Skip to main content

দিল্লির আম আদমি দলের বিরুদ্ধে বর্ণবাদের অভিযোগ

দিল্লিতে রাজ্যের ক্ষমতাসীন দল আম আদমি পার্টির বিরুদ্ধে বর্ণবাদের অভিযোগ তুলে নারীদের বিক্ষোভ করেছেন নারীরা। মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের নজিরবিহীন বিক্ষোভ শেষ হতে না হতেই ওই ঘটনায় ধর্নাকারীদের বিরুদ্ধে দু’ দুটি এফআইআর দাখিল করেছে দিল্লি পুলিশ।
পাশাপাশি,  কেজরিওয়ালের দল আম আদমি পার্টির অস্বস্তি আরও বাড়িয়ে দিল্লির মহিলা কমিশনও এ কথা নিশ্চিত করেছে যে, কয়েকজন উগান্ডান মহিলার অভিযোগের ভিত্তিতে তারা দিল্লির আইনমন্ত্রীকে সমন পাঠিয়েছেন, যদিও তিনি এখনও তাতে সাড়া দেন নি। এ খবর দিয়েছে বিবিসি। এতে আরও বলা হয়েছে, মাসখানেক আগে আম আদমি পার্টির অভাবনীয় উত্থানের পর যে লেখক-শিল্পী-বুদ্ধিজীবীরা এই নতুন দলের উচ্ছ্বসিত প্রশংসা করছিলেন, তাদেরও অনেকের গলাতেই এখন শোনা যাচ্ছে সমালোচনার সুর। প্রচণ্ড ঠাণ্ডা আর কুয়াশা, সঙ্গে তুমুল বৃষ্টি উপেক্ষা করে লাগাতার তিরিশ ঘণ্টারও বেশি রাস্তায় ধর্নায় বসেছিলেন অরবিন্দ কেজরিওয়াল । অবশেষে মঙ্গলবার রাতে তিনি যখন ধর্না তুলে নিলেন, শুধু কেন্দ্রীয় সরকারই হাঁফ ছেড়ে বাঁচল না, স্বস্তির নিঃশ্বাস ফেলল দিল্লির অনেক আম আদমি সদস্যও। কেন্দ্রীয় সরকার নিশ্চিন্ত, কারণ সামনে প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজ নিয়ে আর কোন সমস্যা রইল না। দিল্লির সাধারণ মানুষেরও দু’দিনের চরম ভোগান্তির আপাতত অবসান হলো। কিন্তু দু’ পুলিশ কর্মীকে ছুটিতে পাঠিয়ে কেন্দ্র কেজরিওয়ালের মুখরক্ষার পথ খুলে দিলেও তার বা তাঁর দলের সমস্যার কিন্তু সেখানেই শেষ নয়, বরং শুরু। ধর্না প্রত্যাহারের কয়েক ঘণ্টার মধ্যেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন দিল্লি পুলিশ ওই বিক্ষোভের সময় ঘটা সংঘর্ষের ঘটনায় দু’টি এফআইআর দাখিল করে, যদিও তাতে কেজরিওয়ালের নাম রাখা হয়নি। কেজরিওয়ালের সরকারের যে আইনমন্ত্রী সোমনাথ ভারতির মধ্যরাতের অভিযান থেকে এই গোটা বিতর্কের সূত্রপাত, তাকেও উগান্ডান মহিলাদের নির্যাতনের ঘটনায় দু’দিন আগেই সমন পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছে দিল্লির মহিলা কমিশন। কমিশনের সদস্য সুধা টোকাস বিবিসিকে বলেন, তাদের কাছে পূর্ব আফ্রিকার দেশ উগান্ডা থেকে আসা পাঁচজন নারী নির্যাতিত হয়েছেন বলে শুক্রবারই লিখিত অভিযোগ দায়ের করা হয়। সোমবার দিল্লির আইনমন্ত্রী সোমনাথ ভারতিকে সমন পাঠায় কমিশন। কিন্তু তিনি এখনও তার কোনও জবাব দেন নি, কমিশনে এসে দেখাও করেন নি। কিন্তু আফ্রিকান বিদ্বেষের অভিযোগ এবং গত দু’দিনের বিতর্কিত ধর্নার পর আম আদমি পার্টিকে এখন যে রীতিমতো বিব্রতকর অবস্থায় পড়তে হচ্ছে, তাতে কোনও সন্দেহ নেই। যে বুদ্ধিজীবীরা আম আদমি পার্টির উত্থানকে প্রায় দু’হাত তুলে স্বাগত জানিয়েছিলেন, তারাও এখন কিছুটা সংশয়ে। তরুণ সমাজের প্রিয় লেখক চেতন ভগত তো একটি টিভি চ্যানেলকে সরাসরি বলেছেন, আম আদমি সম্পর্কে তার মোহভঙ্গ হয়েছে। তিনি বলেন, এই ধর্না থেকে কি পেল তারা? দু’জন পুলিশ ছুটিতে গেলেন, তার বদলে গোটা দিল্লি স্তব্ধ হয়ে রইল, পুলিশ বাহিনীর মনোবল ভাঙল, আর ব্যবসায়িক পরিবেশের এতটাই ক্ষতি হলো দিল্লিতে ব্যবসা করার আগে কোন কোম্পানি বোধহয় এখন দশবার ভাববে। আম আদমির আরেক সমর্থক নৃত্যশিল্পী মল্লিকা সারাভাই তো আরও এক ধাপ এগিয়ে আফ্রিকান নিগ্রহের ঘটনায় তাদের বিরুদ্ধে বর্ণবাদের অভিযোগ এনেছেন। ফলে দিল্লির ক্ষমতায় আসার পর এক মাসও পেরোয় নি, তার মধ্যেই আম আদমি পার্টি টের পেয়ে গেছে রাস্তার আন্দোলন আর সচিবালয় থেকে সরকার চালানো, দু'টো সম্পূর্ণ আলাদা জিনিস!

