Skip to main content

প্রধানমন্ত্রীকে পদত্যাগের আহ্বান বি. চৌধুরী, রব ও কাদের সিদ্দিকীর

তফসিল স্থগিত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পদত্যাগ করার আহ্বান জানিয়েছেন বিকল্পধারা বাংলাদেশ-এর প্রেসিডেন্ট ডা. বদরুদ্দোজা চৌধুরী, জেএসডি সভাপতি আসম আবদুর রব এবং কৃষক-শ্রমিক-জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী।
একই সঙ্গে বিরোধী নেতাকে সহিংস কর্মসূচি প্রত্যাহার করে শান্তিপূর্ণভাবে আন্দোলন করার আহ্বান জানানো হয়। গতকাল এক যুক্ত বিবৃতিতে প্রধানমন্ত্রী ও বিরোধী নেতার প্রতি এ আহ্বান জানান তারা। বিবৃতিতে শীর্ষ এ তিন নেতা বলেন, বাংলাদেশের সাম্প্রতিক ধ্বংসোন্মুখ রাজনৈতিক পরিস্থিতিতে আমরা গভীর উদ্বেগ প্রকাশ করছি। একদিকে সরকার ও প্রধানমন্ত্রীর একগুঁয়েমি এবং বিরোধী দলহীন একতরফা নির্বাচনের পথে এগিয়ে চলা, অন্যদিকে বিরোধীদলীয় নেতার আহ্বানে বিরামহীন অবরোধ এবং কোথাও কোথাও হরতালের কারণে রাজনীতি সহিংস হয়ে উঠেছে এবং জনজীবনে বিপর্যয় নেমে এসেছে। তারা বলেন, বিরামহীন অবরোধের কারণে দেশের অর্থনীতি ভেঙে পড়েছে এবং বিশেষ মহলের উস্কানিতে এবং আইন-শৃঙ্খলা বাহিনীর অমানবিক আচরণে হত্যাসহ ঝরে গেছে অনেক নিরীহ প্রাণ, পুড়ে ছারখার হয়ে গেছে হিন্দু সম্প্রদায় সাধারণ মানুষের বিষয়-সম্পত্তি। আমরা এর কোনটাই সমর্থন করি না। তারা আরও বলেন, আমরা চাই, প্রধানমন্ত্রী দেশের এই পরিস্থিতিতে এবং জনস্বার্থে নির্বাচনী তফসিল স্থগিত এবং দেশ রক্ষার তাগিদে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করুন। অন্যদিকে বিরাধীদলীয় নেতার কাছে আমাদের আহ্বান, অনুগ্রহ করে আপনার কর্মীদের কঠোর নির্দেশ দিন- জান-মালের ক্ষতি থেকে নিরীহ জনগণকে রক্ষার জন্য। অহিংস শান্তিপূর্ণ আন্দোলন যেমন, ‘মহাবস্থান’, সভা, সমাবেশ মানববন্ধনের মাধ্যমে প্রতিবাদ কর্মসূচি দিয়ে রাজনীতিতে নতুনমাত্রা এবং নতুন দিক-নির্দেশনা যোগ করুন। তারা বলেন, এই দুইটি পদক্ষেপের কারণে ইতিহাস তাদের দু’জনকেই স্মরণ রাখবে। না হলে ইতিহাস তাদের ক্ষমা করবে না। ধ্বংসের হাত থেকে রক্ষা পাবে না।

Comments

Popular posts from this blog

আই কিউ- মে'২০১১

আই কিউ মে'২০১১ ১। যদি একটি শার্ট শুকাতে ১০ মিনিট সময় লাগে তবে ১০টি শার্ট শুকাতে কত সময় লাগবে ? (ক) ১০ মিনিট (খ) ৪০ মিনিট (গ) ১ ঘন্টা ৩০ মিনিট (ঘ) ১ ঘন্টা ৪০ মিনিট। ২। নিচের কোন জন অন্যদের থেকে আলাদা ? (ক) কাজী নজরুল ইসলাম (খ) রবীন্দ্রনাথ ঠাকুর (গ) আল মাহমুদ (ঘ) সুকুমার রায়। ৩। সফল হতে হলে আপনাকে অবশ্যই হতে হবে- (ক) রসিক (খ) পরিশ্রমী (গ) বাধ্য (ঘ) ধনী। ৪। পল্লী কবি বলা হয় কাকে ? (ক) কাজী নজরুল ইসলাম (খ) ফররুখ আহমদ (গ) সুকুমার রায় (ঘ) জসীম উদ্দিন। ৫। ডাব না খেলে কি হয় ? আইকিউ এপ্রিল’১১ এর সমাধান ঃ (১) ৬টি (২) টাকাটা পুড়ে ফেলবেন (৩) ১৭ টি (৪) প্রেসার বেড়েছে (৫) ডিম (বাচ্ছা জন্মানোর আগেই আমরা খেয়ে ফেলি। বিরাম চিহ্নের প্রতি আরো বেশি যতœবান হতে হবে) তিনটির সঠিক জবাব দিয়েছেন- পূর্ণিমা আক্তার, তারেক হোসেন, সাজিয়া আক্তার সীমা, আবদুস সালাম, মোবারক উল্যা ত্বোহা, আনোয়ার হোসেন, ইমরান মুহাম্মদ, আসমা আক্তার, চরপাতা, রায়পুর, লক্ষ্মীপুর। উম্মে হানি, নতুন বাজার, রায়পুর, আরজুন নাহার (মিতু), হাফিজুর রহমান আকাশ, মোঃ জাহাঙ্গীর হোসেন, সাহেদুল ইসলাম রাজু, রায়পুর আইডিয়াল স্কুল এন্ড কলেজ, রায়পুর, লক্ষ্মীপুর...

