Skip to main content

কুইক ম্যাথ (১ম পর্ব) ।। সারোয়ার সোহেন


সুপ্রিয় বন্ধুরা !
সালাম ও শুভেচ্ছা রইল। অঙ্ক অনেকের কাছে অনেকটা জিলাপির প্যঁচের মত মনে হয়, তবে জিলাপি যেমন মুখে দিলে সুমিষ্ট তেমনি অঙ্ক বুঝলে সহজ। অঙ্ক নিয়ে কারো কোন সমস্যা, জিজ্ঞাসা, জানতে চাওয়া ইত্যাদি থাকলে আমাদের লিখে পাঠাতে পারেন। আপনাদের জিজ্ঞাসা, জানতে চাওয়া এবং সমস্যার সমাধান দেবেন সারোয়ার সোহান। ধন্যবাদ সবাইকে।                                                                      - বি.স

সেদিন বসে বসে একটি উপন্যাস পড়ছি, তখন আমার ভাগনে নিলয় হঠাৎ এসে হাজির। ও আসলে আমি একটু সংকিত থাকি, হুটহাট প্রশ্ন করে বসে আমাকে। কখনো গণিত নিয়ে, কখনো বিজ্ঞান নিয়ে, কখনোবা সাধারণ জ্ঞানের। আসলে নিলয় যে প্রশ্নগুলির উত্তর জানে না, সেগুলিই এসে আমাকে জিজ্ঞাস করে-করে জেনে নেয়। নিলয় আমার সামনে এসে দাঁড়াতেই আমি বইটি বন্ধ করে ওর দিকে তাকালাম। মনে মনে ওর প্রশ্নের জন্য প্রস্তুত হয়ে গেছি। শুধু বুঝতে পারছি না আজকের প্রশ্নের বিষয় বস্তু কি হবে।

আমি : কি নিলয়, কিছু বলবা?
নিলয় : হে মামা।
আমি : বলো।
নিলয় : কয়েকটা সংখ্যার বর্গ করে দিতে হবে।
(টিকা- বর্গ করার অর্থ হচ্ছে কোনো সংখ্যাকে সেই সংখ্যা দিয়ে গুণ করাযেমন ৪*৪=১৬ বা ৫*৫=২৫এখানে আমরা বলবো ৪ এর বর্গ হচ্ছে ১৬ আর ৫ এর বর্গ হচ্ছে ২৫বর্গকে প্রকাশ করা হয় সংখ্যার উপরে ছোট করে ২ লিখেযেমন ৪২=১৬ বা ৫২=২৫ ইত্যাদি।)
আমি : তা সমস্যা কি? ক্যালকুলেটারটা নিয়ে আসো, এক মিনিটও লাগবে না উত্তর বের করতে, যত বড় সংখ্যাই হোক।
নিলয় : (মুচকি হেসে) ক্যালকুলেটারের উপরে পানি পড়ে সেটা নষ্ট হয়ে গেছে, কাজ করে না।
আমি : ঠিক আছে, বলো কোন সংখ্যার বর্গ করতে হবে?
নিলয় : পাঁচ অংকের সংখ্যা, পাঁচটা এক। (১১১১১২)
আমি : এর উত্তর তো একেবারে সহজ ১২৩৪৫৪৩২১। (আমি সাথে সাথে বলে দিলাম)
নিলয় : আন্দাজে বলতেছো!!! এতো বড় একটা সংখ্যার বর্গ তুমি কাগজে কলমে না করে একসেকেণ্ডের মধ্যে বলে ফেললা। নিশ্চই আন্দাজে বলছো।
আমি: না নিলয়, আন্দাজে না। এটা সত্যিই খুব সোজা।
নিলয় : তাহলে ছয়টা এক থাকলে তার বর্গ কত হবে তা বলো? (১১১১১১২)
আমি : উত্তর হবে ১২৩৪৫৬৫৪৩২১।
নিলয় : অসম্ভব!! এতো দ্রুত তুমি মুখে মুখে এতো বড় একটা সংখ্যার বর্গ কিছুতেই বের করতে পারবে না। হয় এই উত্তরটা ভুল নইলে তুমি উত্তরটা আগেই জান।
আমি : উত্তরটা সঠিক নিলয়। আসলে শুধু মাত্র এক দিয়ে তৈরি সংখ্যার বর্গ বের করা খুবই সহজ। একবার বলে দিলে তুমিও বের করেত পারবে অনায়াসে।
নিলয় : তাহলে আমাকে শিখায়ে দাও?
আমি : ঠিক আছে। একটু লক্ষ্য করো……

