Skip to main content

Posts

বিএনপিকে নির্মূল করতে মরিয়া সরকার: ফখরুল

বিএনপিকে নির্মূল করতে সরকার মরিয়া বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন। বিবৃতিতে ফখরুল ক্ষোভ প্রকাশ করে বলেন, সম্পূর্ণ বানোয়াট ও ভিত্তিহীন মামলায় ঝিনাইদহ-৪ আসনে ধানের শীষের প্রার্থী ও জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ গতকাল আদালতে হাজিরা দিতে গেলে তার জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠিয়েছে। বিএনপি মহাসচিব বলেন, জনবিচ্ছিন্ন আওয়ামী সরকার বিএনপিসহ দেশের বিরোধী দলগুলোকে নির্মূল করে একদলীয় দু:শাসনকে দীর্ঘায়িত করতেই নেতাকর্মীদের বিরুদ্ধে সম্পূর্ণ উদ্ভট, মনগড়া ও ভিত্তিহীন মামলা দায়েরের মাধ্যমে তাদেরকে কারাগারে পুরে রাখছে। মূলত: শাসকগোষ্ঠী বিভিন্ন অপকৌশলের আশ্রয় নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপিকে নির্মূল করার জন্য মরিয়া হয়ে উঠেছে। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল  কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ সরকারের রাজনৈতিক প্রতিহিংসার শিকার বলেই গতকাল তার জামিন বাতিল করে কারাগারে পাঠানো হয়েছে। মির্জা ফখরুল অবিলম্বে সাইফুল ইসলাম ফিরোজ এর বিরু...
Recent posts

আজও রাস্তায় গার্মেন্টস শ্রমিকরা: পুলিশের সঙ্গে সংঘর্ষ, আহত ৩০, বন্ধ ২৫ কারখানা

সদ্য ঘোষিত মজুরি কাঠামো বৈষম্য নিয়ে পঞ্চম দিনের মত আজও রাস্তায় নেমেছে গার্মেন্টস কর্মীরা। সকাল থেকেই তারা মিরপুর, সাভার ও আশুলিয়ার বিভিন্ন কারখানা এলাকায় বিক্ষোভ করে। কোথাও কোথাও পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে শ্রমিকরা। এরমধ্যে সাভার ও আশুলিয়ায় অন্তত: ৩০ জন শ্রমিক আহত হয়েছেন। এছাড়া ওই এলাকার ১০টি কারখানা বন্ধ ঘোষণা করেছে মালিকরা। অন্যদিকে গাজিপুরেও সকাল থেকে বিক্ষোভ ভাঙচুর চালানো হয়। সেখানেও পুলিশ লাডিঠচার্জ করে। উদ্ভূত পরিস্থিতিতে ১৫টি কারখানা বন্ধ করে দেয়া হয়। সকাল থেকেই রাজধানীর মিরপুর সংলগ্ন শেওড়াপাড়ায় সড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করে গার্মেন্টস শ্রমিকরা। এতে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়।  এছাড়া কালশি এলাকাতেও রাস্তায় নামে তারা। সেখানে মালিকপক্ষ শ্রমিকদের দাবি মেনে নেয়ার আশ^াস দিলে কর্মসূচি তুলে নেয়া হয়। এদিকে সাভার ও  আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ অব্যাহত রয়েছে। আশুলিয়ায় পুলিশের সঙ্গে শ্রমিকদের ব্যাপক ধাওয়া-পাল্টা ধাওয়া, টিয়ারশেল নিক্ষেপ ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় পুলিশ ও শ্রমিকসহ আহত হয়েছে অন্তত ৩০ জন। সকাল সাড়ে ৮টার দিকে টঙ্গী-আশুলিয়া-ইপিজেড স...

