Skip to main content

Posts

Showing posts from January 11, 2014

সাম্প্রদায়িকতা- আমরা কী করছি? by কুররাতুল-আইন-তাহমিনা

জ্ঞান হওয়ার পর থেকে তাঁরা আমার ‘কাকু’ আর ‘কাকিমা’। আমার বাবা আর কাকু বন্ধু হয়েছিলেন ঢাকা আর্ট কলেজ, আজকের চারুকলা অনুষদে পড়ার সময় থেকে। তাঁদের বয়স এখন আশির কাছেপিঠে। আমাদের দুই পরিবার আত্মীয়র চেয়ে বড় আত্মীয়। ১৯৭১ সালের গোড়ায় পরিবারটি আমাদের পাশের বাসায় থাকত। নিরাপত্তাহীনতার বোধ থেকেই তাঁরা আমাদের পাশাপাশি থাকতেন, বড়দের কথাবার্তা থেকে এমন একটা ধারণা মনে গেঁথে গিয়েছিল। পঁচিশে মার্চের পর পর বাবা কাকুদের আমাদের বাসায় এনে রাখলেন। আমাদের শেখানো হলো কাকু-কাকিমাকে ‘সামাদ চাচা’ আর ‘সালমা চাচি’ ডাকতে, কেননা দেয়ালেরও কান থাকে। ঢাকায় আত্মীয়সম প্রতিবেশীঘেরা পুকুরপাড়ের সেই নিরালাপাড়া থেকে দুই শিশুসন্তানসহ কাকু আর কাকিমাকে পাঠানো হয়েছিল মুন্সিগঞ্জের এক গ্রামে। পরে সেখানকার পরিস্থিতি অনিরাপদ হয়ে পড়লে বাবা গিয়ে তাঁদের নিয়ে এসে ভারতে পাঠানোর ব্যবস্থা করেন। তাঁদের ছেলে সুমন তখন মাত্র কয়েক মাস বয়সী। আমার মা তার খাওয়ার জন্য গুঁড়া দুধের যে টিন সঙ্গে দিয়েছিলেন, তার মধ্যে পলিথিনে মুড়ে দিয়েছিলেন কাকিমার সোনার গয়নাগুলো—দুর্দিনে কাজে লাগবে বলে। আজও কাকিমা সেই গল্প করে চোখের পানি মোছেন। স্বাধীন দেশ...

উচ্চ আদালতের রায়ের অবমাননা বন্ধ হোক- পুলিশি রিমান্ড

রিমান্ড প্রশ্নে যেসব কাণ্ড চলছে, তার স্থায়ী বিহিত হওয়া দরকার। উচ্চ আদালতের রায়ের বাইরে যাওয়া যাবে না—এমন যুক্তি ক্ষমতাসীন দলের নীতিনির্ধারকেরা প্রায় প্রবাদ বাক্যে পরিণত করেছেন। অথচ রিমান্ড-সংক্রান্ত আদালতের নির্দেশনা বিএনপি সরকারের মতোই অগ্রাহ্য করে চলেছে তারা। অন্যদিকে রিমান্ড প্রশ্নে সাম্প্রতিক কালে হাইকোর্ট থেকে বিচ্ছিন্নভাবে যে ধরনের প্রতিকার মিলছে, তাতে আইনের বৈষম্যমূলক প্রয়োগই প্রতিভাত হচ্ছে। রমনা থানায় পুলিশের কর্তব্যকাজে বাধা দেওয়ায় দায়ের করা মামলায় বিএনপির দুই নেতাকে নিম্ন আদালত দুই দিনের রিমান্ড দিয়েছেন। এর একজন আইনজীবী খন্দকার মাহবুব হোসেন, অন্যজন সাবেক ছাত্রনেতা ফজলুল হক মিলন। এখন হাইকোর্ট থেকে শুধু রিমান্ড আদেশ আইনজীবী খন্দকার মাহবুব হোসেনের সাত দিনের জন্য স্থগিত করা হয়েছে। এর আগেও বিএনপির একজন আইনজীবী নেতা অনুরূপ প্রতিকার পেয়েছেন। রিমান্ড প্রশ্নে আইন বা উচ্চ আদালতের আদেশে কোনো আলাদা বিধান নেই। ভিআইপি ও চিহ্নিত অপরাধীর মধ্যে কোনো ফারাক সৃষ্টি করা হয়নি। বস্তুত প্রচলিত আইনের কোথাও রিমান্ড শব্দটিই নেই। অপ্রিয় হলেও সত্য, এটা আইন ও সংবিধানের চেতনাবিরুদ্ধ একটি অনু...

