বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলের পাঁচ দিনের অবরোধে গতকাল সন্ধ্যা পর্যন্ত ২৭ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। এর আগের ৭১ ঘণ্টার অবরোধে মারা গিয়েছিল ২২ জন। এই যে মানুষের অস্বাভাবিক ও নিষ্ঠুর মৃত্যুর ঘটনা ঘটে চলেছে, হাসপাতালে অগ্নিদগ্ধ মানুষ যন্ত্রণায় কাতরাচ্ছে, রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করা হচ্ছে, এর শেষ কোথায়? আর কত দিন চলবে এই মৃত্যু, এই ধ্বংস? শনিবার থেকে শুরু হওয়া অবরোধ আজ বিকেল পাঁচটায় শেষ হওয়ার কথা। বিরোধী দলের পক্ষ থেকে এই সময়সীমাকে আলটিমেটাম হিসেবে বিবেচনা করে এ সময়ের মধ্যে দাবি মানা না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়ার কথা বলা হয়েছে। সামনে তবে কী অপেক্ষা করছে? সবচেয়ে উদ্বেগের বিষয় হলো, এসব মৃত্যু ও ধ্বংসাত্মক ঘটনা চালানো হচ্ছে সংবিধান রক্ষা এবং গণতান্ত্রিক আন্দোলনের নামে। সরকারি দল সংবিধানের বাইরে এক পাও নড়বে না বলে প্রধান বিরোধী দলকে বাদ দিয়েই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। আর বিরোধী দল সেই নির্বাচন ঠেকাতে সর্বশক্তি নিয়ে মাঠে নেমেছে। দেশের সাধারণ মানুষ কেন তাদের এই দ্বৈরথের শিকার হয়ে বেঘোরে প্রাণ হারাবে? কোনো গণতান্ত্রিক দেশে এই কাণ্ড চলতে পারে না। বিরোধী দলের নেত...
চট্টগ্রামের সব খবরাখবর