Skip to main content

Posts

Showing posts from December 14, 2013

‘ছাড় না দিলে এই মধ্যস্থতা সফল হবে না’ by রিয়াজুল ইসলাম দীপু

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক আবদুল লতিফ মাসুম বলেছেন, জাতিসংঘের সহকারী মহাসচিব অস্কার ফার্নানদেজ তারানকো বাংলাদেশের চলমান সঙ্কট নিরসনে আন্তরিকতার পরিচয় দিয়েছেন। তাঁর এই সফর ইতিবাচক। কিন্তু দুই পক্ষ ছাড় না দিলে এই মধ্যস্থতা সফল হবে না। মানবজমিন অনলাইনকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, গণমাধ্যমের খবর অনুসারে শেখ হাসিনা তাঁর অবস্থানে এখনও অনড় রয়েছেন। অপর দিকে খালিদা জিয়াও কাউকে বিশ্বাস করতে নারাজ। এমন অবস্থা হলে সমঝোতা সম্ভব নয়। আওয়ামী লীগের পক্ষ থেকেই আগে ছাড় দিতে হবে। শেখ হাসিনা যদি পদত্যাগ করেন তাহলে হয়ত বিএনপি নমনীয় হবে। এবং তারা সঙ্কট এড়ানো জন্য কিছুটা ছাড় দিতে রাজি হবে। জাতিসংঘের অধীনে নির্বাচনের প্রস্তাব হাসিনা-খালেদা কারও জন্যই মেনে নেয়া উচিত হবে না বলে মত দিয়ে এই রাষ্ট্রবিজ্ঞানী বলেন, এটা বাংলাদেশের জন্য সম্মানজনক হবে না। দুই জোট সমঝোতায় এসে একটি নির্বাচনের ব্যবস্থায় যেতে পারলেই ভাল। সামরিক হস্তক্ষেপের সম্ভাবনার প্রশ্নে তিনি বলেন, সমরিক হস্তক্ষেপের কোন সম্ভাবনা নেই। আর কখনোই সামরিক হস্তক্ষেপ রাজনৈতিক সংকটের সমাধান দিতে পারে না। দীর্ঘ ...

সিএমএইচ থেকে বিশেষ বার্তায় এইচ এম এরশাদ : আমি অসুস্থ নই, গ্রেফতারের জন্য আটকে রাখা হয়েছে

জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, ‘আমি অসুস্থ নই। আমাকে গ্রেফতারের জন্য এখানে আটকে রাখা হয়েছে।’ গতকাল সন্ধ্যায় সিএমএইচ (সম্মিলিত সামরিক হাসপাতাল) থেকে তার বিশেষ উপদেষ্টা ববি হাজ্জারের মাধ্যমে বিশেষ বার্তায় তিনি এ তথ্য জানান। একতরফা নির্বাচনে অংশ না নেয়ায় বৃহস্পতিবার রাত পৌনে ১২টায় নিরাপত্তা বাহিনীর সদস্যরা এইচ এম এরশাদকে তার বাসা থেকে নিয়ে যায়। এরপর তারা তাকে সিএমএইচে ভর্তি করেন। জাতীয় পার্টি সূত্রে জানা গেছে, এখন এরশাদকে দেশের বাইরে পাঠিয়ে দেয়ার চেষ্টা চলছে। আর তার অনুপস্থিতিতে জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে রওশন এরশাদকে একতরফা নির্বাচনের সহযাত্রী করতে সব ধরনের তত্পরতা চালিয়ে যাচ্ছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। এ লক্ষ্যে গতকাল দিনভর রওশনের গুলশানের বাসভবনে দফায় দফায় বৈঠক অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় রওশনের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা গওহর রিজভী এবং আওয়ামী লীগ নেতা শিল্পমন্ত্রী তোফায়েল আহমেদ। বৈঠক সূত্রে জানা গেছে, রওশনকে ৪৭টি আসন দিতে চায় আওয়ামী লীগ। কিন্তু এ ব্যাপারে পূর্ণ নিশ্চয়তার অপেক্ষায় রয়েছেন রওশন। তবে গতকাল সন্ধ্যায় পাঠানো বিশেষ বার্তায়...

