Skip to main content

এবার আইটেম গার্ল

এরই মধ্যে ‘কামাসূত্র থ্রিডি’ ছবিতে অভিনয় করে আলোচনা-সমালোচনার কেন্দ্রবিন্দুতে অবস্থান করছেন শারলিন চোপড়া। প্রাপ্তবয়স্ক এ ছবিকে অনেকটাই পর্নো ছবির সঙ্গে তুলনা করা হচ্ছে। ছবিতে একাধিক নগ্ন এবং যৌন দৃশ্যে কাজ করেছেন শারলিন।
এদিকে এর আগে একাধিক বিচে অর্ধনগ্ন ফটোশুটেও মডেল হিসেবে বহুবার ক্যামেরাবন্দি হয়েছেন তিনি। ‘কামসূত্র থ্রিডি’ ছবিটি চলতি বছরই মুক্তি দেয়ার কথা রয়েছে। এদিকে নতুন খবর হলো, নগ্ন দৃশ্যের পারফরমার থেকে এবার আইটেম গার্ল হিসেবে আত্মপ্রকাশ ঘটছে শারলিনের। সম্প্রতি নতুন একটি ছবিতে আইটেম গানের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। ছবিটি পরিচালনা করছেন পূজা ভাট। ছবির মূল ভূমিকায় অভিনয় করছেন রণদীপ হুদা এবং এষা গুপ্তা। এ ছবিতে আইটেম গানে আবেদনময়ী শারলিনকেই আবিষ্কার করবেন দর্শক। খুব শিগগিরই এই গানটির দৃশ্যায়ন শুরু হবে মুম্বইতে। ধারণা করা হচ্ছে, ‘কামসূত্র থ্রিডি’ মুক্তির আগেই আইটেম গানটি প্রকাশ করা হবে। মূলত ছবির প্রচারণার জন্যই এটি করা হচ্ছে। জানা গেছে, এই আইটেম গানটিতেও ব্যাপক খোলামেলা হয়ে দর্শকদের সামনে আসছেন শারলিন। এখানে ৫০ জন নৃত্যশিল্পীর সঙ্গে পারফর্ম করবেন তিনি। বিষয়টি নিয়ে দারুণ খুশি শারলিন। এরই মধ্যে প্রথমবারের মতো আইটেম গানে কাজ করা নিয়ে নিজের অনুভূতিও প্রকাশ করেছেন তিনি মিডিয়ার কাছে। এ বিষয়ে শারলিন চোপড়া বলেন, আইটেম গানে কাজ করার ইচ্ছা অনেক আগে থেকেই ছিল। বেশ কিছু প্রস্তাবও পেয়েছি গত এক বছরে। কিন্তু সেগুলো মনের মতো হচ্ছিল না। এবারের গানটির আয়োজন আমার ভাল লেগেছে। এর জন্য বিশাল একটি সেট তৈরি করা হচ্ছে। গানটির কোরিওগ্রাফার হিসেবে কাজ করবেন গনেশ। এখানে অনেক আবেদনময়ীরূপে উপস্থাপিত হবো আমি। আমি অনেক আশাবাদী গানটি নিয়ে।

Comments

Popular posts from this blog

‘প্রেসিডেন্টের সাংবিধানিক সীমাবদ্ধতা থাকলেও নৈতিক ক্ষমতা আছে’

সংবিধান বিশেষজ্ঞ ড. কামাল হোসেন বলেছেন, একতরফা কোন নির্বাচনই গ্রহণযোগ্য হতে পারে না। বিগত ত্রিশ বছরের রাজনৈতিক অভিজ্ঞতায় একতরফা নির্বাচন গ্রহণযোগ্য হওয়ার কোনো নজির নেই। ৮৬ সালের নির্বাচন গ্রহণযোগ্য হয়নি। ৯৬ সালের ১৫ই ফেব্রুয়ারির নির্বাচন গ্রহণযোগ্য হয়নি। ২০০৭ সালের ২২শে জানুয়ারির নির্বাচন হতে যাচ্ছিল তাও গ্রহণযোগ্যতা পেত না। মানবজমিন অনলাইনকে দেয়া প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন। গতকাল প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ প্রসঙ্গে তিনি বলেন, আমরা নাগরিক হিসাবে উদ্বিগ্ন। সেই উদ্বেগের যায়গা থেকেই প্রেসিডেন্টের কাছে গিয়েছি। আমরা প্রেসিডেন্টের কাছে একই সুরে কথা বলেছি। আমাদের মূল আহ্বান ছিল একটি সুষ্ঠু, গ্রহণযোগ্য ও অবাধ নির্বাচনের জন্য সবার অংশগ্রহণ নিশ্চিতের বিষয়ে। পঞ্চদশ সংশোধনীর মাধ্যমেই এই সংকট সৃষ্টি হয়েছে তা আমরা স্পষ্ট করেছি। সন্ত্রাস, সংঘর্ষ ও সহিংস কর্মসূচিগুলো অবস্থার অবনতি ঘটছে তাও আমরা তুলে ধরেছি। আমরা মনে করি আলাপ আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান সম্ভব। কিন্তু সমাধানের আগেই নির্বাচনে সিডিউল ঘোষণা হয়েছে। এটা আমাদের উদ্বেগকে আরও বাড়িয়ে দিয়েছে। আপনাদেরকে প্রেসিডেন্ট কি আশার বাণী ...

