Skip to main content

Posts

Showing posts from December 16, 2013

সহিংসতা- এদের এখনই রুখতে হবে by আসাদুজ্জামান নূর

আমার নির্বাচনী এলাকায় কখনোই এ রকম সহিংসতা ঘটেনি। ২০০১ ও ২০০৮ সালে নীলফামারী-২ থেকে দুবার সংসদ সদস্য হিসেবে জাতীয় নির্বাচনে জয়ী হয়েছি। আমার নির্বাচনী এলাকায় রাজনৈতিক উত্তেজনা হয়েছে, কিন্তু কখনোই সেটা সহিংসতায় রূপ নেয়নি। ফলে ঘটনাটি ছিল অভাবনীয়। আমার নির্বাচনী এলাকার কোথাও কোথাও জামায়াতের ঘাঁটি আছে। এখানে আমার বিরুদ্ধে বিএনপি নয়, জামায়াতের প্রার্থীই দেওয়া হয়। সুতরাং, বিএনপির চেয়ে জামায়াত এখানে শক্তিশালী, সেটা বলাই যায়। কিন্তু এখানে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামায়াত ছিল, আছে। কখনো কখনো হালকা উত্তেজনা তৈরি হয়েছে, কিন্তু তা লাঠালাঠির পর্যায়ে ছিল না। আমরা কেউই অবস্থাটা এ পর্যায়ে নিয়ে যাওয়ার কথা ভাবিনি কখনো। সহিংসতার শুরু মাস ছয়েক আগে থেকে। যখন যুদ্ধাপরাধীদের বিচারপ্রক্রিয়া শেষ হওয়ার পর আদালতের রায় আসতে লাগল, তখন থেকে। সে সময় আমাদের পলাশবাড়ী ইউনিয়নের সভাপতি মমতাজ উদ্দিন প্রামাণিক ও তাঁর চাচার ওপর জামায়াত-শিবিরের ক্যাডাররা অস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়ে। গুরুতর আহত হয়ে তাঁরা দীর্ঘদিন ধরেই রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। ইদানীং খবর পা...

বিজয় দিবস- ‘তোরা সব জয়ধ্বনি কর’ by সেলিনা হোসেন

১৯৭১ সালের বিজয় দিবস দেখেছি। আমার দেখা অবিস্মরণীয় দিন ছিল সেটি। জনতার উল্লাস-মুক্তিযোদ্ধা-মিত্রবাহিনীর শহরে প্রবেশ-পাকিস্তান সেনাবাহিনীর আত্মসমর্পণ-শহরজুড়ে লাল-সবুজ পতাকার উড্ডয়ন মিলিয়ে দুঃখ-বেদনা-আনন্দ-গৌরব ছিল সেই বিজয় দিবসে। রেসকোর্স ময়দানে নিয়াজি যখন আত্মসমর্পণ করছিলেন, তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদ থেকে ভেসে আসছিল আজানের ধ্বনি। এ কথা এক গভীরতম সত্য যে এ দেশের মানুষ ধর্মপ্রাণ, কিন্তু ধর্মান্ধ নয়। যারা ধর্ম নিয়ে রাজনীতি করে, তারা বুঝতে চায় না ইসলাম শান্তির ধর্ম। সহিংসতার ধর্ম নয়। তাদের হঠকারিতার কারণে তারা রাজনীতির নামে ধর্মের মৌল সত্যকে অস্বীকার করেছে। তাই রাষ্ট্রক্ষমতায় যাওয়ার জন্য কখনোই ভোটে বিজয়ী হতে পারেনি এই দল। ২০১৩ সালের বিজয়ের মাস বাঙালির জীবনে আবার গভীর তাৎপর্য নিয়ে ফিরে এসেছে। বাঙালি তার অসমাপ্ত কাজের কিছু অংশ সম্পন্ন করতে পেরেছে। এই বিজয়ের মাসে মানবতাবিরোধী অপরাধের জন্য জামায়াতের নেতা যুদ্ধাপরাধী কাদের মোল্লার মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে। বিজয়ের মাসে এটি আরেকটি অবিস্মরণীয় দিন। যে যুদ্ধাপরাধীরা বিচারের কাঠগড়ায় দাঁড়িয়েছে, তাদের শাস্তি পেত...