খালেদাকে আদালতে হাজির করতে প্রোডাকশন ওয়ারেন্ট

গ্যাটকো দুর্নীতি মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে কারাগার থেকে আদালতে হাজির করার জন্য প্রোডাকশন ওয়ারেন্ট জারি করা হয়েছে। বৃহস্পতিবার ঢাকার বিশেষ জজ আদালত-৩ এর বিচারক আব সৈয়দ দিলদার এ ওয়ারেন্ট জারি করেন। আজ মামলার অভিযোগ গঠনের দিন ধার্য ছিল। তবে আসামিপক্ষের আইনজীবীরা সময়ের আবেদন করেন। অপরদিকে দুদকের আইনজীবী মোশাররফ হোসেন কাজল সময় আবেদনের বিরোধীতা করেন। আদালত উভয়পক্ষের শুনানি শেষে খালেদাকে কারাগার থেকে আদালতে হাজির করার জন্য  প্রোডাকশন ওয়ারেন্ট জারি করেন। একইসঙ্গে মামলাটির চার্জ গঠনের জন্য ১৬ই জানুয়ারি দিন ধার্য করেন।

মাসব্যাপী বাণিজ্য মেলা শুরু

মাসব্যাপী ২৪তম ‘ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার’ আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। বুধবার বিকাল ৩টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে তিনি বাণিজ্য মেলা-২০১৯ এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। একাদশ সংসদ নির্বাচনের জন্য ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা কয়েকদিন পিছিয়ে দেয়া হয়েছিলো। সাধারণত প্রতি বছর পহেলা জানুয়ারি থেকে শুরু হয় এ মেলা। এবার ৮ ফেব্রুয়ারি পর্যন্ত দর্শনার্থীরা বাণিজ্য মেলা পরিদর্শন ও কেনাকাটা করার সুযোগ পাবেন। এবার আন্তর্জাতিক বাণিজ্য মেলায় বিভিন্ন ক্যাটাগরির মোট প্যাভিলিয়ন রয়েছে ১১০টি। মোট মিনি প্যাভিলিয়নের সংখ্যা ৮৩টি ও স্টল রয়েছে ৪১২টি। মেলার মাঠের আয়তন ৩১ দশমিক ৫৩ একর। মেলায় প্রবেশে প্রাপ্তবয়স্কদের জন্য টিকেটের ফি নির্ধারণ করা হয়েছে ৩০ টাকা এবং অপ্রাপ্তবয়স্কদের জন্য ২০ টাকা। এবার অনলাইনের মাধ্যমেও টিকেট পাবেন দর্শনার্থীরা। ২৪তম আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ২২টি দেশ থেকে ৫২টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে। ভারত, পাকিস্তান, থাইল্যান্ড, চীন, ভিয়েতনাম, যুক্তরাষ্ট্র,আফ্রিকা, হংকং, সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া, জাপানসহ বিভিন্ন দেশের সুনামধন্য প্রতিষ্ঠানগুলো ...

৩০শে জানুয়ারি নতুন সংসদের প্রথম অধিবেশন

একাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসবে আগামী ৩০শে জানুয়ারি। ওই দিন বিকেল ৩টায় অধিবেশন শুরু হবে। সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি এ অধিবেশন আহ্বান করেন। সংবিধান অনুযায়ী সংসদের প্রথম ও বছরের অধিবেশনে রাষ্ট্রপতি ভাষণ দিয়ে থাকেন। পরে রাষ্ট্রপতির ওই ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাব জানাতে সাধারণ আলোচনা হয়। সংসদের প্রথম অধিবেশনে সংবিধানের অনুচ্ছেদ-৭৪ অনুযায়ী নতুন সংসদের প্রথম বৈঠকে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করতে হয়। এ জন্য কমপক্ষে এক ঘণ্টা পূর্বে নোটিশ দিতে হয়। একজন প্রস্তাবক, একজন সমর্থক ও প্রার্থীর সম্মতি লাগে। প্রসঙ্গত, ৩০ ডিসেম্বর একাদশ সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচিত সংসদ সদস্যরা ৪ জানুয়ারি শপথ গ্রহণ করেন।