‘প্রেসিডেন্টের সাংবিধানিক সীমাবদ্ধতা থাকলেও নৈতিক ক্ষমতা আছে’

সংবিধান বিশেষজ্ঞ ড. কামাল হোসেন বলেছেন, একতরফা কোন নির্বাচনই গ্রহণযোগ্য হতে পারে না। বিগত ত্রিশ বছরের রাজনৈতিক অভিজ্ঞতায় একতরফা নির্বাচন গ্রহণযোগ্য হওয়ার কোনো নজির নেই। ৮৬ সালের নির্বাচন গ্রহণযোগ্য হয়নি। ৯৬ সালের ১৫ই ফেব্রুয়ারির নির্বাচন গ্রহণযোগ্য হয়নি। ২০০৭ সালের ২২শে জানুয়ারির নির্বাচন হতে যাচ্ছিল তাও গ্রহণযোগ্যতা পেত না। মানবজমিন অনলাইনকে দেয়া প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন। গতকাল প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ প্রসঙ্গে তিনি বলেন, আমরা নাগরিক হিসাবে উদ্বিগ্ন। সেই উদ্বেগের যায়গা থেকেই প্রেসিডেন্টের কাছে গিয়েছি। আমরা প্রেসিডেন্টের কাছে একই সুরে কথা বলেছি। আমাদের মূল আহ্বান ছিল একটি সুষ্ঠু, গ্রহণযোগ্য ও অবাধ নির্বাচনের জন্য সবার অংশগ্রহণ নিশ্চিতের বিষয়ে। পঞ্চদশ সংশোধনীর মাধ্যমেই এই সংকট সৃষ্টি হয়েছে তা আমরা স্পষ্ট করেছি। সন্ত্রাস, সংঘর্ষ ও সহিংস কর্মসূচিগুলো অবস্থার অবনতি ঘটছে তাও আমরা তুলে ধরেছি। আমরা মনে করি আলাপ আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান সম্ভব। কিন্তু সমাধানের আগেই নির্বাচনে সিডিউল ঘোষণা হয়েছে। এটা আমাদের উদ্বেগকে আরও বাড়িয়ে দিয়েছে। আপনাদেরকে প্রেসিডেন্ট কি আশার বাণী ...

ফিল্মি কায়দায় ৩ জঙ্গি ছিনতাই by মতিউল আলম, খালিদ মাসুদ, ও সাইফুল ইসলাম সানি

ফিল্মি স্টাইলে পুলিশের প্রিজন ভ্যান থেকে সাজাপ্রাপ্ত ৩ জেএমবি সদস্যকে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ছিনতাইয়ের সাত ঘণ্টার মাথায় টাঙ্গাইল থেকে জঙ্গি সদস্য রাকিবকে গ্রেপ্তার করা হলেও বাকি দু’জনের খোঁজ মেলেনি। এদিকে এ ঘটনার পর সীমান্ত ও দেশের সব কারাগারে সতর্কতা জারি করা হয়েছে। দায়িত্বে অবহেলার কারণে এক পুলিশ কর্মকর্তাকে ক্লোজ ও অন্যজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এদিকে রাতে গাজীপুর থেকে জঙ্গি ছিনতাইয়ে সহযোগিতার অভিযোগে আটক জাকারিয়ার স্ত্রী স্বপ্নাকে আটক করেছে পুলিশ। গতকাল সকাল সোয়া ১০টায় আসামি ছিনতাইয়ের ঘটনা ঘটে ময়মনসিংহের ত্রিশালে। ছিনতাইকৃত আসামিরা হলো মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সালাউদ্দিন সালেহীন, রাকিব হাসান এবং যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি বোমা মিজান। ঘটনার সময় দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলি ও বোমার আঘাতে আতিকুর রহমান (৩২) নামে পুলিশের এক কনস্টেবল নিহত ও দুই পুলিশ সদস্য আহত হন। গুলিবিদ্ধ এসআই হাবিবুর রহমান (৫০) ও সোহেল রানাকে (৩০) ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।  নিহত আতিকের বাড়ি ময়মনসিংহ সদর উপজেলার পণ ঘাগড়া গ্রামে। এ ঘটনার পর পালানোর সময় টাঙ্গাইলের সখিপুর থেকে জা...