Skip to main content

Posts

Showing posts from November 29, 2013

‘ঝাঁপ দিলি তুই মরণ যমুনায়’ by সিরাজুর রহমান

খ্রিস্টপূর্ব পঞ্চম শতাব্দীতে যাত্রা ধরনের এক রকম নাটক গ্রিসে খুবই জনপ্রিয় হয়। এশিলাস, সোফোক্লিস আর ইরিপাইডিস নাট্যকারদের মধ্যে শীর্ষস্থানীয় ছিলেন। এ নাটকগুলো সাধারণভাবেই গ্রিক ট্র্যাজেডি নামে পরিচিত। নাটকগুলো উপকথা-ভিত্তিক হলেও সামাজিক ও রাজনৈতিক ঘটনাবলি দ্বারা প্রভাবিত ছিল। গ্রিক ট্র্যাজেডির একটা বৈশিষ্ট্য এই ছিল যে ট্র্যাজেডিগুলো যে ঘটবে, আগে থাকতেই সে সম্বন্ধে ভবিষ্যদ্বাণী করা হয়েছিল। কিন্তু ট্র্যাজেডিগুলো ঘটা প্রতিরোধের কোনো চেষ্টা কেউ করেননি। ঠিক যেন বর্তমান বাংলাদেশ। বাংলাদেশ আজ সর্বনাশের গভীর খাদের একেবারে কিনারে এসে দাঁড়িয়েছে। দাঁড়িয়েছে বলা ভুল হবে। খাদে পড়ে যেতে শুরু করেছে। কিন্তু এ সর্বনাশ যারা ঠেকাতে পারতেন তারা পায়ের ওপর পা তুলে দিব্যি আয়েশে নিশ্চেষ্ট বসে আছেন। ইতিহাসে আছে, রোম যখন পুড়ছিল সম্রাট নিরো তখন বাঁশি বাজাচ্ছিলেন। আসলে তিনি ‘লুট’ (দোতারা জাতীয় বাদ্যযন্ত্র) বাজিয়ে এবং গান করে নিজের সঙ্গীত প্রতিভা জাহির করতে চেয়েছিলেন। দেশের জনসমর্থন সরকারের পক্ষে নেই। দেশের এবং বিদেশের বিভিন্ন মিডিয়ার জরিপ অনুযায়ী ৮০ থেকে ৯০ শতাংশ মানুষ বর্তমান সরকার এবং বর্তমান প্রধা...

নির্বাচন কমিশন (ইসি) চাইলেও সেনা মোতায়েন হচ্ছে না by ফারুক হোসাইন

নির্বাচন কমিশন (ইসি) চাইলেও সেনা মোতায়েন করা হচ্ছে না। সেনাবাহিনী নামিয়ে আন্দোলন ঠেকিয়ে নির্বাচন করার চেষ্টায় সিইসি সেনা মোতায়েন করতে চাচ্ছেন। এনিয়ে ইসিতে দফায় দফায় মিটিং করা হয়। সরকারের ইংগিতে কমিশন এ ব্যাপারে একমত হয়। কিন্তু গতকাল স্বরাষ্ট্রসচিব, পুলিশের মহাপরিদর্শক, র‌্যাবের মহাপরিচালক, বিজিবির মহাপরিচালক, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার এবং অন্য বাহিনী ও বিভাগের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর সিইসি জানান, সেনাবাহিনী মোতায়েন করা হচ্ছে না। আপাতত নির্বাচনের মাঠে পুলিশ, র‌্যাব, বিজিবি, আনসার ও কোস্টগার্ড থাকবে। চলমান আন্দোলন ঠেকাতে সেনাবাহিনীকে মাঠে নামানোর ইসির আগ্রহের কঠোর সমালোচনা করেন বিশিষ্টজনেরা। তারা বলেন, নির্বাচনে সেনা মোতায়েনের নামে ইসি দেশপ্রেমী সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি নামাতে চায়। সেনাবাহিনীকে বিতর্কিত করা কোনোভাবেই কাম্য নয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মাহবুব উল্লাহ সম্প্রতি এক টেলিভিশন টকশোতে নির্বাচনের অনেক আগেই সেনা মোতায়েনে ইসির সিদ্ধান্তের সমালোচনা করে বলেন, এতো আগে সেনাবাহিনী নামানো হলে তাদেরকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়া হবে। সে...

