Skip to main content

Posts

Showing posts from January 25, 2014

তাসের ঘরে বাঁশের খুঁটি অন্তরালে কিসের ঝুঁকি! by গোলাম মাওলা রনি

তাসের ঘর নিয়ে বাংলা সাহিত্যে কম কীর্তি হয়নি। তাস ও বাঁশ নিয়ে নানারকম কৌতুকপূর্ণ কল্পকাহিনী লিখা হয়েছে। কোনটা হাস্যকর আবার কোনটা সর্বনেশে ট্র্যাজেডীর করুণ গল্প। তাস সাধারণত জুয়া খেলায় ব্যবহৃত হয়। কিন্তু বাঁশ ব্যবহৃত হয় নানা কাজে- ঘরবাড়ী, ব্রিজ পুল-কালভার্ট এবং সর্বপরি মৃত ব্যক্তির কবর রচনা করার কাজে। এতো উপকারী বাঁশ নিয়ে কেনো যে বাঙালী উপহাস করে তা আজো আমার বোধ গম্য নয়। আমার কৈশর বেলায় একটি সিনেমা দেখেছিলাম। নাম- তাসের ঘর। ফারুক-রোজিনা ছিলেন কেন্দ্রীয় চরিত্রে। দু’জনই আমার অসম্ভব প্রিয় মানুষ ছিলেন। বিশেষ করে রোজিনার জন্য ছিলাম পাগল। সিনেমাটির মধ্যে একটি গান ছিলো এরূপ- রুপসী গো রূপসী, কেন দিলে ফাঁসি! প্রেমেরও ফাঁসি সর্বনাশী- লাগিয়ে হলেম দোষী! আজ এতো বছর পর তাসের ঘর আর বাঁশের খুটির কথা বারবার মনে পড়ছে সাম্প্রতিক কালের রাজনৈতিক ঘটনাবলীর কারণে। আমরা গ্রাম বাংলার হাদারাম পোলাপান। ছোট কাল থেকে লাথি গুতো খেতে খেতে এ পর্যন্ত এসেছি। গ্রামে দেখেছি বাউন্ডেলে প্রকৃতির বাজে মানুষেরা তাস পাশা খেলত। এসব নিয়ে তাদের পরিবারে রাতদিন অশান্তি লেগে থাকত। যে পরিবারে একবার তাস ঢুকত সেই পরিবারের...

আর নয় বিষবাষ্প by সাযযাদ কাদির

মানুষের মূল্যবোধ ও বিশ্বাস, সময়ের সঙ্গে-সঙ্গে এর পরিবর্তন এবং এর সামাজিক ও রাজনৈতিক প্রতিক্রিয়া সম্পর্কে জানতে ১৯৮১ সাল থেকে নানা ধরনের গবেষণা, সমীক্ষা ও জরিপ চালিয়ে যাচ্ছে ওয়ার্ল্ড ভ্যালু সারভে (ডবলিউভিএস) নামের একটি সংগঠন। জারমানি, সুইডেন, স্পেন ও যুক্তরাষ্ট্র ভিত্তিক এ সংগঠনটি প্রায় ১০০টি দেশে (অর্থাৎ বিশ্বের জনসংখ্যার প্রায় ৯০ শতাংশ অধ্যুষিত অঞ্চলে) নিবিড়ভাবে তথ্য সংগ্রহ করে সমাজবিজ্ঞানীদের মাধ্যমে। অর্থনৈতিক মুক্তি মানুষকে কম বা বেশি সাম্প্রদায়িক করে তোলে কিনা- এ নিয়ে গবেষণায় নেমে সম্প্রতি দু’জন সুইডিশ অর্থনীতিবিদ বুঝতে পারেন, আগে তাঁদের প্রয়োজন বিভিন্ন দেশের সাম্প্রদায়িক সহিষ্ণুতার মাত্রা নির্ণয়ের একটা উপায় খুঁজে পাওয়া। তখন তাঁরা সহায়তা চান ডবলিউভিএস-এর কাছে। কারণ এ সংগঠনটিই গত তিন দশকেরও বেশি সময় ধরে নিষ্ঠার সঙ্গে কাজ করে চলেছে বৈশ্বিক প্রবণতা, দৃষ্টিভঙ্গি ও মতামত নিয়ে। আর তাদের গবেষণার ফল গুরুত্বের সঙ্গে গৃহীত ও ব্যবহৃত হয় যাবতীয় আন্তর্জাতিক সংস্থায়, বহু দেশে ও সংগঠনে। ওই সূত্রেই ডবলিউভিএস বিশ্বের ৮০টিরও বেশি দেশে জরিপ চালিয়েছে সাম্প্রদায়িক পরিস্থিতি সম্পর্কে। এ...