যদি তোমাকে কেউ প্রশ্ন করে ১১১১১১ (ছয়টি ১)এর বর্গ কত?
প্রথমেই গুণে ফেলো কতটি ১ আছে। এখানে ছয়টি এক আছে দেখতেই পারতেছো ।
যেহেতু ছয়টি এক আছে তাই তুমি ১ থেকে ৬ পর্যন্ত লিখ, এবং সেই ৬ থেকেই আবার উল্টোগুণে ১ পর্যন্ত লিখে ফেলো।
যেমনঃ ১২৩৪৫৬৫৪৩২১।
এটাই উত্তর।

নিলয় : এতো সহজ!!!
আমি : হে, এতোই সহজ।

আবার যদি ১ এর সংখ্যা হয় ৯টি (১১১১১১১১১) তাহলে?
কোনো ব্যাপারই না, আগের মতই  ১ থেকে ৯ পর্যন্ত লিখ, এবং সেই ৯ থেকেই আবার উল্টোগুণে ১ পর্যন্ত লিখে ফেলো।
যেমনঃ ১২৩৪৫৬৭৮৯৮৭৬৫৪৩২১।
বর্গ করা হয়ে গেলো।
এভাবে দুই থেকে নয়টি পর্যন্ত রিপিটেট ১ থাকলে ঝটপট তাদের বর্গ নির্ণয় করে ফেলতে পারবে তুমি।



বন্ধুরা এই বুদ্ধিটি শুধু নিলয়ের জন্য না, বরং তোমাদের সকলের জন্যই দিলাম। আমার কথা বিশ্বাস না হলে তোমরা নিজেরাই ক্যালকুলেটার নিয়ে পরীক্ষা করে দেখতে পার। তোমাদের ক্যালকুরেটার নিশ্চই নষ্ট হয়নি। নিচে আমি উত্তরগুলি দিয়ে দিচ্ছি তোমরা মিলিয়ে নিও।

১১ = ১২১
১১১ =১২৩২১
১১১১ =১২৩৪৩২১
১১১১১ =১২৩৪৫৪৩২১
১১১১১১ =১২৩৪৫৬৫৪৩২১
১১১১১১১ =১২৩৪৫৬৭৬৫৪৩২১
১১১১১১১১ =১২৩৪৫৬৭৮৭৬৫৪৩২১
১১১১১১১১১ =১২৩৪৫৬৭৮৯৮৭৬৫৪৩২১

যেকোনো ভুল বা অস্বচ্ছতার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি সকলের কাছে। কোনো ভুল দেখলে বা কিছু জানার থাকলে আমাকে ই-মেইল করতে পারেন qshohenq@gmail.com ঠিকানায়।

Comments

Popular posts from this blog

‘প্রেসিডেন্টের সাংবিধানিক সীমাবদ্ধতা থাকলেও নৈতিক ক্ষমতা আছে’

সংবিধান বিশেষজ্ঞ ড. কামাল হোসেন বলেছেন, একতরফা কোন নির্বাচনই গ্রহণযোগ্য হতে পারে না। বিগত ত্রিশ বছরের রাজনৈতিক অভিজ্ঞতায় একতরফা নির্বাচন গ্রহণযোগ্য হওয়ার কোনো নজির নেই। ৮৬ সালের নির্বাচন গ্রহণযোগ্য হয়নি। ৯৬ সালের ১৫ই ফেব্রুয়ারির নির্বাচন গ্রহণযোগ্য হয়নি। ২০০৭ সালের ২২শে জানুয়ারির নির্বাচন হতে যাচ্ছিল তাও গ্রহণযোগ্যতা পেত না। মানবজমিন অনলাইনকে দেয়া প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন। গতকাল প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ প্রসঙ্গে তিনি বলেন, আমরা নাগরিক হিসাবে উদ্বিগ্ন। সেই উদ্বেগের যায়গা থেকেই প্রেসিডেন্টের কাছে গিয়েছি। আমরা প্রেসিডেন্টের কাছে একই সুরে কথা বলেছি। আমাদের মূল আহ্বান ছিল একটি সুষ্ঠু, গ্রহণযোগ্য ও অবাধ নির্বাচনের জন্য সবার অংশগ্রহণ নিশ্চিতের বিষয়ে। পঞ্চদশ সংশোধনীর মাধ্যমেই এই সংকট সৃষ্টি হয়েছে তা আমরা স্পষ্ট করেছি। সন্ত্রাস, সংঘর্ষ ও সহিংস কর্মসূচিগুলো অবস্থার অবনতি ঘটছে তাও আমরা তুলে ধরেছি। আমরা মনে করি আলাপ আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান সম্ভব। কিন্তু সমাধানের আগেই নির্বাচনে সিডিউল ঘোষণা হয়েছে। এটা আমাদের উদ্বেগকে আরও বাড়িয়ে দিয়েছে। আপনাদেরকে প্রেসিডেন্ট কি আশার বাণী ...

