্যাজিক ফাউন্টেইন পরিদর্শনের ব্যবস্থা করা হয়। সেখানে তাদের জন্য আয়োজন করা হয়েছিল ওয়াটার জেট, লাইট সেট এবং অগ্নি গোলকের খেলার প্রদর্শনী। অনুষ্ঠানের শেষ দিনে বিয়ের মূল অনুষ্ঠানের জন্য কাটালান আর্ট জাতীয় জাদুঘর সর্বসাধারণের জন্য বন্ধ রাখা হয়েছিল। সমালোচকরা অবশ্য এ ধরনের একটি অনুষ্ঠানের অনুমতি দেয়ার জন্য বার্সেলোনা সিটি কাউন্সিলের কঠোর সমালোচনা করেছেন। এর আগে ২০০৪ সালে লক্ষ্মী মিত্তালের কন্যা ভানিশার বিয়ের সময় প্যারিসে আয়োজিত অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন কাইলি মিনোগ। ওই অনুষ্ঠানে ৪০ মিলিয়ন পাউন্ড খরচ করা হয়েছিল বলে ধারণা করা হয়। লক্ষ্মী মিত্তালের ছেলে এবং উত্তরাধিকারী  আদিত্য মিত্তাল ১৯৯৮ সালে কলকাতায় বিয়ে করেছিলেন। সেই বিয়ের অনুষ্ঠানে অতিথি আপ্যায়নের জন্য বলিউড তারকা শাহরুখ খান ৩০০,০০০ পাউন্ড দিয়েছিলেন বলে জানা গেছে।

Comments

Popular posts from this blog

‘প্রেসিডেন্টের সাংবিধানিক সীমাবদ্ধতা থাকলেও নৈতিক ক্ষমতা আছে’

সংবিধান বিশেষজ্ঞ ড. কামাল হোসেন বলেছেন, একতরফা কোন নির্বাচনই গ্রহণযোগ্য হতে পারে না। বিগত ত্রিশ বছরের রাজনৈতিক অভিজ্ঞতায় একতরফা নির্বাচন গ্রহণযোগ্য হওয়ার কোনো নজির নেই। ৮৬ সালের নির্বাচন গ্রহণযোগ্য হয়নি। ৯৬ সালের ১৫ই ফেব্রুয়ারির নির্বাচন গ্রহণযোগ্য হয়নি। ২০০৭ সালের ২২শে জানুয়ারির নির্বাচন হতে যাচ্ছিল তাও গ্রহণযোগ্যতা পেত না। মানবজমিন অনলাইনকে দেয়া প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন। গতকাল প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ প্রসঙ্গে তিনি বলেন, আমরা নাগরিক হিসাবে উদ্বিগ্ন। সেই উদ্বেগের যায়গা থেকেই প্রেসিডেন্টের কাছে গিয়েছি। আমরা প্রেসিডেন্টের কাছে একই সুরে কথা বলেছি। আমাদের মূল আহ্বান ছিল একটি সুষ্ঠু, গ্রহণযোগ্য ও অবাধ নির্বাচনের জন্য সবার অংশগ্রহণ নিশ্চিতের বিষয়ে। পঞ্চদশ সংশোধনীর মাধ্যমেই এই সংকট সৃষ্টি হয়েছে তা আমরা স্পষ্ট করেছি। সন্ত্রাস, সংঘর্ষ ও সহিংস কর্মসূচিগুলো অবস্থার অবনতি ঘটছে তাও আমরা তুলে ধরেছি। আমরা মনে করি আলাপ আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান সম্ভব। কিন্তু সমাধানের আগেই নির্বাচনে সিডিউল ঘোষণা হয়েছে। এটা আমাদের উদ্বেগকে আরও বাড়িয়ে দিয়েছে। আপনাদেরকে প্রেসিডেন্ট কি আশার বাণী ...