রাজনীতির খেলা আর কত by মীর আবদুল আলীম

রাজনীতির খেলা, কথার খেলা আর কত দিন? এ খেলায় কে হেরেছে কে জয়ী হয়েছে তা বলে দেবে ভবিষ্যৎ। তবে এ মুহূর্তে মানুষ দেখেছে শত সংঘাতের মাঝেও বিএনপিকে ছাড়াই দশম সংসদের ভোট হয়ে গেছে। নতুন সরকার গঠন হয়েছে। আগামী ২৯শে জানুয়ারি নতুন সংসদও বসবে। বিভিন্ন দেশ সরকারকে অভিনন্দনের পাশাপাশি সংলাপের তাগিদ দিচ্ছে। গ্রহণযোগ্য নির্বাচনের তাগিদ দিচ্ছে। তার মানে কারও কাছেই এ নির্বাচন গ্রহণযোগ্য হয়নি। তবে সরকারের মন্ত্রীরা অবলীলায় বলে যাচ্ছেন নির্বাচন হয়েছে ৫ বছরের জন্য। সুতরাং ৫ বছরই সরকার ক্ষমতায় থাকবে। গতকাল স্বাস্থ্যমন্ত্রী আরও এক ধাপ এগিয়ে বলেছেন, এ সময়ের মধ্যে সংলাপেরও কোন সুযোগ নেই। অন্যদিকে বিএনপিসহ সমমনারা সরকারকে ছাড় দেবে না- ইতিমধ্যে তা বলেও দেয়া হয়েছে। সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপি চেয়ারপারসন সরকারকে দ্রুত নির্বাচন দেয়ার দাবি জানিয়েছেন। পাশাপাশি দ্রুত সংলাপের আহ্বানও জানিয়েছেন তিনি। ৫ই জানুয়ারির নির্বাচন নিয়ে দেশ ছিল অন্ধকারে। সহিংসতা আর অবরোধে অচল ছিল অর্থনীতির চাকা। বর্তমানে বিএনপি সরকারকে আলোচনার সুযোগ দিচ্ছে। হয়তো তারা ক’মাস দেখবে। এর মধ্যে যদি সরকার সংলাপের উদ্যোগ না নেয় তাহলে দেশ ...

