Skip to main content

পরমাণু চুক্তি বাস্তবায়ন শুরু করেছে ইরান

ইরান তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্রক্রিয়া কমিয়েছে। বিশ্বের ৬টি শক্তিধর রাষ্ট্রের সঙ্গে ঐতিহাসিক পরমাণু চুক্তির অংশ হিসেবে এ পদক্ষেপ নিয়েছে ইরান।
জাতিসংঘের আণবিক শক্তি সংস্থার (আইএইএ) এক প্রতিবেদনের বরাত দিয়ে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। সংস্থাটির প্রতিবেদনে বলা হয়, ২০ শতাংশ সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত তরলীকরণ করা শুরু করেছে ইরান। ২০ শতাংশ সমৃদ্ধ ইউরেনিয়াম পারমাণবিক বোমা হিসেবে ব্যবহারযোগ্য। আইএইএ’র সদস্যরাষ্ট্রগুলোর কাছে পাঠানো ওই প্রতিবেদনে তারা নিশ্চিত করেছে যে, ২০শে জানুয়ারি-২০১৪ থেকে ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ৫ শতাংশের মধ্যে সীমাবদ্ধ রেখেছে। নাতাঞ্জ-এ অবস্থিত ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্লান্টে এ প্রক্রিয়া শুরু হয়েছে বলে নিশ্চিত করেছেন ইরানের আনবিক শক্তি সংস্থার উপ-প্রধান বেহরুজ কামালভান্দি। সরকারি টিভি চ্যানেলে দেয়া বক্তব্যে তিনি একথা বলেন। তিনি আরও বলেন, জাতিসংঘের আইএইএ পর্যবেক্ষক দল ফোর্দো প্লান্ট পরিদর্শনে যাবেন। ৬ বিশ্বশক্তির (যুক্তরাষ্ট্র, ফ্রান্স, বৃটেন, জার্মানি, চীন ও রাশিয়া) সঙ্গে ইরানের ঐতিহাসিক চুক্তির গুরুত্বপূর্ণ কিছু পয়েন্ট আইএইএ তাদের প্রতিবেদনে উল্লেখ করেছে। এগুলো হলো, ৬ মাস চুক্তিকালীন সময়ের মধ্যে ইরান নতুন করে কোন ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্লান্ট তৈরি করতে পারবে না। ৫ শতাংশের ঊর্ধ্বে ইউরেনিয়াম পরিশুদ্ধকরণ বন্ধ করতে হবে এবং ২০ শতাংশ সমৃদ্ধকৃত ইউরেনিয়াম নিষ্ক্রিয় করতে হবে। এর পরিবর্তে ইরানের ওপর নতুন করে পরমাণু সংক্রান্ত কোন নিষেধাজ্ঞা আরোপ না করাসহ ব্যবসা-বাণিজ্যে আরোপিত নিষেধাজ্ঞার কিছু কিছু প্রত্যাহার করে নিতে সম্মত হয়েছে শক্তিধর রাষ্ট্রগুলো।

Comments

Popular posts from this blog

‘প্রেসিডেন্টের সাংবিধানিক সীমাবদ্ধতা থাকলেও নৈতিক ক্ষমতা আছে’

সংবিধান বিশেষজ্ঞ ড. কামাল হোসেন বলেছেন, একতরফা কোন নির্বাচনই গ্রহণযোগ্য হতে পারে না। বিগত ত্রিশ বছরের রাজনৈতিক অভিজ্ঞতায় একতরফা নির্বাচন গ্রহণযোগ্য হওয়ার কোনো নজির নেই। ৮৬ সালের নির্বাচন গ্রহণযোগ্য হয়নি। ৯৬ সালের ১৫ই ফেব্রুয়ারির নির্বাচন গ্রহণযোগ্য হয়নি। ২০০৭ সালের ২২শে জানুয়ারির নির্বাচন হতে যাচ্ছিল তাও গ্রহণযোগ্যতা পেত না। মানবজমিন অনলাইনকে দেয়া প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন। গতকাল প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ প্রসঙ্গে তিনি বলেন, আমরা নাগরিক হিসাবে উদ্বিগ্ন। সেই উদ্বেগের যায়গা থেকেই প্রেসিডেন্টের কাছে গিয়েছি। আমরা প্রেসিডেন্টের কাছে একই সুরে কথা বলেছি। আমাদের মূল আহ্বান ছিল একটি সুষ্ঠু, গ্রহণযোগ্য ও অবাধ নির্বাচনের জন্য সবার অংশগ্রহণ নিশ্চিতের বিষয়ে। পঞ্চদশ সংশোধনীর মাধ্যমেই এই সংকট সৃষ্টি হয়েছে তা আমরা স্পষ্ট করেছি। সন্ত্রাস, সংঘর্ষ ও সহিংস কর্মসূচিগুলো অবস্থার অবনতি ঘটছে তাও আমরা তুলে ধরেছি। আমরা মনে করি আলাপ আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান সম্ভব। কিন্তু সমাধানের আগেই নির্বাচনে সিডিউল ঘোষণা হয়েছে। এটা আমাদের উদ্বেগকে আরও বাড়িয়ে দিয়েছে। আপনাদেরকে প্রেসিডেন্ট কি আশার বাণী ...

