Skip to main content

একে-৪৭ রাইফেলের উদ্ভাবক কালাশনিকভের মৃত্যু

কালাশনিকভ অ্যাসল্ট রাইফেলের (একে-৪৭) উদ্ভাবক মিখাইল কালাশনিকভ ৯৪ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। গত নভেম্বর মাসে অভ্যন্তরীণ রক্তক্ষরণের কারণে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
রুশ কর্মর্তারা জানিয়েছেন, রাশিয়ার রাজধানী মস্কোর ৬০০ মাইল পূর্বে অবস্থিত নিজ শহর ইজহেভস্কের একটি হাসপাতালে তার মৃত্যু হয়। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি ও বার্তা সংস্থা রয়টার্স। স্বয়ংক্রিয় এ আগ্নেয়াস্ত্রটি বিশ্বের সবচেয়ে বহুল ব্যবহৃত আগ্নেয়াস্ত্রগুলোর একটি। রাইফেলটি তৈরির খরচ কম। একই সঙ্গে এটি বেশ নির্ভারযোগ্য ও এটি রক্ষণাবেক্ষণ করাও বেশ সহজ। একে-৪৭’র সাধারণ ডিজাইনটিই একে অসাধারণ ও গ্রহণযোগ্য ও জনপ্রিয় করে তোলে। রাষ্ট্রীয় মর্যাদায় কালাশনিকভকে ভূষিত করা হলেও, তিনি নিজের উদ্ভাবিত রাইফেলটি থেকে অল্পই আয় করেছেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ২০ বছর বয়সেই তিনি রাইফেলটির ডিজাইন তৈরি করেছিলেন। ১৯৪৯ সালে সোভিয়েত সেনাবাহিনীর প্রধান অস্ত্র হিসেবে কালাশনিকভ রাইফেল অন্তর্ভুক্ত করা হয়েছিল। রাশিয়ার নিরাপত্তা বাহিনী ও পুলিশ এখন পর্যন্ত এ অস্ত্র ব্যবহার করছে। তবে, কালাশনিকভের মৃত্যুর কারণ সম্পর্কে প্রাথমিকভাবে কিছু জানা যায়নি। সোভিয়েত শাসনামলে বীরের উপাধি পেয়েছিলেন তিনি। ১৯১৯ সালের ১০ই নভেম্বর পশ্চিম সাইবেরিয়ায় কালাশনিকভের জন্ম। দরিদ্র এক কৃষকের পরিবারে জন্ম তার। ১৮ ভাই-বোনের মধ্যে বড় হওয়া কালাশনিকভ কোনদিন স্কুলে পা রাখেননি। এমন উদ্ভাবন তাকে পীড়া দেয় বলে মন্তব্য করেছিলেন ২০০৮ সালে। কারণ, সন্ত্রাসী সব গোষ্ঠী অপরাধ কর্মকাণ্ড পরিচালনায় তার অস্ত্র থেকেই গুলি ছোঁড়ে। আর, তাতে প্রাণ হারায় নিরীহ মানুষ।

Comments

Popular posts from this blog

‘প্রেসিডেন্টের সাংবিধানিক সীমাবদ্ধতা থাকলেও নৈতিক ক্ষমতা আছে’

সংবিধান বিশেষজ্ঞ ড. কামাল হোসেন বলেছেন, একতরফা কোন নির্বাচনই গ্রহণযোগ্য হতে পারে না। বিগত ত্রিশ বছরের রাজনৈতিক অভিজ্ঞতায় একতরফা নির্বাচন গ্রহণযোগ্য হওয়ার কোনো নজির নেই। ৮৬ সালের নির্বাচন গ্রহণযোগ্য হয়নি। ৯৬ সালের ১৫ই ফেব্রুয়ারির নির্বাচন গ্রহণযোগ্য হয়নি। ২০০৭ সালের ২২শে জানুয়ারির নির্বাচন হতে যাচ্ছিল তাও গ্রহণযোগ্যতা পেত না। মানবজমিন অনলাইনকে দেয়া প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন। গতকাল প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ প্রসঙ্গে তিনি বলেন, আমরা নাগরিক হিসাবে উদ্বিগ্ন। সেই উদ্বেগের যায়গা থেকেই প্রেসিডেন্টের কাছে গিয়েছি। আমরা প্রেসিডেন্টের কাছে একই সুরে কথা বলেছি। আমাদের মূল আহ্বান ছিল একটি সুষ্ঠু, গ্রহণযোগ্য ও অবাধ নির্বাচনের জন্য সবার অংশগ্রহণ নিশ্চিতের বিষয়ে। পঞ্চদশ সংশোধনীর মাধ্যমেই এই সংকট সৃষ্টি হয়েছে তা আমরা স্পষ্ট করেছি। সন্ত্রাস, সংঘর্ষ ও সহিংস কর্মসূচিগুলো অবস্থার অবনতি ঘটছে তাও আমরা তুলে ধরেছি। আমরা মনে করি আলাপ আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান সম্ভব। কিন্তু সমাধানের আগেই নির্বাচনে সিডিউল ঘোষণা হয়েছে। এটা আমাদের উদ্বেগকে আরও বাড়িয়ে দিয়েছে। আপনাদেরকে প্রেসিডেন্ট কি আশার বাণী ...