অস্থির রাজনীতি, স্থবির অর্থনীতি by আলী ইদ্‌রিস

সাম্প্রতিককালের হরতাল-অবরোধ ও সহিংসতায় দেশের ব্যবসা-বাণিজ্য, কৃষি ও শিল্পোৎপাদনের যেমন অপূরণীয় ক্ষতি হয়েছে, তেমনি বহির্বিশ্বে দেশের ভাবমূর্তি ম্লান হয়েছে। আন্তর্জাতিক মিডিয়ায় সাম্প্রতিক সহিংসতার ঘটনাবলী দেশকে হানাহানি, মারামারির দেশ হিসেবে তুলে ধরেছে। তদুপরি একতরফা নির্বাচন দেশের গণতন্ত্র চর্চাকে কলঙ্কিত করেছে বিশ্বের দরবারে বিজিএমই-এর এক প্রতিবেদন মতে দেশের সর্ববৃহৎ শিল্প তৈরী পোশাক খাতে উৎপাদন ও রপ্তানি ব্যাহত হওয়ায় ৯,২৫০ কোটি টাকা ক্ষতি হয়েছে, রপ্তানি আদেশ কমেছে ৩০-৩৫%, অনেক কারখানার হাতে রপ্তানি আদেশ না থাকায় শ্রমিক ছাঁটাই চলছে অথবা বন্ধ করে দেয়া হচ্ছে, কোন কোন কারখানা শ্রমিকদের বসিয়ে না রেখে আগামী জুন-জুলাই মাসের কাজ এখনই শেষ করে ফেলছে। রাজনৈতিক পরিস্থিতির উন্নতি হলেও তিন মাসের একটি শূন্যতা সৃষ্টি হবে যদি রপ্তানি আদেশ ৭০% কমে যায়। এফবিসিসিআই-এর প্রতিবেদন মতে চামড়া শিল্পে ৭০০ কোটি টাকা, পোল্ট্রিতে ৩৮২ কোটি টাকা ক্ষতি হয়েছে। হিমায়িত খাদ্যে ৩৩% রপ্তানি কমেছে, ক্ষুদ্র ও মাঝারি শিল্পে প্রতি হরতালে ৭৫০ কোটি টাকা, পরিবহন খাতে প্রতিদিন প্রায় ৩০০ কোটি হিসাবে ২০,০০০ কোটি টা...

‘গ্রহণযোগ্য নির্বাচন না হলে স্থিতিশীলতা আসবে না’ by কাজী সুমন

সদ্য কারামুক্ত বিএনপি নেতা আবদুল আউয়াল মিন্টু বলেছেন, অতিমাত্রায় ‘রাষ্ট্রীয় সন্ত্রাসের’ মাধ্যমে দেশের জনগণকে বিভক্ত করেছে ফেলেছে সরকার। এই বিভক্তি থেকে সহসা উত্তরণ সম্ভব নয়। তবে এই বিভক্তি দূর করতে হলে প্রয়োজন একটি দূরদর্শী সিদ্ধান্ত। মানবজমিনকে দেয়া এক প্রতিক্রিয়ায় দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে খোলামেলা কথা বলেন বিএনপি চেয়ারপারসনের এ উপদেষ্টা। গত বছরের ৮ই নভেম্বর রাতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশানের বাসভবনে তার সঙ্গে সাক্ষাৎ শেষে বেরিয়ে এলে তাকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। এরপর গাজীপুরের কাশিমপুর কারাগারে কাটে ৭৬ দিন। কারাগারে থাকাকালীন তার লেখা ‘বাংলাদেশ রাজনীতি ও রাজনৈতিক অর্থনীতি’ শিরোনামে একটি বই প্রকাশিত হয়। বইটির বেশির ভাগ অংশ লিখেছেন ওয়ান-ইলেভেন জমানায় প্রথমবার কারাগারে গিয়ে। এবার দ্বিতীয়বার কারাগারে গিয়ে বইটি প্রকাশ করেন। গত ২৩শে জানুয়ারি কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান তিনি। সাবেক এফবিসিসিআইয়ের সভাপতি আবদুল আউয়াল মিন্টু বলেন, দেশে একটি গ্রহণযোগ্য নির্বাচন না হলে রাজনৈতিক স্থিতিশীলতা আসবে না। এই অস্থিতিশীলতা কাটাতে না পারলে কোনভাবেই অর্থন...

