Skip to main content

‘ভোট নাকি তাঁরাই দিয়া লইব’ by আব্দুল্লাহিল ওয়ারিশ ও মাসুদ রানা

‘ভোট দিতে কেন যাব? নেতারা কইছে, ভোট দিতে যাওন লাগব না। তাঁরাই নাকি ভোট দিয়া লইব।’ সকাল সাড়ে নয়টার দিকে গাজীপুরের কাপাসিয়ার বলখেলা বাজারে কয়েকজন ভোটার ভোট দেওয়ার বিষয়ে এমন মন্তব্য করেন।

দেশের অন্যান্য স্থানের মতো গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনে আজ রোববার সকাল আটটায় ভোট গ্রহণ শুরু হয়। তবে স্থানীয় ভোটারদের মধ্যে ভোট দিতে আগ্রহ ছিল কম।

বলখেলা বাজারে শরীফ খান নামের অন্য একজন বলেন, ‘এবার নিরানন্দ ভোট হচ্ছে। অন্যবারের মতো আগ্রহ পাচ্ছি না। তাই ভোট দিব কি না, এখনো সিদ্ধান্ত নেইনি।’

নবীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট দিতে আসেন হামিদা বেগম। তিনি বললেন, ‘ভোট হচ্ছে, তাই ভোট দিতে আইছি। সব দল থাকলে ভালো হতো। সবাই ভোট দিতে আসত।’

এই ভোটকেন্দ্রে কয়েকজন আনসার সদস্যের সঙ্গে কথা হয়। তাঁরা জানান, এবার ভোটের তেমন একটা আমেজ নেই। অন্য সময়ে ভোটারদের লাইন থাকে। কিন্তু এবার কোনো লাইন নাই। এক-দুইজন আসছেন। আবার তাঁরা ভোট দিয়ে চলে যাচ্ছেন।

ভোট দিয়েছেন কি না? জানতে চাইলে বাসুদেবপুর এলাকার মো. ইব্রাহীমের কাটছাঁট জবাব, ‘এখনো দিইনি, দেব কি না, তারও ঠিক নাই।’

আজ সকালে দশম জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণ শুরুর পর কাপাসিয়ার বেশ কয়েকটি ভোটকেন্দ্রে গিয়ে কেন্দ্রগুলো ভোটারশূন্য দেখা যায়। কেবল বড়হর বালিকা প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে ভোটারদের বেশি উপস্থিতি লক্ষ করা যায়। এ ছাড়া কাপাসিয়া সদরে পাইলট উচ্চবিদ্যালয়ের দুটি কেন্দ্র, পাশের কাপাসিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, নবীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, তিনশুনিয়া দারুস সুন্নাহ দাখিল মাদরাসা, রাওনাত্ সরকারি প্রাথমিক বিদ্যালয়, ধরপাড়া প্রাথমিক বিদ্যালয়, রাউতকোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়, তরগাঁও মাদরাসা ফজলুল আবরার কেন্দ্রেও অনেকটা ভোটারশূন্য দেখা যায়।

কাপাসিয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা আলাউদ্দিন আলী জানান, দুপুর ১২টা নাগাদ এই আসনের মোট ১১৭টি কেন্দ্রে প্রায় ১৫ শতাংশ ভোট পড়েছে। প্রচণ্ড শীত ও ঘন কুয়াশায় মানুষ আসতে পারছে না। দুপুরের পর ভোটার উপস্থিতি বাড়তে পারে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

এই আসনে আওয়ামী লীগের প্রার্থী সিমিন হোসেন রিমি, জাতীয় পার্টির এম এম আনোয়ার হোসেন এবং বিএনএফের মোহাম্মদ সারুয়ারে কায়নাত্।

Comments

Popular posts from this blog

‘প্রেসিডেন্টের সাংবিধানিক সীমাবদ্ধতা থাকলেও নৈতিক ক্ষমতা আছে’

সংবিধান বিশেষজ্ঞ ড. কামাল হোসেন বলেছেন, একতরফা কোন নির্বাচনই গ্রহণযোগ্য হতে পারে না। বিগত ত্রিশ বছরের রাজনৈতিক অভিজ্ঞতায় একতরফা নির্বাচন গ্রহণযোগ্য হওয়ার কোনো নজির নেই। ৮৬ সালের নির্বাচন গ্রহণযোগ্য হয়নি। ৯৬ সালের ১৫ই ফেব্রুয়ারির নির্বাচন গ্রহণযোগ্য হয়নি। ২০০৭ সালের ২২শে জানুয়ারির নির্বাচন হতে যাচ্ছিল তাও গ্রহণযোগ্যতা পেত না। মানবজমিন অনলাইনকে দেয়া প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন। গতকাল প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ প্রসঙ্গে তিনি বলেন, আমরা নাগরিক হিসাবে উদ্বিগ্ন। সেই উদ্বেগের যায়গা থেকেই প্রেসিডেন্টের কাছে গিয়েছি। আমরা প্রেসিডেন্টের কাছে একই সুরে কথা বলেছি। আমাদের মূল আহ্বান ছিল একটি সুষ্ঠু, গ্রহণযোগ্য ও অবাধ নির্বাচনের জন্য সবার অংশগ্রহণ নিশ্চিতের বিষয়ে। পঞ্চদশ সংশোধনীর মাধ্যমেই এই সংকট সৃষ্টি হয়েছে তা আমরা স্পষ্ট করেছি। সন্ত্রাস, সংঘর্ষ ও সহিংস কর্মসূচিগুলো অবস্থার অবনতি ঘটছে তাও আমরা তুলে ধরেছি। আমরা মনে করি আলাপ আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান সম্ভব। কিন্তু সমাধানের আগেই নির্বাচনে সিডিউল ঘোষণা হয়েছে। এটা আমাদের উদ্বেগকে আরও বাড়িয়ে দিয়েছে। আপনাদেরকে প্রেসিডেন্ট কি আশার বাণী ...

