Skip to main content

Posts

Showing posts from January 12, 2014

সরকারের অবস্থান পরিষ্কার করা জরুরি- বহির্বিশ্বের উদ্বেগ ও তাগিদ

দশম জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বন্ধুদেশ ও উন্নয়ন-সহযোগীরা যেসব প্রতিক্রিয়া ব্যক্ত করেছে, সেগুলোর বেশির ভাগই নেতিবাচক। জাতিসংঘসহ বেশির ভাগ সংস্থা ও দেশ বিরোধী দলের অংশগ্রহণ ব্যতিরেকে অনুষ্ঠিত নির্বাচন, ভোটারের ন্যূনতম উপস্থিতি এবং নির্বাচনের আগে ও পরে সংঘটিত ব্যাপক সহিংসতায় হতাশা প্রকাশের পাশাপাশি রাজনৈতিক দলগুলোর মধ্যে আবার আলোচনা শুরু করার তাগিদ দিয়েছে। সুষ্ঠু ও সুস্থ গণতান্ত্রিক ব্যবস্থার জন্য সাংবিধানিক ধারাবাহিকতা জরুরি। আরও বেশি জরুরি অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে প্রতিনিধিত্বশীল সরকার দ্বারা দেশ পরিচালিত হওয়া। দুর্ভাগ্যজনক যে বাংলাদেশের জনগণ ৫ জানুয়ারি সর্বজনগ্রাহ্য সেই কাঙ্ক্ষিত নির্বাচন পায়নি। কেন পায়নি, এ জন্য কার দায় বেশি, সে তর্কের চেয়েও অধিক গুরুত্বপূর্ণ হলো চলমান সংঘাতের অবসান ঘটিয়ে রাজনৈতিক স্থিতি ফিরিয়ে আনা এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করা। নির্বাচনের পর সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা পরিস্থিতিকে আরও উদ্বেগজনক করে তুলেছে, আন্তর্জাতিক সংস্থা ও দেশগুলোর বিবৃতিতেও যার প্রতিধ্বনি রয়েছে। যেসব দেশ ও সংস্থা বাংলাদেশের নির্বাচন ও রাজনৈতিক অস্থিরতায় উ...

আজ-কাল-পরশু- এটি কি অন্তর্বর্তী সরকার নয়? by মুহাম্মদ জাহাঙ্গীর

৫ জানুয়ারির নির্বাচন নিয়ে সরকার, নির্বাচন কমিশন, আওয়ামী লীগ যত কথাই বলুক না কেন, সংবাদপত্র ও টিভি চ্যানেলে ভোটের দিনের যে বিবরণ ও ছবি প্রচারিত (প্রকাশিত) হয়েছে, তাতে এই নির্বাচনকে গ্রহণযোগ্য বলার সুযোগ নেই। ভোটের আগেই ১৫৩ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় নির্বাচন আগেই কলঙ্কিত হয়েছে। তবে ৫ জানুয়ারি ৪২টি কেন্দ্রে যে একজন ভোটারও ভোট দিতে আসেননি, তাতে এই নির্বাচনের স্বরূপ আরও উন্মোচিত হয়েছে। আগে থেকেই বলা হয়েছিল, এই নির্বাচন হবে প্রহসনের নির্বাচন। ৫ জানুয়ারি সরকার গায়ের জোরে ‘পোকা খাওয়া’ নির্বাচন করে তা ভালোভাবে প্রমাণ করেছে। ভারত ছাড়া আর কোনো বিদেশি রাষ্ট্র, সরকার, এমনকি জাতিসংঘ পর্যন্ত এই নির্বাচন মেনে নিতে পারেনি। নির্বাচন কমিশন যতই ভোট প্রদানের হার ৪০ শতাংশ দাবি করুক না কেন, তা জনগণ বিশ্বাস করছে বলে মনে হয় না। যাঁরা ভোটের দিন ভোটকেন্দ্র দেখেছেন বা টিভিতে লাইভ দেখেছেন, তাঁদের অনেকের ধারণা, ১০ শতাংশের বেশি ভোট পড়েনি। ভোটারবিহীন নির্বাচনে ‘বিজয়ী’ দলের সরকারকে বৈধ বলার সুযোগ নেই। বিএনপি, জামায়াত বা অন্যান্য দল এই নির্বাচন ও সরকারকে কীভাবে দেখবে, সেটা তাদের সম...

দশম সংসদ নির্বাচন- শপথ গ্রহণ নিয়ে সংশয়ের সুযোগ নেই by গওহর রিজভী

গত কয়েক দিনে সংবাদপত্রে, কলামের মন্তব্যে এবং টক শোর বিশেষজ্ঞদের বয়ানে ২৪ জানুয়ারি নবম সংসদের মেয়াদ বিলোপের আগেই নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণের আইনানুগ বৈধতা বিষয়ে পরস্পরবিরোধী মতামত দেওয়া হচ্ছে। এসব আলোচনা অহেতুক জনগণের মনে সংশয় সৃষ্টি করছে। অবশ্য কিছু রাজনৈতিক নেতার এমন কথাবার্তায় তাঁদের রাজনৈতিক দৃষ্টিভঙ্গিটা ধরা পড়ে। কিন্তু, বিজ্ঞ আইন বিশেষজ্ঞ, সংবিধান বিশেষজ্ঞ, প্রখ্যাত সম্পাদক এবং টেলিভিশন টক শোর অভ্রান্ত তারকারা একই ভুল করলে তা বোঝা কঠিন হয়। মোটা দাগে এর কারণ, মন্তব্যকারীরা বুঝে বা না বুঝে সংবিধানের বাছাই করা একটি অংশই পড়ছেন অথবা তাঁদের যুক্তির সঙ্গে বেমানান অংশগুলো এড়িয়ে যাচ্ছেন। আমাদের সংবিধান সুনির্দিষ্ট, সুস্পষ্ট এবং সন্দেহ করার কোনো সুযোগ এতে রাখা হয়নি। সংবিধানের দুটি ভিন্ন অনুচ্ছেদে ‘শপথ গ্রহণ’ ও ‘কার্যভার গ্রহণের’ বিষয়ে আলোচনা করা হয়েছে। প্রথমটি হলো ‘শপথ গ্রহণ’ যা কেবল সেই সব পদের বেলায় প্রযোজ্য, যেখানে শপথ গ্রহণের আবশ্যকতা রয়েছে; দ্বিতীয়টিতে কেবল সংসদের নির্বাচিত সদস্যদের কার্যভার গ্রহণ বিষয় উল্লিখিত হয়েছে। সংবিধানের ১৪৮(৩) অনুচ্ছেদে ‘পদের শপথ’ বিষয়ে সা...