‘শান্তি প্রতিষ্ঠার নামে ন্যায়বিচার পদানত হতে দেয়া যায় না’ -সৈয়দ আবুল মকসুদ

বিশিষ্ট লেখক ও কলামনিস্ট সৈয়দ আবুল মকসুদ বলেছেন, একটি নির্বাচিত সরকারের বৈধতা নিয়ে বিভিন্ন দেশের পার্লামেন্টে সালিশ-বিচার হচ্ছে, বৈধতা, অবৈধতার প্রশ্ন উঠছে। এটাই প্রমাণ করে এই নির্বাচনে গোলমাল আছে। তিনি বলেন, একটি স্বৈরাচারী সরকার মেনে নেয়া যায় কিন্তু কোন তাঁবেদার মানা যায় না, অর্থনৈতিক সঙ্কট মানা গেলেও অগণতন্ত্রিক অনাচার মেনে নেয়া যায় না। শান্তি প্রতিষ্ঠার নামে ন্যায়বিচার পদানত হতে দেয়া যায় না। সংলাপের জন্য জামায়াত ছাড়ার শর্তকে মূল্যহীন উল্লেখ করে তিনি বলেন, জামায়াতের সাংবিধানিক অবস্থান কি তা আগে সরকার ঠিক করুক। যদি জামায়াত আইনগতভাবে নিষিদ্ধ হয়ে যায় তা হলে আপনা আপনিই জামায়াত থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে বিএনপি। মানবজমিনকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, দেশের সঙ্কটের জন্য প্রধান দুই দল, অপ্রধান দলসমূহ, একশ্রেণীর গণমাধ্যম ও নাগরিক সমাজের দালালি ভূমিকা দায়ী। গত নির্বাচনের মাধ্যমে গঠিত সরকার আইনসম্মত কিনা, বৈধ কিনা- এমন প্রশ্ন উঠছে। এর আগে বাংলাদেশের আর কোন নির্বাচিত সরকার নিয়ে এই প্রশ্ন কেউ করেননি। এসব প্রশ্ন ওঠে সামরিক শাসকদের সম্পর্কে। সামরিক শাসকরা অসাংবিধানিক শাসক বা জবরদখ...

বাংলাদেশে অর্থহীন নির্বাচন- কূলদীপ নায়ার

ভাগ্যের পালাবদল হয়, কোন সন্দেহ নেই। আজ যে শাসক, কাল সে প্রতিপক্ষ। তারপরও বাংলাদেশে রাজনীতিতে বংশানুক্রমিক প্রতিহিংসা দৃশ্যমান। একজন স্বৈরশাসক তো খারাপ বটেই। কিন্তু সেটা আরও খারাপ হয় যখন তিনি ক্ষমতা ছাড়তে চান না। এটা বাংলাদেশের অত্যন্ত জটিল এক সমস্যা। পাকিস্তানভিত্তিক প্রভাবশালী দৈনিক ‘পাকিস্তান অবজারভারে’র অনলাইন সংস্করণে ভারতের প্রখ্যাত সাংবাদিক, কলামনিস্ট, মানবাধিকার কর্মী ও লেখক কুলদীপ নায়ার ‘পয়েন্টলেস পোলস ইন বাংলাদেশ’ বা ‘বাংলাদেশে অর্থহীন নির্বাচন’ শিরোনামে একটি বিশ্লেষণধর্মী লেখা লিখেছেন। কুলদীপ নায়ার লিখেছেন, বিরোধী দলগুলো নির্দলীয় সরকারের অধীনে অবাধ, সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের দাবি জানিয়েছিল। এর পরিবর্তে হাসিনা তার সরকারের অধীনেই নির্বাচন সম্পন্ন করে। এর আগে সংবিধান সংশোধন করে বাতিল করা হয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। প্রহসনের এ নির্বাচনে, একটিও ভোট পড়ার আগে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন ১৫৪ জন প্রার্থী। আর একতরফা ভোটে আরও ১০৩ জন। তিনি লিখেছেন, বাংলাদেশের একটি দৈনিক সংবাদপত্রের চালানো মতামত জরিপে দেখা গেছে, ৭৭ শতাংশ মানুষই নির্বাচনের বিপক্ষে। বিএনপিসহ অধি...