Comments

Popular posts from this blog

‘প্রেসিডেন্টের সাংবিধানিক সীমাবদ্ধতা থাকলেও নৈতিক ক্ষমতা আছে’

সংবিধান বিশেষজ্ঞ ড. কামাল হোসেন বলেছেন, একতরফা কোন নির্বাচনই গ্রহণযোগ্য হতে পারে না। বিগত ত্রিশ বছরের রাজনৈতিক অভিজ্ঞতায় একতরফা নির্বাচন গ্রহণযোগ্য হওয়ার কোনো নজির নেই। ৮৬ সালের নির্বাচন গ্রহণযোগ্য হয়নি। ৯৬ সালের ১৫ই ফেব্রুয়ারির নির্বাচন গ্রহণযোগ্য হয়নি। ২০০৭ সালের ২২শে জানুয়ারির নির্বাচন হতে যাচ্ছিল তাও গ্রহণযোগ্যতা পেত না। মানবজমিন অনলাইনকে দেয়া প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন। গতকাল প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ প্রসঙ্গে তিনি বলেন, আমরা নাগরিক হিসাবে উদ্বিগ্ন। সেই উদ্বেগের যায়গা থেকেই প্রেসিডেন্টের কাছে গিয়েছি। আমরা প্রেসিডেন্টের কাছে একই সুরে কথা বলেছি। আমাদের মূল আহ্বান ছিল একটি সুষ্ঠু, গ্রহণযোগ্য ও অবাধ নির্বাচনের জন্য সবার অংশগ্রহণ নিশ্চিতের বিষয়ে। পঞ্চদশ সংশোধনীর মাধ্যমেই এই সংকট সৃষ্টি হয়েছে তা আমরা স্পষ্ট করেছি। সন্ত্রাস, সংঘর্ষ ও সহিংস কর্মসূচিগুলো অবস্থার অবনতি ঘটছে তাও আমরা তুলে ধরেছি। আমরা মনে করি আলাপ আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান সম্ভব। কিন্তু সমাধানের আগেই নির্বাচনে সিডিউল ঘোষণা হয়েছে। এটা আমাদের উদ্বেগকে আরও বাড়িয়ে দিয়েছে। আপনাদেরকে প্রেসিডেন্ট কি আশার বাণী ...

