Skip to main content

খালেদার আন্দোলন এবং নানা প্রসঙ্গ! by আলী রাবাত তারেক

অন্তহীন সমালোচনা খালেদা জিয়ার। ঘরে বাইরে এই সমালোচনা। যারা সমালোচনা করছেন তাদের যুক্তি হচ্ছে খালেদার আন্দোলন হঠকারী। দেশ বিরোধী। জনস্বার্থ বিরোধী।
দেশের কল্যাণে এ ধরনের আন্দোলন কোন ভূমিকা রাখবে না। বরং দেশটার বারোটা বাজিয়ে ছাড়বে। অনেকে বলছেন, কি হলো আন্দোলন করে। সরকার তো টলেনি। ঠিক মতোই আছে। নির্বাচন হচ্ছে। মাঝখান দিয়ে বিপুল সংখ্যক মানুষের প্রাণহানি হলো। ক্ষতি হলো রাষ্ট্রীয় ও ব্যক্তিগত সম্পদের। দেশের ইমেজ ক্ষতিগ্রস্ত হলো। এই যুক্তির সঙ্গে অনেকেই একমত নন। তারা বলছেন, আন্দোলন যদি ব্যর্থই হবে তাহলে ১৫৪ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেন কেন? এরশাদ কেন নির্বাচন থেকে সরে দাঁড়ালেন।  কেনইবা তাকে আটকে রাখা হচ্ছে। প্রার্থীরা এলাকায় যাচ্ছেন না কেন? ব্যবসায়ীরা কেন বলছেন আন্দোলন দেশের অর্থনীতিকে পঙ্গু করে দিচ্ছে। দুই নেত্রীকে আলোচনার কথা বলছেন কেন? বিদেশি পর্যবেক্ষকরা কেন আসছেন না। কেন অর্থমন্ত্রী বলছেন এই নির্বাচন গ্রহণযোগ্য নয়। ইউরোপীয় ইউনিয়ন কেন বলছে এই নির্বাচনে পর্যবেক্ষক পাঠানোর কোন সুযোগ নেই। কমনওয়েলথ কেন না করে দিলো। যুক্তরাষ্ট্র কেন এই নির্বাচনের ব্যাপারে কড়া অবস্থান নিলো। আন্দোলন যদি সফলই না হবে তাহলে নির্ধারিত সময়ের আগে কেন সেনা মোতায়েন করা হলো। যৌথবাহিনী কেন গ্রামে গ্রামে বিশেষ অভিযানের নামে জনপ্রত্যাশার বিরুদ্ধে অবস্থান নিচ্ছে। সর্বোপরি ভোটারবিহীন এক নির্বাচনের মধ্য দিয়ে সরকার কি অর্জন করবে। নির্বাচন যে তামাশা ও কৌতুকে পরিণত হয়েছে সেটা তো প্রধানমন্ত্রীর বক্তব্যের মধ্যেই স্পষ্ট। খালি মাঠে গোল দেয়ার কথা তিনি নিজেই বলছেন। এই দুটি মত এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। হারজিত নিয়ে দুই মতের মানুষেরা ব্যস্ত। কিন্তু দেশের আমজনতার দিকে কে তাকায়। তাদের কথা কে ভাবছে। দেশ জ্বলছে। পুড়ে মরছে মানুষ। খেটে খাওয়া মানুষগুলো কেন বলছে আমরা বাঁচতে চাই। আমরা এই ধ্বংসাত্মক রাজনীতি চাই না। গ্রামগঞ্জে এই আওয়াজ পৌঁছে গেছে। শাসক দলের সমর্থকরা মানুন আর না মানুন এই নির্বাচন দেশটাকে নৈরাজ্যের পথে ঠেলে দিয়েছে। নির্বাচনের ইতিহাস পাল্টে দিয়ে বিশ্বরেকর্ড গড়েছে। দেশটাকে বিভক্ত করেছে। জোর করে ক্ষমতায় থাকার পথকে উৎসাহিত করেছে। আমরা সবাই জানি নৈরাজ্য থেকে যে রাজনৈতিক শূন্যতা সৃষ্টি হয় তা থেকেই একনায়কতন্ত্রের জন্ম হয়। ৫ই জানুয়ারির নির্বাচন একনায়কতন্ত্রের জন্ম দেবে এটা বলার অপেক্ষা রাখে না। মানুষ কি বলবে। তাদের কি বলার আছে। তাদের তো একটাই অস্ত্র ছিল ভোট। সেটা থেকেও তারা বঞ্চিত। ভোট তো দূরে কথা তারা এখন পালিয়ে বেড়াচ্ছে এক গ্রাম থেকে অন্য গ্রামে। তারা আঁতকে উঠে যৌথবাহিনীর আগমনে। জান যাচ্ছে যাক। কিন্তু সহায় সম্পদ? তাও যাচ্ছে। বুলডোজার কেড়ে নিচ্ছে তাদের ভবিষ্যতের স্বপ্ন। মাথা গোঁজার ঠাঁই। পরিবার পরিজনের জন্য কিছুই রেখে যেতে পারছে না। আমরা এমন এক সমাজে বাস করি যেখানে এক বাড়িতে জামায়াত যেমন আছে, তেমনি আছে আওয়ামী লীগ-বিএনপিও। একজনের অপরাধে যখন গোটা বাড়িটি গুঁড়িয়ে দেয়া হচ্ছে তখন অন্যদের স্বপ্নও ভেঙে চুরমার হয়ে যাচ্ছে।
এই রাজনীতির অবসান কবে হবে? মানুষ তো এই রাজনীতি চায় না। তারা তো পরিবর্তন চায়। এই পরিবর্তন কবে কখন আসবে? যে ধারায় রাজনীতিকে নিয়ে যাওয়া হচ্ছে তাতে দেশের অস্তিত্বই হুমকির সম্মুখীন হবে। তাই কেউ কেউ বলছেন, দল নয় দেশের স্বার্থ বড় এটা ভাবতে হবে। বাংলাদেশের বিদেশি বন্ধুরা হতাশ এবং ক্ষুব্ধ। তারা এর পরিবর্তন চান। তারা যেভাবেই পারেন চাপ দেয়ার চেষ্টা করছেন। এতে আমাদের রাজনীতিকদের হুশ হবে না। কারণ, তাদের কাছে দেশ নয়, ক্ষমতা বড়। এই যখন অবস্থা তখন জনবিচ্ছিন্ন এক সরকারকে কেউ কেউ দূর থেকে আশকারা দিয়ে চলেছেন। তারা এ থেকে হয়তো কিছু অর্জন করতে পারবেন। কিন্তু আমরা কি কিছু পাবো? ইতিহাস বলে শূন্য হাতেই আমাদের ফিরতে হবে। তাই সময় থাকতে ভাবুন। সময় এখনও শেষ হয়ে যায়নি।

