Skip to main content

তফসিলের পর সহিংসতায় নিহত ১৬ অবরোধের দ্বিতীয় দিনে নিহত ৭

দশম জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার প্রতিবাদে বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোটের ডাকা ৪৮ ঘণ্টার অবরোধের দ্বিতীয় দিন বুধবার সারাদেশের সহিংসতার এখন পর্যন্ত ছয়জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
তাদের মধ্যে সাতক্ষীরায় জামায়াত কর্মী ও গৃহবধূ, সিরাজগঞ্জে জামায়াত কর্মী ও ছাত্রদল নেতা, চট্টগ্রামে টেম্পোচালক, গাজীপুরে আওয়ামী লীগ কর্মী  নিহত হযেছেন। এছাড়াও মঙ্গলবার ঢাকায় ককটেল হামলায় আহত ব্যাংক কর্মচারী আজ ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। সবমিলিয়ে তফসিল ঘোষণার পর এ পর্যন্ত সারাদেশে সহিংসতায় ১৬ জনের মৃত্যু হয়েছে।

এদিকে বুধবারের অবরোধে চট্টগ্রামে ৩০টি ট্রাক ও অর্ধশতাধিক দোকান ভাঙচুর করা হয়। চট্টগ্রাম, মিরসরাই, গাজীপুর ও গোয়ালন্দে আগুন দেয়া হয় পাঁচটি গাড়িতে। রাজশাহী, চাঁদপুর, চট্টগ্রাম, সীতাকুণ্ড, গাজীপুর, চাঁপাইনবাবগঞ্জ ও সিরাজগঞ্জে পিকেটার-পুলিশ সংঘর্ষের ঘটনায় পুলিশসহ শতাধিক ব্যক্তি আহত হয়েছে। পুলিশ আটক করেছে ৩৪ জনকে। এ ছাড়া চাঁদপুর ও সিরাজগঞ্জে রেলপথে নাশকতার ঘটনা ঘটেছে।

সিরাজগঞ্জে জামায়াত ও ছাত্রদল কর্মী নিহত
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা সদরের মুকুন্দগাঁতী বাজারে বুধবার দুপুরে বিএনপি-জামায়াতের সঙ্গে পুলিশ-আওয়ামী লীগের সংষর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অর্ধশতাধিক। নিহতরা হলেন- চাঁদমিটুয়ানী গ্রামের সামসুল আলম সরকারের ছেলে ও ৩ নম্বর ওয়ার্ড ছাত্রদলের যুগ্ন-সম্পাদক মাসুম বিল্লাহ (২৫) এবং ধুকুরিয়াবেড়া গ্রামের রিয়াজ উদ্দিন ফকিরের ছেলে ও জামায়াত নেতা মাওলানা আব্দুল জলিল (৫৫)।

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা আওয়ামী লীগ অবরোধের বিপক্ষে উপজেলা সদরে একটি মিছিল বের করে। এর কিছুক্ষণ পর বেলা ১১টার দিকে কল্যাণপুরে জড়ো হয়ে জামায়াত-বিএনপি একটি মিছিল শেরনগর হয়ে বেলকুচির সদরের মুকন্দগাঁতি বাজারের দিকে আসতে থাকে। খবর পেয়ে পুলিশ মুকুন্দগাঁতী বাজার ওয়াপদা রোডের মুখে অবস্থান নেয়। জামায়াত-বিএনপির মিছিলটি মুকন্দগাঁতি বাজার এলাকার পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের কাছে আসা মাত্র আগে থেকেই অবস্থান নেয়া বিপরীত দিক থেকে পুলিশ মিছিলটিকে ছত্রভঙ্গ করতে টিয়ারসেল ও রাবার বুলেট ছুড়তে থাকে। একই সঙ্গে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরাও গুলি চালিয়ে ওই মিছিলের ওপর হামলা চালায় বলে জামায়াত-বিএনপি ও স্থানীয়রা অভিযোগ করেছে। এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে।  এ সময় র্যা ব ও বিজিবি ঘটনাস্থলে এসে পুলিশের সঙ্গে যৌথভাবে টিয়ারসেল, রাবার বুলেট ও গুলিবর্ষণ করে। এ ঘটনায় মাসুম বিল্লাহ  ও আব্দুল জলিল গুলিতে নিহত হন। এ সময় অন্তত ২৫ জন আহত হন।

সাতক্ষীরায় জামায়াত কর্মী ও গৃহবধূ নিহত
১৮ দলের টানা ৪৮ ঘণ্টা অবরোধের দ্বিতীয় দিন বুধবার সাতক্ষীরায় এক গৃহবধূসহ দুইজন নিহত হয়েছেন। বুধবার ভোররাত চারটার দিকে সদর উপজেলার শেয়ালডাঙ্গা গ্রামে পুলিশ, র্যা ব ও বিজিবির সঙ্গে সংঘর্ষে শামছুর রহমান (৩৫) নামে এক ব্যক্তি মারা যান। বেলা ১২টার দিকে সাতক্ষীরা-যশোর সড়কের কলারোয়া উপজেলার গোপিনাথপুর মোড়ে অবরোধ করার জন্য কাটা গাছের ডাল মাথায় পড়ে মারা যান গৃহবধূ আম্বিয়া খাতুন।

