‘বাংলাদেশে ভারতবিদ্বেষ কী জন্য বাড়ছে? এভাবে যদি বিদ্বেষ জমতে থাকে, তাহলে আপনি দুই দেশের জনগণের সংহতির যে প্রস্তাব রাখছেন, তা কী করে সম্ভব?’ কলকাতা ও দিল্লিতে সম্প্রতি অনুষ্ঠিত তিনটি সমাবেশে কথা হচ্ছিল ভারতের অনেক সংগঠক, লেখক, পরিবেশবাদী, রাজনীতিবিদ, বিশেষজ্ঞ ও সাংবাদিকের সঙ্গে। এসব সভায় এ রকম প্রশ্ন এল, অনেক বিষয়ে আলোচনা ছড়াল। মূল বিষয় ছিল রামপাল কয়লাভিত্তিক তাপবিদ্যুৎকেন্দ্র। এ বিষয় নিয়ে ভারতে সভা-সমাবেশ করার কারণ হলো, সুন্দরবন ধ্বংস করে এ বিদ্যুৎকেন্দ্র প্রতিষ্ঠার কাজ করছে ভারতেরই রাষ্ট্রীয় প্রতিষ্ঠান এনটিপিসি। দ্বিতীয়ত, সুন্দরবন ভারতেও বিস্তৃত। বাংলাদেশের সুন্দরবন যদি ক্ষতবিক্ষত হয়, ভারতেও সুন্দরবন অক্ষত থাকবে না। এ ধ্বংসাত্মক কাজ ঠেকাতে ভারতের জনগণও ভূমিকা পালন করবে—এ প্রত্যাশা থেকেই এসব সভা। তাঁদের বললাম, বাংলাদেশে ভারত সম্পর্কে মানুষের মধ্যে যেসব বিষয়ে যুক্তিযুক্ত ক্ষোভ আছে, সেগুলো আপনারা হয়তো জানেন না। কারণ, আমরা ভারত সম্পর্কে যতটা জানি, সে তুলনায় আপনারা বাংলাদেশ সম্পর্কে জানেন অনেক কম। আপনারা আমাদের টিভি দেখতে পারেন না, বইপত্রও আসে খুব কম। আপনাদের মিডিয়ায় বাংলাদেশ...
চট্টগ্রামের সব খবরাখবর