আরো বেগবান হয়ে রাজধানীর বাইরে ছড়িয়ে পড়ছে থাইল্যান্ডের সরকারবিরোধী বিক্ষোভ

থাইল্যান্ডে চলমান সরকারবিরোধী আন্দোলনে চাপের মুখে থাকা সত্ত্বেও প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রা গতকাল বৃহস্পতিবার থাই পার্লামেন্টে অনাস্থা ভোটে জয়লাভ করেছেন। বিরোধী দল ডেমোক্রেটিক পার্টি অনাস্থা ভোটের প্রস্তাব আনলেও ইংলাকের দল ফিউ থাই পার্টি সহজে ভোটে জয়লাভ করে। ইংলাক সরকার ২০১০ সালের সহিংসতার পর থাইল্যান্ডের বৃহত্তম সরকারবিরোধী আন্দোলনের মুখোমুখি হয়েছে। জাতিসংঘের প্রধান বান কি মুন দেশটির রাজনৈতিক অস্থিরতার ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেছেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার আহ্বান জানিয়েছেন। বান কি মুন দেশটির সব দলকে সহিংসতা থেকে বিরত থাকার এবং আইন ও মানবাধিকারের প্রতি সম্মান দেখানোর অনুরোধ জানান। রয়টার্স, এএফপি, বিবিসি অনলাইন। গত রোববার থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রার পদত্যাগের দাবিতে সরকারবিরোধী আন্দোলন শুরু হয়। আন্দোলনকারীরা দেশটির বিভিন্ন মন্ত্রণালয় ও সরকারি কার্যালয় দখল করে প্রতিবাদ করে। তাদের দাবি, ইংলাক তার ভাই ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার নির্দেশমতো দেশ পরিচালনা করছেন। ইংলাক সিনাওয়াত্রার সরকারের পদত্যাগের দাবিতে চলা আ...

অবরোধে লন্ডভন্ড ট্রেনের শিডিউল

তিন দিনের অবরোধে ল-ভ- হয়ে গেছে ট্রেনের সিডিউল। প্রতিটি ট্রেন চলছে দেরিতে। এর মধ্যে কোনটা ১৩/১৪ ঘন্টা দেরিতে গন্তব্যে এসে পৌঁছাচ্ছে। ঢাকা-ময়মনসিংহের রেল যোগাযোগ চালু হয়েছে ৩৭ ঘন্টা পর। গতকালও ঢাকার সাথে চট্টগ্রাম, কুমিল্লা, নাটোর ও বগুড়ার যোগাযোগ বিচ্ছিন্ন ছিল। অবরোধের কারণে যাত্রীদের ভোগান্তির সীমা ছাড়িয়ে গেছে। একই সাথে নিরাপত্তাহীন হয়ে পড়েছেন রেল কর্মী ও যাত্রীরা। আতঙ্কের মধ্যে কাটছে রেল কর্মীদের দিন। চলার পথে কখন কোথায় দুর্ঘটনা ঘটে সে আশংকায় তাদের পরিবার পরিজনদেরও ঘুম হারাম হয়ে গেছে। নাশকতারোধে রেল কর্তৃপক্ষ যে নিরাপত্তা জোরদারের কথা বলছে তা মানতে নারাজ রেল কর্মীরা। তাদের মতে, পর্যাপ্ত ট্রালভ্যান না থাকায় সামান্যতম নিরাপত্তাও দিতে পারছে না রেল কর্তৃপক্ষ। বিশেষ কিছু স্থানে পাইলট (জরুরী ইঞ্জিন) রাখা হলেও তা কার্যক্ষেত্রে ব্যবহার করা যাচ্ছে না। অবরোধের তৃতীয় দিনে নওগাঁর আত্রাইয়ের থাওয়াই পাড়া এলাকায় ও ২৪৮ নম্বর ব্রিজের কাছে বুধবার রাতে ৩২ ইঞ্চি রেলপাত কেটে ফেলায় হয়। এতে সৈয়দপুরের সঙ্গে ঢাকা, রাজশাহী ও খুলনার সঙ্গে প্রায় সাড়ে চার ঘণ্টা সকল প্রকার রেল যোগাযোগ বিছিন্ন হয়ে পড়ে।...