আই কিউ- মে'২০১১

আই কিউ মে'২০১১ ১। যদি একটি শার্ট শুকাতে ১০ মিনিট সময় লাগে তবে ১০টি শার্ট শুকাতে কত সময় লাগবে ? (ক) ১০ মিনিট (খ) ৪০ মিনিট (গ) ১ ঘন্টা ৩০ মিনিট (ঘ) ১ ঘন্টা ৪০ মিনিট। ২। নিচের কোন জন অন্যদের থেকে আলাদা ? (ক) কাজী নজরুল ইসলাম (খ) রবীন্দ্রনাথ ঠাকুর (গ) আল মাহমুদ (ঘ) সুকুমার রায়। ৩। সফল হতে হলে আপনাকে অবশ্যই হতে হবে- (ক) রসিক (খ) পরিশ্রমী (গ) বাধ্য (ঘ) ধনী। ৪। পল্লী কবি বলা হয় কাকে ? (ক) কাজী নজরুল ইসলাম (খ) ফররুখ আহমদ (গ) সুকুমার রায় (ঘ) জসীম উদ্দিন। ৫। ডাব না খেলে কি হয় ? আইকিউ এপ্রিল’১১ এর সমাধান ঃ (১) ৬টি (২) টাকাটা পুড়ে ফেলবেন (৩) ১৭ টি (৪) প্রেসার বেড়েছে (৫) ডিম (বাচ্ছা জন্মানোর আগেই আমরা খেয়ে ফেলি। বিরাম চিহ্নের প্রতি আরো বেশি যতœবান হতে হবে) তিনটির সঠিক জবাব দিয়েছেন- পূর্ণিমা আক্তার, তারেক হোসেন, সাজিয়া আক্তার সীমা, আবদুস সালাম, মোবারক উল্যা ত্বোহা, আনোয়ার হোসেন, ইমরান মুহাম্মদ, আসমা আক্তার, চরপাতা, রায়পুর, লক্ষ্মীপুর। উম্মে হানি, নতুন বাজার, রায়পুর, আরজুন নাহার (মিতু), হাফিজুর রহমান আকাশ, মোঃ জাহাঙ্গীর হোসেন, সাহেদুল ইসলাম রাজু, রায়পুর আইডিয়াল স্কুল এন্ড কলেজ, রায়পুর, লক্ষ্মীপুর...

ফিল্মি কায়দায় ৩ জঙ্গি ছিনতাই by মতিউল আলম, খালিদ মাসুদ, ও সাইফুল ইসলাম সানি

ফিল্মি স্টাইলে পুলিশের প্রিজন ভ্যান থেকে সাজাপ্রাপ্ত ৩ জেএমবি সদস্যকে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ছিনতাইয়ের সাত ঘণ্টার মাথায় টাঙ্গাইল থেকে জঙ্গি সদস্য রাকিবকে গ্রেপ্তার করা হলেও বাকি দু’জনের খোঁজ মেলেনি। এদিকে এ ঘটনার পর সীমান্ত ও দেশের সব কারাগারে সতর্কতা জারি করা হয়েছে। দায়িত্বে অবহেলার কারণে এক পুলিশ কর্মকর্তাকে ক্লোজ ও অন্যজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এদিকে রাতে গাজীপুর থেকে জঙ্গি ছিনতাইয়ে সহযোগিতার অভিযোগে আটক জাকারিয়ার স্ত্রী স্বপ্নাকে আটক করেছে পুলিশ। গতকাল সকাল সোয়া ১০টায় আসামি ছিনতাইয়ের ঘটনা ঘটে ময়মনসিংহের ত্রিশালে। ছিনতাইকৃত আসামিরা হলো মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সালাউদ্দিন সালেহীন, রাকিব হাসান এবং যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি বোমা মিজান। ঘটনার সময় দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলি ও বোমার আঘাতে আতিকুর রহমান (৩২) নামে পুলিশের এক কনস্টেবল নিহত ও দুই পুলিশ সদস্য আহত হন। গুলিবিদ্ধ এসআই হাবিবুর রহমান (৫০) ও সোহেল রানাকে (৩০) ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।  নিহত আতিকের বাড়ি ময়মনসিংহ সদর উপজেলার পণ ঘাগড়া গ্রামে। এ ঘটনার পর পালানোর সময় টাঙ্গাইলের সখিপুর থেকে জা...