ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল ছাত্র সংসদ
নিবার্চনের পূর্বে ডাকসুর গঠনতন্ত্র সংশোধন ও যুগোপযোগী করার লক্ষ্যে বৈঠকে
বসেছে গঠনতন্ত্র সংশোধন কমিটি। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় নবাব নওয়াব
আলী চৌধুরী সিনেট ভবনের সেমিনার কক্ষে এ বৈঠক শুরু হয়।
সভায় উপস্থিত রয়েছেন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মিজানুর রহমানের নেতৃত্ব অন্যান্য সদস্যদের মধ্যে শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল, অধ্যাপক রহমত উল্লাহ, অধ্যাপক জিনাত হুদা, প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানীসহ বিশ্ববিদ্যালয়ের পরিবেশ সংসদের সদস্যরা। এছাড়া ছাত্র সংগঠনগুলোর মধ্যে ছাত্রলীগের পক্ষ হতে ঢাকা বিশ্ববিদ্যালয় সভাপতি সঞ্জিত চন্দ্র দাস, সাধারণ সম্পাদক সাদ্দাম হোসাইন। ছাত্রদলের পক্ষে বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আল মেহেদী তালুকদার, সাধারণ সম্পাদক আবুল বাশার সিদ্দিকী, ছাত্র ইউনিয়নের ঢাকা বিশ্ববিদ্যালয় সভাপতি ফয়েজ উল্লাহ, ফেডারেশনের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি উম্মে হাবিবা বেনজীরসহ ছাত্র সংগঠনগুলোর নেতারা উপস্থিত আছেন।

Comments
Post a Comment