Skip to main content

হাসুন প্রাণ খুলে

একবার এক প্রেসিডেন্ট ইংল্যান্ডে যাবে সেখানকার প্রেসিডেন্টের সাথে পরিচিত হওয়ার জন্য। কিন্তু সমস্যা হলো প্রেসিডেন্ট ইংরেজী কথা বলতে পারেন না। তাই তাঁর পরিদর্শক তাকে শিখিয়ে দিলেন যে, ‘স্যার, আপনি যাওয়ার সাথে সাথে ইংল্যান্ডের প্রেসিডেন্টকে জিজ্ঞাসা করবেন How are you? (আপনি কেমন আছেন) তখন তিনি উত্তর দেবেন ও I'm fine? তখন আপনি বলবেন, ও Me too (আমিও)।
প্রেসিডেন্ট সেখানে পৌঁছলে ইংল্যান্ডের প্রেসিডেন্টকে জিজ্ঞাসা করলেন, Who are you (আপনি কে) তখন তিনি অবাক হয়ে ভাবলেন আমি ইংল্যান্ডের প্রধানমন্ত্রী। আমাকে জিজ্ঞাসা করছে আমি কে? তখন তিনি অন্যভাবে উত্তর দিলেন, I am husband of Hilary Klinton. (আমি হিলারী ক্লিন্টনের স্বামী)। কিন্তু বাংলাদেশের প্রেসিডেন্ট তা না বুঝতে পেরে বললেন, Me too (আমিও)।

সংগ্রহে :  মেহনাজ বিনতে সিরাজ
রায়পুর, লক্ষ্মীপুর থেকে।

   শিক্ষক ক্লাশে পড়াচ্ছেন। সকল ছাত্র- ছাত্রী মনোযোগ সহকারে শিক্ষকের কথা শুনছেন। কিন্তু একটা দুষ্টু ছেলে অমনোযোগী হয়ে একটি ইঁদুরের গর্তের মধ্যে তাকিয়ে রইল। তারপর শিক্ষক লেকচার শেষে সেই ছাত্রটিকে বলল, কীরে মাথায় ঢুকেছে? ছাত্রটি বলল- মাথাটা ঢুকছে স্যার, কিন্তু লেজটা ঢুকে না। 

সংগ্রহে ঃ  ইসমাইল হোসাইনআলোনীয়া উচ্চবিদ্যালয়, ফরিদগঞ্জ, চাঁদপুর থেকে।


   শিক্ষক ক্লাশে ব্যাকরণ পড়াচ্ছিলেন, তখন সবুজ নামে একটি দুষ্ট ছেলে দুষ্টুমি করছিলো। শিক্ষক রেগে সবুজকে বলল-
শিক্ষক ঃ বলতো, লোকটি গাছ থকে পড়ে গেলো এটা কোন পদ?
সবুজ ঃ স্যার, এটাতো বিপদ !
 সংগ্রহে ঃ  রাছেল আল ইমরান
এম এম এ কাদের একাডেমী, রায়পুর থেকে।

স্ত্রী : কী ব্যাপার! বাজার থেকে পেঁয়াজ আননি কেন, দাম বেশি বলে পেঁয়াজ আনবে না?
স্বামী : না, ঠিক তা নয়।
স্ত্রী : তাহলে?
স্বামী : পেঁয়াজ কাটতে বসে তুমি প্রতিদিন চোখের জল ফেলবে, দৃশ্যটা আমি সহ্য করতে পারি না।
 সংগ্রহে ঃ  সোলায়মান আহসান নীরব
চরপাতা, রায়পুর, লক্ষ্মীপুর থেকে

দার্শনিকঃ এতটুকু ছেলে রাস্তায় দাঁড়িয়ে কাঁদছে, বড় মায়া হল, তাই কোলে করে নিয়ে এলাম।
স্ত্রীঃ তুমি কি চোখের মাথা খেয়েছ? নিজের ছেলেকে চিনতে পারছ না ?
সংগ্রহে ঃ  ফাহমিদা তাসনীম রিমা
চরপাতা, রায়পুর, লক্ষ্মীপুর থেকে।

