Skip to main content

Posts

Showing posts from January 15, 2014

খালেদা জিয়ার পুরো বক্তব্য @১৫ জানুয়ারি ২০১৪

বিসমিল্লাহির রাহমানির রাহিম প্রিয় সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম। শীতের এই পড়ন্ত বিকেলে আমি আপনাদের স্বাগত: জানাচ্ছি। ইংরেজি ২০১৪ সালের সূচনায় গত ৫ জানুয়ারি আমাদের দেশে গণতন্ত্র আরেকবার নিহত হয়েছে। বাংলাদেশে গণতন্ত্র এখন মৃত। এদেশের মানুষ তাদের রাষ্ট্রপরিচালনার পদ্ধতি হিসেবে গণতন্ত্রকে বেছে নিলেও বারবার এখানে গণতন্ত্রকে হত্যা করা হয়েছে। জনগণ আবার সম্মিলিত লড়াই-সংগ্রামে গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা করেছে। কিন্তু ৫ জানুয়ারি থেকে বাংলাদেশ আবার পিছিয়ে পড়লো। পুরোপুরি গণতন্ত্রহীন হয়ে পড়লো। তাই আবার নতুন করে শুরু হয়েছে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সংগ্রাম। এই সংগ্রামে বাংলাদেশের জনগণের পরাজয়ের ইতিহাস নেই। তাই অনিবার্যভাবে গণতন্ত্র আবারো পুনঃপ্রতিষ্ঠিত হবে। মানুষ আবারো ফিরে পাবে তাদের ভোটের অধিকার। কারসাজি, সন্ত্রাস, অন্তর্ঘাত ও অপপ্রচার Ñ এই চার অস্ত্রে গণতন্ত্রকে হত্যা করে রাষ্ট্রীয় ক্ষমতাকে প্রলম্বিত করা হয়েছে। এগুলো শিগগিরই অকার্যকর হয়ে পড়বে। জনগণের ভোটে জনগণের সরকার কায়েম হবে ইনশাআল্লাহ্। ক্ষমা, মহত্ব, ঔদার্য, সংযম, যুক্তিবাদিতা ও সমঝোতার জন্য আমরা বারবার আহ্বান জানিয়েছি। রাজনীতিকে স...

সহজিয়া কড়চা- ভবের নাট্যশালায় নেতা চেনা দায় by সৈয়দ আবুল মকসুদ

প্রাজ্ঞ লোককবি গেয়েছেন, ভবের নাট্যশালায় মানুষ চেনা দায়। বাংলাদেশটা ভবের বাইরে নয়; তবু বাংলার মাটিতে মানুষ চেনা সোজা। এই ভবের সব জায়গায় গণতন্ত্র নেই। কোনো কোনো জায়গায় গণতন্ত্র এই আছে তো এই নেই। থাকলেও কী রকম আছে, তা বিধাতার পক্ষেও বুঝে ওঠা সম্ভব নয়। বিশেষ করে তাঁর পক্ষে না বোঝার কারণ তিনি বিশ্বব্রহ্মাণ্ড নিয়ে অতি ব্যস্ত থাকায় বাংলাদেশের সংবিধানটি পাঠ করেননি। কিন্তু বাংলাভাষী যাঁরা ওই বইটি পড়েছেন, তাঁরা জানেন, ওতে যেসব শ্লোক লেখা আছে, তার সঙ্গে রাষ্ট্র পরিচালনার কোনো সম্পর্কই নেই। বাংলাদেশিরা জাতীয় কবির প্রতি প্রবল শ্রদ্ধাবশত তা-ই করে যখন যা চাহে মন। সংবিধান, আইন-কানুন, প্রচলিত রীতিনীতি— কোনো কিছুই বঙ্গসন্তানদের জন্য প্রযোজ্য নয়। ঐতিহাসিক রানা প্লাজার স্তম্ভ নাড়াচাড়ার কিছুকাল পরেই আমরা শুনলাম, বাংলাদেশে যথাসময়ে নির্বাচন হবে ‘গণতন্ত্রের সূত্র’মতো। আমরা বীজগণিত আর জ্যামিতির সূত্রের কথা জানতাম, এবার জানলাম গণতন্ত্রের সূত্র। শুধু যদি গণতন্ত্রের সূত্রমতো নির্বাচন হতো, তাহলেও কথা ছিল না। বলা হলো ‘নিয়মরক্ষার নির্বাচন’। গণতন্ত্রের সূত্র নিয়ে মাথা ঘামায় না, এমন সব গণতান্ত্রিক দেশে নি...