প্রধানমন্ত্রীর ছবি বিকৃতির দায়ে এক যুবকের ৭ বছরের কারাদণ্ড

প্রধানমন্ত্রী শেখ হাসিনা, প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমান ও ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের ছবি বিকৃত করার অভিযোগে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের ৫৭ ধারার মামলায় মনির হোসেন নামের এক ব্যক্তিকে সাত বছরের কারাদণ্ড ও দশ হাজার টাকা জরিমানার রায় দিয়েছেন ঢাকার একটি আদালত। অভিযোগ প্রমাণিত না হওয়ায় আলমগীর হোসেন ও সুব্রত নামের দুই আসামি খালাস পেয়েছেন। বুধবার সাইবার ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মাদ আস্ সামছ জগলুল হোসেন এ রায় দেন। রায় ঘোষণার সময় মনির হোসেন আদালতে হাজির ছিলেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়।  দন্ডিত মনির হোসেন টাঙ্গাইলের নাগরপুরের বাসিন্দা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা, প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমান ও ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের ছবি বিকৃত করার অভিযোগে ২০১৩ সালে সাটুরিয়া থানায় মামলা হয়। আসামি করা হয় মনির হোসেন, আলমগীর হোসেন, সুব্রত ও প্রভাব চন্দ্র সরকারকে। পরের বছর এই চারজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয়া হয়। অভিযোগ গঠনের সময় অব্যাহতি পান আসামি প্রভাব চন্দ্র। অন্যদের বিরুদ্ধে অভিযোগ গঠন করার পর ১৪ জনের সাক্ষ্য দেন।

সেনবাগে গৃহবধূ হত্যায় স্বামীসহ গ্রেপ্তার ২

সেনবাগের উত্তর রাজারামপুরে যৌতুকের দাবীতে জাহেদা খাতুন (২০) নামে এক গৃহবধুকে হত্যার ঘটনায় স্বামী সোহেল (২৭) ও দেবর রুবেলকে (২৩) পুলিশ গ্রেপ্তার করেছে। আজ বৃহস্পতিবার ভোর ৫ টায় সোহেলকে ফেনীর ফুলগাজী ও রুবেলকে ট্রাংক রোড থেকে গ্রেপ্তার করা হয়। গত ২৭ সেপ্টম্বর বৃৃহস্পতিবার উত্তর রাজারামপুর গ্রামে রাতে গৃহবধূ শাম্মির স্বামী আবুল হোসেনের পুত্র সোহেল ও ভাসুর ওয়াসিমের নেতৃত্বে পাশবিক নির্যাতন শেষে গলায় ফাঁস দিয়ে শ্বাসরোধ করে হত্যা করে।  ভোর ৫ টায় নিহত গৃহবধূর লাশ দাগনভূঁঞা সদর হাসপাতালের জরুরী বিভাগে রেখে স্বামী সোহেল ও ভাসুর ওয়াসিম পালিয়ে যায়।  খবর পেয়ে সেনবাগ থানার এসআই মাহফুজুর রহমান ওইদিন দুপুরে দাগনভূঁঞা থেকে লাশ উদ্ধার করেন। নিহত গৃহবধূ বিজবাগ ইউপির বালিয়াকান্দি গ্রামের সাহাব উদ্দিনের কন্যা। দুই বছর আগে তাদের বিয়ে হয় এবং ৫ মাস বয়সের ইশরাত জাহান মুনতাহা নামের একটি কন্যা সন্তান রয়েছে। নিহতের স্বজনরা জানান, বিয়ের পর থেকেই স্বামীসহ পরিবারের লোকজন যৌতুকের টাকা নিয়ে প্রায়ই মারধর করতো। এ ঘটনায় শাম্মির চাচা আবদুল আউয়াল বাদী হয়ে ৩ জনকে আসামী করে সেনবাগ থানায় হত্যা মামলা...