রাজনীতিকদের শুভবুদ্ধির উদয় হোক by রোজিনা আক্তার

‘কী দেখার কথা, কী দেখছি? কী শোনার কথা, কী শুনছি? কী ভাবার কথা, কী ভাবছি? কী বলার কথা, কী বলছি? তিরিশ বছর (৪২ বছর) পরও আমি স্বাধীনতাকে খুঁজছি।’ এই গানের কথাগুলোই আমাদের বাস্তব জীবনের প্রতিচ্ছবি হয়ে দেখা দিয়েছে। আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস বিশ্বের দরবারে স্বাধীন ও সাহসী জাতি হিসেবে মাথা উঁচু করে দাঁড়ানোর ইতিহাস। এই ইতিহাস সম্পর্কে সঠিক ও নির্ভুল তথ্য জানা আমাদের প্রতিটি নাগরিকের কর্তব্য। স্বাধীনতার অনেক বছর পর আমার জন্ম। তাই স্বাধীন দেশের স্বাধীন নাগরিক হিসেবে আমি গর্বিত। এই গৌরবোজ্জ্বল ইতিহাসের কথা প্রথম শুনি আমার পরিবার থেকে, তারপর শিক্ষা প্রতিষ্ঠানে। মুক্তিযুদ্ধ দেখিনি কিন্তু মুক্তিযুদ্ধভিত্তিক ছবি-নাটক দেখে, বই পড়ে মুক্তিযোদ্ধা, বুদ্ধিজীবী ও একাত্তরে শারীরিকভাবে নির্যাতিত নারীর সঙ্গে কথা বলে, তাদের মুখ থেকে সেই আগুনঝরা দিনগুলোর কথা জেনেছি। এসব ঘটনা আমাকে অনেক বেশি আলোড়িত করে। যখন একজন মুক্তিযোদ্ধা বলেন—‘এই হাতে অস্ত্র ধরেছি, শত্রুসেনা খতম করেছি; তখন নিজের অজান্তেই চলে যাই সেই সময়ের কাছে। যখন একজন মুক্তিযোদ্ধা নারী তার ত্যাগের কথা ও নির্যাতনের কথা করুণ কণ্ঠে বর্ণনা করেন...

‘লুটপাটতন্ত্র বন্ধ করলে মুক্তিযুদ্ধের মূলমন্ত্র পূর্ণতা পাবে’

গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক জোনায়েদ সাকি বলেছেন, মানবতাবিরোধী অপরাধের বিচার বাস্তবায়নের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনার রাষ্ট্র প্রতিষ্ঠার কাজ শুরু হয়েছে মাত্র। কিন্তু এটাই শেষ নয়। মূল মর্মটা তখনই বাস্তবায়ন হবে, যখন দেশের সার্বভৌমত্ব নিরাপদ হবে। কিন্তু এখন আমাদের সার্বভৌমত্ব নিরাপদ নয়। সার্বভৌমত্বের উপর এখন নানামুখী আক্রমণ হচ্ছে। মুক্তিযুদ্ধের মূলমন্ত্র পূর্ণতা পাবে যদি লুটপাটের রাজনীতি বন্ধ করে উৎপাদনশীল অর্থনীতি প্রতিষ্ঠা করা যায়। কিন্তু তা হচ্ছে না। মানবজমিন অনলাইনকে দেয়া প্রতিক্রিয়ায় তিনি বলেন, ৭২ সাল থেকে নির্বাচিত কিংবা অনির্বাচিত কায়দায় স্বৈরতান্ত্রিক কাঠামোতেই চলেছে সরকারগুলো। ফলে, আমরা কাঙ্খিত মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ পাইনি। মুক্তিযুদ্ধের চেতনা আনুষ্ঠানিকতার বিষয় হয়ে দাড়িয়েছে। রাজনৈতিক সংকটের মোকাবিলায় বিদেশীদের কূটনৈতিক পদক্ষেপ প্রসঙ্গে তিনি বলেন, দুই দল নিজেদের দাবিতে অনড় থেকে সমাধান চাইছে। এটা সম্ভব নয়। তাই সমাধানের লক্ষণ দেখা যাচ্ছে না। ছাড় দিতে পারলে নিজেরাই সমস্যার সমাধান করা যেত। কিন্তু তা করতে পারে নি শাসকদলগুলো। ফলে এখন কূটনীতিকরা হস্তক্ষেপ করে ...