Comments

Popular posts from this blog

‘প্রেসিডেন্টের সাংবিধানিক সীমাবদ্ধতা থাকলেও নৈতিক ক্ষমতা আছে’

সংবিধান বিশেষজ্ঞ ড. কামাল হোসেন বলেছেন, একতরফা কোন নির্বাচনই গ্রহণযোগ্য হতে পারে না। বিগত ত্রিশ বছরের রাজনৈতিক অভিজ্ঞতায় একতরফা নির্বাচন গ্রহণযোগ্য হওয়ার কোনো নজির নেই। ৮৬ সালের নির্বাচন গ্রহণযোগ্য হয়নি। ৯৬ সালের ১৫ই ফেব্রুয়ারির নির্বাচন গ্রহণযোগ্য হয়নি। ২০০৭ সালের ২২শে জানুয়ারির নির্বাচন হতে যাচ্ছিল তাও গ্রহণযোগ্যতা পেত না। মানবজমিন অনলাইনকে দেয়া প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন। গতকাল প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ প্রসঙ্গে তিনি বলেন, আমরা নাগরিক হিসাবে উদ্বিগ্ন। সেই উদ্বেগের যায়গা থেকেই প্রেসিডেন্টের কাছে গিয়েছি। আমরা প্রেসিডেন্টের কাছে একই সুরে কথা বলেছি। আমাদের মূল আহ্বান ছিল একটি সুষ্ঠু, গ্রহণযোগ্য ও অবাধ নির্বাচনের জন্য সবার অংশগ্রহণ নিশ্চিতের বিষয়ে। পঞ্চদশ সংশোধনীর মাধ্যমেই এই সংকট সৃষ্টি হয়েছে তা আমরা স্পষ্ট করেছি। সন্ত্রাস, সংঘর্ষ ও সহিংস কর্মসূচিগুলো অবস্থার অবনতি ঘটছে তাও আমরা তুলে ধরেছি। আমরা মনে করি আলাপ আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান সম্ভব। কিন্তু সমাধানের আগেই নির্বাচনে সিডিউল ঘোষণা হয়েছে। এটা আমাদের উদ্বেগকে আরও বাড়িয়ে দিয়েছে। আপনাদেরকে প্রেসিডেন্ট কি আশার বাণী ...

