Skip to main content

গণতন্ত্রের যুদ্ধে বাংলাদেশ হারতে পারে না by রিয়াজউদ্দিন আহমেদ

বাংলাদেশে ক্ষমতাসীন আওয়ামী লীগের নির্বাচন আজ। বিরোধী কোন দলই অংশ নিচ্ছে না এ নির্বাচনে। এরই মধ্যে বেসরকারিভাবে ১৫৩ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
ফলে দেশের শতকরা ৫২ ভাগ ভোটার ভোট দেয়ার কোন অধিকারই পাচ্ছেন না। আমরা এটাকে জাতীয় নির্বাচন বলতে পারবো না। প্রতিটি জাতীয় নির্বাচনের আগে আমরা যেমনটা লিখে থাকি ‘জাতি নির্বাচনমুখী’, সে রকম কোন শিরোনামও আমরা দিতে পারছি না। আমাদের দৃষ্টিতে এটা জাতীয় নির্বাচন নয়। তাই এটাকে বিতর্কিত নির্বাচন কমিশনার দ্বারা সিলেকশন বলতে পারি আমরা।

আমরা যে কারণে এটাকে নির্বাচন বলতে পারি না তা হলো, আমাদের সংবিধানের অধীনে জনগণ তাদের প্রতিনিধি বেছে নিতে ভোটাধিকার প্রয়োগ করে থাকেন। এভাবে নির্বাচিত প্রতিনিধিরা সরকার গঠন করে দেশ পরিচালনা করে। তথাকথিত এই নির্বাচনে এ রকম কোনটাই ঘটেনি। সব দলের অংশগ্রহণে একটি নির্বাচন করতে ব্যর্থ হয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। এ নির্বাচন তাদের সাংবিধানিক বাধ্যবাধকতা। কিন্তু দুর্ভাগ্যজনক হলো, তাদের ক্ষমতার লালসা দেশকে একটি সুষ্ঠু নির্বাচন থেকে বঞ্চিত করেছে। বাংলাদেশকে এখন দেখা হয় এমন একটি দেশ হিসেবে যেখানে কোন গণতন্ত্র নেই। বিশ্বে অস্থিরতার শীর্ষ দশটি দেশের মধ্যে অন্যতম বাংলাদেশ।
কিন্তু সামপ্রতিক সময়ে বাংলাদেশকে দেখা হতো উদীয়মান অর্থনীতির দেশ হিসেবে। পূর্বাভাস দেয়া হচ্ছিল যে, ২০২১ সালের মধ্যে এ দেশটি হবে মধ্য আয়ের। সুস্থ গণতন্ত্রের একটি দেশ হিসেবে এ দেশের ভাবমূর্তি ছিল উজ্জ্বল। রাজনৈতিক সহিংসতার জন্য নাজুক মানবাধিকারের কারণে বাংলাদেশ এখন তলাবিহীন ঝুড়ির দিকে অগ্রসর হচ্ছে। দেশে শান্তি নিশ্চিত করার মাধ্যমে রাজনৈতিক স্থিতিশীলতা, জনগণের নিরাপত্তা নিশ্চিত করার জন্য দায়বদ্ধ সরকার ও ক্ষমতাসীন আওয়ামী লীগ। কিন্তু এখন এদেশের মানুষ সবচেয়ে বেশি অনিরাপদ। তাদের জীবন ও সম্পদ হয়ে পড়েছে পুরোপুরি অনিরাপদ। ব্যবসায় লোকসান হচ্ছে। যদি পরিস্থিতির দ্রুত উন্নতি না হয় তাহলে এ দেশের গার্মেন্ট খাত সবচেয়ে খারাপ সময়ের দিকে এগিয়ে যাবে।
এখন প্রশ্ন হলো কিভাবে এই পরিস্থিতি পাল্টানো যাবে এবং উন্নত করা যাবে? জবাব হলো- জনগণের প্রত্যাশা অনুযায়ী সরকার পরিবর্তনের মাধ্যমে রাজনৈতিক স্থিতিশীলতা আসতে পারে। সাধারণভাবে বলা যায়, বাংলাদেশকে সঠিক পথে রাখতে যত দ্রুত সম্ভব দেশে সব দলের অংশগ্রহণের মাধ্যমে একটি নির্বাচন অবশ্যই করতে হবে। যদি আজকের প্রহসনের নির্বাচনকে বন্ধ করলে এবং ক্ষমতাসীন দল ও নির্বাচন কমিশন যদি ২৪শে জানুয়ারি পার্লামেন্ট বিলুপ্তির ৯০ দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের জন্য দ্বিতীয় সুযোগটি বেছে নিতেন তাহলে তা হতো অপেক্ষাকৃত ভাল। কিন্তু সেই সুযোগ এখন আর নেই। এখন ফলপ্রসূ একটি আলোচনার মাধ্যমে রাজনৈতিক এ সমস্যার সমাধান খুঁজতে হবে ক্ষমতাসীন ও বিরোধী দলকে। এর মাধ্যমেই সব দলের অংশগ্রহণের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠানের পথ বেরিয়ে আসবে।
