Skip to main content

জ্ঞানের শক্তি ।। মো: জামাল উদ্দিন

মোঘল শাসকদের আমলে এক বাদশাহ্ ছিল খুব বদ মেজাজী। এক রাতে সে স্বপ্নে দেখল তার সব গুলো দাঁত পড়ে গেছে। সকালে ঘুম থেকে জাগ্রত হয়ে সে তার রাজ্যের সব জ্ঞানী, বিদ্যান ও গনক-স্বপ্নের ব্যখ্যাকারীদেরকে একত্রিত করল। প্রথমে একজনকে ডেকে তার রাতে দেখা স্বপ্নের কথা বলল এবং তার ব্যখ্যা জানতে চাইল।
স্বল্প বুদ্ধির সেই ব্যক্তি বেশী কিছু চিন্তা না করেই বলল, বাদশা নামদার! আপনার এই স্বপ্নটা খুবই খারাপ। বড়ই মন্দ এর প্রভাব। এর ব্যখ্যা হলো, আপনার সামনে আপনার পরিবার ও বংশের সকলেই একে একে মৃত্যুবরণ করবে।

এই ব্যাখ্যা শুনে বাদশাহ খুবই খেপে গেল এবং জল্লাদকে ডেকে তাকে হত্যার নির্দেশ দিলো।
এরপর আরেক জনকে ডাকা হলো। সেও এমনই ব্যাখ্যা করল এবং পূর্বের ব্যক্তির মতো প্রাণ হারালো। এভাবে কয়েকজনের পর এক বুদ্ধিমান ও বাগ্মী গণকের সন্ধান পাওয়া গেলো। রাজ দরবারে এসেই এক নিমিষে সব কিছু বুঝে ফেলল। তাই বিচক্ষণতার সাথে সকল জিজ্ঞাসার জবাব দেয়ার সিদ্ধান্ত নিলো।
সে এসে রাজাকে তার স্বপ্নের সঠিক ব্যাখ্যা দেয়ার আশ্বাস দিলো। রাজা তার কাছে স্বীয় স্বপ্ন ব্যক্ত করে তার ব্যখ্যা জানতে চাইলো। লোকটি তখন কিছুক্ষণ চুপচাপ বসে থাকলো। অতঃপর একটি মুচকি হাসি দিয়ে বাদশাকে লক্ষ্য করে বলল,
রাজা মশাই! আপনি তো খুবই ভালো ও উত্তম একটি স্বপ্ন দেখেছেন। এধরণের স্বপ্ন খুব কম লোকেই দেখে থাকে। আর খুব রাজা-বাদশার ভাগ্যেই এধরণের সু সংবাদ এসে থাকে।
তার এই কথায় বাদশাহ তো অস্থির। এতক্ষণ সকলেই তাকে কেবল খারাপ আর দুঃসংবাদ শোনালো। আর অপরিচিত এই নতুন আগন্তুক কিনা তাকে শোনাবে মহা সুসংবাদ! তাই অস্থির হয়ে রাজা জিজ্ঞেস করলো, কি সেই সুসংবাদ? কি সেই সৌভাগ্য? আমাকে তারাতাড়ি বলো।
পণ্ডিত তখন আয়েশ করে বলল, আপনার দেখা স্বপ্নের ব্যখ্যা হচ্ছে, আপনি আপনার পরিবার-পরিজন ও বংশের সকলের থেকে বেশী হায়াত ও দীর্ঘজীবন লাভ করবেন। আপনার বংশ ও পরিবারের মধ্যে সকলের থেকে বেশী সময় আপনি জীবিত থাকবেন। কেউ আপনার কোন ক্ষতি করতে পারবে না।
তার এই ব্যখ্যা শুনে রাজা তো আনন্দে আত্মহারা। খুশিতে মাতোয়ারা। আর যায় কোথায়। সাথে সাথে তাকে অঢেল ধন-সম্পদ দিয়ে তাকে নিজ রাজ্যের মন্ত্রী পদে আসীন করলো।

দেখলে তো একই বিষয় একটু ঘুরিয়ে সুন্দরভাবে উপস্থাপন করার কারণে একজন পেল অশেষ সাধুবাদ ও ধন-দৌলত। আর একই বিষয় সঠিকভাবে উপস্থাপন করতে না পারার কারণে অন্যরা দণ্ডিত হলো মৃত্যুদণ্ডে। তাই আমাদেরকেও এমন সুন্দর উপস্থাপনা ও কৌশলপূর্ণ কথা বলার যোগ্যতা অর্জন করতে হবে। যাতে করে জালিমদের সামনে এবং প্রয়োজনে মিথ্যা না বলে থাকতে পারি।

Comments

Popular posts from this blog

‘প্রেসিডেন্টের সাংবিধানিক সীমাবদ্ধতা থাকলেও নৈতিক ক্ষমতা আছে’

