Skip to main content

থাইল্যান্ডে জরুরি অবস্থা জারি

থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক ও পার্শ্ববর্তী প্রদেশগুলোতে ৬০ দিনের জরুরি অবস্থা ঘোষণা করেছে দেশটির সরকার। আজ থেকে জরুরি অবস্থা কার্যকর হওয়ার ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ।
চলমান অস্থিরতা মোকাবিলা করার জন্য সরকার এ সিদ্ধান্ত নিয়েছে। জরুরি অবস্থা জারি করার ফলে সরকার উত্তেজনাপূর্ণ পরিস্থিতি মোকাবিলায় নানা ধরনের পদক্ষেপ নেয়ার সুযোগ পাবে। প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রাকে পদত্যাগ করতে বাধ্য করার জন্য সরকারবিরোধী বিক্ষোভকারীরা রাজধানী ব্যাংককের বেশ কিছু স্থান অবরোধ করে রেখেছে। সুথেপ থাউগসুবানের নেতৃত্বে তারা ব্যাংকক  শাটডাউন কর্মসূচি পালন করছে। অবস্থান নিয়েছে গুরুত্বপূর্ণ স্থানগুলোতে। বিরোধীদের অভিযোগ ইংলাকের সরকার মূলত পরোক্ষভাবে পরিচালনা করছে নির্বাসিত সাবেক নেতা ও তার ভাই থাকসিন সিনাওয়াত্রা। ইংলাক বিরোধীদের পদত্যাগ দাবি প্রত্যাখ্যান করে ২রা ফেব্রুয়ারি নির্বাচনের ডাক দিয়েছে। গতকাল ক্যাবিনেটের বৈঠকের পর জরুরি অবস্থা জারি করার ঘোষণা দেয়া হয়। প্রাথমিকভাবে বিরোধীদের প্রতিবাদ কর্মসূচি শান্তিপূর্ণ থাকলেও এ সপ্তাহে পরপর দুবার সমাবেশে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। রোববারের গ্রেনেড হামলায় আহত হয় কমপক্ষে ২৮ জন। পরিস্থিতি ক্রমে সহিংস রূপ নেয়ার কারণেই জরুরি অবস্থা ঘোষণা করেছে সরকার। উপ-প্রধানমন্ত্রী সুরাপং তোভিচাকচাইকুল বলেন, উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং আইন প্রয়োগ করার জন্য জরুরি অধ্যাদেশ জারি করার সিদ্ধান্ত নিয়েছে ক্যাবিনেট। জরুরি অধ্যাদেশের অধীনে সরকার চাইলে মিডিয়ার ওপর বিধি-নিষেধ আরোপ করতে পারবে, নিষিদ্ধ করতে পারবে জনসমাবেশ। প্রয়োজনে সুনির্দিষ্ট অভিযোগ ছাড়াই আটক করতে পারবে সন্দেহভাজন যে কাউকে। সাধারণত পুলিশ ও সেনাবাহিনী জরুরি অবস্থা প্রয়োগ করে থাকে। তবে চলমান অস্থিতিশীল পরিস্থিতিতে এখন পর্যন্ত পুলিশকে মুখোমুখি অবস্থানে যাওয়া থেকে বিরত থাকতে বলা হয়েছিল। আর সেনা কমান্ডাররা স্পষ্ট জানিয়েছিলেন তারা সরকার ও সরকারবিরোধীদের মধ্যকার তিক্ত দ্বন্দ্বের অংশ হতে চান না। জরুরি অধ্যাদেশ প্রয়োগের বিষয়টি তত্ত্বাবধান করবেন শ্রমমন্ত্রী শার্লেম ইউবামরাং। তিনি বলেন, থাইল্যান্ড আন্তর্জাতিক মানদণ্ডের অধীনেই পদক্ষেপ নেবে। কোন প্রকার বল প্রয়োগ করা হবে না বলে তিনি আশ্বাস দেন। বিরোধীদের ছত্রভঙ্গ করার কোন পরিকল্পনা এখনও সরকারের নেই বলে তিনি উল্লেখ করেন। তিনি বলেন, আমরা এখনও কারফিউর ঘোষণা দেই নি। জাতীয় নিরাপত্তা কাউন্সিলের প্রধান প্যারাদর্ন পাত্তানাতাবুত’কে উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছেন, ইতিমধ্যে সমাবেশ কর্মসূচির মোকাবিলা করার জন্য যথেষ্ট পুলিশ ও সেনাসদস্য মোতায়েন করা হয়েছে। তিনি আরও বলেন, সম্ভবত বিরোধীদের প্রতিবাদ কর্মসূচি নিষিদ্ধ করার ক্ষেত্রে জরুরি অধ্যাদেশ ব্যবহার করা হতে পারে। উল্লেখ্য, ঘোষিত নির্বাচনের তারিখ জরুরি অবস্থার সময়সীমার মধ্যে পড়ে। নির্বাচন অনুষ্ঠান করার মতো শান্তিপূর্ণ পরিবেশ আদৌ আছে কিনা সে বিষয়ে নির্বাচন কমিশন কর্মকর্তারা গভীর উদ্বেগ প্রকাশ করেছে।

