Skip to main content

আলতু ।। কামাল উদ্দিন রায়হান

আলতু গ্রামের মধ্যে এক মহা কান্ড ঘটিয়ে ফেলেছে। মহাকান্ড না বলেও প্রলয়কান্ড বলা যায়। এই কান্ডে গ্রামের সকল আবাল বৃদ্ধবনিতা অবাক হল। সেই কান্ডটি হল আলতু মেট্রিক পাশ করেছে। গ্রামের মাধ্যে এমনকি চৌদ্দ গ্রাম খুঁজলেও মেট্রিক পাশ ছেলে পাওয়া যাবে না। আলতুর বাবা ফালতুতো মহা খুশি। ধন্য ধন্য সাড়া পাচ্ছে সবখানে। আলতুর মেট্রিক পাশে তার বাবা ফালতু এবার আশা করছে তাকে ঢাকা শহরে পড়ালেখা করিয়ে উচ্চ শিক্ষিত করে তুলবে। এই কথা শুনে পুরো গ্রামে গাছপালাসহ কিঞ্চিৎ জীবজন্তুও অবাক হয়ে গেল। গ্রামের কোন ছেলে তাদের জেলা শহরের স্কুল কলেজে পড়ারতো দূরের কথা চিন্তাও করেনি। যা হোক সবাই খুব খুশি।

বাবা ফালতু ঢাকা শহরের মধ্যে পড়ার জন্য সকল ব্যবস্থা করে দিলেন। শহরে গিয়ে আলতু পড়ালেখা করে মাস ছয়েক পরে ফিরল। বাড়িতে আসার পরে বাড়ির ছেলেমেয়ে পরিবারসহ গ্রামের সকলে অবাক হল, যে আলতু ছেঁড়া লুঙ্গি, ছেঁড়া জামা পরত, এমনকি কোন কোন সময় গায়ে জামা থাকত না, আর সেই আলতু এখন শার্ট, জিন্স প্যান্ট, স্লিম সু পরেছে। সেটা দেখে গ্রামের মানুষদের মধ্যে পরিবর্তনও দেখা যায় বটে! সপ্তাহ খানেক থেকে আবার চলে গেল। এবার শহরে থেকে এল প্রায় আট মাস পর। এবার শুধু মানুষ নয়, মানুুষসহ পুরো গ্রামের আশে পাশের সকল গ্রামসহ তাজ্জব বনে গেল। আলতুকেতো আর চেনা যাচ্ছেনা। গ্রামে যেন আজব মানুষ নেমে এল।
আলতু জিন্স প্যান্ট আর নেই। এখন সে পরেছে ‘থ্রি কোয়ার্টার’। গায়ে পাতলা টি শার্ট। আবার কানের ভেতর কালো কি যেন ঢোকানো। গাইতেছে আর নাচতেছে।  আবার মাঝে মাঝে ফাল্ মেরে লাভ দিয়ে উঠছে। শরীরের আকাবাঁকা গঠন ভঙ্গিতে হাঁটছে। ফালতু মিয়ারতো মাথা গরম, কী দেখছি এসব?
আবার তাকে জোর করে পাঠিয়ে দিল ঢাকায়। সেখানে আবার থেকে এল মাস তিনেক।
আলতু বাড়িতে আসার সঙ্গেই বাড়ির মধ্যে ছেলেমেয়েরা লজ্জ্বায় মুখ ঢাকতে লাগল। কেউ আবার মুখ গুঁজে নিচ্ছে, কেউবা হাসছে।  প্রাণীসমেত গাছপালাও তাজ্জ্বব বনে গেল আরো একবার। কারণ আলতু এখন এমন ছোট জিন্স প্যান্ট পরেছে এবং এত নিচে পরেছে যে, উপুড় হলে তার নিতম্বের প্রায় চার পাঁচ ইঞ্চি খালি হয়ে যায়। এমন ছোট আর পাতলা গেঞ্জি যা পুরো শরীরের দেহ স্পষ্ট বুঝা যাচ্ছে।
কালো কি বোঁটাযুক্ত দুটি জিনিস কানের ভেতর থেকে কালো তার পেটের কোথায় গিয়ে যেন গায়েব হয়ে গেল, তা ঠিক বোঝা যাচ্ছেনা। শুধু এটুকুই শেষ নয়। সে যেন তার নিজের ভাষাও ভুলে গেছে। কী যেন বিদেশী ভাষা আবার সাথে বাংলা ভাষাতে ব্যবহার করছে, যা ঠিকভাবে শুনতে পায় তার ল্যাংটা বয়সের দোস্ত গিল্টু।
যে আলতু কিনা দোকান থেকে কেড়ে নিয়ে, চুরি করে খেত সে কিনা এখন পায়ের উপর ঠ্যাং দিয়ে দোকানদারকে বলছে ‘হায়, আমাকে একটা কফি অর টি (চা) দিনতো, কুইকলি’। দোকানদার কিছু বুঝলনা। বসে থাকায় আবার নাচ দিয়ে সুরের ভঙ্গিতে বলল, আহা এত লেট করছ কেন? প্লিজ। দোকানদার কফির কথা বুঝলেও কফি না থাকায় চা দিল।