আই কিউ- মে'২০১১

আই কিউ মে'২০১১ ১। যদি একটি শার্ট শুকাতে ১০ মিনিট সময় লাগে তবে ১০টি শার্ট শুকাতে কত সময় লাগবে ? (ক) ১০ মিনিট (খ) ৪০ মিনিট (গ) ১ ঘন্টা ৩০ মিনিট (ঘ) ১ ঘন্টা ৪০ মিনিট। ২। নিচের কোন জন অন্যদের থেকে আলাদা ? (ক) কাজী নজরুল ইসলাম (খ) রবীন্দ্রনাথ ঠাকুর (গ) আল মাহমুদ (ঘ) সুকুমার রায়। ৩। সফল হতে হলে আপনাকে অবশ্যই হতে হবে- (ক) রসিক (খ) পরিশ্রমী (গ) বাধ্য (ঘ) ধনী। ৪। পল্লী কবি বলা হয় কাকে ? (ক) কাজী নজরুল ইসলাম (খ) ফররুখ আহমদ (গ) সুকুমার রায় (ঘ) জসীম উদ্দিন। ৫। ডাব না খেলে কি হয় ? আইকিউ এপ্রিল’১১ এর সমাধান ঃ (১) ৬টি (২) টাকাটা পুড়ে ফেলবেন (৩) ১৭ টি (৪) প্রেসার বেড়েছে (৫) ডিম (বাচ্ছা জন্মানোর আগেই আমরা খেয়ে ফেলি। বিরাম চিহ্নের প্রতি আরো বেশি যতœবান হতে হবে) তিনটির সঠিক জবাব দিয়েছেন- পূর্ণিমা আক্তার, তারেক হোসেন, সাজিয়া আক্তার সীমা, আবদুস সালাম, মোবারক উল্যা ত্বোহা, আনোয়ার হোসেন, ইমরান মুহাম্মদ, আসমা আক্তার, চরপাতা, রায়পুর, লক্ষ্মীপুর। উম্মে হানি, নতুন বাজার, রায়পুর, আরজুন নাহার (মিতু), হাফিজুর রহমান আকাশ, মোঃ জাহাঙ্গীর হোসেন, সাহেদুল ইসলাম রাজু, রায়পুর আইডিয়াল স্কুল এন্ড কলেজ, রায়পুর, লক্ষ্মীপুর...

ফিল্মি কায়দায় ৩ জঙ্গি ছিনতাই by মতিউল আলম, খালিদ মাসুদ, ও সাইফুল ইসলাম সানি

ফিল্মি স্টাইলে পুলিশের প্রিজন ভ্যান থেকে সাজাপ্রাপ্ত ৩ জেএমবি সদস্যকে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ছিনতাইয়ের সাত ঘণ্টার মাথায় টাঙ্গাইল থেকে জঙ্গি সদস্য রাকিবকে গ্রেপ্তার করা হলেও বাকি দু’জনের খোঁজ মেলেনি। এদিকে এ ঘটনার পর সীমান্ত ও দেশের সব কারাগারে সতর্কতা জারি করা হয়েছে। দায়িত্বে অবহেলার কারণে এক পুলিশ কর্মকর্তাকে ক্লোজ ও অন্যজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এদিকে রাতে গাজীপুর থেকে জঙ্গি ছিনতাইয়ে সহযোগিতার অভিযোগে আটক জাকারিয়ার স্ত্রী স্বপ্নাকে আটক করেছে পুলিশ। গতকাল সকাল সোয়া ১০টায় আসামি ছিনতাইয়ের ঘটনা ঘটে ময়মনসিংহের ত্রিশালে। ছিনতাইকৃত আসামিরা হলো মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সালাউদ্দিন সালেহীন, রাকিব হাসান এবং যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি বোমা মিজান। ঘটনার সময় দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলি ও বোমার আঘাতে আতিকুর রহমান (৩২) নামে পুলিশের এক কনস্টেবল নিহত ও দুই পুলিশ সদস্য আহত হন। গুলিবিদ্ধ এসআই হাবিবুর রহমান (৫০) ও সোহেল রানাকে (৩০) ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।  নিহত আতিকের বাড়ি ময়মনসিংহ সদর উপজেলার পণ ঘাগড়া গ্রামে। এ ঘটনার পর পালানোর সময় টাঙ্গাইলের সখিপুর থেকে জা...