Comments

Popular posts from this blog

‘প্রেসিডেন্টের সাংবিধানিক সীমাবদ্ধতা থাকলেও নৈতিক ক্ষমতা আছে’

সংবিধান বিশেষজ্ঞ ড. কামাল হোসেন বলেছেন, একতরফা কোন নির্বাচনই গ্রহণযোগ্য হতে পারে না। বিগত ত্রিশ বছরের রাজনৈতিক অভিজ্ঞতায় একতরফা নির্বাচন গ্রহণযোগ্য হওয়ার কোনো নজির নেই। ৮৬ সালের নির্বাচন গ্রহণযোগ্য হয়নি। ৯৬ সালের ১৫ই ফেব্রুয়ারির নির্বাচন গ্রহণযোগ্য হয়নি। ২০০৭ সালের ২২শে জানুয়ারির নির্বাচন হতে যাচ্ছিল তাও গ্রহণযোগ্যতা পেত না। মানবজমিন অনলাইনকে দেয়া প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন। গতকাল প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ প্রসঙ্গে তিনি বলেন, আমরা নাগরিক হিসাবে উদ্বিগ্ন। সেই উদ্বেগের যায়গা থেকেই প্রেসিডেন্টের কাছে গিয়েছি। আমরা প্রেসিডেন্টের কাছে একই সুরে কথা বলেছি। আমাদের মূল আহ্বান ছিল একটি সুষ্ঠু, গ্রহণযোগ্য ও অবাধ নির্বাচনের জন্য সবার অংশগ্রহণ নিশ্চিতের বিষয়ে। পঞ্চদশ সংশোধনীর মাধ্যমেই এই সংকট সৃষ্টি হয়েছে তা আমরা স্পষ্ট করেছি। সন্ত্রাস, সংঘর্ষ ও সহিংস কর্মসূচিগুলো অবস্থার অবনতি ঘটছে তাও আমরা তুলে ধরেছি। আমরা মনে করি আলাপ আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান সম্ভব। কিন্তু সমাধানের আগেই নির্বাচনে সিডিউল ঘোষণা হয়েছে। এটা আমাদের উদ্বেগকে আরও বাড়িয়ে দিয়েছে। আপনাদেরকে প্রেসিডেন্ট কি আশার বাণী ...