‘হাসিনা ঘুঘু দেখেছে ফাঁদ দেখেননি, এবার ফাঁদ দেখাতে হবে’

‘হাসিনা ঘুঘু দেখেছে ফাঁদ দেখেননি, এবার ফাঁদ দেখাতে হবে’ বলে মন্তব্য করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম। গতকাল বিকালে কিশোরগঞ্জের ঐতিহাসিক রথখলা ময়দানে জেলা কৃষক শ্রমিক জনতা লীগ আয়োজিত এক বিশাল জনসভায় তিনি এ কথা বলেন। বঙ্গবীর শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বলেন, আপনার বিচার হবে, এমন বিচার হবে আপনি তা ভাবতেও পারেন না। আপনি লাফালাফি বন্ধ করেন, আর দেশটাকে জ্বালাবেন না। আপনার জন্য দেশে যতো অশান্তি। আপনি যদি পঞ্চদশ সংশোধনী না আনতেন, তাহলে দেশে এ অশান্তি হতো না। এতো মানুষ মারা যেতো না। কাজেই এর সব দায়দায়িত্ব আপনাকেই নিতে হবে। আপনি অবিলম্বে পদত্যাগ করেন। আপনাকে বাংলার মানুষ চায় না। বঙ্গবীর কাদের সিদ্দিকী শেখ হাসিনাকে চ্যালেঞ্জ জানিয়ে বলেন, আপনি এতো জনপ্রিয় হলে পদত্যাগ করে নির্বাচনে জনপ্রিয়তা যাচাই করুন। সখিপুর-বাসাইলে পারবেন না, আপনার গোপালগঞ্জেই আমি ভোটে দাঁড়িয়েই এর প্রমাণ করব। তিনি বলেন, শাহবাগে ৩ মাস আপনি পোলাও-মাংস খাইয়েছেন। আর আমার দেশের গরিব নিরন্ন মুসলমান আল্লাহর বিরুদ্ধে যারা কথা বলেছে, তার প্রতিবাদ করতে শাপলা চত্বরে গিয়েছিল, আল্লাহর পথে একর...

নতুন পাসপোর্টের প্রিন্ট বন্ধ, দুর্ভোগ চলছে by দীন ইসলাম

নতুন মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) প্রিন্ট হচ্ছে না। গত চার দিন ধরে প্রিন্ট বন্ধ রয়েছে। ফলে পাসপোর্টের আবেদন জমা নেয়া হলেও প্রসেসিং বন্ধ রয়েছে। বিষয়টি  বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরের চার দেয়াল ভেদ করে সাধারণ মানুষ খুব একটা জানতে পারেনি। এর আগেই প্রতিষ্ঠানটির শীর্ষস্থানীয় কর্মকর্তারা বিষয়টি সমাধানের জন্য দৌড়ঝাঁপ করে যাচ্ছেন। এ জন্য দফায় দফায় সভা করছেন। গত দুই দিন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গেও তারা বিষয়টি নিয়ে বৈঠক করেছেন। কিন্তু পাসপোর্ট প্রিন্ট সমস্যার সুরাহা করতে পারেননি। বাধ্য হয়ে নতুন এমআরপি সরবরাহকারী প্রতিষ্ঠান ডি লা রুকে অব্যাহত চাপ দিচ্ছে পাসপোর্ট অধিদপ্তর। চাপের জবাবে নতুন সরবরাহকারী প্রতিষ্ঠানের পক্ষ থেকে বলা হয়েছে, আগে পাসপোর্ট ছিল ৭ ডিজিটের। নতুন করে ১১ ডিজিটের পাসপোর্ট দেয়ার প্রক্রিয়া চলছে। তাই প্রিন্ট করার ক্ষেত্রে কিছু তো সমস্যা হবেই। সফটওয়্যারগত কিছু ত্রুটি রয়েছে। আশা করছি, তার সমাধান হয়ে যাবে। ওদিকে অনেক সরকারি কর্মকর্তা বা প্রবাসী বাংলাদেশীরা এমআরপি’র মাধ্যমে নতুন করে বিদেশে যাওয়ার চিন্তা করেছেন। অতি জরুরি পাসপোর্ট নিতে ইচ্ছুক ...

