পরিকল্পনা হয় দু’বছর আগে, চালের বস্তায় টাকা নিয়ে আসা হয়, ব্যাংক কর্মকর্তারাও জড়িত- ব্যাংক লুটের দুর্ধর্ষ কাহিনী by নুরুজ্জামান লাবু
দুর্ধর্ষ এক কাহিনী। যে কাহিনী হার মানিয়েছে কল্পকথার গোয়েন্দা সিরিজকেও। প্রতিদিনই একটু একটু করে খোঁড়া হতো সুড়ঙ্গ। মাটি ফেলা হতো পাশের একটি খালে। সারাদিন সুড়ঙ্গ খোঁড়া শেষে রাতে আরেক বাসায় গিয়ে ঘুমাত হাবিব ওরফে সোহেল (৩৭)। শুক্রবার সেই সুড়ঙ্গ পথ পৌঁছে যায় ব্যাংকের ভল্ট রুমে। দেখে তো অবাক! টাকা একেবারে হাতের কাছে। ফিল্মি স্টাইলে নিয়ে যায় ১৬ কোটি ৪০ লাখ টাকা। চালের বস্তার ট্রাকে সেই টাকা নেয়া হয় ঢাকায়। কিশোরগঞ্জে ব্যাংক লুটের ঘটনা ঘটেছে এভাবেই। সামপ্রতিক সময়ে সাড়া জাগানো এ ঘটনার নায়ক সোহেল ব্যাংক লুটের আদ্যপান্ত বর্ণনা করেছে র্যাবের কাছে। এত টাকা পেয়ে নিজেকে টাকার কুমিড় ভেবে বসেছিল সোহেল। যে ট্রাকে করে ঢাকায় আসে সে ট্রাকের হেলপারকে দিয়ে দেয় ৭ লাখ টাকা। দাতা হাতেম তাই সোহেলের শেষ রক্ষা হয়নি। গতকাল বিকালে র্যাবের গোয়েন্দা শাখার দল শ্যামপুরের ভাড়া নেয়া বাসায় হানা দিয়ে ধরে ফেলে সোহেলকে। এ সময় গ্রেপ্তার করা হয় ইদ্রিস নামে তার এক সহযোগীকেও। বাসার খাটের নিচে রাখা ৪টি বস্তায় ভরা টাকাও উদ্ধার করা হয়। গ্রেপ্তারের পর দুর্ধর্ষ কাহিনী নিজেই খুলে বলে সোহেল। সন্ধ্যায় র্যাব সদর দপ্ত...