আই কিউ- মে'২০১১

আই কিউ মে'২০১১ ১। যদি একটি শার্ট শুকাতে ১০ মিনিট সময় লাগে তবে ১০টি শার্ট শুকাতে কত সময় লাগবে ? (ক) ১০ মিনিট (খ) ৪০ মিনিট (গ) ১ ঘন্টা ৩০ মিনিট (ঘ) ১ ঘন্টা ৪০ মিনিট। ২। নিচের কোন জন অন্যদের থেকে আলাদা ? (ক) কাজী নজরুল ইসলাম (খ) রবীন্দ্রনাথ ঠাকুর (গ) আল মাহমুদ (ঘ) সুকুমার রায়। ৩। সফল হতে হলে আপনাকে অবশ্যই হতে হবে- (ক) রসিক (খ) পরিশ্রমী (গ) বাধ্য (ঘ) ধনী। ৪। পল্লী কবি বলা হয় কাকে ? (ক) কাজী নজরুল ইসলাম (খ) ফররুখ আহমদ (গ) সুকুমার রায় (ঘ) জসীম উদ্দিন। ৫। ডাব না খেলে কি হয় ? আইকিউ এপ্রিল’১১ এর সমাধান ঃ (১) ৬টি (২) টাকাটা পুড়ে ফেলবেন (৩) ১৭ টি (৪) প্রেসার বেড়েছে (৫) ডিম (বাচ্ছা জন্মানোর আগেই আমরা খেয়ে ফেলি। বিরাম চিহ্নের প্রতি আরো বেশি যতœবান হতে হবে) তিনটির সঠিক জবাব দিয়েছেন- পূর্ণিমা আক্তার, তারেক হোসেন, সাজিয়া আক্তার সীমা, আবদুস সালাম, মোবারক উল্যা ত্বোহা, আনোয়ার হোসেন, ইমরান মুহাম্মদ, আসমা আক্তার, চরপাতা, রায়পুর, লক্ষ্মীপুর। উম্মে হানি, নতুন বাজার, রায়পুর, আরজুন নাহার (মিতু), হাফিজুর রহমান আকাশ, মোঃ জাহাঙ্গীর হোসেন, সাহেদুল ইসলাম রাজু, রায়পুর আইডিয়াল স্কুল এন্ড কলেজ, রায়পুর, লক্ষ্মীপুর...

ফিল্মি কায়দায় ৩ জঙ্গি ছিনতাই by মতিউল আলম, খালিদ মাসুদ, ও সাইফুল ইসলাম সানি

ফিল্মি স্টাইলে পুলিশের প্রিজন ভ্যান থেকে সাজাপ্রাপ্ত ৩ জেএমবি সদস্যকে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ছিনতাইয়ের সাত ঘণ্টার মাথায় টাঙ্গাইল থেকে জঙ্গি সদস্য রাকিবকে গ্রেপ্তার করা হলেও বাকি দু’জনের খোঁজ মেলেনি। এদিকে এ ঘটনার পর সীমান্ত ও দেশের সব কারাগারে সতর্কতা জারি করা হয়েছে। দায়িত্বে অবহেলার কারণে এক পুলিশ কর্মকর্তাকে ক্লোজ ও অন্যজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এদিকে রাতে গাজীপুর থেকে জঙ্গি ছিনতাইয়ে সহযোগিতার অভিযোগে আটক জাকারিয়ার স্ত্রী স্বপ্নাকে আটক করেছে পুলিশ। গতকাল সকাল সোয়া ১০টায় আসামি ছিনতাইয়ের ঘটনা ঘটে ময়মনসিংহের ত্রিশালে। ছিনতাইকৃত আসামিরা হলো মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সালাউদ্দিন সালেহীন, রাকিব হাসান এবং যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি বোমা মিজান। ঘটনার সময় দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলি ও বোমার আঘাতে আতিকুর রহমান (৩২) নামে পুলিশের এক কনস্টেবল নিহত ও দুই পুলিশ সদস্য আহত হন। গুলিবিদ্ধ এসআই হাবিবুর রহমান (৫০) ও সোহেল রানাকে (৩০) ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।  নিহত আতিকের বাড়ি ময়মনসিংহ সদর উপজেলার পণ ঘাগড়া গ্রামে। এ ঘটনার পর পালানোর সময় টাঙ্গাইলের সখিপুর থেকে জা...