Skip to main content

বর্তমান সরকার ৫ নম্বর পেয়েও বিজয়ী: বি. চৌধুরী

বর্তমান সরকার ৫ শতাংশ নম্বর পেয়ে বিজয়ী বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট ও বিকল্পধারা সভাপতি প্রফেসর ডা. একিউএম বদরুদ্দোজা চৌধুরী। বলেছেন, এখন যারা ক্ষমতায় আছে- তারাই খেলোয়াড়, তারাই রেফারি, তারাই সব।
শতকরা ৫ মার্ক পেয়ে ফেল করা ব্যক্তিরাই এখন পাস। তথাকথিত নির্বাচনের মাধ্যমে ৫ শতাংশ নম্বর পেয়ে আওয়ামী লীগ এখন ক্ষমতায়। বিরোধী দলকে (জাতীয় পার্টি) সঙ্গে নিয়ে একটি জগাখিচুড়ি মার্কা মন্ত্রিপরিষদ গঠন করা হয়েছে। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৭৮তম জন্মবার্ষিকী উপলক্ষে গতকাল দুপুরে জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ আয়োজিত ‘গণতন্ত্র ও মত প্রকাশের স্বাধীনতা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। বি. চৌধুরী বলেন, শতকরা পাঁচ শতাংশ নম্বর পেয়ে কেউ পরীক্ষায়ও পাস করতে পারে না। তাই আওয়ামী লীগও পাঁচ শতাংশ ভোটে সরকার গঠন করতে পারে না। যারা ৯৫ শতাংশ মানুষের ভোটের অধিকার হরণ করেছে তাদের বিরুদ্ধে গণআন্দোলন গড়ে তুলতে হবে। রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, যারা দেশকে ভালোবাসে তারা ক্ষমতার জন্য রাজনীতি করে না। আপনারা গণতন্ত্রের জন্য, শিক্ষার উন্নয়নের জন্য, খাদ্যে নিরাপত্তা নিশ্চিত করার জন্য রাজনীতি করুন। আমরা বাংলাদেশের গর্বিত নাগরিক হয়ে থাকব। অন্য কোন দেশের দাসত্ব মেনে নেব না। আমাদের ইতিহাস অন্যান্য দেশ থেকে সমৃদ্ধ। আমাদের ইতিহাস গর্বিত। মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমাদের স্বাধীনতা অর্জিত হয়েছে। সাবেক এ প্রেসিডেন্ট বলেন, মুক্তিযুদ্ধ পরিচালনা করাই জিয়াউর রহমানের একমাত্র ক্রেডিট ছিল না। মুক্তিযুদ্ধের পর যখন দেশের গণতন্ত্র নিহত হয়েছিল তখন গণতন্ত্রকে জীবন দিয়েছিলেন। মহিলা বিষয়ক, শিশু বিষয়ক, মুক্তিযুদ্ধ বিষয়ক ও ধর্ম মন্ত্রণালয় গঠন করেছেন। জিয়াউর রহমান ছিলেন দূরদর্শী ও তীক্ষ্ম বুদ্ধিসম্পন্ন রাজনীতিক। যখন বলা হয় জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের ঘোষণা দেননি তখন দেশের মানুষ লজ্জা পায়, ইতিহাস লজ্জা পায়। তবে যারা অপপ্রচার করছে তারা লজ্জা পায় না। বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের ভারপ্রাপ্ত আহ্বায়ক ও বিএফইউজের সভাপতি রুহুল আমীন গাজীর সভাপতিত্বে অনুষ্ঠানে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু, শওকত মাহমুদ, ড্যাবের সভাপতি এজেডএম জাহিদ হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য আফম ইউসুফ হায়দার, দৈনিক ইনকিলাব এর সহকারী সম্পাদক আবদুল আউয়াল ঠাকুর, ইউনিভার্সিটি টিচার্স এসোসিয়েশনের যুগ্ম মহাসচিব তাহমিনা আক্তার টপি, ডিইউজের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান বক্তব্য দেন।

