Skip to main content

অভিযাত্রায় সাড়া না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী নির্বাচনে ভোট দিতে কেউ বাধা দিতে আসলে তাদের প্রতিহত করার জন্য ভোটারদের প্রতি আহবান জানিয়েছেন। তিনি তার নির্বাচনী এলাকা কোটালীপাড়াবাসীর কাছে নৌকা মার্কায় ভোট চেয়ে বলেন, আমার দায়িত্ব আপনাদের হাতে ছেড়ে দিয়েছি।
কোটালীপাড়ার সকল ভোটারদের কাছে ভোট চাওয়ার বার্তা পৌছে দেয়ার জন্য নেতাকর্মীদের প্রতি তিনি আহবান জানান। অন্য এমপি প্রার্থীদের শুধুমাত্র একটি আসনের জন্য কাজ করতে হয়, আর আমার তিনশত আসনের জন্য কাজ করতে হয়। তিনি বলেন, জামায়াত নির্বাচনে আসতে পারবে না বলেই বিএনপি দুঃখিত হয়ে নির্বাচন করবে না। যারা মানুষের কল্যাণ চায় না, যারা মানুষ পুড়িয়ে মারে তাদেরকে রুখে দাড়াতে হবে।

শুক্রবার বেলা সাড়ে ১১টায় কোটালীপাড়া শহীদ মিনার চত্তরে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত এক কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুভাষ চন্দ্র জয়ধরের সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মীসভায় অন্যান্যের মধ্যে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, বাহাউদ্দীন নাসিম, আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক শেখ মো. আব্দুল্লাহ, আওয়ামী লীগ নেতা শেখ কবির, গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রাজা মিয়া বাটু, সাধারণ সম্পাদক চৌধুরী এমদাদুল হক, কোটালীপাড়া উপজেলা চেয়ারম্যান বিমল বিশ্বাস, গোপালগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান শেখ লুৎফর রহমান বাচ্চু, কোটালীপাড়া পৌর মেয়র মো.ইলিয়াস হোসেনসহ জেলা আওয়ামী লীগ এবং এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
শেখ হাসিনা বলেন, ১৯৮১সালে আমি যখন দেশে ফিরে আসি তখন লাখো মানুষ দেখতে পাই। শুধুমাত্র আমার পরিবারের কেউকে দেখতে পাইনি। আপনাদের মাঝেই খুজে পেয়েছি আমার বাবা-মা-ভাই।
বিএনপির আন্দোলনের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, তারা আন্দোলনের নামে সন্ত্রাসী কর্মকান্ড চালাচ্ছে। শুধু বাসে আগুন দিয়ে মানুষ মারা নয় তাদের হাত থেকে গরু-ছাগলও রেহাই পাচ্ছে না। গরুভর্তি ট্রাকে আগুন দিয়ে গরুও পুড়িয়ে মেরেছে। আমরা পরিবেশ রক্ষায় লাখ লাখ গাছ লাগাই আর তারা অবাধে গাছ কাটছে। ২৯ তারিখ বিরোধী দলের ঢাকা অভিমুখে অভিযাত্রায় সাড়া না দেয়ার আহ্বানও জানিয়েছেন তিনি। কাদের মোল্লার ফাঁসি কার্যকর হওয়ায় পাকিস্তান অখুশী হয়েছিল। পাকিস্তানের বিরুদ্ধে বিরোধীদলীয় নেত্রী একটি টুশব্দ পর্যন্ত করেনি। খালেদা জিয়ার প্রেস কনফারেন্সের কথা স্মরণ করিয়ে দিয়ে শেখ হাসিনা বলেন, তিনি নাকি পাকিস্তানের নিন্দা প্রস্তাবে মর্মাহত হয়েছেন। খালেদা জিয়া সম্পর্কে তিনি বলেন, বিরোধীদলীয় নেত্রী মানুষ মারার হুকুম দেন আর বাসায় বসে তিনি আয়েশ করে পায়েশ খান। বিএনপি নেত্রী মানুষ মারার হুকুম দেন আর জামায়াত শিবির তা পালন করে। বিএনপি’র কোন কোন নেতা পুলিশ মারার হুকুম দেন বলেও প্রধানমন্ত্রী অভিযোগ করেন। মিথ্যা বলায় যদি কোন পুরস্কার থাকে তাহলে বিএনপি নেত্রীকে সে পুরস্কার দেয়া যায় বলেও তিনি উল্লেখ করেন।

Comments

Popular posts from this blog

‘প্রেসিডেন্টের সাংবিধানিক সীমাবদ্ধতা থাকলেও নৈতিক ক্ষমতা আছে’

