নির্বাচনী তফসিল ঘোষণার পরও জনপ্রশাসনের ৫০টি পদের গ্রেড উন্নীত করার সিদ্ধান্ত ক্ষমতাসীন দলের বেপরোয়া মনোভাবকে আরও বিশ্বাসযোগ্যতা দিয়েছে। তাদের এই সিদ্ধান্ত বিশ্বব্যাপী নির্বাচনকালীন অন্তর্বর্তী সরকারের সর্বজনীন ধ্যান-ধারণার পরিপন্থী। এমনকি ক্ষমতাসীন দলের প্রতি দুর্বল হিসেবে সমালোচিত নির্বাচন কমিশন যে আচরণবিধি প্রণয়ন করেছে, এটা তার সঙ্গেও কার্যত সংগতিপূর্ণ নয়। এটা পরিহাসমূলক যে নির্বাচন কমিশন আচরণবিধি প্রণয়নের পরে তা লঙ্ঘনের অভিযোগে মন্ত্রিসভার কোনো সদস্যের বিরুদ্ধে আদৌ নৈতিক কর্তৃত্ব খাটাতেও উদ্যোগী হয়েছে বলে প্রতীয়মান হয় না। অথচ বিভিন্ন ক্ষেত্রে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ পাওয়া যাচ্ছে। তবে এটা অভাবনীয় যে, দলীয়করণের প্রবল সমালোচনা সত্ত্বেও সরকারি কর্মকর্তাদের খুশি করতেই বিভিন্ন সংস্থা ও দপ্তরের ৩৩টি পদকে জাতীয় বেতন স্কেলের গ্রেড ১ এবং আরও ২০টি পদকে গ্রেড ২-এ উন্নীত করার প্রস্তাব অনুমোদন করা হয়েছে। এই সিদ্ধান্ত সন্দেহাতীতভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাতীয় সংসদে দেওয়া বক্তব্যের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ। তিনি বলেছিলেন, তফসিল ঘোষণা করার পরে তিনি কেবল রুটিন কাজ করবে...
চট্টগ্রামের সব খবরাখবর