শিক্ষক ঃ তোমার হাতের লেখা এত ভয়ঙ্কর কেন? কিছুই বুঝতে পারছিনা।
ছাত্র ঃ স্যার, আমি ডাক্তার হওয়ার প্র্যাকটিস করতেছি।
শিক্ষক ঃ তাহলে ছোট বাচ্ছারা তাড়াতাড়ি ডাক্তার হতে পারবে, কেননা তাদের হাতের লেখা এমন ভয়ঙ্কর হয়ে থাকে।
গৃহকর্তা ঃ ছাতাটা দাও তো, গোসল করতে যাচ্ছি।
গৃহকর্ত্রী ঃ ছাতা কী হবে ?
গৃহকর্তা ঃ বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে, আমি যদি ভিজে যাই তাহলে গোসল করবো কীভাবে ?

দুই চালাক বন্ধুর মধ্যে কথোপকথন-
করিম ঃ আচ্ছা বলতো, আকাশটা নীল না হয়ে লাল হলে কী হতো ?
রহিম ঃ তখন তুই প্রশ্ন করতি আচ্ছা বলতো, আকাশটা লাল না হয়ে নীল হলে কী হতো ?
সংগ্রহে ঃ  ফয়সাল হোসেনচরপাতা, রায়পুর, লক্ষ্মীপুর থেকে।

Comments

Popular posts from this blog

‘প্রেসিডেন্টের সাংবিধানিক সীমাবদ্ধতা থাকলেও নৈতিক ক্ষমতা আছে’

সংবিধান বিশেষজ্ঞ ড. কামাল হোসেন বলেছেন, একতরফা কোন নির্বাচনই গ্রহণযোগ্য হতে পারে না। বিগত ত্রিশ বছরের রাজনৈতিক অভিজ্ঞতায় একতরফা নির্বাচন গ্রহণযোগ্য হওয়ার কোনো নজির নেই। ৮৬ সালের নির্বাচন গ্রহণযোগ্য হয়নি। ৯৬ সালের ১৫ই ফেব্রুয়ারির নির্বাচন গ্রহণযোগ্য হয়নি। ২০০৭ সালের ২২শে জানুয়ারির নির্বাচন হতে যাচ্ছিল তাও গ্রহণযোগ্যতা পেত না। মানবজমিন অনলাইনকে দেয়া প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন। গতকাল প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ প্রসঙ্গে তিনি বলেন, আমরা নাগরিক হিসাবে উদ্বিগ্ন। সেই উদ্বেগের যায়গা থেকেই প্রেসিডেন্টের কাছে গিয়েছি। আমরা প্রেসিডেন্টের কাছে একই সুরে কথা বলেছি। আমাদের মূল আহ্বান ছিল একটি সুষ্ঠু, গ্রহণযোগ্য ও অবাধ নির্বাচনের জন্য সবার অংশগ্রহণ নিশ্চিতের বিষয়ে। পঞ্চদশ সংশোধনীর মাধ্যমেই এই সংকট সৃষ্টি হয়েছে তা আমরা স্পষ্ট করেছি। সন্ত্রাস, সংঘর্ষ ও সহিংস কর্মসূচিগুলো অবস্থার অবনতি ঘটছে তাও আমরা তুলে ধরেছি। আমরা মনে করি আলাপ আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান সম্ভব। কিন্তু সমাধানের আগেই নির্বাচনে সিডিউল ঘোষণা হয়েছে। এটা আমাদের উদ্বেগকে আরও বাড়িয়ে দিয়েছে। আপনাদেরকে প্রেসিডেন্ট কি আশার বাণী ...