আলতু বাবা ফালতু পড়ে গেল ভীষন চিন্তায়।
ছেলেকে পাঠালাম ঢাকা শহরে নাকি অন্য কোন নামের শহরে। ইতোমধ্যে তার এই কীর্তিকলাপ দেখে বুড়ো মুরব্বীরা অভিযোগ দিল তার বাবা ফালতুর কাছে। গ্রামের সকল মান সম্মান ডুবানোর উপক্রম। শালিশ বসলো। কি করা যায়? সবার মন্তব্য- ‘না, এর পেছনে কোন কারণ আছে’।
প্রিয় পাঠক বন্ধুরা, আপনারাও ঠিক বুঝে ফেলেছেন সেই কারণটা। আমাদের দেশের সাংস্কৃতিক আগ্রাসনই যুবক যুবতীদের মূল অধঃপতনের কারণ। যেমনটা হলে এই মেধাবী তরুন ছাত আলতু শহরে গিয়ে পড়া লেখার বদলে সংস্কৃতির ভুল শেখা আর বেতার কেন্দ্রীক অশ্লীল প্রচারণা। সেই সঙ্গে ভাষা বিকৃতির এক জয়ভ্রমকার জায়গা। সেই কথাকে ব্যক্ত করে প্রচলিত প্রচলন পরিবাহিত কথা- “সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ।”

Comments

Popular posts from this blog

‘প্রেসিডেন্টের সাংবিধানিক সীমাবদ্ধতা থাকলেও নৈতিক ক্ষমতা আছে’

সংবিধান বিশেষজ্ঞ ড. কামাল হোসেন বলেছেন, একতরফা কোন নির্বাচনই গ্রহণযোগ্য হতে পারে না। বিগত ত্রিশ বছরের রাজনৈতিক অভিজ্ঞতায় একতরফা নির্বাচন গ্রহণযোগ্য হওয়ার কোনো নজির নেই। ৮৬ সালের নির্বাচন গ্রহণযোগ্য হয়নি। ৯৬ সালের ১৫ই ফেব্রুয়ারির নির্বাচন গ্রহণযোগ্য হয়নি। ২০০৭ সালের ২২শে জানুয়ারির নির্বাচন হতে যাচ্ছিল তাও গ্রহণযোগ্যতা পেত না। মানবজমিন অনলাইনকে দেয়া প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন। গতকাল প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ প্রসঙ্গে তিনি বলেন, আমরা নাগরিক হিসাবে উদ্বিগ্ন। সেই উদ্বেগের যায়গা থেকেই প্রেসিডেন্টের কাছে গিয়েছি। আমরা প্রেসিডেন্টের কাছে একই সুরে কথা বলেছি। আমাদের মূল আহ্বান ছিল একটি সুষ্ঠু, গ্রহণযোগ্য ও অবাধ নির্বাচনের জন্য সবার অংশগ্রহণ নিশ্চিতের বিষয়ে। পঞ্চদশ সংশোধনীর মাধ্যমেই এই সংকট সৃষ্টি হয়েছে তা আমরা স্পষ্ট করেছি। সন্ত্রাস, সংঘর্ষ ও সহিংস কর্মসূচিগুলো অবস্থার অবনতি ঘটছে তাও আমরা তুলে ধরেছি। আমরা মনে করি আলাপ আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান সম্ভব। কিন্তু সমাধানের আগেই নির্বাচনে সিডিউল ঘোষণা হয়েছে। এটা আমাদের উদ্বেগকে আরও বাড়িয়ে দিয়েছে। আপনাদেরকে প্রেসিডেন্ট কি আশার বাণী ...