পাকিস্তানের নয়া সেনাপ্রধান লে. জেনারেল রাহিল শরীফ

পাকিস্তানের নতুন সেনাপ্রধান হিসেবে লেফটেন্যান্ট জেনারেল রাহিল শরীফকে নিয়োগ দেয়া হয়েছে। আজ (বৃহস্পতিবার) আনুষ্ঠানিকভাবে দেশটির ৬,০০,০০০ সদস্যের শক্তিশালী সেনাবাহিনীর দায়িত্ব গ্রহণ করবেন তিনি। এর আগে জেনারেল রাহিল বিদায়ী সেনাপ্রধান জেনারেল আশফাক পারভেজ কিয়ানির পিএসও এবং পাক সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ (সিজিএস) হিসেবে দায়িত্ব পালন করেছেন। পাকিস্তানের সর্বোচ্চ সেনাপদক নিশানে হায়দারপ্রাপ্ত মেজর শাব্বির শরিফের ছোট ভাই তিনি। ১৯৭১ সালে পাক-ভারত যুদ্ধে নিহত হয়েছেন মেজর শাব্বির। এছাড়া পাক সেনাবাহিনীর জয়েন্ট চিফ অব স্টাফ কমিটির (সিজিসিএসসি) চেয়ারম্যান হিসেবে লেফটেন্যান্ট রাশেদ মেহমুদকে নিয়োগ দেয়া হয়েছে। পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের দফতর থেকে দেয়া এক বার্তায় এই দুই নিয়োগ নিশ্চিত করা হয়েছে। এছাড়া নওয়াজ শরীফ গতকাল জেনারেল রাহিল এবং জেনারেল রাশেদের সঙ্গে আলাদা আলাদা বৈঠক করেছেন। দু’টি বৈঠকই আধা ঘণ্টা স্থায়ী হয়। এর আগে টানা ছয় বছর দায়িত্ব পালনের পর পাক সেনাবাহিনীর বর্তমান প্রধান জেনারেল কিয়ানি অবসরে যাবেন বলে গতমাসে ঘোষণা দেন। তিনি সে সময় বলেন, পাকিস্তানে গণতন্ত্রের প্রতি সেনাবাহিনীর পুরো সমর্...

পুলিশ দিয়ে মানুষ হত্যার বিচার হবে : জয়নুল আবেদীন

পুলিশ দিয়ে মানুষ হত্যার দায়ে শেখ হাসিনার একদিন জনতার আদালতে বিচার হবে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট জয়নুল আবেদীন। তিনি বলেন, ‘পুলিশ দিয়ে মানুষ হত্যায় যারা দায়ী থাকবে তাদের একদিন বিচারের আওতায় আনা হবে।’ গতকাল সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির দক্ষিণ হলে ১৮ দলের ডাকা অবরোধ কর্মসূচির সমর্থনে বিক্ষোভ শেষে তিনি এ কথা বলেন। সংবিধান সংশোধন করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে না আনলে বিএনপি নির্বাচনে যাবে না বলেও উল্লেখ করেন তিনি। জয়নুল আবেদীন বলেন, ‘শেখ হাসিনা আপনি খালেদা জিয়াকে হুকুমের আসামি করার কথা বলেছেন। আপনি যে পুলিশ দিয়ে শত শত গুলি করাচ্ছেন। শত মায়ের কোল খালি করছেন। আপনি যেদিন ক্ষমতা থেকে চলে যাবেন, হাজার হাজার, লাখ লাখ মানুষ রাস্তায় নেমে আসবে। সেদিন জনতার আদালতে আপনার বিচার হবে।’ বিএনপির যুগ্ম মহাসচিব ও সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সম্পাদক মাহবুব উদ্দিন খোকন বলেন, ‘দেশে এখন সমস্যা একটাই, শেখ হাসিনা। যে মুহূর্তে আপনি সরকার প্রধান না থাকার ঘোষণা দেবেন, তখন সব সমস্যার সমাধান হয়ে যাবে। এই ঘোষণা না দিলে বাংলাদেশের জনগণ আপনাকে টেনে ক্ষমতা থেকে নামাবে।’ এর ...