আই কিউ- মে'২০১১

আই কিউ মে'২০১১ ১। যদি একটি শার্ট শুকাতে ১০ মিনিট সময় লাগে তবে ১০টি শার্ট শুকাতে কত সময় লাগবে ? (ক) ১০ মিনিট (খ) ৪০ মিনিট (গ) ১ ঘন্টা ৩০ মিনিট (ঘ) ১ ঘন্টা ৪০ মিনিট। ২। নিচের কোন জন অন্যদের থেকে আলাদা ? (ক) কাজী নজরুল ইসলাম (খ) রবীন্দ্রনাথ ঠাকুর (গ) আল মাহমুদ (ঘ) সুকুমার রায়। ৩। সফল হতে হলে আপনাকে অবশ্যই হতে হবে- (ক) রসিক (খ) পরিশ্রমী (গ) বাধ্য (ঘ) ধনী। ৪। পল্লী কবি বলা হয় কাকে ? (ক) কাজী নজরুল ইসলাম (খ) ফররুখ আহমদ (গ) সুকুমার রায় (ঘ) জসীম উদ্দিন। ৫। ডাব না খেলে কি হয় ? আইকিউ এপ্রিল’১১ এর সমাধান ঃ (১) ৬টি (২) টাকাটা পুড়ে ফেলবেন (৩) ১৭ টি (৪) প্রেসার বেড়েছে (৫) ডিম (বাচ্ছা জন্মানোর আগেই আমরা খেয়ে ফেলি। বিরাম চিহ্নের প্রতি আরো বেশি যতœবান হতে হবে) তিনটির সঠিক জবাব দিয়েছেন- পূর্ণিমা আক্তার, তারেক হোসেন, সাজিয়া আক্তার সীমা, আবদুস সালাম, মোবারক উল্যা ত্বোহা, আনোয়ার হোসেন, ইমরান মুহাম্মদ, আসমা আক্তার, চরপাতা, রায়পুর, লক্ষ্মীপুর। উম্মে হানি, নতুন বাজার, রায়পুর, আরজুন নাহার (মিতু), হাফিজুর রহমান আকাশ, মোঃ জাহাঙ্গীর হোসেন, সাহেদুল ইসলাম রাজু, রায়পুর আইডিয়াল স্কুল এন্ড কলেজ, রায়পুর, লক্ষ্মীপুর...

ফিল্মি কায়দায় ৩ জঙ্গি ছিনতাই by মতিউল আলম, খালিদ মাসুদ, ও সাইফুল ইসলাম সানি

ফিল্মি স্টাইলে পুলিশের প্রিজন ভ্যান থেকে সাজাপ্রাপ্ত ৩ জেএমবি সদস্যকে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ছিনতাইয়ের সাত ঘণ্টার মাথায় টাঙ্গাইল থেকে জঙ্গি সদস্য রাকিবকে গ্রেপ্তার করা হলেও বাকি দু’জনের খোঁজ মেলেনি। এদিকে এ ঘটনার পর সীমান্ত ও দেশের সব কারাগারে সতর্কতা জারি করা হয়েছে। দায়িত্বে অবহেলার কারণে এক পুলিশ কর্মকর্তাকে ক্লোজ ও অন্যজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এদিকে রাতে গাজীপুর থেকে জঙ্গি ছিনতাইয়ে সহযোগিতার অভিযোগে আটক জাকারিয়ার স্ত্রী স্বপ্নাকে আটক করেছে পুলিশ। গতকাল সকাল সোয়া ১০টায় আসামি ছিনতাইয়ের ঘটনা ঘটে ময়মনসিংহের ত্রিশালে। ছিনতাইকৃত আসামিরা হলো মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সালাউদ্দিন সালেহীন, রাকিব হাসান এবং যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি বোমা মিজান। ঘটনার সময় দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলি ও বোমার আঘাতে আতিকুর রহমান (৩২) নামে পুলিশের এক কনস্টেবল নিহত ও দুই পুলিশ সদস্য আহত হন। গুলিবিদ্ধ এসআই হাবিবুর রহমান (৫০) ও সোহেল রানাকে (৩০) ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।  নিহত আতিকের বাড়ি ময়মনসিংহ সদর উপজেলার পণ ঘাগড়া গ্রামে। এ ঘটনার পর পালানোর সময় টাঙ্গাইলের সখিপুর থেকে জা...