আই কিউ- মে'২০১১

আই কিউ মে'২০১১ ১। যদি একটি শার্ট শুকাতে ১০ মিনিট সময় লাগে তবে ১০টি শার্ট শুকাতে কত সময় লাগবে ? (ক) ১০ মিনিট (খ) ৪০ মিনিট (গ) ১ ঘন্টা ৩০ মিনিট (ঘ) ১ ঘন্টা ৪০ মিনিট। ২। নিচের কোন জন অন্যদের থেকে আলাদা ? (ক) কাজী নজরুল ইসলাম (খ) রবীন্দ্রনাথ ঠাকুর (গ) আল মাহমুদ (ঘ) সুকুমার রায়। ৩। সফল হতে হলে আপনাকে অবশ্যই হতে হবে- (ক) রসিক (খ) পরিশ্রমী (গ) বাধ্য (ঘ) ধনী। ৪। পল্লী কবি বলা হয় কাকে ? (ক) কাজী নজরুল ইসলাম (খ) ফররুখ আহমদ (গ) সুকুমার রায় (ঘ) জসীম উদ্দিন। ৫। ডাব না খেলে কি হয় ? আইকিউ এপ্রিল’১১ এর সমাধান ঃ (১) ৬টি (২) টাকাটা পুড়ে ফেলবেন (৩) ১৭ টি (৪) প্রেসার বেড়েছে (৫) ডিম (বাচ্ছা জন্মানোর আগেই আমরা খেয়ে ফেলি। বিরাম চিহ্নের প্রতি আরো বেশি যতœবান হতে হবে) তিনটির সঠিক জবাব দিয়েছেন- পূর্ণিমা আক্তার, তারেক হোসেন, সাজিয়া আক্তার সীমা, আবদুস সালাম, মোবারক উল্যা ত্বোহা, আনোয়ার হোসেন, ইমরান মুহাম্মদ, আসমা আক্তার, চরপাতা, রায়পুর, লক্ষ্মীপুর। উম্মে হানি, নতুন বাজার, রায়পুর, আরজুন নাহার (মিতু), হাফিজুর রহমান আকাশ, মোঃ জাহাঙ্গীর হোসেন, সাহেদুল ইসলাম রাজু, রায়পুর আইডিয়াল স্কুল এন্ড কলেজ, রায়পুর, লক্ষ্মীপুর...

ফিল্মি কায়দায় ৩ জঙ্গি ছিনতাই by মতিউল আলম, খালিদ মাসুদ, ও সাইফুল ইসলাম সানি

ফিল্মি স্টাইলে পুলিশের প্রিজন ভ্যান থেকে সাজাপ্রাপ্ত ৩ জেএমবি সদস্যকে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ছিনতাইয়ের সাত ঘণ্টার মাথায় টাঙ্গাইল থেকে জঙ্গি সদস্য রাকিবকে গ্রেপ্তার করা হলেও বাকি দু’জনের খোঁজ মেলেনি। এদিকে এ ঘটনার পর সীমান্ত ও দেশের সব কারাগারে সতর্কতা জারি করা হয়েছে। দায়িত্বে অবহেলার কারণে এক পুলিশ কর্মকর্তাকে ক্লোজ ও অন্যজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এদিকে রাতে গাজীপুর থেকে জঙ্গি ছিনতাইয়ে সহযোগিতার অভিযোগে আটক জাকারিয়ার স্ত্রী স্বপ্নাকে আটক করেছে পুলিশ। গতকাল সকাল সোয়া ১০টায় আসামি ছিনতাইয়ের ঘটনা ঘটে ময়মনসিংহের ত্রিশালে। ছিনতাইকৃত আসামিরা হলো মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সালাউদ্দিন সালেহীন, রাকিব হাসান এবং যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি বোমা মিজান। ঘটনার সময় দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলি ও বোমার আঘাতে আতিকুর রহমান (৩২) নামে পুলিশের এক কনস্টেবল নিহত ও দুই পুলিশ সদস্য আহত হন। গুলিবিদ্ধ এসআই হাবিবুর রহমান (৫০) ও সোহেল রানাকে (৩০) ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।  নিহত আতিকের বাড়ি ময়মনসিংহ সদর উপজেলার পণ ঘাগড়া গ্রামে। এ ঘটনার পর পালানোর সময় টাঙ্গাইলের সখিপুর থেকে জা...