বিএনপি-জামায়াত নেতাদের গ্রেফতার করুন : জয়

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় অভিযোগ তুলে বলেছেন, বিএনপি নির্বাচনে অংশ নিতে চায় বললেও প্রকাশ্যে তারা সহিংসতার পথ অবলম্বন করছে। গতকাল দুপুরে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে তার অফিসিয়াল পাতায় এক স্ট্যাটাসে তিনি আরও বলেন, বিএনপির সঙ্গে থেমে থেমে আলোচনা চলছে। তথাপিও, তাদের কাছ থেকে প্রত্যাশিত মিথ্যাচার অব্যাহত রয়েই গেছে। ব্যক্তিগতভাবে তারা আমাদের ক্রমাগত বলেই চলেছে যে, তারা নির্বাচনে অংশ নিতে চায়। অথচ প্রকাশ্যে তারা সহিংসতার পথ অবলম্বন করছে। জয় আরও বলেন, আমরা বারবার বিএনপিকে সংলাপে বসবার জন্য আমন্ত্রণ জানিয়ে যাচ্ছি। নির্বাচিত সর্বদলীয় অন্তর্বর্তীকালীন সরকার গঠনে তাদের একটি বড় ছাড় প্রস্তাব আমরা দিয়ে রেখেছি। বিএনপিকে সর্বদলীয় সরকারে তাদের পছন্দমত যে কোনো মন্ত্রণালয় নেয়ার জন্যও আমরা প্রস্তাব দিয়ে রেখেছি। মিথ্যাচারই হলো বিএনপির চরিত্র—মন্তব্য করে তিনি বলেন, তারা মিথ্যাচার করেই চলে, ক্ষমতায় থাকলে নির্বাচনে কারচুপি করে এবং তারা মানুষ হত্যা করে। আবারও প্রতিবাদের নাম করে তারা সাধারণ মানুষের ওপর বোমা হামলা, ককটেল হামলা ও অগ্নিসংযোগে লিপ্ত হয়েছে। সজীব ওয়াজেদ আরও বলেন...

‘ঘেন্না করি এই রাজনীতি রে’

‘দেশে এটা কী হচ্ছে? রাজনীতির নামে মানুষরে পোড়াইয়া মারছে! ক্ষমতার কাড়াকাড়িতে জান যাচ্ছে সাধারণ মানুষের। তাঁদের তো কিছু হচ্ছে না। তাঁরা সাধারণ মানুষের কথা কী ভাবছেন? এর নাম কী রাজনীতি? এইডা যদি রাজনীতি হয়, তাইলে ঘেন্না করি এই রাজনীতি রে।’ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটের চতুর্থ তলায় ব্লু জোনে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে দেশের বর্তমান রাজনীতি নিয়ে এভাবে ক্ষোভ প্রকাশ করেন সুলতানা। সুলতানার ভাই আবু তালহা গতকাল বৃহস্পতিবার রাজধানীর শাহবাগ এলাকায় শিশুপার্কের সামনে বিহঙ্গ পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগের ঘটনায় দগ্ধ হয়ে বার্ন ইউনিটে চিকিত্সা নিচ্ছেন। সিদ্দিকবাজারের বাসিন্দা তালহা ওই দিন সন্ধ্যায় মিরপুরে বোনের বাসায় যাচ্ছিলেন। তাঁর শরীরের ১৫ শতাংশ পুড়ে গেছে। তালহার বড় ভাই মোহাম্মদ আবুল হাসান প্রথম আলো ডটকমকে জানান, সাত বোন ছয় ভাইয়ের মধ্যে তাঁর অবস্থান দশম। স্ত্রী আর দুই কন্যা নিয়ে সিদ্দিকবাজারে ভাড়া বাসায় থাকতেন। বড় মেয়ে এবার জেএসসি পরীক্ষায় অংশ নিয়েছে। আবুল হাসান জানান, স্যানিটারি পণ্যের ব্যবসা করে সংসার চালান তালহা। ভাইয়ের পরিবারের ভবিষ্যত্ নিয়ে আশঙ...

