Skip to main content

Posts

Showing posts from February 2, 2014

বিশ্বায়নের কাল- হায় ওয়েস্টমিনস্টার! by কামাল আহমেদ

তত্ত্বাবধায়ক সরকারপদ্ধতি বাতিলের কথা ওঠার সময় থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বারবারই গণতন্ত্রের যে মডেলটির কথা বলে এসেছেন, দুর্ভাগ্যজনকভাবে সেই ব্রিটিশ পার্লামেন্ট ওয়েস্টমিনস্টারেই তিনি তাঁর ‘সাংবিধানিক বাধ্যবাধকতার নির্বাচন’ নিয়ে সবচেয়ে কঠোরভাবে সমালোচিত হয়েছেন। তা-ও একবার নয়, দুই সপ্তাহের ব্যবধানে দুবার। ওয়েস্টমিনস্টারের বার্তা পরিষ্কার যে ৫ জানুয়ারির নির্বাচন না ছিল অবাধ, না ছিল সুষ্ঠু এবং সে কারণে তার কোনো নৈতিক গ্রহণযোগ্যতা নেই। ওয়েস্টমিনস্টারে এ ক্ষেত্রে মতৈক্যটা দলমত-নির্বিশেষে। ব্রিটিশ সরকারের অবস্থানও এ ক্ষেত্রে অভিন্ন। যথাযথভাবে সচল গণতন্ত্র বলতে যা বোঝায়, বাংলাদেশে তার অনুপস্থিতি তাঁদের ভাবিয়ে তুলেছে। কেননা, যে পাঁচ লাখ বাংলাদেশি ব্রিটেনে বসতি গেড়েছেন, তাঁদের ছায়া অনুসরণ করে ওই সংকটের অস্থিরতার আঁচ ব্রিটেনেও পড়তে পারে। তাই রাজনৈতিক সংলাপ এবং সমঝোতার মধ্য দিয়ে আরেকটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের জন্যই তাঁদের আকুতি। বাংলাদেশের ইতিহাসে সংসদীয় গণতন্ত্রে বিরোধী দল যতটা সময় সংসদের ভেতরে কাটিয়েছে, তার চেয়ে অনেক বেশি সময় কাটিয়েছে রাজপথে। সংসদের বিরোধী আসনে যাঁরা বসেন (বি...