বর্ষীয়ান রাজনীতিবিদ ও বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ)-এর সভাপতি অধ্যাপক মোজফ্ফর আহমদ বলেছেন, রাজনীতি জনগণের জন্য হলেও জনগণের জন্য কেউ রাজনীতি করে না। গণতন্ত্রে কিছু না কিছু ছাড় দিতে হয়। আগে তা হতো। কিন্তু এখন কারও ছাড় দেয়ার মানসিকতা নেই। আর যদি তা না থাকে তাহলে সঙ্কট উত্তরণ হবে না। সমপ্রতি বারিধারার ৪৮ পার্ক রোডের বাসায় মানবজমিনকে দেয়া একান্ত সাক্ষাৎকারে চলমান রাজনৈতিক সঙ্কট ও তা থেকে উত্তরণসহ নানা বিষয়ে কথা বলেন তিনি। শেখ হাসিনা, খালেদা জিয়া ও বাংলাদেশের রাজনীতিতে ‘নেপথ্য’ (বিদেশী) শক্তি রয়েছে উল্লেখ করে অধ্যাপক মোজফ্ফর বলেন, আওয়ামী লীগের শেখ হাসিনা ও বিএনপির খালেদা জিয়া ‘নেপথ্য’ শক্তি দিয়ে পরিচালিত হন। এরা নিজেরাও তা জানেন না। দেশের দুই প্রধান রাজনৈতিক দলের সমালোচনা করে তিনি বলেন, দেশে রাজনৈতিক শূন্যতা চলছে। কেউই সাধারণ জনগণের জন্য বোধগম্য সমাধান দিতে পারছে না। অনেকটা ‘পাটা-পোতায় ঘষাঘষি, মরিচের জান যায়’-এর মতো অবস্থা। যদি রাজনৈতিক দলগুলো গণতান্ত্রিক বিধিবিধান মেনে চলতো তাহলে এ সঙ্কট হতো না। তারা গণতন্ত্র ও জনগণকে বিশ্বাস করে না। তাছাড়া বর্তমান সময়ে রাজনৈতিক সঙ...
চট্টগ্রামের সব খবরাখবর