সড়ক দুর্ঘটনায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রী নিহত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফটকের সামনে শুক্রবার সকাল ১০টার দিকে ঢাকা-রাজশাহী মহাসড়কে সড়ক দুর্ঘটনায় বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী নিহত হয়েছেন। তাঁর নাম সাবরিনা জাহান। তিনি সমাজবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। সাবরিনার বাড়ি বগুড়ার কাহালু উপজেলায়। তাঁর বাবার নাম হামিদুর রহমান। এ ঘটনার পর বেলা একটা থেকে দুইটা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করে রাখেন বিশ্ববিদ্যালয়ের ক্ষুব্ধ শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের কাজলা ফটকে শিক্ষার্থীরা গাড়ি ভাঙচুরের চেষ্টা করলে পুলিশ রাবার বুলেট ও কাঁদানে গ্যাসের শেল ছুড়ে তাঁদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় পুলিশের ছোড়া রাবার বুলেটে মঞ্জুর আহমেদ ও ইমরুল কায়েস নামের সমাজবিজ্ঞান বিভাগের দুই শিক্ষার্থী বিদ্ধ হন। বেলা দুইটার দিকে প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নেন শিক্ষার্থীরা। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকাল ১০টার দিকে সাবরিনা চারুকলা বিভাগের বান্ধবী জীবন নাহার সুমির সঙ্গে রিকশায় করে বিনোদপুর বাজারের দিকে যাচ্ছিলেন। বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের কাছে পৌঁছালে রিকশার সামনের একটি অংশ ভেঙে গেলে তাঁরা দুজন রাস্তায় পড়...

একটি ছবি ও একটি ট্রেন- আমরা এই রাজনীতির তীব্র নিন্দা জানাই by মাহফুজ আনাম

আজ আমরা এমন এক ছবির কথা লিখছি, যা ছাপতে পারিনি। লিখছি এমন এক ট্রেনের কথা, যে ট্রেনের ৫০০ জন যাত্রী হয় মারা পড়তেন, নয় তো মারাত্মকভাবে আহত হতেন। ছবিটি আমরা ছাপতে পারিনি। এটি ছিল খুব হূদয়বিদারক, অতি জীবন্ত আর বড় বেশি সামঞ্জস্যহীন। এটা ছিল আনোয়ারা বেগমের (৪০) ছবি। সরাসরি তাঁর মাথা লক্ষ্য করে ছোড়া ককটেলের আঘাতে মগজের কিছু অংশ উড়ে যায়। আমাদের প্রতিবেদক জায়মা ইসলাম ওই দৃশ্যের বিবরণ দিতে গিয়ে বলেন, ‘চিকিত্সকেরা যখন আনোয়ারার মাথায় পেঁচানো কাপড় সরালেন, অনুধাবন করলেন তাঁর মাথা থেকে গলগলিয়ে বের হতে থাকা রক্ত বন্ধ করাটাই যথেষ্ট কাজ নয়, তাঁর খুলিটা রক্ষা করা হবে আসল কাজ। অস্ত্রোপচারের টেবিলে আনোয়ারা চাঁদির হাড়ের টুকরো ছড়িয়ে-ছিটিয়ে ছিল, বের হয়ে ছিল তাঁর মগজের উপরিভাগ। ক্ষত থেকে বের হচ্ছিল গান পাউডারের উগ্র গন্ধ।’ আনোয়ারা বেগম সাধারণ মানুষ। একটি ব্যাংকে রান্নাবান্নার কাজ করতেন। সেদিন কাজ শেষে তিনি বাড়ি ফিরছিলেন। পথে বিরোধী দলের মিছিল দেখে এক পাশে সরে দাঁড়ান তিনি। তখনো জানতেন না আর মাত্র কয়েক গজ দূরেই তাঁর মৃত্যু। দেশে যা ঘটছে, এর সঙ্গে যার কোনো সম্পর্কই নেই, রাস্তার পাশে দাঁড়ানো এমন একজন...