আজও বৈঠক চলছে রওশনের বাসায়

জাতীয় পার্টির সিনিয়র প্রেসিডিয়াম সদস্য রওশন এরশাদের গুলশানের বাসায় আজ শনিবারও সকাল থেকে বেশ কয়েকজন প্রেসিডিয়াম সদস্য বৈঠক করছেন। বৈঠকে অংশ নিয়েছেন জিয়াউদ্দিন আহমেদ, আনিসুল ইসলাম মাহমুদ, কাজী ফিরোজ রশিদ, লিলি হাসনাত প্রমুখ। তবে গতকালের মতো আজও বৈঠক নিয়ে মুখ খুলছেন না তাঁরা। এদিকে, পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ গ্রেপ্তার হয়েছেন, না আটক আছেন, সে ব্যাপারে সুস্পষ্ট কোনো বক্তব্য না দেওয়ায় নেতা-কর্মীরা মহাসচিব রুহুল আমিন হাওলাদারের ওপর ক্ষিপ্ত। গতকাল জাতীয় পার্টির বিভিন্ন সূত্র থেকে বলা হয়েছিল, নির্বাচনে যাওয়া প্রসঙ্গে আজ শনিবার জাতীয় পার্টি সংবাদ সম্মেলন করে অবস্থান পরিষ্কার করবে। তবে বার বার চেষ্টা করেও মহাসচিবের সঙ্গে যোগাযোগ করতে পারছেন না সাংবাদিকেরা। দলের শীর্ষ নেতারাও সংবাদ সম্মেলন নিয়ে কোনো কথা বলছেন না। রওশনের বাসায় গতকাল দিনভর তত্পরতা এদিকে গতকাল দিনভর রওশন এরশাদের গুলশানের বাসায় আনিসুল ইসলাম মাহমুদ, জিয়াউদ্দিন আহমেদ বাবলুসহ দলের একাংশ দফায় দফায় বৈঠক করে। সন্ধ্যা সোয়া সাতটার দিকে তাঁর বাসায় যান আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতা তোফায়েল আহমেদ ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা গওহর র...

প্রধানমন্ত্রীকে পদত্যাগের আহ্বান বি. চৌধুরী, রব ও কাদের সিদ্দিকীর

তফসিল স্থগিত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পদত্যাগ করার আহ্বান জানিয়েছেন বিকল্পধারা বাংলাদেশ-এর প্রেসিডেন্ট ডা. বদরুদ্দোজা চৌধুরী, জেএসডি সভাপতি আসম আবদুর রব এবং কৃষক-শ্রমিক-জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী। একই সঙ্গে বিরোধী নেতাকে সহিংস কর্মসূচি প্রত্যাহার করে শান্তিপূর্ণভাবে আন্দোলন করার আহ্বান জানানো হয়। গতকাল এক যুক্ত বিবৃতিতে প্রধানমন্ত্রী ও বিরোধী নেতার প্রতি এ আহ্বান জানান তারা। বিবৃতিতে শীর্ষ এ তিন নেতা বলেন, বাংলাদেশের সাম্প্রতিক ধ্বংসোন্মুখ রাজনৈতিক পরিস্থিতিতে আমরা গভীর উদ্বেগ প্রকাশ করছি। একদিকে সরকার ও প্রধানমন্ত্রীর একগুঁয়েমি এবং বিরোধী দলহীন একতরফা নির্বাচনের পথে এগিয়ে চলা, অন্যদিকে বিরোধীদলীয় নেতার আহ্বানে বিরামহীন অবরোধ এবং কোথাও কোথাও হরতালের কারণে রাজনীতি সহিংস হয়ে উঠেছে এবং জনজীবনে বিপর্যয় নেমে এসেছে। তারা বলেন, বিরামহীন অবরোধের কারণে দেশের অর্থনীতি ভেঙে পড়েছে এবং বিশেষ মহলের উস্কানিতে এবং আইন-শৃঙ্খলা বাহিনীর অমানবিক আচরণে হত্যাসহ ঝরে গেছে অনেক নিরীহ প্রাণ, পুড়ে ছারখার হয়ে গেছে হিন্দু সম্প্রদায় সাধারণ মানুষের বিষয়-সম্পত্তি। আমরা এর কোনটাই সমর্...