আই কিউ- মে'২০১১

আই কিউ মে'২০১১ ১। যদি একটি শার্ট শুকাতে ১০ মিনিট সময় লাগে তবে ১০টি শার্ট শুকাতে কত সময় লাগবে ? (ক) ১০ মিনিট (খ) ৪০ মিনিট (গ) ১ ঘন্টা ৩০ মিনিট (ঘ) ১ ঘন্টা ৪০ মিনিট। ২। নিচের কোন জন অন্যদের থেকে আলাদা ? (ক) কাজী নজরুল ইসলাম (খ) রবীন্দ্রনাথ ঠাকুর (গ) আল মাহমুদ (ঘ) সুকুমার রায়। ৩। সফল হতে হলে আপনাকে অবশ্যই হতে হবে- (ক) রসিক (খ) পরিশ্রমী (গ) বাধ্য (ঘ) ধনী। ৪। পল্লী কবি বলা হয় কাকে ? (ক) কাজী নজরুল ইসলাম (খ) ফররুখ আহমদ (গ) সুকুমার রায় (ঘ) জসীম উদ্দিন। ৫। ডাব না খেলে কি হয় ? আইকিউ এপ্রিল’১১ এর সমাধান ঃ (১) ৬টি (২) টাকাটা পুড়ে ফেলবেন (৩) ১৭ টি (৪) প্রেসার বেড়েছে (৫) ডিম (বাচ্ছা জন্মানোর আগেই আমরা খেয়ে ফেলি। বিরাম চিহ্নের প্রতি আরো বেশি যতœবান হতে হবে) তিনটির সঠিক জবাব দিয়েছেন- পূর্ণিমা আক্তার, তারেক হোসেন, সাজিয়া আক্তার সীমা, আবদুস সালাম, মোবারক উল্যা ত্বোহা, আনোয়ার হোসেন, ইমরান মুহাম্মদ, আসমা আক্তার, চরপাতা, রায়পুর, লক্ষ্মীপুর। উম্মে হানি, নতুন বাজার, রায়পুর, আরজুন নাহার (মিতু), হাফিজুর রহমান আকাশ, মোঃ জাহাঙ্গীর হোসেন, সাহেদুল ইসলাম রাজু, রায়পুর আইডিয়াল স্কুল এন্ড কলেজ, রায়পুর, লক্ষ্মীপুর...

ফিল্মি কায়দায় ৩ জঙ্গি ছিনতাই by মতিউল আলম, খালিদ মাসুদ, ও সাইফুল ইসলাম সানি

ফিল্মি স্টাইলে পুলিশের প্রিজন ভ্যান থেকে সাজাপ্রাপ্ত ৩ জেএমবি সদস্যকে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ছিনতাইয়ের সাত ঘণ্টার মাথায় টাঙ্গাইল থেকে জঙ্গি সদস্য রাকিবকে গ্রেপ্তার করা হলেও বাকি দু’জনের খোঁজ মেলেনি। এদিকে এ ঘটনার পর সীমান্ত ও দেশের সব কারাগারে সতর্কতা জারি করা হয়েছে। দায়িত্বে অবহেলার কারণে এক পুলিশ কর্মকর্তাকে ক্লোজ ও অন্যজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এদিকে রাতে গাজীপুর থেকে জঙ্গি ছিনতাইয়ে সহযোগিতার অভিযোগে আটক জাকারিয়ার স্ত্রী স্বপ্নাকে আটক করেছে পুলিশ। গতকাল সকাল সোয়া ১০টায় আসামি ছিনতাইয়ের ঘটনা ঘটে ময়মনসিংহের ত্রিশালে। ছিনতাইকৃত আসামিরা হলো মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সালাউদ্দিন সালেহীন, রাকিব হাসান এবং যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি বোমা মিজান। ঘটনার সময় দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলি ও বোমার আঘাতে আতিকুর রহমান (৩২) নামে পুলিশের এক কনস্টেবল নিহত ও দুই পুলিশ সদস্য আহত হন। গুলিবিদ্ধ এসআই হাবিবুর রহমান (৫০) ও সোহেল রানাকে (৩০) ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।  নিহত আতিকের বাড়ি ময়মনসিংহ সদর উপজেলার পণ ঘাগড়া গ্রামে। এ ঘটনার পর পালানোর সময় টাঙ্গাইলের সখিপুর থেকে জা...