Skip to main content

রংপুর-লালমনিরহাট থেকে এরশাদের মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদন

রংপুর-৩ (সদর) ও লালমনিরহাট-১ (হাতীবান্ধা-পাটগ্রাম) আসন থেকে প্রার্থিতা প্রত্যাহারের আবেদন করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ।
দশম জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময়ের দুদিন আগে আজ বুধবার এরশাদের পক্ষে রিটার্নিং কর্মকর্তাদের কাছে মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদন করা হয়।

রংপুরে এরশাদসহ জাতীয় পার্টির পাঁচজনের মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদন করা হয়েছে জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে। এরশাদের পক্ষে মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদন করেন রংপুর জেলা জাতীয় পার্টির সভাপতি ও কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য মসিউর রহমান। সেই সঙ্গে রংপুর-১ (গঙ্গাচড়া) আসনে মসিউর রহমান, রংপুর-২ (তারাগঞ্জ-বদরগঞ্জ) আসনে আসাদুজ্জামান চৌধুরী, রংপুর-৪ (কাউনিয়া-পীরগাছা) আসনে করিমউদ্দিন ভরসা ও রংপুর-৬ (পীরগঞ্জ) আসন থেকে নূর আলমও মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদন করেন। রংপুর-৬ আসন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মনোনয়নপত্র নিয়েছেন।
জেলা রিটার্নিং কর্মকর্তা ও রংপুরের জেলা প্রশাসক ফরিদ আহাম্মদ এরশাদসহ অন্যদের মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদন পেয়েছেন বলে জানান।
মসিউর রহমান বলেন, এরশাদের নির্দেশে সব আসনে দলীয় প্রার্থীদের মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদন করা হয়েছে।

এরশাদ লালমনিরহাট-১ ও তাঁর ভাই জি এম কাদের লালমনিরহাট-৩ (সদর উপজেলা) আসন থেকে মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদন করেছেন।

আজ বিকেল সোয়া চারটার দিকে লালমনিরহাট জেলার নির্বাচন কর্মকর্তা ফজলুল করিমের কাছে এরশাদ ও দলের প্রেসিডিয়াম সদস্য জি এম এম কাদেরের প্রার্থিতা প্রত্যাহারের আবেদন করেন রংপুর মহানগর জাপার সভাপতি মসিউর রহমান।

লালমনিরহাট জেলা নির্বাচন কর্মকর্তা ফজলুল করিম বলেন, লালমনিরহাট-১ আসনে এরশাদের প্রার্থিতা প্রত্যাহারের আবেদনপত্র এবং লালমনিরহাট-৩ আসনের জন্য কাদেরের প্রার্থিতা প্রত্যাহারের আবেদন জমা নিয়েছি।

এরশাদের মনোনয়নপত্র প্রত্যাহারের চিঠি ফেরত

জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদের মনোনয়নপত্র প্রত্যাহারের চিঠিতে তারিখ ভুল লেখার কারণ দেখিয়ে তা গ্রহণ করেননি ঢাকার জেলা রিটার্নিং কর্মকর্তা। এ ব্যাপারে ‘সহযোগিতা’ না পাওয়ার অভিযোগ করেছেন এরশাদের ব্যক্তিগত সহকারী।

আজ বুধবার এরশাদের মনোনয়নপত্র প্রত্যাহার করতে দলের একদল প্রতিনিধি ঢাকা জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে যান।

এরশাদের ব্যক্তিগত সহকারী খালেদ আক্তার মুঠোফোনে প্রথম আলো ডটকমের কাছে অভিযোগ করেন, ‘পার্টির চেয়ারম্যানের পক্ষ থেকে তাঁর প্রতিনিধিরা মনোনয়নপত্র প্রত্যাহার করতে গেছেন। কিন্তু সেখানে সহযোগিতা পাওয়া যাচ্ছে না।’

তবে ঢাকা জেলা রিটার্নিং কর্মকর্তা জিল্লার রহমান প্রথম আলো ডটকমের কাছে দাবি করেছেন, মনোনয়নপত্র প্রত্যাহার করতে এরশাদের দলের দুজন প্রতিনিধি এসেছিলেন। কিন্তু মনোনয়নপত্র প্রত্যাহারের চিঠিতে তারিখ লেখা ছিল ৫ ডিসেম্বর। যেহেতু ওই দিন মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের তারিখ ছিল, তাই বিভাগীয় কমিশনার ওই চিঠি গ্রহণ করেননি।’

জিল্লার রহমান আরও বলেন, বিষয়টি নিয়ে এরশাদের সঙ্গে তাঁর কথা হয়েছে। জাপা চেয়ারম্যান ভুলের বিষয়টি বুঝতে পেরেছেন।

Comments

Popular posts from this blog

‘প্রেসিডেন্টের সাংবিধানিক সীমাবদ্ধতা থাকলেও নৈতিক ক্ষমতা আছে’