নিহত শামছুর শেয়ালডাঙ্গা গ্রামের আব্দুল মাজেদের ছেলে। তিনি পেশায় রাজমিস্ত্রি ছিলেন। তাকে নিজেদের কর্মী বলে দাবি করেছেন জেলা জামায়াতের আমির আব্দুল খালেক মণ্ডল।

চট্টগ্রামে টেম্পোচালক নিহত
চট্রগ্রামের পটিয়া উপজেলার ফকিরনিরহাট এলাকায় বুধবার সকাল আটটার দিকে টেম্পোচালক এরশাদ আলীকে (২৬) ধাওয়া করেন পিকেটারেরা। তারা টেম্পোতে ওঠে চালককে মারধর করে। এক পর্যায়ে তিনি টেম্পো নিয়ে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পিকেটারেরা ধাওয়া দিতে থাকেন। টেম্পোটি উল্টে গেলে তিনি আহত হন। পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে দুপুর ১২টার দিকে কর্তব্যরত চিকিত্সক মৃত ঘোষণা করে।

হাসপাতালের পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম এ তথ্য জানান। নিহতের ভাগ্নে তৈয়ব আলী জানান, এরশাদের বাড়ি পটিয়ায়। পিকেটারদের লাগানো আগুনে সিএনজিচালিত অটোরিকশার যাত্রী আবদুল আলম দগ্ধ হয়েছেন।

গাজীপুরে আওয়ামী লীগ কর্মী নিহত
গাজীপুরের কালীগঞ্জে আওয়ামী লীগ ও বিএনপির কর্মীদের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। তিনি আওয়ামী লীগের কর্মী।

সকালে টঙ্গী থেকে জামায়াত-শিবিরের কর্মীরা একটি মিছিল নিয়ে চেরাগআলী এলাকায় গিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে আগুন জ্বালিয়ে অবরোধের চেষ্টা করে এবং যানবাহন ভাঙচুর করে। এ সময় তারা একটি বাসে অগ্নিসংযোগ করে। এক পর্যায়ে পিকেটারদের সঙ্গে পুলিশের ধাওয়া- পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

ঢাকায় আহত ব্যাংক কর্মচারীর মৃত্যু
অবরোধের প্রথম দিনে ককটেল হামলায় আহত ন্যাশনাল ব্যাংকের চতুর্থ শ্রেণীর কর্মচারী আনোয়ারা বেগম আজ ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন।

প্রসঙ্গত, তফসিল ঘোষণার পরে ১৮ দলর ডাকা টানা ৪৮ ঘন্টার অবরোধে প্রথমদিন সোমবার ৯ জন নিহত হয়েছেন। এর মধ্যে কুমিল্লায় বিজিবি সদস্য, ছাত্রদল কর্মী ও এক রিকশাচালক, সাতক্ষীরায় যুবলীগ ও ওলামা লীগ নেতা, বগুড়ায় যুবদল নেতা, সিরাজগঞ্জে পথচারী, বরিশালে কাঁচামাল ব্যবসায়ী এবং ঢাকায় একজন নিহত হন। সবমিলিয়ে তফসিল ঘোষণার পর থেকে এখন পর্যন্ত ১৬ জনের মৃত্যু হয়েছে।

Comments

Popular posts from this blog

‘প্রেসিডেন্টের সাংবিধানিক সীমাবদ্ধতা থাকলেও নৈতিক ক্ষমতা আছে’

সংবিধান বিশেষজ্ঞ ড. কামাল হোসেন বলেছেন, একতরফা কোন নির্বাচনই গ্রহণযোগ্য হতে পারে না। বিগত ত্রিশ বছরের রাজনৈতিক অভিজ্ঞতায় একতরফা নির্বাচন গ্রহণযোগ্য হওয়ার কোনো নজির নেই। ৮৬ সালের নির্বাচন গ্রহণযোগ্য হয়নি। ৯৬ সালের ১৫ই ফেব্রুয়ারির নির্বাচন গ্রহণযোগ্য হয়নি। ২০০৭ সালের ২২শে জানুয়ারির নির্বাচন হতে যাচ্ছিল তাও গ্রহণযোগ্যতা পেত না। মানবজমিন অনলাইনকে দেয়া প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন। গতকাল প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ প্রসঙ্গে তিনি বলেন, আমরা নাগরিক হিসাবে উদ্বিগ্ন। সেই উদ্বেগের যায়গা থেকেই প্রেসিডেন্টের কাছে গিয়েছি। আমরা প্রেসিডেন্টের কাছে একই সুরে কথা বলেছি। আমাদের মূল আহ্বান ছিল একটি সুষ্ঠু, গ্রহণযোগ্য ও অবাধ নির্বাচনের জন্য সবার অংশগ্রহণ নিশ্চিতের বিষয়ে। পঞ্চদশ সংশোধনীর মাধ্যমেই এই সংকট সৃষ্টি হয়েছে তা আমরা স্পষ্ট করেছি। সন্ত্রাস, সংঘর্ষ ও সহিংস কর্মসূচিগুলো অবস্থার অবনতি ঘটছে তাও আমরা তুলে ধরেছি। আমরা মনে করি আলাপ আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান সম্ভব। কিন্তু সমাধানের আগেই নির্বাচনে সিডিউল ঘোষণা হয়েছে। এটা আমাদের উদ্বেগকে আরও বাড়িয়ে দিয়েছে। আপনাদেরকে প্রেসিডেন্ট কি আশার বাণী ...