নির্বাচন- নির্বাচন কমিশন দায় এড়াতে পারে না by এম সাখাওয়াত হোসেন

অবশেষে ব্যাপক সহিংসতার মধ্যে শেষ হলো দশম জাতীয় সংসদ নির্বাচন বা ৫ জানুয়ারির বিতর্কিত নির্বাচন। এই নির্বাচনের, বিশেষ করে দলীয় সরকারের তত্ত্বাবধানে নির্বাচনের সিদ্ধান্তের বিরুদ্ধে বিএনপি ও শরিকেরা প্রায় দুই বছর সহিংস আন্দোলন করলেও তা মারাত্মক রূপ নেয় নির্বাচনের দুই রাত আগে থেকে। ১৫ থেকে ১৮ জনের প্রাণহানি হয়, যা দেশের নির্বাচনের ইতিহাসে সবচেয়ে বেশি রক্তপাতপূর্ণ নির্বাচন বলে বিবেচিত। অন্যদিকে, সহিংসতার বলি হয় ১১১টি বিদ্যাপীঠ। এ ধরনের অগ্নিকাণ্ড ও বিদ্যাপীঠের ধ্বংস অতীতে হয়নি। এমনকি ১৯৯৬ সালের নির্বাচনে ৩৬ থেকে ৩৭টি প্রতিষ্ঠানের ধ্বংসের প্রায় তিন গুণ। দশম সংসদে ১৫৩ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত বলে বিবেচিত হয়েছেন, যার কারণে চার কোটি ৮০ লাখ ভোটার ভোটদান থেকে বঞ্চিত। নির্বাচনটি প্রত্যাখ্যান করেছে বিরোধী জোট। বাতিলের দাবিতে কর্মসূচি অব্যাহত রেখেছে তারা। অন্যদিকে, নির্বাচন কমিশন থেকে ঘোষণা করা হয়, ১৪৭টি আসনে ভোট পড়েছে শতকরা ৪০ শতাংশ। অথচ গণমাধ্যম ও অন্তত দুটি দেশীয় পর্যবেক্ষণ সংগঠন বলেছে আরও কম উপস্থিতির কথা। তাদের মতে, ভোট পড়েছে ৩০ শতাংশ। যদি সরকারি দলের ভাষ্যও ধরে নেওয়া যা...

কালের পুরাণ- হেরে গেছেন খালেদা জিয়া by সোহরাব হাসান

রাজনৈতিক দল হিসেবে বিএনপি এই মুহূর্তে যে বড় সংকটে পড়েছে, ১৯৮২ সালের পর কখনোই তাকে সে পরিস্থিতির মুখোমুখি হতে হয়নি। ১৯৮২ সালের ২৪ মার্চ এরশাদ বন্দুকের জোরে ক্ষমতায় আসার আগেই শামসুল হুদা চৌধুরী ও আবদুল মতিনের নেতৃত্বে দলের একটি অংশ তাঁর সঙ্গে আঁতাত করেছিল। পরবর্তী সময়ে মওদুদ আহমদসহ অনেক অভিজ্ঞ নেতা সামরিক সরকারে যোগ দিলেও বিএনপি তেমন ক্ষতিগ্রস্ত হয়নি। বরং সামরিক স্বৈরশাসকের বিরুদ্ধে খালেদা জিয়ার আপসহীন ভাবমূর্তি ১৯৯১ সালের নির্বাচনে জয়ী হতে সহায়ক হয়েছিল। কিন্তু এবার দলের উপজেলা পর্যায়ের একজন নেতাকেও আওয়ামী লীগ সরকার ভাগিয়ে নিতে না পারলেও বিএনপি দল হিসেবে কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে। অনেকেই মনে করেন, বিএনপির আন্দোলনই কেবল ভুল পথে পরিচালিত হয়নি, রাজনীতির মূলধারা থেকেও দলটি ছিটকে পড়ার উপক্রম হয়েছে। কেন এমনটি হলো? ডান দিকে ঝুঁকে পড়া মধ্যপন্থী হিসেবে বিএনপির যে অবস্থান ছিল, তা অনেকটাই হারিয়ে ফেলেছে। এখন বিএনপিকে মানুষ জামায়াত-হেফাজতের সহযোগী হিসেবে মনে করে। গত পাঁচ বছরে জনগণের সমস্যা নিয়ে তারা যেমন রাজপথে আন্দোলন-সংগ্রাম গড়ে তুলতে পারেনি, তেমনি সরকারের ভুলত্রুটিগুলো জাতীয় সং...