বড় দু’দল আওয়ামী লীগ ও বিএনপিকে অবশ্যই জনমানুষের মেজাজ মর্জির বিষয়টিতে নজর দিতে হবে। জনগণ বিভক্ত। তারা এ দু’দলকে সমর্থন করে। কিন্তু শতকরা প্রায় ৩০ ভাগ মানুষ আছেন, তারা নিরপেক্ষ। তাদের ভোট হলো ভাসমান ভোট। এই ভাসমান ভোটের ভিত্তিতেই দু’দলের মধ্য থেকে কোন এক দল সরকার গঠন করে থাকে। নিরপেক্ষ যেসব মানুষ তারা রাজনীতিবিদদের ওপর ক্ষুব্ধ। তাদের এই ধারণাটি প্রধান দু’দলের শীর্ষ নেতাদের মূল্যায়ন করা উচিত। তারা মনে করে, ক্ষমতাসীন ও বিরোধী দল দেশের স্বার্থ, জনগণের নিরাপত্তার বিষয়টি উপেক্ষা করে ক্ষমতার জন্য লড়াই করছে।
রাজনীতি হলো একটি পরিসমাপ্তির অর্থ। এই পরিসমাপ্তি হতে হবে জনগণের কল্যাণে। দুর্ভাগ্যজনক হলো, বর্তমান পরিস্থিতি দেখে মনে হয় আমাদের রাজনীতিবিদরা জনগণের কল্যাণের বিষয়টি মোটেও পরোয়া করেন না। রাজপথে যখন মানুষ মারা যাচ্ছে তখন তারা তাদের লক্ষ্যে অটল। তারা সংবিধানের বিষয়ে বেশ সচেতন। তবে মানুষের কল্যাণের ক্ষেত্রে সবচেয়ে কম মনোযোগী। এ অবস্থা যদি অব্যাহত থাকে তাহলে রাজনীতি ও রাজনীতিবিদদের ওপর থেকে আগ্রহ হারাবে জনগণ। যাদের কারণে দেশের আজ এই অবস্থা তাদের জন্য এবং দেশের জন্য কি তা শুভকর হবে?
রাজনৈতিক সঙ্কট শিগগিরই সমাধান করা না হলে বাংলাদেশ আরও বড় রাজনৈতিক, অর্থনৈতিক ও আন্তর্জাতিক সঙ্কটের মুখে পড়বে। বর্তমান পরিস্থিতিতে পশ্চিমা দেশগুলো এ অবস্থায় হতাশ হয়ে পড়েছে। এর ফলে বাংলাদেশকে আন্তর্জাতিকভাবে বিচ্ছিন্ন করে রাখার জোর আভাস মিলছে। তারা বাংলাদেশে গণতন্ত্র দেখতে চায়। তারা এমন এক বাংলাদেশ দেখতে চায় যা বৈশ্বিক উন্নয়নে অবদান রাখবে। তারা ঝগড়া, ফ্যাসাদে লিপ্ত বাংলাদেশ দেখতে চায় না। যদি ক্ষমতাসীন দলের নেতারা সামনে বিপদ দেখতে না পান তাহলে বাংলাদেশ উচ্চ প্রবৃদ্ধি ও জীবনমানের উন্নতির জন্য যে লড়াই করছে সেক্ষেত্রে হেরে যাবে। শেষ পর্যন্ত বাংলাদেশ একটি বিকশিত দেশের ভাবমূর্তি হারাবে। এই সঙ্কট বাংলাদেশকে একটি ব্যর্থ রাষ্ট্র করে দিতে পারে। স্বাধীনতা যুদ্ধের মাধ্যমে বাংলাদেশ যা অর্জন করেছে, সেটা হবে সেই বাংলাদেশের পরাজয়। বাংলাদেশের মানুষের এখন সবচেয়ে বড় প্রত্যাশা নির্বাচন বা রাজনীতি নয়। তাদের প্রত্যাশা শুধু শান্তি নিয়ে। তারা নিজেদের নিরাপত্তা ও ভবিষ্যতের জন্য শান্তি চায়। বিভক্তির দু’পক্ষে আমাদের যেসব রাজনীতিবিদ আছেন এবং তাদেরকে যারা রাজা বা রানী বানান তাদের কথা কি এই রাজনীতিবিদরা শুনতে পান? তাদের কথা যদি তারা শুনতে না পান, তাহলে সেই একই মানুষ তাদেরকে ইতিহাসের ডাস্টবিনে নিক্ষেপ করবে।