আই কিউ- মে'২০১১

আই কিউ মে'২০১১ ১। যদি একটি শার্ট শুকাতে ১০ মিনিট সময় লাগে তবে ১০টি শার্ট শুকাতে কত সময় লাগবে ? (ক) ১০ মিনিট (খ) ৪০ মিনিট (গ) ১ ঘন্টা ৩০ মিনিট (ঘ) ১ ঘন্টা ৪০ মিনিট। ২। নিচের কোন জন অন্যদের থেকে আলাদা ? (ক) কাজী নজরুল ইসলাম (খ) রবীন্দ্রনাথ ঠাকুর (গ) আল মাহমুদ (ঘ) সুকুমার রায়। ৩। সফল হতে হলে আপনাকে অবশ্যই হতে হবে- (ক) রসিক (খ) পরিশ্রমী (গ) বাধ্য (ঘ) ধনী। ৪। পল্লী কবি বলা হয় কাকে ? (ক) কাজী নজরুল ইসলাম (খ) ফররুখ আহমদ (গ) সুকুমার রায় (ঘ) জসীম উদ্দিন। ৫। ডাব না খেলে কি হয় ? আইকিউ এপ্রিল’১১ এর সমাধান ঃ (১) ৬টি (২) টাকাটা পুড়ে ফেলবেন (৩) ১৭ টি (৪) প্রেসার বেড়েছে (৫) ডিম (বাচ্ছা জন্মানোর আগেই আমরা খেয়ে ফেলি। বিরাম চিহ্নের প্রতি আরো বেশি যতœবান হতে হবে) তিনটির সঠিক জবাব দিয়েছেন- পূর্ণিমা আক্তার, তারেক হোসেন, সাজিয়া আক্তার সীমা, আবদুস সালাম, মোবারক উল্যা ত্বোহা, আনোয়ার হোসেন, ইমরান মুহাম্মদ, আসমা আক্তার, চরপাতা, রায়পুর, লক্ষ্মীপুর। উম্মে হানি, নতুন বাজার, রায়পুর, আরজুন নাহার (মিতু), হাফিজুর রহমান আকাশ, মোঃ জাহাঙ্গীর হোসেন, সাহেদুল ইসলাম রাজু, রায়পুর আইডিয়াল স্কুল এন্ড কলেজ, রায়পুর, লক্ষ্মীপুর...

ফিল্মি কায়দায় ৩ জঙ্গি ছিনতাই by মতিউল আলম, খালিদ মাসুদ, ও সাইফুল ইসলাম সানি

ফিল্মি স্টাইলে পুলিশের প্রিজন ভ্যান থেকে সাজাপ্রাপ্ত ৩ জেএমবি সদস্যকে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ছিনতাইয়ের সাত ঘণ্টার মাথায় টাঙ্গাইল থেকে জঙ্গি সদস্য রাকিবকে গ্রেপ্তার করা হলেও বাকি দু’জনের খোঁজ মেলেনি। এদিকে এ ঘটনার পর সীমান্ত ও দেশের সব কারাগারে সতর্কতা জারি করা হয়েছে। দায়িত্বে অবহেলার কারণে এক পুলিশ কর্মকর্তাকে ক্লোজ ও অন্যজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এদিকে রাতে গাজীপুর থেকে জঙ্গি ছিনতাইয়ে সহযোগিতার অভিযোগে আটক জাকারিয়ার স্ত্রী স্বপ্নাকে আটক করেছে পুলিশ। গতকাল সকাল সোয়া ১০টায় আসামি ছিনতাইয়ের ঘটনা ঘটে ময়মনসিংহের ত্রিশালে। ছিনতাইকৃত আসামিরা হলো মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সালাউদ্দিন সালেহীন, রাকিব হাসান এবং যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি বোমা মিজান। ঘটনার সময় দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলি ও বোমার আঘাতে আতিকুর রহমান (৩২) নামে পুলিশের এক কনস্টেবল নিহত ও দুই পুলিশ সদস্য আহত হন। গুলিবিদ্ধ এসআই হাবিবুর রহমান (৫০) ও সোহেল রানাকে (৩০) ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।  নিহত আতিকের বাড়ি ময়মনসিংহ সদর উপজেলার পণ ঘাগড়া গ্রামে। এ ঘটনার পর পালানোর সময় টাঙ্গাইলের সখিপুর থেকে জা...