Skip to main content

Posts

Showing posts from January 30, 2014

কার্লোস মুসসিও সায়েন্স-পেনঞা- লাতিন আমেরিকায় প্রথম রবীন্দ্র-অনুবাদক by রাজু আলাউদ্দিন

কার্লোস মুসসিও সায়েন্স-পেনঞার নামটি যে রবীন্দ্রনাথের সঙ্গে ১৯১৫ সাল থেকেই জড়িয়ে আছে, আমরা কজনই বা তা জানি। ইংরেজির কারণে ইয়েটসের কথা, ফরাসি ভাষার কারণে আঁদ্রে জিদের কথা, রুশ ভাষার কারণে বরিস পাস্তেরনাকের কথা, জার্মান ভাষার কারণে হেলেন মায়ারের কথা আর এস্পানিয়ল ভাষার কারণে হুয়ান রামোন হিমেনেথ আর তাঁর স্ত্রী সোনোবিয়ার কথা আমরা জানি। কিন্তু হুয়ান রামোনের পাশাপাশি কার্লোস মুসসিওর নামটিও আমাদের স্মরণ করা উচিত। পূর্বসূরি শিশিরকুমার দাশ এবং শ্যামাপ্রসাদ গঙ্গোপাধ্যায় তাঁদের শাশ্বত মৌচাক: রবীন্দ্রনাথ ও স্পেন গ্রন্থে বলেছিলেন, হুয়ান রামোন আর সেনোবিয়া রবীন্দ্রনাথের প্রথম অনুবাদক এস্পানিয়ল ভাষায়। স্পেনে তাঁদের অনুবাদে রবীন্দ্রনাথের প্রথম বইটি বেরিয়েছিল ১৯১৫ সালের জুলাইয়ে। ঠিক একই বছর আটলান্টিকের অপর পারে, আর্হেন্তিনার বুয়েনস এইরেসের ‘এদিসিওনেস মিনিমাস’ থেকেও বেরিয়েছিল পোয়েমাস ( Poemas ) নামে রবীন্দ্রনাথের একটি কাব্যগ্রন্থ। এর প্রকাশকাল একই বছর হলেও প্রকাশের মাসটির উল্লেখ নেই। হিমেনেথের আগে নাকি পরে বেরিয়েছে, তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে কৌতুককর ব্যাপার এই যে ভিন্ন দুই মহাদেশের দু...