মহাজোট সরকারের নানা সমালোচনা ও ব্যর্থতা রয়েছে, তা সত্য। কিন্তু একটা ব্যাপারে সরকারের প্রশংসা করতে হবে। তাহলো, তাদের সরকারের আমলে গণমাধ্যম সম্পূর্ণ স্বাধীনতা ভোগ করেছে। দু-একটি ব্যতিক্রম ছাড়া বিগত পাঁচ বছরে গণমাধ্যমের ওপর তেমন নিয়ন্ত্রণ আসেনি। সংবাদপত্রে কলামিস্টরা স্বাধীনভাবে সরকারের সমালোচনা লিখেছেন। টিভির টক শোতে আলোচকেরাও স্বাধীনভাবে সরকারের দোষত্রুটি দেখিয়ে দিয়েছেন। বিভিন্ন সংবাদপত্রে সরকারের নানা দুর্নীতি, ভুলনীতি, দলীয়করণ, অপরাজনীতি, ছাত্রলীগের টেন্ডার-বাণিজ্য নিয়ে অসংখ্য অনুসন্ধানী ও সরেজমিন প্রতিবেদন প্রকাশিত হয়েছে। এ ব্যাপারে কয়েকটি দৈনিক পত্রিকা অত্যন্ত সাফল্যের পরিচয় দিয়েছে। যারা পারেনি, তারা তাদের দক্ষতার অভাবে পারেনি অথবা মালিকের আগ্রহের অভাবে পারেনি। সরকার বাধা দেয়নি। সরকারের এই মুক্ত সাংবাদিকতার নীতি প্রশংসনীয়। গণতন্ত্রের অন্যতম শর্ত হলো স্বাধীন সাংবাদিকতা। মহাজোট সরকার গণতন্ত্রের নানা শর্ত লঙ্ঘন করলেও স্বাধীন সাংবাদিকতার শর্তটি বাস্তবায়নে বাধা দেয়নি। মহাজোট সরকার বিদায় নিয়েছে। ক্ষমতায় এখন নির্বাচনকালীন বহুদলীয় সরকার। যেসব দল সরকারে রয়েছে, তারা প্রায় সবাই ...
চট্টগ্রামের সব খবরাখবর