আই কিউ- মে'২০১১

আই কিউ মে'২০১১ ১। যদি একটি শার্ট শুকাতে ১০ মিনিট সময় লাগে তবে ১০টি শার্ট শুকাতে কত সময় লাগবে ? (ক) ১০ মিনিট (খ) ৪০ মিনিট (গ) ১ ঘন্টা ৩০ মিনিট (ঘ) ১ ঘন্টা ৪০ মিনিট। ২। নিচের কোন জন অন্যদের থেকে আলাদা ? (ক) কাজী নজরুল ইসলাম (খ) রবীন্দ্রনাথ ঠাকুর (গ) আল মাহমুদ (ঘ) সুকুমার রায়। ৩। সফল হতে হলে আপনাকে অবশ্যই হতে হবে- (ক) রসিক (খ) পরিশ্রমী (গ) বাধ্য (ঘ) ধনী। ৪। পল্লী কবি বলা হয় কাকে ? (ক) কাজী নজরুল ইসলাম (খ) ফররুখ আহমদ (গ) সুকুমার রায় (ঘ) জসীম উদ্দিন। ৫। ডাব না খেলে কি হয় ? আইকিউ এপ্রিল’১১ এর সমাধান ঃ (১) ৬টি (২) টাকাটা পুড়ে ফেলবেন (৩) ১৭ টি (৪) প্রেসার বেড়েছে (৫) ডিম (বাচ্ছা জন্মানোর আগেই আমরা খেয়ে ফেলি। বিরাম চিহ্নের প্রতি আরো বেশি যতœবান হতে হবে) তিনটির সঠিক জবাব দিয়েছেন- পূর্ণিমা আক্তার, তারেক হোসেন, সাজিয়া আক্তার সীমা, আবদুস সালাম, মোবারক উল্যা ত্বোহা, আনোয়ার হোসেন, ইমরান মুহাম্মদ, আসমা আক্তার, চরপাতা, রায়পুর, লক্ষ্মীপুর। উম্মে হানি, নতুন বাজার, রায়পুর, আরজুন নাহার (মিতু), হাফিজুর রহমান আকাশ, মোঃ জাহাঙ্গীর হোসেন, সাহেদুল ইসলাম রাজু, রায়পুর আইডিয়াল স্কুল এন্ড কলেজ, রায়পুর, লক্ষ্মীপুর...

ফিল্মি কায়দায় ৩ জঙ্গি ছিনতাই by মতিউল আলম, খালিদ মাসুদ, ও সাইফুল ইসলাম সানি

ফিল্মি স্টাইলে পুলিশের প্রিজন ভ্যান থেকে সাজাপ্রাপ্ত ৩ জেএমবি সদস্যকে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ছিনতাইয়ের সাত ঘণ্টার মাথায় টাঙ্গাইল থেকে জঙ্গি সদস্য রাকিবকে গ্রেপ্তার করা হলেও বাকি দু’জনের খোঁজ মেলেনি। এদিকে এ ঘটনার পর সীমান্ত ও দেশের সব কারাগারে সতর্কতা জারি করা হয়েছে। দায়িত্বে অবহেলার কারণে এক পুলিশ কর্মকর্তাকে ক্লোজ ও অন্যজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এদিকে রাতে গাজীপুর থেকে জঙ্গি ছিনতাইয়ে সহযোগিতার অভিযোগে আটক জাকারিয়ার স্ত্রী স্বপ্নাকে আটক করেছে পুলিশ। গতকাল সকাল সোয়া ১০টায় আসামি ছিনতাইয়ের ঘটনা ঘটে ময়মনসিংহের ত্রিশালে। ছিনতাইকৃত আসামিরা হলো মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সালাউদ্দিন সালেহীন, রাকিব হাসান এবং যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি বোমা মিজান। ঘটনার সময় দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলি ও বোমার আঘাতে আতিকুর রহমান (৩২) নামে পুলিশের এক কনস্টেবল নিহত ও দুই পুলিশ সদস্য আহত হন। গুলিবিদ্ধ এসআই হাবিবুর রহমান (৫০) ও সোহেল রানাকে (৩০) ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।  নিহত আতিকের বাড়ি ময়মনসিংহ সদর উপজেলার পণ ঘাগড়া গ্রামে। এ ঘটনার পর পালানোর সময় টাঙ্গাইলের সখিপুর থেকে জা...