Skip to main content

Posts

Showing posts from December 8, 2013

একতরফা নির্বাচনের ট্রেন থামা প্রয়োজন- বিশিষ্ট নাগরিক

বিশিষ্ট নাগরিকদের সঙ্গে বৈঠক করেছেন জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূত অস্কার ফারনানদেজ তারানকো। আজ রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন, আইনজীবী ড. কামাল হোসেন, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী, ড. শাহদীন মালিক, সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার প্রমুখ। বৈঠক শেষে ড. কামাল হোসেন বলেন, সংঘাত সহিংসতা আমরা কেউই চাই না। একতরফা নির্বাচনের ট্রেন থামা প্রয়োজন। এতদিন আমরা যা বলে আসছিলাম আজও তাই বলছি। তিনি বলেন, প্রধান নির্বাচন কমিশনার নিজেই বলেছেন, সমঝোতা হলে তফসিল পেছানো সম্ভব। এক্ষেত্রে আমাকে আর আইনের ব্যাখ্যা করতে হচ্ছে না। জাতিসংঘের উদ্যোগের সফলতা ব্যর্থতা সম্পর্কে মন্তব্য করার সময় এখনো আসেনি বলে জানিয়ে তিনি বলেন, অপারেশন চলছে। এ অবস্থায় কতদূর এগিয়েছে তা বলা সম্ভব নয়। ড. শাহদীন মালিক বলেন, একতরফা নির্বাচন আমরা কেউই চাই না। ২০০৮ সালে যেমন সবার অংশগ্রহণে নির্বাচন হয়েছে, এবারও তেমন নির্বাচন চাই। তারানকোর নেতৃত্বে জাতিসংঘের প্রতিনিধি দল নিউ ইয়র্ক থেকে কোনও ফর্মুলা নিয়ে আসেনি। এখানকার সবার সঙ্গে আলোচনা করেই তারা সমাধান করতে চান।

বাংলাদেশের নির্বাচন অনুষ্ঠানে জাতিসংঘের হস্তক্ষেপ কামনা এএইচআরসির

বাংলাদেশে সহিংসতা পরিস্থিতি স্বাভাবিক করতে জরুরি ভিত্তিতে জাতিসংঘের হস্তক্ষেপ চেয়েছে এশিয়ান হিউম্যান রাইটস কমিশন (এএইচআরসি)। যত দ্রুত সম্ভব বাংলাদেশের মানুষের জীবন, জীবিকা ও দারিদ্র্য পীড়িত এ জাতির স্বাধীনতা রক্ষা করার জন্য এমন আহ্বান জানিয়েছে সংস্থাটি। জাতিসংঘের সহকারী মহাসচিব অস্কার ফার্নান্দেজ তারানকোকে এ নিয়ে একটি খোলা চিঠি লিখেছেন হংকংভিত্তিক এএইচআরসি এর নির্বাহী পরিচালক বিজো ফ্রাসিস। এতে বলা হয়েছে, গত শতাব্দীতে গৃহযুদ্ধ কবলিত কেনিয়াতে একটি গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে জাতিসংঘ যে ভূমিকা নিয়েছিল একই রকম ভূমিকা নিয়ে বাংলাদেশেও একটি স্বচ্ছ নির্বাচন করতে হবে। এতে কেনিয়া ও অন্য দেশগুলোর অভিজ্ঞতা কাজে লাগাতে হবে। তারানকোর তৃতীয় দফা বাংলাদেশ সফর করার প্রাক্কালে লেখা ওই চিঠিতে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি তুলে ধরা হয়। এতে বলা হয়, বাংলাদেশে যে নৃশংসতা ঘটছে তাকে সাধারণ মানুষ দুর্ভোগ পোহাচ্ছে। এতে বলা হয়, বাংলাদেশের সংবিধান থেকে নির্বাচন অনুষ্ঠানের জন্য নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে প্রধানমন্ত্রী ক্ষমতা ধরে রাখার জন্য একটি সঙ্কট সৃষ্টি করেছেন। এখানে প্রতিদ্বন্...

তারানকোকেও জানিয়েছে ইসি- সমঝোতা হলে অনেক কিছুই সম্ভব

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিব উদ্দীন আহমদ বলেছেন, সব দলের মধ্যে সমঝোতা হলে অনেক কিছুই করা সম্ভব, জাতিসংঘের প্রতিনিধিদলকে এ কথাই জানানো হয়েছে। আজ রোববার সন্ধ্যায় নির্বাচন কমিশন (ইসি) কার্যালয়ে সিইসি গণমাধ্যমকর্মীদের এ কথা বলেন। আজ বেলা ১১টায় জাতিসংঘের রাজনীতিবিষয়ক সহকারী মহাসচিব অস্কার ফার্নান্দেজ তারানকো তাঁর প্রতিনিধিদল নিয়ে সিইসির সঙ্গে দেখা করেন। প্রতিনিধিদলের সঙ্গে কী কথা হলো তা জানতে চাইলে সিইসি বলেন, প্রতিনিধিদল সমঝোতা হলে নির্বাচন পেছানো যাবে কি না তা জানতে চেয়েছেন। সমঝোতা হলে অনেক কিছুই করা সম্ভব তা তাদের বলা হয়েছে। সিইসি বলেন, তফসিল ঘোষণার পর দুই সপ্তাহ পার হয়ে গেছে। সমঝোতার ক্ষেত্রে অগ্রগতি না হওয়ায় পরিস্থিতি জটিলতর হয়ে গেছে। আইনি কাঠামোর মধ্যে থেকেই সমস্যার সমাধান করতে হবে। তবে সিইসি বলেন, ‘যেহেতু জাতিসংঘের প্রতিনিধিদল সবার সঙ্গে আলোচনা করে শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচনের পথ বের করার চেষ্টা করছে তাই এ মুহূর্তে বেশি কিছু বলা সমীচীন হবে না। আমরা সবাই আশায় থাকি।’ জাতিসংঘের প্রতিনিধিদলকে নির্বাচনের সার্বিক পরিস্থিতি অবহিত করা এবং নির্বাচনের বিভ...