সংবিধান বিশেষজ্ঞ ড. কামাল হোসেন বলেছেন, একতরফা কোন নির্বাচনই গ্রহণযোগ্য হতে পারে না। বিগত ত্রিশ বছরের রাজনৈতিক অভিজ্ঞতায় একতরফা নির্বাচন গ্রহণযোগ্য হওয়ার কোনো নজির নেই। ৮৬ সালের নির্বাচন গ্রহণযোগ্য হয়নি। ৯৬ সালের ১৫ই ফেব্রুয়ারির নির্বাচন গ্রহণযোগ্য হয়নি। ২০০৭ সালের ২২শে জানুয়ারির নির্বাচন হতে যাচ্ছিল তাও গ্রহণযোগ্যতা পেত না। মানবজমিন অনলাইনকে দেয়া প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন। গতকাল প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ প্রসঙ্গে তিনি বলেন, আমরা নাগরিক হিসাবে উদ্বিগ্ন। সেই উদ্বেগের যায়গা থেকেই প্রেসিডেন্টের কাছে গিয়েছি। আমরা প্রেসিডেন্টের কাছে একই সুরে কথা বলেছি। আমাদের মূল আহ্বান ছিল একটি সুষ্ঠু, গ্রহণযোগ্য ও অবাধ নির্বাচনের জন্য সবার অংশগ্রহণ নিশ্চিতের বিষয়ে। পঞ্চদশ সংশোধনীর মাধ্যমেই এই সংকট সৃষ্টি হয়েছে তা আমরা স্পষ্ট করেছি। সন্ত্রাস, সংঘর্ষ ও সহিংস কর্মসূচিগুলো অবস্থার অবনতি ঘটছে তাও আমরা তুলে ধরেছি। আমরা মনে করি আলাপ আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান সম্ভব। কিন্তু সমাধানের আগেই নির্বাচনে সিডিউল ঘোষণা হয়েছে। এটা আমাদের উদ্বেগকে আরও বাড়িয়ে দিয়েছে। আপনাদেরকে প্রেসিডেন্ট কি আশার বাণী ...

আই কিউ- মে'২০১১

আই কিউ মে'২০১১ ১। যদি একটি শার্ট শুকাতে ১০ মিনিট সময় লাগে তবে ১০টি শার্ট শুকাতে কত সময় লাগবে ? (ক) ১০ মিনিট (খ) ৪০ মিনিট (গ) ১ ঘন্টা ৩০ মিনিট (ঘ) ১ ঘন্টা ৪০ মিনিট। ২। নিচের কোন জন অন্যদের থেকে আলাদা ? (ক) কাজী নজরুল ইসলাম (খ) রবীন্দ্রনাথ ঠাকুর (গ) আল মাহমুদ (ঘ) সুকুমার রায়। ৩। সফল হতে হলে আপনাকে অবশ্যই হতে হবে- (ক) রসিক (খ) পরিশ্রমী (গ) বাধ্য (ঘ) ধনী। ৪। পল্লী কবি বলা হয় কাকে ? (ক) কাজী নজরুল ইসলাম (খ) ফররুখ আহমদ (গ) সুকুমার রায় (ঘ) জসীম উদ্দিন। ৫। ডাব না খেলে কি হয় ? আইকিউ এপ্রিল’১১ এর সমাধান ঃ (১) ৬টি (২) টাকাটা পুড়ে ফেলবেন (৩) ১৭ টি (৪) প্রেসার বেড়েছে (৫) ডিম (বাচ্ছা জন্মানোর আগেই আমরা খেয়ে ফেলি। বিরাম চিহ্নের প্রতি আরো বেশি যতœবান হতে হবে) তিনটির সঠিক জবাব দিয়েছেন- পূর্ণিমা আক্তার, তারেক হোসেন, সাজিয়া আক্তার সীমা, আবদুস সালাম, মোবারক উল্যা ত্বোহা, আনোয়ার হোসেন, ইমরান মুহাম্মদ, আসমা আক্তার, চরপাতা, রায়পুর, লক্ষ্মীপুর। উম্মে হানি, নতুন বাজার, রায়পুর, আরজুন নাহার (মিতু), হাফিজুর রহমান আকাশ, মোঃ জাহাঙ্গীর হোসেন, সাহেদুল ইসলাম রাজু, রায়পুর আইডিয়াল স্কুল এন্ড কলেজ, রায়পুর, লক্ষ্মীপুর...

ফিল্মি কায়দায় ৩ জঙ্গি ছিনতাই by মতিউল আলম, খালিদ মাসুদ, ও সাইফুল ইসলাম সানি

ফিল্মি স্টাইলে পুলিশের প্রিজন ভ্যান থেকে সাজাপ্রাপ্ত ৩ জেএমবি সদস্যকে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ছিনতাইয়ের সাত ঘণ্টার মাথায় টাঙ্গাইল থেকে জঙ্গি সদস্য রাকিবকে গ্রেপ্তার করা হলেও বাকি দু’জনের খোঁজ মেলেনি। এদিকে এ ঘটনার পর সীমান্ত ও দেশের সব কারাগারে সতর্কতা জারি করা হয়েছে। দায়িত্বে অবহেলার কারণে এক পুলিশ কর্মকর্তাকে ক্লোজ ও অন্যজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এদিকে রাতে গাজীপুর থেকে জঙ্গি ছিনতাইয়ে সহযোগিতার অভিযোগে আটক জাকারিয়ার স্ত্রী স্বপ্নাকে আটক করেছে পুলিশ। গতকাল সকাল সোয়া ১০টায় আসামি ছিনতাইয়ের ঘটনা ঘটে ময়মনসিংহের ত্রিশালে। ছিনতাইকৃত আসামিরা হলো মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সালাউদ্দিন সালেহীন, রাকিব হাসান এবং যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি বোমা মিজান। ঘটনার সময় দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলি ও বোমার আঘাতে আতিকুর রহমান (৩২) নামে পুলিশের এক কনস্টেবল নিহত ও দুই পুলিশ সদস্য আহত হন। গুলিবিদ্ধ এসআই হাবিবুর রহমান (৫০) ও সোহেল রানাকে (৩০) ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।  নিহত আতিকের বাড়ি ময়মনসিংহ সদর উপজেলার পণ ঘাগড়া গ্রামে। এ ঘটনার পর পালানোর সময় টাঙ্গাইলের সখিপুর থেকে জা...