বিএনপিকে অবস্থান পরিষ্কার করতে হবে- দেশ ধ্বংসের আন্দোলন!

১৮-দলীয় জোটের প্রধান শরিক বিএনপি দাবি করে আসছে যে যুদ্ধাপরাধের বিচারের বিরুদ্ধে জামায়াতে ইসলামীর ধ্বংসাত্মক আন্দোলন ও নাশকতামূলক কর্মকাণ্ড তারা সমর্থন করে না। তারা ‘শান্তিপূর্ণ’ আন্দোলন করছে সরকারের দমন-পীড়নের বিরুদ্ধে এবং নির্বাচনকালীন নির্দলীয় সরকার প্রতিষ্ঠার দাবিতে। কিন্তু দলটি নিজেদের যৌক্তিক আন্দোলনকে জামায়াত-শিবিরের সন্ত্রাসের কাছে জিম্মি করে ফেলেছে বলেই প্রতীয়মান হয়। অবস্থা এমন দাঁড়িয়েছে যে ভিডিও বার্তা বা বিবৃতির মাধ্যমে বিএনপির নেতারা কর্মসূচি ঘোষণার পরপরই বিভিন্ন স্থানে জামায়াত-শিবিরের ক্যাডারদের হত্যা, নৈরাজ্য ও নাশকতা শুরু হয়ে যায়। দুর্ভাগ্যজনক যে, বিরোধী দলের ‘শান্তিপূর্ণ’ অবরোধ কর্মসূচি শুধু জনগণের অবর্ণনীয় দুর্ভোগই সৃষ্টি করেনি, বহু প্রাণহানি ও ধ্বংসযজ্ঞেরও কারণ হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে আবদুল কাদের মোল্লার মৃত্যুদণ্ড কার্যকর করার পর থেকে জামায়াতে ইসলামী সারা দেশে হত্যা, নৈরাজ্য ও ধ্বংসযজ্ঞ চালাচ্ছে। সরকারি স্থাপনা, পুলিশের যানবাহন, যাত্রীবাহী গণপরিবহন ও ট্রেনে চোরাগোপ্তা হামলা চালানোর পাশাপাশি তারা সংখ্যালঘুদের ঘরবাড়ি জ্বালিয়ে দিচ্ছে, য...

খালেদা পাকিস্তানের এজেন্ট হিসেবে কাজ করছেন: হানিফ

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, কাদের মোল্লার ফাঁসি হওয়ার পর পাকিস্তানের জামায়াত গায়েবানা জানাজা পড়েছে। এ থেকে পাকিস্তান প্রমাণ করেছে, তারা নীলনকশা করছে। আর বিরোধী দলের নেতা খালেদা জিয়া পাকিস্তানের এজেন্ট হিসেবে কাজ করছেন। ষড়যন্ত্রকারীরা পাকিস্তানের এজেন্ট দিয়ে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড করলে আর সহ্য করা হবে না। আজ সোমবার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনের সামনে বিজয় র্যালি-পূর্ব সমাবেশে হানিফ এ কথা বলেন। সমাবেশে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী সাহারা খাতুন বলেন, ‘প্রতিটি এলাকায় জামায়াত-শিবিরের বিরুদ্ধে আওয়ামী লীগ নেতা- কর্মীদের রুখে দাঁড়াতে হবে। আমরা যখন বিজয় দিবস পালন করছি, তখন তারা দেশে আগুন লাগিয়ে, বাস পুড়িয়ে, গাছ কেটে নিরীহ মানুষ হত্যা করছে। এটা আর হতে দেওয়া যায় না।’ পরিবেশ ও বনমন্ত্রী হাছান মাহমুদ বলেন, বিএনপির পৃষ্ঠপোষকতায় জামায়াত-শিবির জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। আওয়ামী লীগের নেতা-কর্মীরা অনেক ধৈর্য ধরেছে। কিন্তু স্বাধীন রাষ্ট্র রক্ষায় তারা আর ধৈর্য ধরবে না। সরকার আরও কঠোরভাবে সহিংসতাকারীদের দমন কর...