‘আদর্শগত ঐক্য আছে বলেই ১৮ দলে যাচ্ছি’ -কাজী জাফর আহমদ

জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান সাবেক প্রধানমন্ত্রী কাজী জাফর আহমদ বলেছেন, যে কোন মুহূর্তে গণ-অভ্যুত্থানে পড়তে পারে সরকার। আর সেই আগুনের বহ্নিশিখা সারা দেশে ছড়িতে পড়তে পারে। তাসের ঘরের মতো ভেঙে যেতে পারে তাদের স্বপ্ন। তাই বিরোধী জোটের হতাশার কিছু নেই। আমরা শর্টকাট রাজনীতিতে বিশ্বাস করি না। কাজী জাফর আহমদের নেতৃত্বাধীন জাতীয় পার্টি বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটে যুক্ত হওয়ার একদিন আগে গতকাল দুপুরে গুলশানের নিজ বাসভবনে সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি। সাবেক এই প্রধানমন্ত্রী ও বর্ষীয়ান রাজনীতিবিদ চলমান আন্দোলন নিয়ে তার আশার কথা জানিয়ে বলেন, বৃহস্পতিবার চীনের রাষ্ট্রদূত লি জুনের সঙ্গে আমার বৈঠক হয়েছে। চীন বাংলাদেশের জনগণের মনোভাব ও সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি জানতে চেয়েছে। আমরা তা তুলে ধরেছি। কাজী জাফর বলেন, শনিবার দুপুরে আমাদের দলের নির্বাহী কমিটির বৈঠক। বৈঠকে আমরা ১৮ দলীয় জোটে যুক্ত হওয়ার বিষয়ে আলোচনা করবো। নির্বাহী কমিটিতে সিদ্ধান্ত গৃহীত হলে রাতেই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করে ১৮ দলে যুক্ত হওয়ার আনুষ্ঠানিক ঘোষণা আসবে। ১৮ দলীয় জোটে অন্তর্ভুক্তি সম্পর্কে জা...

অন্যরকম আড্ডায় এবিএম মূসা by কাজল ঘোষ

দু’মাস হয়ে গেছে মূসা ভাই টকশোতে আসছেন না। চারপাশের এন্তার জিজ্ঞাসা। মূসা ভাই কোথায়? এক টকশো দর্শক প্রায়ই ফোনে জানতে চান, আপনার বয়স্ক বন্ধু কি নিষিদ্ধ? গলার আওয়াজ ক্ষীণ করে বলি, মূসা ভাইয়ের শরীরটা ভাল যাচ্ছে না। না হলে রাতে আসবেন কি না আমি ফোন দেয়ার আগে মূসা ভাই-ই জানতে চাইতেন। গম্ভীর কণ্ঠে সেলফোনে বলে উঠতেন সোমবারের সকালে, ‘আছি... না... নাই।’ আসছে ফেব্রুয়ারিতে সর্বজন শ্রদ্ধেয় এই মানুষটি পা দেবেন তিরাশিতে। তাতে কি, তিনি যেন সবারই বন্ধু। বয়স যেন কোন বাধা নয়। আপন করে নেন মুহূর্তেই। আড্ডা দেন। হাসি-আনন্দে মাতিয়ে রাখেন ছেলেবুড়ো সকলকেই। বার্ধক্যজনিত নানা সমস্যায় তিরিশে ডিসেম্বর ভর্তি হন ল্যাবএইডে। পাঁচতলায় ৫০২ নং কক্ষে গিয়ে মূসা ভাইকে তার ব্যতিক্রম পাইনি। চিরচেনা মানুষটির শরীর রোগভারে নুয়ে পরলেও ভেতরে একইরকম তারুণ্য। ভিভিআইপি ৫০২ নং কক্ষটি ইতিমধ্যেই পরিচিত হয়ে গেছে এবিএম মূসার নামেই। ছুটির সকালে একটু দেরি করেই সেন্ট্রাল রোডের ল্যাব এইড হাসপাতালের কার্ডিয়াকে পৌঁছি। সঙ্গী আলোকচিত্রী শাহীন কাউসার। লিফটে ওঠতে ওঠতে বলি, সুযোগ পেলে তবেই কিন্তু ছবি তুলবেন। মূসা ভাইকে কোনভাবেই বি...