সংবিধান বিশেষজ্ঞ ড. কামাল হোসেন বলেছেন, একতরফা কোন নির্বাচনই গ্রহণযোগ্য হতে পারে না। বিগত ত্রিশ বছরের রাজনৈতিক অভিজ্ঞতায় একতরফা নির্বাচন গ্রহণযোগ্য হওয়ার কোনো নজির নেই। ৮৬ সালের নির্বাচন গ্রহণযোগ্য হয়নি। ৯৬ সালের ১৫ই ফেব্রুয়ারির নির্বাচন গ্রহণযোগ্য হয়নি। ২০০৭ সালের ২২শে জানুয়ারির নির্বাচন হতে যাচ্ছিল তাও গ্রহণযোগ্যতা পেত না। মানবজমিন অনলাইনকে দেয়া প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন। গতকাল প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ প্রসঙ্গে তিনি বলেন, আমরা নাগরিক হিসাবে উদ্বিগ্ন। সেই উদ্বেগের যায়গা থেকেই প্রেসিডেন্টের কাছে গিয়েছি। আমরা প্রেসিডেন্টের কাছে একই সুরে কথা বলেছি। আমাদের মূল আহ্বান ছিল একটি সুষ্ঠু, গ্রহণযোগ্য ও অবাধ নির্বাচনের জন্য সবার অংশগ্রহণ নিশ্চিতের বিষয়ে। পঞ্চদশ সংশোধনীর মাধ্যমেই এই সংকট সৃষ্টি হয়েছে তা আমরা স্পষ্ট করেছি। সন্ত্রাস, সংঘর্ষ ও সহিংস কর্মসূচিগুলো অবস্থার অবনতি ঘটছে তাও আমরা তুলে ধরেছি। আমরা মনে করি আলাপ আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান সম্ভব। কিন্তু সমাধানের আগেই নির্বাচনে সিডিউল ঘোষণা হয়েছে। এটা আমাদের উদ্বেগকে আরও বাড়িয়ে দিয়েছে। আপনাদেরকে প্রেসিডেন্ট কি আশার বাণী ...

আই কিউ- মে'২০১১

আই কিউ মে'২০১১ ১। যদি একটি শার্ট শুকাতে ১০ মিনিট সময় লাগে তবে ১০টি শার্ট শুকাতে কত সময় লাগবে ? (ক) ১০ মিনিট (খ) ৪০ মিনিট (গ) ১ ঘন্টা ৩০ মিনিট (ঘ) ১ ঘন্টা ৪০ মিনিট। ২। নিচের কোন জন অন্যদের থেকে আলাদা ? (ক) কাজী নজরুল ইসলাম (খ) রবীন্দ্রনাথ ঠাকুর (গ) আল মাহমুদ (ঘ) সুকুমার রায়। ৩। সফল হতে হলে আপনাকে অবশ্যই হতে হবে- (ক) রসিক (খ) পরিশ্রমী (গ) বাধ্য (ঘ) ধনী। ৪। পল্লী কবি বলা হয় কাকে ? (ক) কাজী নজরুল ইসলাম (খ) ফররুখ আহমদ (গ) সুকুমার রায় (ঘ) জসীম উদ্দিন। ৫। ডাব না খেলে কি হয় ? আইকিউ এপ্রিল’১১ এর সমাধান ঃ (১) ৬টি (২) টাকাটা পুড়ে ফেলবেন (৩) ১৭ টি (৪) প্রেসার বেড়েছে (৫) ডিম (বাচ্ছা জন্মানোর আগেই আমরা খেয়ে ফেলি। বিরাম চিহ্নের প্রতি আরো বেশি যতœবান হতে হবে) তিনটির সঠিক জবাব দিয়েছেন- পূর্ণিমা আক্তার, তারেক হোসেন, সাজিয়া আক্তার সীমা, আবদুস সালাম, মোবারক উল্যা ত্বোহা, আনোয়ার হোসেন, ইমরান মুহাম্মদ, আসমা আক্তার, চরপাতা, রায়পুর, লক্ষ্মীপুর। উম্মে হানি, নতুন বাজার, রায়পুর, আরজুন নাহার (মিতু), হাফিজুর রহমান আকাশ, মোঃ জাহাঙ্গীর হোসেন, সাহেদুল ইসলাম রাজু, রায়পুর আইডিয়াল স্কুল এন্ড কলেজ, রায়পুর, লক্ষ্মীপুর...

ফিল্মি কায়দায় ৩ জঙ্গি ছিনতাই by মতিউল আলম, খালিদ মাসুদ, ও সাইফুল ইসলাম সানি

ফিল্মি স্টাইলে পুলিশের প্রিজন ভ্যান থেকে সাজাপ্রাপ্ত ৩ জেএমবি সদস্যকে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ছিনতাইয়ের সাত ঘণ্টার মাথায় টাঙ্গাইল থেকে জঙ্গি সদস্য রাকিবকে গ্রেপ্তার করা হলেও বাকি দু’জনের খোঁজ মেলেনি। এদিকে এ ঘটনার পর সীমান্ত ও দেশের সব কারাগারে সতর্কতা জারি করা হয়েছে। দায়িত্বে অবহেলার কারণে এক পুলিশ কর্মকর্তাকে ক্লোজ ও অন্যজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এদিকে রাতে গাজীপুর থেকে জঙ্গি ছিনতাইয়ে সহযোগিতার অভিযোগে আটক জাকারিয়ার স্ত্রী স্বপ্নাকে আটক করেছে পুলিশ। গতকাল সকাল সোয়া ১০টায় আসামি ছিনতাইয়ের ঘটনা ঘটে ময়মনসিংহের ত্রিশালে। ছিনতাইকৃত আসামিরা হলো মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সালাউদ্দিন সালেহীন, রাকিব হাসান এবং যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি বোমা মিজান। ঘটনার সময় দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলি ও বোমার আঘাতে আতিকুর রহমান (৩২) নামে পুলিশের এক কনস্টেবল নিহত ও দুই পুলিশ সদস্য আহত হন। গুলিবিদ্ধ এসআই হাবিবুর রহমান (৫০) ও সোহেল রানাকে (৩০) ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।  নিহত আতিকের বাড়ি ময়মনসিংহ সদর উপজেলার পণ ঘাগড়া গ্রামে। এ ঘটনার পর পালানোর সময় টাঙ্গাইলের সখিপুর থেকে জা...