Skip to main content

এক বছরে ১৫ জনপ্রতিনিধি খুন, বিচার হয়নি একটিরও

সন্ত্রাস আর রাজনৈতিক সহিংসতায় শুধু সাধারণ নাগরিকই নয় প্রাণ যাচ্ছে জনপ্রতিনিধিদেরও। বিভিন্ন সন্ত্রাসী হামলায় গত এক বছরে অন্তত ১৫ জন জনপ্রতিনিধি প্রাণ হারিয়েছেন।
গত এক বছরেই সারা দেশে খুন হয়েছেন ১২ জন ইউপি চেয়ারম্যান, একজন উপজেলা চেয়ারম্যান এবং ২ জন ইউপি সদস্য। তাদের প্রত্যেকে আওয়ামী লীগ, বিএনপি বা জামায়াতের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। সবচেয়ে বেশি জনপ্রতিনিধি হত্যার ঘটনা ঘটেছে দক্ষিণাঞ্চলে। গত ৩০ বছরে যশোর, সাতক্ষীরা ও খুলনা জেলায় খুন হয়েছেন শতাধিক ইউপি চেয়ারম্যান।  এসব হত্যায় একটিরও সুষ্ঠু বিচার হয়নি। গত বছরের ১০ই মার্চ পাবনার সদর উপজেলার গয়েশপুর ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা ইবরাহিম আলী মৃধার লাশ উদ্ধার করে পুলিশ। কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার লালন শাহ সেতু সংলগ্ন মহাসড়কে তার লাশ পাওয়া যায়। ২৪শে মার্চ যশোরের বেনাপোলের পোর্ট থানার পটুয়াখালী ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আবদুর রাজ্জাক নিহত হন। শার্শা উপজেলার মাইজডাঙ্গা নামক স্থানে সন্ত্রাসীরা তার ওপর গুলি চালায়।  ২১শে মার্চ হত্যা করা হয় মেহেরপুরের উপজেলা চেয়ারম্যান ও বিএনপি নেতা ডা. হামিদুর রহমান হেলালকে। তাকে বোমা মেরে হত্যা করা হয়। এসময় পিতাকে বাঁচাতে গিয়ে সন্ত্রাসীদের বোমায় নিহত হন তার কলেজপড়ুয়া কন্যা সুমি। ১৭ই জুন ঝিনাইদহ উপজেলার নলডাঙ্গা ইউপি চেয়ারম্যান ও আওয়ামী  লীগ নেতা  রুহুল আমীন বিশ্বাসকে কুপিয়ে ও বোমা মেরে হত্যা করে দুর্বৃত্তরা। ৮ই আগস্ট হবিগঞ্জ সদরের গোপায়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ইসহাক মিয়া খুন হন। জমিসংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় তিনি নিহত হন। ১লা সেপ্টেম্বর আওয়ামী লীগের দুই পক্ষে সংঘর্ষে ময়মনসিংহের ধোবাউড়া উপজেলা চেয়ারম্যান ফুরকান উদ্দিন সেলিম মৃধা ওরফে পাহাড়ি সেলিম নিহত হন। ৫ই অক্টোবর প্রকাশ্যে নিহত হন যশোরের চৌগাছা উপজেলার সিংহঝুলি ইউপি চেয়ারম্যান ও ছাত্রলীগের সাবেক সভাপতি জিল্লুর রহমান। দিনে-দুপুরে সন্ত্রাসীরা গুলি করে তাকে হত্যা করে। ৮ই ডিসেম্বর কুষ্টিয়া উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও জগন্নাথপুর ইউপি চেয়ারম্যান মুন্সী রশিদুল ইসলামকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। ১২ই ডিসেম্বর রাজধানী ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের কোন্ডা ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আতিকুল্লাহ চৌধুরীকে পুড়িয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। ২০শে ডিসেম্বর টাঙ্গাইল সদর উপজেলার দাইন্যা ইউপি চেয়ারম্যান ও সদর উপজেলা বিএনপির সহ-সভাপতি রফিকুল ইসলাম ফারুককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। ৩০শে ডিসেম্বর সাতক্ষীরার আগরদাঁড়ি ইউপি চেয়ারম্যান ও জামায়াত নেতা আনারুল ইসলাম যৌথবাহিনীর গুলিতে নিহত হন। গত ১৮ই জানুয়ারি নাটোরের সিংড়া উপজেলার কলম ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা ফজলার রহমানকে সন্ত্রাসীরা গুলি করে হত্যা করেছে। ৩রা জানুয়ারি খুলনার ডুমুরিয়া উপজেলার ধামালিয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. শহিদুল ইসলামকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। টোলনাস্থ নিজ বাড়িতে গুলি করা হয় তাকে। গুরুতর আহত অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। ২৭শে জানুয়ারি সিলেটের জৈন্তাপুর ইউপি সদস্য শামসুদ্দিন দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হন। ১২ই এপ্রিল নাটোরের বড়াইগ্রাম উপজেলার বাগডোর ইউপি সদস্য আবদুস সালাম প্রতিপক্ষের হামলায় নিহত হন। ২০১০ সালের ৮ই অক্টোবর প্রকাশ্যে পিটিয়ে হত্যা করা হয় নাটোরের বড়াই গ্রাম উপজেলা চেয়ারম্যান ও বিএনপি নেতা সানাউল্লাহ নূর বাবুকে। এরপর ২০১১ সালের ১লা নভেম্বর নরসিংদী পৌরসভার মেয়র ও আওয়ামী লীগ নেতা লোকমান হোসেনকে সন্ত্রাসীরা গুলি করে হত্যা করে।