গণতন্ত্রের জন্য আরেকটা যুদ্ধ হতে পারে: শাহ মোয়াজ্জেম
এদিকে বিএনপির ভাইস চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম হোসেন প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেছেন, আগুন নিয়ে নাড়াচাড়া করবেন না। ক্ষমতার লোভে আপনি দাবি না মানলে দেশ ভাগ হবে না তবে গণতন্ত্রের জন্য আরেকটা যুদ্ধ হতেই পারে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মবাষির্কী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে জেড ফোর্স আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন। স্বাধীনতা যুদ্ধে শেখ হাসিনার অবদান প্রসঙ্গে শাহ মোয়াজ্জেম বলেন, আপনি কি ত্যাগ করেছেন? জাগপার সভাপতি সফিউল আলম প্রধান সন্ত্রাস প্রসঙ্গে বলেন, ১৮ দল সন্ত্রাস করেনি। সন্ত্রাস করেছে রাষ্ট্র-সরকার। জেড ফোর্সের কেন্দ্রীয় আহ্বায়ক জাহাঙ্গীর সিকদারের সভাপতিত্বে আলোচনা সভায় বিএনপি নেতা এটিএম মোশারফ হোসেন ও ছড়াকার আবু সালেহ বক্তব্য দেন।

Comments

Popular posts from this blog

‘প্রেসিডেন্টের সাংবিধানিক সীমাবদ্ধতা থাকলেও নৈতিক ক্ষমতা আছে’

সংবিধান বিশেষজ্ঞ ড. কামাল হোসেন বলেছেন, একতরফা কোন নির্বাচনই গ্রহণযোগ্য হতে পারে না। বিগত ত্রিশ বছরের রাজনৈতিক অভিজ্ঞতায় একতরফা নির্বাচন গ্রহণযোগ্য হওয়ার কোনো নজির নেই। ৮৬ সালের নির্বাচন গ্রহণযোগ্য হয়নি। ৯৬ সালের ১৫ই ফেব্রুয়ারির নির্বাচন গ্রহণযোগ্য হয়নি। ২০০৭ সালের ২২শে জানুয়ারির নির্বাচন হতে যাচ্ছিল তাও গ্রহণযোগ্যতা পেত না। মানবজমিন অনলাইনকে দেয়া প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন। গতকাল প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ প্রসঙ্গে তিনি বলেন, আমরা নাগরিক হিসাবে উদ্বিগ্ন। সেই উদ্বেগের যায়গা থেকেই প্রেসিডেন্টের কাছে গিয়েছি। আমরা প্রেসিডেন্টের কাছে একই সুরে কথা বলেছি। আমাদের মূল আহ্বান ছিল একটি সুষ্ঠু, গ্রহণযোগ্য ও অবাধ নির্বাচনের জন্য সবার অংশগ্রহণ নিশ্চিতের বিষয়ে। পঞ্চদশ সংশোধনীর মাধ্যমেই এই সংকট সৃষ্টি হয়েছে তা আমরা স্পষ্ট করেছি। সন্ত্রাস, সংঘর্ষ ও সহিংস কর্মসূচিগুলো অবস্থার অবনতি ঘটছে তাও আমরা তুলে ধরেছি। আমরা মনে করি আলাপ আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান সম্ভব। কিন্তু সমাধানের আগেই নির্বাচনে সিডিউল ঘোষণা হয়েছে। এটা আমাদের উদ্বেগকে আরও বাড়িয়ে দিয়েছে। আপনাদেরকে প্রেসিডেন্ট কি আশার বাণী ...