আই কিউ- মে'২০১১

আই কিউ মে'২০১১ ১। যদি একটি শার্ট শুকাতে ১০ মিনিট সময় লাগে তবে ১০টি শার্ট শুকাতে কত সময় লাগবে ? (ক) ১০ মিনিট (খ) ৪০ মিনিট (গ) ১ ঘন্টা ৩০ মিনিট (ঘ) ১ ঘন্টা ৪০ মিনিট। ২। নিচের কোন জন অন্যদের থেকে আলাদা ? (ক) কাজী নজরুল ইসলাম (খ) রবীন্দ্রনাথ ঠাকুর (গ) আল মাহমুদ (ঘ) সুকুমার রায়। ৩। সফল হতে হলে আপনাকে অবশ্যই হতে হবে- (ক) রসিক (খ) পরিশ্রমী (গ) বাধ্য (ঘ) ধনী। ৪। পল্লী কবি বলা হয় কাকে ? (ক) কাজী নজরুল ইসলাম (খ) ফররুখ আহমদ (গ) সুকুমার রায় (ঘ) জসীম উদ্দিন। ৫। ডাব না খেলে কি হয় ? আইকিউ এপ্রিল’১১ এর সমাধান ঃ (১) ৬টি (২) টাকাটা পুড়ে ফেলবেন (৩) ১৭ টি (৪) প্রেসার বেড়েছে (৫) ডিম (বাচ্ছা জন্মানোর আগেই আমরা খেয়ে ফেলি। বিরাম চিহ্নের প্রতি আরো বেশি যতœবান হতে হবে) তিনটির সঠিক জবাব দিয়েছেন- পূর্ণিমা আক্তার, তারেক হোসেন, সাজিয়া আক্তার সীমা, আবদুস সালাম, মোবারক উল্যা ত্বোহা, আনোয়ার হোসেন, ইমরান মুহাম্মদ, আসমা আক্তার, চরপাতা, রায়পুর, লক্ষ্মীপুর। উম্মে হানি, নতুন বাজার, রায়পুর, আরজুন নাহার (মিতু), হাফিজুর রহমান আকাশ, মোঃ জাহাঙ্গীর হোসেন, সাহেদুল ইসলাম রাজু, রায়পুর আইডিয়াল স্কুল এন্ড কলেজ, রায়পুর, লক্ষ্মীপুর...

ফিল্মি কায়দায় ৩ জঙ্গি ছিনতাই by মতিউল আলম, খালিদ মাসুদ, ও সাইফুল ইসলাম সানি

ফিল্মি স্টাইলে পুলিশের প্রিজন ভ্যান থেকে সাজাপ্রাপ্ত ৩ জেএমবি সদস্যকে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ছিনতাইয়ের সাত ঘণ্টার মাথায় টাঙ্গাইল থেকে জঙ্গি সদস্য রাকিবকে গ্রেপ্তার করা হলেও বাকি দু’জনের খোঁজ মেলেনি। এদিকে এ ঘটনার পর সীমান্ত ও দেশের সব কারাগারে সতর্কতা জারি করা হয়েছে। দায়িত্বে অবহেলার কারণে এক পুলিশ কর্মকর্তাকে ক্লোজ ও অন্যজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এদিকে রাতে গাজীপুর থেকে জঙ্গি ছিনতাইয়ে সহযোগিতার অভিযোগে আটক জাকারিয়ার স্ত্রী স্বপ্নাকে আটক করেছে পুলিশ। গতকাল সকাল সোয়া ১০টায় আসামি ছিনতাইয়ের ঘটনা ঘটে ময়মনসিংহের ত্রিশালে। ছিনতাইকৃত আসামিরা হলো মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সালাউদ্দিন সালেহীন, রাকিব হাসান এবং যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি বোমা মিজান। ঘটনার সময় দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলি ও বোমার আঘাতে আতিকুর রহমান (৩২) নামে পুলিশের এক কনস্টেবল নিহত ও দুই পুলিশ সদস্য আহত হন। গুলিবিদ্ধ এসআই হাবিবুর রহমান (৫০) ও সোহেল রানাকে (৩০) ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।  নিহত আতিকের বাড়ি ময়মনসিংহ সদর উপজেলার পণ ঘাগড়া গ্রামে। এ ঘটনার পর পালানোর সময় টাঙ্গাইলের সখিপুর থেকে জা...