আই কিউ- মে'২০১১

আই কিউ মে'২০১১ ১। যদি একটি শার্ট শুকাতে ১০ মিনিট সময় লাগে তবে ১০টি শার্ট শুকাতে কত সময় লাগবে ? (ক) ১০ মিনিট (খ) ৪০ মিনিট (গ) ১ ঘন্টা ৩০ মিনিট (ঘ) ১ ঘন্টা ৪০ মিনিট। ২। নিচের কোন জন অন্যদের থেকে আলাদা ? (ক) কাজী নজরুল ইসলাম (খ) রবীন্দ্রনাথ ঠাকুর (গ) আল মাহমুদ (ঘ) সুকুমার রায়। ৩। সফল হতে হলে আপনাকে অবশ্যই হতে হবে- (ক) রসিক (খ) পরিশ্রমী (গ) বাধ্য (ঘ) ধনী। ৪। পল্লী কবি বলা হয় কাকে ? (ক) কাজী নজরুল ইসলাম (খ) ফররুখ আহমদ (গ) সুকুমার রায় (ঘ) জসীম উদ্দিন। ৫। ডাব না খেলে কি হয় ? আইকিউ এপ্রিল’১১ এর সমাধান ঃ (১) ৬টি (২) টাকাটা পুড়ে ফেলবেন (৩) ১৭ টি (৪) প্রেসার বেড়েছে (৫) ডিম (বাচ্ছা জন্মানোর আগেই আমরা খেয়ে ফেলি। বিরাম চিহ্নের প্রতি আরো বেশি যতœবান হতে হবে) তিনটির সঠিক জবাব দিয়েছেন- পূর্ণিমা আক্তার, তারেক হোসেন, সাজিয়া আক্তার সীমা, আবদুস সালাম, মোবারক উল্যা ত্বোহা, আনোয়ার হোসেন, ইমরান মুহাম্মদ, আসমা আক্তার, চরপাতা, রায়পুর, লক্ষ্মীপুর। উম্মে হানি, নতুন বাজার, রায়পুর, আরজুন নাহার (মিতু), হাফিজুর রহমান আকাশ, মোঃ জাহাঙ্গীর হোসেন, সাহেদুল ইসলাম রাজু, রায়পুর আইডিয়াল স্কুল এন্ড কলেজ, রায়পুর, লক্ষ্মীপুর...

ফিল্মি কায়দায় ৩ জঙ্গি ছিনতাই by মতিউল আলম, খালিদ মাসুদ, ও সাইফুল ইসলাম সানি

ফিল্মি স্টাইলে পুলিশের প্রিজন ভ্যান থেকে সাজাপ্রাপ্ত ৩ জেএমবি সদস্যকে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ছিনতাইয়ের সাত ঘণ্টার মাথায় টাঙ্গাইল থেকে জঙ্গি সদস্য রাকিবকে গ্রেপ্তার করা হলেও বাকি দু’জনের খোঁজ মেলেনি। এদিকে এ ঘটনার পর সীমান্ত ও দেশের সব কারাগারে সতর্কতা জারি করা হয়েছে। দায়িত্বে অবহেলার কারণে এক পুলিশ কর্মকর্তাকে ক্লোজ ও অন্যজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এদিকে রাতে গাজীপুর থেকে জঙ্গি ছিনতাইয়ে সহযোগিতার অভিযোগে আটক জাকারিয়ার স্ত্রী স্বপ্নাকে আটক করেছে পুলিশ। গতকাল সকাল সোয়া ১০টায় আসামি ছিনতাইয়ের ঘটনা ঘটে ময়মনসিংহের ত্রিশালে। ছিনতাইকৃত আসামিরা হলো মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সালাউদ্দিন সালেহীন, রাকিব হাসান এবং যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি বোমা মিজান। ঘটনার সময় দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলি ও বোমার আঘাতে আতিকুর রহমান (৩২) নামে পুলিশের এক কনস্টেবল নিহত ও দুই পুলিশ সদস্য আহত হন। গুলিবিদ্ধ এসআই হাবিবুর রহমান (৫০) ও সোহেল রানাকে (৩০) ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।  নিহত আতিকের বাড়ি ময়মনসিংহ সদর উপজেলার পণ ঘাগড়া গ্রামে। এ ঘটনার পর পালানোর সময় টাঙ্গাইলের সখিপুর থেকে জা...