সংবিধান বিশেষজ্ঞ ড. কামাল হোসেন বলেছেন, একতরফা কোন নির্বাচনই গ্রহণযোগ্য হতে পারে না। বিগত ত্রিশ বছরের রাজনৈতিক অভিজ্ঞতায় একতরফা নির্বাচন গ্রহণযোগ্য হওয়ার কোনো নজির নেই। ৮৬ সালের নির্বাচন গ্রহণযোগ্য হয়নি। ৯৬ সালের ১৫ই ফেব্রুয়ারির নির্বাচন গ্রহণযোগ্য হয়নি। ২০০৭ সালের ২২শে জানুয়ারির নির্বাচন হতে যাচ্ছিল তাও গ্রহণযোগ্যতা পেত না। মানবজমিন অনলাইনকে দেয়া প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন। গতকাল প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ প্রসঙ্গে তিনি বলেন, আমরা নাগরিক হিসাবে উদ্বিগ্ন। সেই উদ্বেগের যায়গা থেকেই প্রেসিডেন্টের কাছে গিয়েছি। আমরা প্রেসিডেন্টের কাছে একই সুরে কথা বলেছি। আমাদের মূল আহ্বান ছিল একটি সুষ্ঠু, গ্রহণযোগ্য ও অবাধ নির্বাচনের জন্য সবার অংশগ্রহণ নিশ্চিতের বিষয়ে। পঞ্চদশ সংশোধনীর মাধ্যমেই এই সংকট সৃষ্টি হয়েছে তা আমরা স্পষ্ট করেছি। সন্ত্রাস, সংঘর্ষ ও সহিংস কর্মসূচিগুলো অবস্থার অবনতি ঘটছে তাও আমরা তুলে ধরেছি। আমরা মনে করি আলাপ আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান সম্ভব। কিন্তু সমাধানের আগেই নির্বাচনে সিডিউল ঘোষণা হয়েছে। এটা আমাদের উদ্বেগকে আরও বাড়িয়ে দিয়েছে। আপনাদেরকে প্রেসিডেন্ট কি আশার বাণী ...

আই কিউ- মে'২০১১

আই কিউ মে'২০১১ ১। যদি একটি শার্ট শুকাতে ১০ মিনিট সময় লাগে তবে ১০টি শার্ট শুকাতে কত সময় লাগবে ? (ক) ১০ মিনিট (খ) ৪০ মিনিট (গ) ১ ঘন্টা ৩০ মিনিট (ঘ) ১ ঘন্টা ৪০ মিনিট। ২। নিচের কোন জন অন্যদের থেকে আলাদা ? (ক) কাজী নজরুল ইসলাম (খ) রবীন্দ্রনাথ ঠাকুর (গ) আল মাহমুদ (ঘ) সুকুমার রায়। ৩। সফল হতে হলে আপনাকে অবশ্যই হতে হবে- (ক) রসিক (খ) পরিশ্রমী (গ) বাধ্য (ঘ) ধনী। ৪। পল্লী কবি বলা হয় কাকে ? (ক) কাজী নজরুল ইসলাম (খ) ফররুখ আহমদ (গ) সুকুমার রায় (ঘ) জসীম উদ্দিন। ৫। ডাব না খেলে কি হয় ? আইকিউ এপ্রিল’১১ এর সমাধান ঃ (১) ৬টি (২) টাকাটা পুড়ে ফেলবেন (৩) ১৭ টি (৪) প্রেসার বেড়েছে (৫) ডিম (বাচ্ছা জন্মানোর আগেই আমরা খেয়ে ফেলি। বিরাম চিহ্নের প্রতি আরো বেশি যতœবান হতে হবে) তিনটির সঠিক জবাব দিয়েছেন- পূর্ণিমা আক্তার, তারেক হোসেন, সাজিয়া আক্তার সীমা, আবদুস সালাম, মোবারক উল্যা ত্বোহা, আনোয়ার হোসেন, ইমরান মুহাম্মদ, আসমা আক্তার, চরপাতা, রায়পুর, লক্ষ্মীপুর। উম্মে হানি, নতুন বাজার, রায়পুর, আরজুন নাহার (মিতু), হাফিজুর রহমান আকাশ, মোঃ জাহাঙ্গীর হোসেন, সাহেদুল ইসলাম রাজু, রায়পুর আইডিয়াল স্কুল এন্ড কলেজ, রায়পুর, লক্ষ্মীপুর...

ফিল্মি কায়দায় ৩ জঙ্গি ছিনতাই by মতিউল আলম, খালিদ মাসুদ, ও সাইফুল ইসলাম সানি

ফিল্মি স্টাইলে পুলিশের প্রিজন ভ্যান থেকে সাজাপ্রাপ্ত ৩ জেএমবি সদস্যকে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ছিনতাইয়ের সাত ঘণ্টার মাথায় টাঙ্গাইল থেকে জঙ্গি সদস্য রাকিবকে গ্রেপ্তার করা হলেও বাকি দু’জনের খোঁজ মেলেনি। এদিকে এ ঘটনার পর সীমান্ত ও দেশের সব কারাগারে সতর্কতা জারি করা হয়েছে। দায়িত্বে অবহেলার কারণে এক পুলিশ কর্মকর্তাকে ক্লোজ ও অন্যজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এদিকে রাতে গাজীপুর থেকে জঙ্গি ছিনতাইয়ে সহযোগিতার অভিযোগে আটক জাকারিয়ার স্ত্রী স্বপ্নাকে আটক করেছে পুলিশ। গতকাল সকাল সোয়া ১০টায় আসামি ছিনতাইয়ের ঘটনা ঘটে ময়মনসিংহের ত্রিশালে। ছিনতাইকৃত আসামিরা হলো মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সালাউদ্দিন সালেহীন, রাকিব হাসান এবং যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি বোমা মিজান। ঘটনার সময় দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলি ও বোমার আঘাতে আতিকুর রহমান (৩২) নামে পুলিশের এক কনস্টেবল নিহত ও দুই পুলিশ সদস্য আহত হন। গুলিবিদ্ধ এসআই হাবিবুর রহমান (৫০) ও সোহেল রানাকে (৩০) ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।  নিহত আতিকের বাড়ি ময়মনসিংহ সদর উপজেলার পণ ঘাগড়া গ্রামে। এ ঘটনার পর পালানোর সময় টাঙ্গাইলের সখিপুর থেকে জা...