আই কিউ- মে'২০১১

আই কিউ মে'২০১১ ১। যদি একটি শার্ট শুকাতে ১০ মিনিট সময় লাগে তবে ১০টি শার্ট শুকাতে কত সময় লাগবে ? (ক) ১০ মিনিট (খ) ৪০ মিনিট (গ) ১ ঘন্টা ৩০ মিনিট (ঘ) ১ ঘন্টা ৪০ মিনিট। ২। নিচের কোন জন অন্যদের থেকে আলাদা ? (ক) কাজী নজরুল ইসলাম (খ) রবীন্দ্রনাথ ঠাকুর (গ) আল মাহমুদ (ঘ) সুকুমার রায়। ৩। সফল হতে হলে আপনাকে অবশ্যই হতে হবে- (ক) রসিক (খ) পরিশ্রমী (গ) বাধ্য (ঘ) ধনী। ৪। পল্লী কবি বলা হয় কাকে ? (ক) কাজী নজরুল ইসলাম (খ) ফররুখ আহমদ (গ) সুকুমার রায় (ঘ) জসীম উদ্দিন। ৫। ডাব না খেলে কি হয় ? আইকিউ এপ্রিল’১১ এর সমাধান ঃ (১) ৬টি (২) টাকাটা পুড়ে ফেলবেন (৩) ১৭ টি (৪) প্রেসার বেড়েছে (৫) ডিম (বাচ্ছা জন্মানোর আগেই আমরা খেয়ে ফেলি। বিরাম চিহ্নের প্রতি আরো বেশি যতœবান হতে হবে) তিনটির সঠিক জবাব দিয়েছেন- পূর্ণিমা আক্তার, তারেক হোসেন, সাজিয়া আক্তার সীমা, আবদুস সালাম, মোবারক উল্যা ত্বোহা, আনোয়ার হোসেন, ইমরান মুহাম্মদ, আসমা আক্তার, চরপাতা, রায়পুর, লক্ষ্মীপুর। উম্মে হানি, নতুন বাজার, রায়পুর, আরজুন নাহার (মিতু), হাফিজুর রহমান আকাশ, মোঃ জাহাঙ্গীর হোসেন, সাহেদুল ইসলাম রাজু, রায়পুর আইডিয়াল স্কুল এন্ড কলেজ, রায়পুর, লক্ষ্মীপুর...

ফিল্মি কায়দায় ৩ জঙ্গি ছিনতাই by মতিউল আলম, খালিদ মাসুদ, ও সাইফুল ইসলাম সানি

ফিল্মি স্টাইলে পুলিশের প্রিজন ভ্যান থেকে সাজাপ্রাপ্ত ৩ জেএমবি সদস্যকে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ছিনতাইয়ের সাত ঘণ্টার মাথায় টাঙ্গাইল থেকে জঙ্গি সদস্য রাকিবকে গ্রেপ্তার করা হলেও বাকি দু’জনের খোঁজ মেলেনি। এদিকে এ ঘটনার পর সীমান্ত ও দেশের সব কারাগারে সতর্কতা জারি করা হয়েছে। দায়িত্বে অবহেলার কারণে এক পুলিশ কর্মকর্তাকে ক্লোজ ও অন্যজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এদিকে রাতে গাজীপুর থেকে জঙ্গি ছিনতাইয়ে সহযোগিতার অভিযোগে আটক জাকারিয়ার স্ত্রী স্বপ্নাকে আটক করেছে পুলিশ। গতকাল সকাল সোয়া ১০টায় আসামি ছিনতাইয়ের ঘটনা ঘটে ময়মনসিংহের ত্রিশালে। ছিনতাইকৃত আসামিরা হলো মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সালাউদ্দিন সালেহীন, রাকিব হাসান এবং যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি বোমা মিজান। ঘটনার সময় দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলি ও বোমার আঘাতে আতিকুর রহমান (৩২) নামে পুলিশের এক কনস্টেবল নিহত ও দুই পুলিশ সদস্য আহত হন। গুলিবিদ্ধ এসআই হাবিবুর রহমান (৫০) ও সোহেল রানাকে (৩০) ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।  নিহত আতিকের বাড়ি ময়মনসিংহ সদর উপজেলার পণ ঘাগড়া গ্রামে। এ ঘটনার পর পালানোর সময় টাঙ্গাইলের সখিপুর থেকে জা...