আই কিউ- মে'২০১১

আই কিউ মে'২০১১ ১। যদি একটি শার্ট শুকাতে ১০ মিনিট সময় লাগে তবে ১০টি শার্ট শুকাতে কত সময় লাগবে ? (ক) ১০ মিনিট (খ) ৪০ মিনিট (গ) ১ ঘন্টা ৩০ মিনিট (ঘ) ১ ঘন্টা ৪০ মিনিট। ২। নিচের কোন জন অন্যদের থেকে আলাদা ? (ক) কাজী নজরুল ইসলাম (খ) রবীন্দ্রনাথ ঠাকুর (গ) আল মাহমুদ (ঘ) সুকুমার রায়। ৩। সফল হতে হলে আপনাকে অবশ্যই হতে হবে- (ক) রসিক (খ) পরিশ্রমী (গ) বাধ্য (ঘ) ধনী। ৪। পল্লী কবি বলা হয় কাকে ? (ক) কাজী নজরুল ইসলাম (খ) ফররুখ আহমদ (গ) সুকুমার রায় (ঘ) জসীম উদ্দিন। ৫। ডাব না খেলে কি হয় ? আইকিউ এপ্রিল’১১ এর সমাধান ঃ (১) ৬টি (২) টাকাটা পুড়ে ফেলবেন (৩) ১৭ টি (৪) প্রেসার বেড়েছে (৫) ডিম (বাচ্ছা জন্মানোর আগেই আমরা খেয়ে ফেলি। বিরাম চিহ্নের প্রতি আরো বেশি যতœবান হতে হবে) তিনটির সঠিক জবাব দিয়েছেন- পূর্ণিমা আক্তার, তারেক হোসেন, সাজিয়া আক্তার সীমা, আবদুস সালাম, মোবারক উল্যা ত্বোহা, আনোয়ার হোসেন, ইমরান মুহাম্মদ, আসমা আক্তার, চরপাতা, রায়পুর, লক্ষ্মীপুর। উম্মে হানি, নতুন বাজার, রায়পুর, আরজুন নাহার (মিতু), হাফিজুর রহমান আকাশ, মোঃ জাহাঙ্গীর হোসেন, সাহেদুল ইসলাম রাজু, রায়পুর আইডিয়াল স্কুল এন্ড কলেজ, রায়পুর, লক্ষ্মীপুর...

ফিল্মি কায়দায় ৩ জঙ্গি ছিনতাই by মতিউল আলম, খালিদ মাসুদ, ও সাইফুল ইসলাম সানি

ফিল্মি স্টাইলে পুলিশের প্রিজন ভ্যান থেকে সাজাপ্রাপ্ত ৩ জেএমবি সদস্যকে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ছিনতাইয়ের সাত ঘণ্টার মাথায় টাঙ্গাইল থেকে জঙ্গি সদস্য রাকিবকে গ্রেপ্তার করা হলেও বাকি দু’জনের খোঁজ মেলেনি। এদিকে এ ঘটনার পর সীমান্ত ও দেশের সব কারাগারে সতর্কতা জারি করা হয়েছে। দায়িত্বে অবহেলার কারণে এক পুলিশ কর্মকর্তাকে ক্লোজ ও অন্যজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এদিকে রাতে গাজীপুর থেকে জঙ্গি ছিনতাইয়ে সহযোগিতার অভিযোগে আটক জাকারিয়ার স্ত্রী স্বপ্নাকে আটক করেছে পুলিশ। গতকাল সকাল সোয়া ১০টায় আসামি ছিনতাইয়ের ঘটনা ঘটে ময়মনসিংহের ত্রিশালে। ছিনতাইকৃত আসামিরা হলো মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সালাউদ্দিন সালেহীন, রাকিব হাসান এবং যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি বোমা মিজান। ঘটনার সময় দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলি ও বোমার আঘাতে আতিকুর রহমান (৩২) নামে পুলিশের এক কনস্টেবল নিহত ও দুই পুলিশ সদস্য আহত হন। গুলিবিদ্ধ এসআই হাবিবুর রহমান (৫০) ও সোহেল রানাকে (৩০) ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।  নিহত আতিকের বাড়ি ময়মনসিংহ সদর উপজেলার পণ ঘাগড়া গ্রামে। এ ঘটনার পর পালানোর সময় টাঙ্গাইলের সখিপুর থেকে জা...