Comments

Popular posts from this blog

‘প্রেসিডেন্টের সাংবিধানিক সীমাবদ্ধতা থাকলেও নৈতিক ক্ষমতা আছে’

সংবিধান বিশেষজ্ঞ ড. কামাল হোসেন বলেছেন, একতরফা কোন নির্বাচনই গ্রহণযোগ্য হতে পারে না। বিগত ত্রিশ বছরের রাজনৈতিক অভিজ্ঞতায় একতরফা নির্বাচন গ্রহণযোগ্য হওয়ার কোনো নজির নেই। ৮৬ সালের নির্বাচন গ্রহণযোগ্য হয়নি। ৯৬ সালের ১৫ই ফেব্রুয়ারির নির্বাচন গ্রহণযোগ্য হয়নি। ২০০৭ সালের ২২শে জানুয়ারির নির্বাচন হতে যাচ্ছিল তাও গ্রহণযোগ্যতা পেত না। মানবজমিন অনলাইনকে দেয়া প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন। গতকাল প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ প্রসঙ্গে তিনি বলেন, আমরা নাগরিক হিসাবে উদ্বিগ্ন। সেই উদ্বেগের যায়গা থেকেই প্রেসিডেন্টের কাছে গিয়েছি। আমরা প্রেসিডেন্টের কাছে একই সুরে কথা বলেছি। আমাদের মূল আহ্বান ছিল একটি সুষ্ঠু, গ্রহণযোগ্য ও অবাধ নির্বাচনের জন্য সবার অংশগ্রহণ নিশ্চিতের বিষয়ে। পঞ্চদশ সংশোধনীর মাধ্যমেই এই সংকট সৃষ্টি হয়েছে তা আমরা স্পষ্ট করেছি। সন্ত্রাস, সংঘর্ষ ও সহিংস কর্মসূচিগুলো অবস্থার অবনতি ঘটছে তাও আমরা তুলে ধরেছি। আমরা মনে করি আলাপ আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান সম্ভব। কিন্তু সমাধানের আগেই নির্বাচনে সিডিউল ঘোষণা হয়েছে। এটা আমাদের উদ্বেগকে আরও বাড়িয়ে দিয়েছে। আপনাদেরকে প্রেসিডেন্ট কি আশার বাণী ...