Comments

Popular posts from this blog

‘প্রেসিডেন্টের সাংবিধানিক সীমাবদ্ধতা থাকলেও নৈতিক ক্ষমতা আছে’

সংবিধান বিশেষজ্ঞ ড. কামাল হোসেন বলেছেন, একতরফা কোন নির্বাচনই গ্রহণযোগ্য হতে পারে না। বিগত ত্রিশ বছরের রাজনৈতিক অভিজ্ঞতায় একতরফা নির্বাচন গ্রহণযোগ্য হওয়ার কোনো নজির নেই। ৮৬ সালের নির্বাচন গ্রহণযোগ্য হয়নি। ৯৬ সালের ১৫ই ফেব্রুয়ারির নির্বাচন গ্রহণযোগ্য হয়নি। ২০০৭ সালের ২২শে জানুয়ারির নির্বাচন হতে যাচ্ছিল তাও গ্রহণযোগ্যতা পেত না। মানবজমিন অনলাইনকে দেয়া প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন। গতকাল প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ প্রসঙ্গে তিনি বলেন, আমরা নাগরিক হিসাবে উদ্বিগ্ন। সেই উদ্বেগের যায়গা থেকেই প্রেসিডেন্টের কাছে গিয়েছি। আমরা প্রেসিডেন্টের কাছে একই সুরে কথা বলেছি। আমাদের মূল আহ্বান ছিল একটি সুষ্ঠু, গ্রহণযোগ্য ও অবাধ নির্বাচনের জন্য সবার অংশগ্রহণ নিশ্চিতের বিষয়ে। পঞ্চদশ সংশোধনীর মাধ্যমেই এই সংকট সৃষ্টি হয়েছে তা আমরা স্পষ্ট করেছি। সন্ত্রাস, সংঘর্ষ ও সহিংস কর্মসূচিগুলো অবস্থার অবনতি ঘটছে তাও আমরা তুলে ধরেছি। আমরা মনে করি আলাপ আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান সম্ভব। কিন্তু সমাধানের আগেই নির্বাচনে সিডিউল ঘোষণা হয়েছে। এটা আমাদের উদ্বেগকে আরও বাড়িয়ে দিয়েছে। আপনাদেরকে প্রেসিডেন্ট কি আশার বাণী ...