আই কিউ- মে'২০১১

আই কিউ মে'২০১১ ১। যদি একটি শার্ট শুকাতে ১০ মিনিট সময় লাগে তবে ১০টি শার্ট শুকাতে কত সময় লাগবে ? (ক) ১০ মিনিট (খ) ৪০ মিনিট (গ) ১ ঘন্টা ৩০ মিনিট (ঘ) ১ ঘন্টা ৪০ মিনিট। ২। নিচের কোন জন অন্যদের থেকে আলাদা ? (ক) কাজী নজরুল ইসলাম (খ) রবীন্দ্রনাথ ঠাকুর (গ) আল মাহমুদ (ঘ) সুকুমার রায়। ৩। সফল হতে হলে আপনাকে অবশ্যই হতে হবে- (ক) রসিক (খ) পরিশ্রমী (গ) বাধ্য (ঘ) ধনী। ৪। পল্লী কবি বলা হয় কাকে ? (ক) কাজী নজরুল ইসলাম (খ) ফররুখ আহমদ (গ) সুকুমার রায় (ঘ) জসীম উদ্দিন। ৫। ডাব না খেলে কি হয় ? আইকিউ এপ্রিল’১১ এর সমাধান ঃ (১) ৬টি (২) টাকাটা পুড়ে ফেলবেন (৩) ১৭ টি (৪) প্রেসার বেড়েছে (৫) ডিম (বাচ্ছা জন্মানোর আগেই আমরা খেয়ে ফেলি। বিরাম চিহ্নের প্রতি আরো বেশি যতœবান হতে হবে) তিনটির সঠিক জবাব দিয়েছেন- পূর্ণিমা আক্তার, তারেক হোসেন, সাজিয়া আক্তার সীমা, আবদুস সালাম, মোবারক উল্যা ত্বোহা, আনোয়ার হোসেন, ইমরান মুহাম্মদ, আসমা আক্তার, চরপাতা, রায়পুর, লক্ষ্মীপুর। উম্মে হানি, নতুন বাজার, রায়পুর, আরজুন নাহার (মিতু), হাফিজুর রহমান আকাশ, মোঃ জাহাঙ্গীর হোসেন, সাহেদুল ইসলাম রাজু, রায়পুর আইডিয়াল স্কুল এন্ড কলেজ, রায়পুর, লক্ষ্মীপুর...

ফিল্মি কায়দায় ৩ জঙ্গি ছিনতাই by মতিউল আলম, খালিদ মাসুদ, ও সাইফুল ইসলাম সানি

ফিল্মি স্টাইলে পুলিশের প্রিজন ভ্যান থেকে সাজাপ্রাপ্ত ৩ জেএমবি সদস্যকে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ছিনতাইয়ের সাত ঘণ্টার মাথায় টাঙ্গাইল থেকে জঙ্গি সদস্য রাকিবকে গ্রেপ্তার করা হলেও বাকি দু’জনের খোঁজ মেলেনি। এদিকে এ ঘটনার পর সীমান্ত ও দেশের সব কারাগারে সতর্কতা জারি করা হয়েছে। দায়িত্বে অবহেলার কারণে এক পুলিশ কর্মকর্তাকে ক্লোজ ও অন্যজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এদিকে রাতে গাজীপুর থেকে জঙ্গি ছিনতাইয়ে সহযোগিতার অভিযোগে আটক জাকারিয়ার স্ত্রী স্বপ্নাকে আটক করেছে পুলিশ। গতকাল সকাল সোয়া ১০টায় আসামি ছিনতাইয়ের ঘটনা ঘটে ময়মনসিংহের ত্রিশালে। ছিনতাইকৃত আসামিরা হলো মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সালাউদ্দিন সালেহীন, রাকিব হাসান এবং যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি বোমা মিজান। ঘটনার সময় দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলি ও বোমার আঘাতে আতিকুর রহমান (৩২) নামে পুলিশের এক কনস্টেবল নিহত ও দুই পুলিশ সদস্য আহত হন। গুলিবিদ্ধ এসআই হাবিবুর রহমান (৫০) ও সোহেল রানাকে (৩০) ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।  নিহত আতিকের বাড়ি ময়মনসিংহ সদর উপজেলার পণ ঘাগড়া গ্রামে। এ ঘটনার পর পালানোর সময় টাঙ্গাইলের সখিপুর থেকে জা...