আই কিউ- মে'২০১১

আই কিউ মে'২০১১ ১। যদি একটি শার্ট শুকাতে ১০ মিনিট সময় লাগে তবে ১০টি শার্ট শুকাতে কত সময় লাগবে ? (ক) ১০ মিনিট (খ) ৪০ মিনিট (গ) ১ ঘন্টা ৩০ মিনিট (ঘ) ১ ঘন্টা ৪০ মিনিট। ২। নিচের কোন জন অন্যদের থেকে আলাদা ? (ক) কাজী নজরুল ইসলাম (খ) রবীন্দ্রনাথ ঠাকুর (গ) আল মাহমুদ (ঘ) সুকুমার রায়। ৩। সফল হতে হলে আপনাকে অবশ্যই হতে হবে- (ক) রসিক (খ) পরিশ্রমী (গ) বাধ্য (ঘ) ধনী। ৪। পল্লী কবি বলা হয় কাকে ? (ক) কাজী নজরুল ইসলাম (খ) ফররুখ আহমদ (গ) সুকুমার রায় (ঘ) জসীম উদ্দিন। ৫। ডাব না খেলে কি হয় ? আইকিউ এপ্রিল’১১ এর সমাধান ঃ (১) ৬টি (২) টাকাটা পুড়ে ফেলবেন (৩) ১৭ টি (৪) প্রেসার বেড়েছে (৫) ডিম (বাচ্ছা জন্মানোর আগেই আমরা খেয়ে ফেলি। বিরাম চিহ্নের প্রতি আরো বেশি যতœবান হতে হবে) তিনটির সঠিক জবাব দিয়েছেন- পূর্ণিমা আক্তার, তারেক হোসেন, সাজিয়া আক্তার সীমা, আবদুস সালাম, মোবারক উল্যা ত্বোহা, আনোয়ার হোসেন, ইমরান মুহাম্মদ, আসমা আক্তার, চরপাতা, রায়পুর, লক্ষ্মীপুর। উম্মে হানি, নতুন বাজার, রায়পুর, আরজুন নাহার (মিতু), হাফিজুর রহমান আকাশ, মোঃ জাহাঙ্গীর হোসেন, সাহেদুল ইসলাম রাজু, রায়পুর আইডিয়াল স্কুল এন্ড কলেজ, রায়পুর, লক্ষ্মীপুর...

ফিল্মি কায়দায় ৩ জঙ্গি ছিনতাই by মতিউল আলম, খালিদ মাসুদ, ও সাইফুল ইসলাম সানি

ফিল্মি স্টাইলে পুলিশের প্রিজন ভ্যান থেকে সাজাপ্রাপ্ত ৩ জেএমবি সদস্যকে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ছিনতাইয়ের সাত ঘণ্টার মাথায় টাঙ্গাইল থেকে জঙ্গি সদস্য রাকিবকে গ্রেপ্তার করা হলেও বাকি দু’জনের খোঁজ মেলেনি। এদিকে এ ঘটনার পর সীমান্ত ও দেশের সব কারাগারে সতর্কতা জারি করা হয়েছে। দায়িত্বে অবহেলার কারণে এক পুলিশ কর্মকর্তাকে ক্লোজ ও অন্যজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এদিকে রাতে গাজীপুর থেকে জঙ্গি ছিনতাইয়ে সহযোগিতার অভিযোগে আটক জাকারিয়ার স্ত্রী স্বপ্নাকে আটক করেছে পুলিশ। গতকাল সকাল সোয়া ১০টায় আসামি ছিনতাইয়ের ঘটনা ঘটে ময়মনসিংহের ত্রিশালে। ছিনতাইকৃত আসামিরা হলো মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সালাউদ্দিন সালেহীন, রাকিব হাসান এবং যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি বোমা মিজান। ঘটনার সময় দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলি ও বোমার আঘাতে আতিকুর রহমান (৩২) নামে পুলিশের এক কনস্টেবল নিহত ও দুই পুলিশ সদস্য আহত হন। গুলিবিদ্ধ এসআই হাবিবুর রহমান (৫০) ও সোহেল রানাকে (৩০) ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।  নিহত আতিকের বাড়ি ময়মনসিংহ সদর উপজেলার পণ ঘাগড়া গ্রামে। এ ঘটনার পর পালানোর সময় টাঙ্গাইলের সখিপুর থেকে জা...