আই কিউ- মে'২০১১

আই কিউ মে'২০১১ ১। যদি একটি শার্ট শুকাতে ১০ মিনিট সময় লাগে তবে ১০টি শার্ট শুকাতে কত সময় লাগবে ? (ক) ১০ মিনিট (খ) ৪০ মিনিট (গ) ১ ঘন্টা ৩০ মিনিট (ঘ) ১ ঘন্টা ৪০ মিনিট। ২। নিচের কোন জন অন্যদের থেকে আলাদা ? (ক) কাজী নজরুল ইসলাম (খ) রবীন্দ্রনাথ ঠাকুর (গ) আল মাহমুদ (ঘ) সুকুমার রায়। ৩। সফল হতে হলে আপনাকে অবশ্যই হতে হবে- (ক) রসিক (খ) পরিশ্রমী (গ) বাধ্য (ঘ) ধনী। ৪। পল্লী কবি বলা হয় কাকে ? (ক) কাজী নজরুল ইসলাম (খ) ফররুখ আহমদ (গ) সুকুমার রায় (ঘ) জসীম উদ্দিন। ৫। ডাব না খেলে কি হয় ? আইকিউ এপ্রিল’১১ এর সমাধান ঃ (১) ৬টি (২) টাকাটা পুড়ে ফেলবেন (৩) ১৭ টি (৪) প্রেসার বেড়েছে (৫) ডিম (বাচ্ছা জন্মানোর আগেই আমরা খেয়ে ফেলি। বিরাম চিহ্নের প্রতি আরো বেশি যতœবান হতে হবে) তিনটির সঠিক জবাব দিয়েছেন- পূর্ণিমা আক্তার, তারেক হোসেন, সাজিয়া আক্তার সীমা, আবদুস সালাম, মোবারক উল্যা ত্বোহা, আনোয়ার হোসেন, ইমরান মুহাম্মদ, আসমা আক্তার, চরপাতা, রায়পুর, লক্ষ্মীপুর। উম্মে হানি, নতুন বাজার, রায়পুর, আরজুন নাহার (মিতু), হাফিজুর রহমান আকাশ, মোঃ জাহাঙ্গীর হোসেন, সাহেদুল ইসলাম রাজু, রায়পুর আইডিয়াল স্কুল এন্ড কলেজ, রায়পুর, লক্ষ্মীপুর...

ফিল্মি কায়দায় ৩ জঙ্গি ছিনতাই by মতিউল আলম, খালিদ মাসুদ, ও সাইফুল ইসলাম সানি

ফিল্মি স্টাইলে পুলিশের প্রিজন ভ্যান থেকে সাজাপ্রাপ্ত ৩ জেএমবি সদস্যকে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ছিনতাইয়ের সাত ঘণ্টার মাথায় টাঙ্গাইল থেকে জঙ্গি সদস্য রাকিবকে গ্রেপ্তার করা হলেও বাকি দু’জনের খোঁজ মেলেনি। এদিকে এ ঘটনার পর সীমান্ত ও দেশের সব কারাগারে সতর্কতা জারি করা হয়েছে। দায়িত্বে অবহেলার কারণে এক পুলিশ কর্মকর্তাকে ক্লোজ ও অন্যজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এদিকে রাতে গাজীপুর থেকে জঙ্গি ছিনতাইয়ে সহযোগিতার অভিযোগে আটক জাকারিয়ার স্ত্রী স্বপ্নাকে আটক করেছে পুলিশ। গতকাল সকাল সোয়া ১০টায় আসামি ছিনতাইয়ের ঘটনা ঘটে ময়মনসিংহের ত্রিশালে। ছিনতাইকৃত আসামিরা হলো মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সালাউদ্দিন সালেহীন, রাকিব হাসান এবং যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি বোমা মিজান। ঘটনার সময় দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলি ও বোমার আঘাতে আতিকুর রহমান (৩২) নামে পুলিশের এক কনস্টেবল নিহত ও দুই পুলিশ সদস্য আহত হন। গুলিবিদ্ধ এসআই হাবিবুর রহমান (৫০) ও সোহেল রানাকে (৩০) ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।  নিহত আতিকের বাড়ি ময়মনসিংহ সদর উপজেলার পণ ঘাগড়া গ্রামে। এ ঘটনার পর পালানোর সময় টাঙ্গাইলের সখিপুর থেকে জা...