কাল সারা দেশে হরতাল ডাকল জামায়াত

দলের নেতা কাদের মোল্লার মৃত্যু পরোয়ানা জারির কয়েক ঘণ্টার মাথায় হরতালের ডাক দিয়েছে জামায়াতে ইসলামী। পরোয়ানা জারির প্রতিক্রিয়ায় এক বিবৃতিতে কাল সোমবার সারা দেশে হরতাল আহ্বান করেছে দলটি। আজ রোববার সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে দলের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল শফিকুর রহমান বলেন, সরকারের ‘পরিকল্পিত রাজনৈতিক হত্যাকাণ্ডের ষড়যন্ত্রের’ প্রতিবাদে এ কর্মসূচি ঘোষণা করা হয়েছে। এর আগে আজ দুপুরে কাদের মোল্লার মৃত্যু পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল। বিবৃতিতে দাবি করা হয়, সরকার বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লাকে হত্যার উদ্দেশ্যে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ এনে তাঁর বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে। বিচারের পুরো প্রক্রিয়ার কঠোর সমালোচনা করে জামায়াত বলেছে, ইতিমধ্যেই কাদের মোল্লার বিরুদ্ধে মৃত্যু পরোয়ানা জারি করা হয়েছে। বিবৃতিতে অভিযোগ করা হয়, সরকার আবদুল কাদের মোল্লাকে ‘পরিকল্পিতভাবে হত্যা’ করে, তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে চলমান আন্দোলন থেকে জনগণের দৃষ্টি ভিন্ন খাতে প্রবাহিত করে রাজনৈতিক ফায়দা নিতে চায়।

‘পদত্যাগ করলে জনগণ সহানুভূতি দেখাবে’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করলে জনগণ সহানুভূতি দেখাবে বলে  মন্তব্য করেছে বিএনপির দপ্তরের দায়িত্বপ্রাপ্ত যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমেদ। আজ বিকালে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন।  সালাহউদ্দিন আহমেদ বলেন, দেশের সকল শ্রেণী-পেশার মানুষ, বিশিষ্ট নাগরিকবৃন্দ, বুদ্ধিজীবী, সাংবাদিক সমাজসহ শতকরা নব্বই ভাগ মানুষই নির্দলীয়-নিরপেক্ষ সরকারের পক্ষে মতামত দিয়েছেন। কিন্তু আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা বিরোধী দলবিহীন একতরফা নির্বাচনে সংকল্পবদ্ধ। কারণ তার আমলের দুর্নীতি, দুঃশাসন, দলীয়করণ, দমন-পীড়ণের কারণে জনগণ আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করবেÑ এই তার ধারণা। সালাহউদ্দিন আহমেদ বলেন, আমরা প্রধানমন্ত্রীকে আবারও আহ্বান জানাচ্ছি, আপনি পদত্যাগ করুন, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন মেনে নিন, দেশ ও জাতিকে রক্ষা করুন। জনগণ আপনার নিরাপদ প্রস্থানের বিষয়টি সহানুভূতির সঙ্গে বিবেচনা করবে। অন্যথায় জনতার আন্দোলনের উত্তাল ঢেউয়ের আঘাতে আপনার ক্ষমতার তাসের ঘর বিলীন হয়ে যাবে এবং জনতার বিজয় হবেই ইনশাল্লাহ।

কাদের মোল্লার মৃত্যু পরোয়ানা জারি

একাত্তরে মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লার মৃত্যু পরোয়ানা জারি করেছেন ট্রাইব্যুনাল। এরই মধ্যে পরোয়ানাটি ঢাকা কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষ, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও জেলা ম্যাজিস্ট্রেটের কাছে পাঠানো হয়েছে। ট্রাইব্যুনালের রেজিস্ট্রার এ কে এম নাসির উদ্দিন মাহমুদ এ তথ্য জানিয়েছেন। কাদের মোল্লাকে দেওয়া মৃত্যুদণ্ডের পূর্ণাঙ্গ রায় ৫ ডিসেম্বর প্রকাশ করেন আপিল বিভাগ। এ রায় ৭৯০ পৃষ্ঠার। রায় প্রকাশিত হওয়ার আগে এতে সই করেন বিচারপতিরা। গত ১৭ সেপ্টেম্বর প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির বেঞ্চ সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে ওই রায় ঘোষণা করেন। রায় ঘোষণার দুই মাস ১৮ দিনের মাথায় পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয়। আজ দুপুর ১২টার দিকে সুপ্রিম কোর্ট প্রশাসন থেকে রায়ের অনুলিপি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়েও পাঠানো হয়। রায় পুনর্বিবেচনা (রিভিউ) করার সুযোগ আছে কি না, এ নিয়ে সরকার ও আসামিপক্ষ দুই ধরনের মত দিয়েছে। সরকারপক্ষ বলছে, আইনে পুনর্বিবেচনার কোনো সুযোগ নেই। দণ্ড কার্যকর সর...